19
May
অবশেষে দিতেই হলো হাজিরা। শত চেষ্টার পরেও এড়ানো গেল না হাজিরা। বুধবার সকালে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের দেওয়া নির্দেশ মেনে সন্ধ্যা ছটার আগেই নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে পৌছলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকরা। বুধবার এই মামলা প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মুখ্যসচিব পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ মেনেই নির্ধারিত সময়ের কিছু আগেই নিজাম প্যালেসে পৌছলেন পার্থ। বুধবার সকালে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআই দপ্তরে হাজিরার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আজ অর্থাৎ বুধবার সন্ধ্যা ৬ টার মধ্যেই নিজাম প্যালেসে গিয়ে তাঁকে…
