পশ্চিমবঙ্গ

উত্তরবঙ্গে বিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

উত্তরবঙ্গে বিবাহ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

বেশ কিছু কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনদিনের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছে ঠাসা কর্মসূচি। বুধবার দিন দুপুরে আলিপুরদুয়ারের আদিবাসী যুবক যুবতীদের জন্য গণবিবাহের আয়োজন করা হয়েছে। এই বিষয় নিয়ে উন্মাদনা যথেষ্ট পরিমাণে রয়েছে। এত বড় অনুষ্ঠান এর আগে হয়নি জেলায়। এই জেলা তো বটেই আসে পাশের জেলাগুলিতেও এত বড় অনুষ্ঠান হতে দেখা যায়নি। বেলা বারোটার সময় মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি কুচবিহার আলিপুর দুয়ার জেলার আদিবাসী যুবক যুবতীরা এই গণ বিবাহের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে সাজ সাজ রব পড়ে গিয়েছে। বিশাল আকারের তিনটি তাঁবু নির্মাণ করা হয়েছে, সেজে উঠেছে আলিপুরদুয়ার এই অনুষ্ঠানকে…
Read More
আবার নতুন করে রাজ্যে পারদ বাড়ছে গরমের

আবার নতুন করে রাজ্যে পারদ বাড়ছে গরমের

গত মাসে বেশ কিছুটা স্বস্তি দেওয়ার পর রাজ্যজুড়ে আবার বাড়তে শুরু করেছে গরম৷ কথা ছিলো এগিয়ে আসতে পারে বৃষ্টি, ঘোষণা করা হয়েছিল আবহাওয়া দফতরের তরফে৷ কিন্তু কোথায় বৃষ্টি? উল্টে দক্ষিণবঙ্গ জুড়ে অস্বস্তিকর গরম৷ ভ্যাপসা গরম থেকে মুক্তি পাওয়া দূর অস্ত‌৷ আগামী কয়েক দিন গরম আরও বাড়তে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু আসার কোনও লক্ষণই নেই৷ আপাতত আগামী চার-পাঁচদিন দক্ষিণবঙ্গে একই রকম অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস৷ সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত অস্বস্তি চরমে উঠবে৷ তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ অন্যদিকে, দিল্লি ও সন্নিহিত এলাকায় রয়েছে প্রবল তাপপ্রবাহের পূর্বাভাস৷ জারি করা হয়েছে কমলা সতর্কতা৷…
Read More
গরু পাচার কাণ্ডে মামলা হলো আবার

গরু পাচার কাণ্ডে মামলা হলো আবার

তৎপরতার সঙ্গে চলছে কাজ, রাজ্যের সবকটি বড় মামলার মধ্যে গরু পাচার মামলা অন্যতম। এবার গরু পাচার কাণ্ডে সীমান্তে কেন্দ্রীয় নিরাপত্তার প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। গরু পাচার নিয়ে কেন্দ্রের ভূমিকাযর প্রশ্ন তুলে এই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও। মামলাকারী রমাপ্রসাদ সরকারের অভিযোগ, রাজ্যের সমস্ত সীমান্তবর্তী এলাকা দিয়ে রমরমিয়ে চলছে গরু পাচার। সীমান্তের নিরাপত্তার দায়িত্বে রয়েছে কোথাও সিআইএসএফ, কোথাও বিএসএফ। কিন্তু তাদের নজরদারি এড়িয়ে কী ভাবে চলছে এইসব? এই গরু পাচার জনস্বার্থ মামলায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবী। চলতি সপ্তাহে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। গরু পাচার ইস্যু নিয়ে…
Read More
অফলাইনে পরীক্ষা চায় না শিক্ষার্থীরা

অফলাইনে পরীক্ষা চায় না শিক্ষার্থীরা

করোনা সংক্রমণের কারণে শুরু হয়েছিল অনলাইন পরীক্ষা। কিন্তু এই মহুর্তে সংক্রমনের অতিমারী পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় অনলাইন পরীক্ষা বন্ধ করে অফলাইনে পরীক্ষা নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে অফলাইনে পরীক্ষা হবে। কিন্তু পড়ুয়াদের একাংশ সেই সিদ্ধান্ত মানতে নারাজ। অনলাইন পরীক্ষা নিতে হবে। এই দাবিতে আরও একবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজের ক্যাম্পাসের সামনে অবস্থান, আন্দোলন শুরু করল পড়ুয়াদের একাংশ। যতক্ষণ না তাদের দাবি মানা হবে, এই আন্দোলন চলবে। একথাই বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হচ্ছে। ভ্যাপসা গরমে পড়ুয়ারা রাস্তায় বসে বিক্ষোভ করছেন। অনলাইন পরীক্ষার দাবিতে স্লোগান উঠেছে। চলতি মাসের ৩ তারিখ কলকাতা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে এবারে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অফলাইনে…
Read More
নতুন পরিকল্পনা শিক্ষামন্ত্রীর তরফে

নতুন পরিকল্পনা শিক্ষামন্ত্রীর তরফে

কিছু বদল আসতে পারে শিক্ষা ব্যবস্থায়, চলছে পরিকল্পনা পর্ব নতুন বদল নিয়ে৷ নতুন ঘোষণা রাজ্যের শিক্ষামন্ত্রীর তরফে, বিদ্যালয়ের সাথে সরাসরি যুক্ত হতে পারে কমিশন৷ শিক্ষা কমিশনের মাথায় থাকবে অবসরপ্রাপ্ত বিচারপতি৷ এমনই সূত্র মারফত খবর৷ ফি বৃদ্ধি সহ স্কুলের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ জানানো যাবে এই কমিশনের কাছে৷ অভিযোগ খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করবে কমিশন৷ সূত্রের খবর, শিক্ষা কমিশন নিয়ে সবুজ সংকেত দিয়েছে নবান্ন৷ তবে বিষয়টি পরিকল্পনার স্তরে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷  বিভিন্ন বেসরকারি স্কুলের দোরগোড়ায় বিক্ষোভ হচ্ছে৷ অভিযোগ, যে সকল অভিভাবক বিক্ষোভ দেখাচ্ছেন, তাঁদের কথা শুনছে না স্কুল কর্তৃপক্ষ৷ এর ফলে অসন্তোষের সৃষ্টি হচ্ছে৷ এই পরিস্থিতিতে সরকারের কাছে বহু অভিভাবক ও…
Read More
দিলিপের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নাড্ডা

দিলিপের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন নাড্ডা

আজ কলকাতা সফরে আসছেন নাড্ডা, জল্পনা বাড়ছে এই কলকাতা সফর ঘিরে। দল থেকে কড়া নির্দেশ দিয়ে, তাকে চুপ করানো নির্দেশের মাঝেই নাড্ডার সাথে সাক্ষাৎ করতে পারেন তিনি। তাঁর মন্তব্যের জন্য বিজেপি দলকে অস্বস্তির পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে বহুবার। দিলীপ ঘোষের সাক্ষাৎকার মানেই বিতর্ক। সেই বিতর্ক থেকেই দলকে 'বাঁচাতে' বড় সিদ্ধান্ত নিয়েছিল গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। আপাতত 'সেন্সর' করা হয়েছে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে। তিনি সংবাদমাধ্যমে কোনও মন্তব্য করতে বা বক্তব্য রাখতে পারবেন না। এই নির্দেশ এসেছিল খোদ সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার থেকেই। এবার তাঁর সঙ্গেই দিলীপের সাক্ষাৎ হতে পারে জল্পনা তৈরি হয়েছে। 'সেন্সর' হওয়ার পর…
Read More
বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে বাড়ছে চিন্তা

বাড়তে থাকা সংক্রমনের সংখ্যা নিয়ে বাড়ছে চিন্তা

দেশের পাশাপাশি এবার করোনা সংক্রমণ বেড়েই চলেছে রাজ্যেও। নতুন করে বাড়ছে চিন্তা রাজ্যের সংক্রমনের সংখ্যা নিয়ে। গত ২৪ ঘণ্টায় আশঙ্কা অব্যাহত রয়েছে বাংলায়। দৈনিক আক্রান্তের সংখ্যা অনেকটা বেড়ে ৫০ টপকে গিয়েছে। তবে আজও কারও মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। যদিও আজ রাজ্যের পজিটিভিটি রেট ১.১০ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৯ হাজার ৬৮৬ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি…
Read More
প্রশ্ন জাগছে আচার্য পদ নিয়ে

প্রশ্ন জাগছে আচার্য পদ নিয়ে

রাজ্যপাল ও রাজ্য সরকারের মাঝের দ্বন্দ্ব লেগেই আছে। দাবি উঠেছে রাজ্যপালকে সমস্ত পদ থেকে সরানোর। এই দাবিতে অবশেষে স্থির হলো রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসবেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে আরও একধাপ এগোলো রাজ্য সরকার। মন্ত্রিসভায় এই বিষয়টি অনুমোদিত হয়েছে। এরপর বিল নিয়ে এসে বিধানসভায় পাশ করানোর অপেক্ষা। রাজ্যপাল এই মুহূর্তে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রয়েছেন। রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত তীব্রতর জায়গায় রয়েছে। সেখানে আচার্য পদে রাজ্যপালকে কিছুতেই আর দেখতে চাইছে না রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী অতিসম্প্রতি মুখ্যমন্ত্রীকে আচার্য করার বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। সেই বিষয়টি এখন চূড়ান্ত কার্যকরী হওয়ার রাস্তায় চলছে। কেবল বিশ্ববিদ্যালয়গুলি নয় স্বাস্থ্,  কৃষি, প্রাণী, মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হিসেবেও অনুমোদন দেওয়া…
Read More
বাড়ছে গরম, বর্ষার প্রতীক্ষায় দক্ষিণবঙ্গ

বাড়ছে গরম, বর্ষার প্রতীক্ষায় দক্ষিণবঙ্গ

ঘোষণা হয়েছিলো সময়ের আগেই বঙ্গে প্রবেশ করবে বর্ষা। কিন্তু কোথায় বর্ষা? দিন প্রতিদিন বেড়েই চলেছে চাঁদি ফাটা রোদ। দক্ষিণবঙ্গ রবিবারেও এই ছবি থেকে বেরোতে পারেনি। হলকা দেওয়া গরম বাতাস বয়ে বেরিয়েছে একাধিক জেলায়। জামাইষষ্ঠীর দুপুরবেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি রীতিমতো ঘাম ঝরিয়েছে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গিয়েছে। রবিবার থেকেই উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে। কিন্তু দক্ষিণবঙ্গে অস্বস্তি থাকবে আরও কিছুদিন। এমনই মত আবহাওয়াবিদদের। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকছে। কিন্তু সব থেকে অস্বস্তি তৈরি করেছে আপেক্ষিক আদ্রতা। কলকাতা সহ আশেপাশে গত এক সপ্তাহের মধ্যে ভারী বৃষ্টি হয়নি। কাজেই তেতেপুড়ে রয়েছে শহর। রাতেও সেই অস্বস্তি আরও বেড়েছে। মেঘলা…
Read More
বিজ্ঞান শাখায় ভর্তির জন্য পঁয়ত্রিশ শতাংশ পেলেই চলবে

বিজ্ঞান শাখায় ভর্তির জন্য পঁয়ত্রিশ শতাংশ পেলেই চলবে

বিগত দু বছরের বেশি সময় ধরে চলছে করোনা সংক্রমণের তান্ডব৷ অতিমারির এই পরিস্থিতিতে গত দুই বছর পর্বে কাটছাঁট হয়েছিল পাঠ্যক্রমে৷ যা নিয়ে তখনই সংশয় প্রকাশ করেছিল শিক্ষা মহলের একাংশ৷ তাঁদের বক্তব্য ছিল, পাঠ্যক্রমে কাটছাঁট করে এখনকার মতো পড়ুয়ারা উতরে গেলেও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে কী হবে? করণ পুরো পাঠ্যাংশ তাঁদের অধিগত নয়৷ এবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর ঘোষণা করা হয়েছে, ৩৫ শতাংশ নম্বর পাওয়া পড়ুয়ারাও উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে পড়ত পারবে৷ ফলে আরও একটা প্রশ্ন উঠেছে৷ ৩৫ শতাংশ নম্বর পাওয়া পড়ুয়ারা বিজ্ঞান নিয়ে পড়ার সুযোগ পেলেও কতখানি সফল হতে পারবে তারা? সরকারের এই সিদ্ধান্তে সংশয়ে শিক্ষক-শিক্ষিকারা৷ তাঁরা বলছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা…
Read More