পশ্চিমবঙ্গ

মুখ্যমন্ত্রীর তরফে রেনুর বেতন ঘোষনা

মুখ্যমন্ত্রীর তরফে রেনুর বেতন ঘোষনা

সম্প্রতি চাকরিকে কেন্দ্র করেই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে গোটা রাজ্য৷ সরকারি নার্সের চাকরি পাওয়ার ‘অপরাধে’ স্ত্রীর হাতে কেটে ‘শাস্তি’ দিয়েছে স্বামী৷ কেতুগ্রামের এই নৃশংস ঘটনা গোটা রাজ্যে সাড়া ফেলেছে৷ রাজ্য সরকার ডান হাত কাটা পূর্ব বর্ধমানের রেনু খাতুনকে নন নার্সিংয়ের চাকরি দেওয়ার সিদ্ধান্ত নিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নবান্নে রেনুর চাকরি প্রসঙ্গে জানালেন, তার নিজের জেলাতেই রেনুকে স্বাস্থ্য দপ্তরের অধীনে কোথাও নন নার্সিং এর কাজে লাগানোর জন্য ইতিমধ্যেই নিয়োগপত্র তৈরি হয়ে গিয়েছে। হাত কাটা যাওয়ায় সে নার্সিংয়ের কাজ করতে পারবে না বলেই তাকে নন নার্সিং এর কাজে লাগানো হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ঘটনায় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের যেন কঠোর শাস্তি হয়…
Read More
স্বস্তি পেল কলকাতাবাসী, বৃষ্টি এলো দক্ষিণবঙ্গে

স্বস্তি পেল কলকাতাবাসী, বৃষ্টি এলো দক্ষিণবঙ্গে

পূর্বেই ঘোষণা করা হয়েছিল চলতি বছর রাজ্যে বৃষ্টির আগমন ঘটবে সময়ের পূর্বে। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে, প্রায় সপ্তাহখানেক সময় দক্ষিণবঙ্গে বেড়ে চলেছে গরম। প্রতিদিন তারমাত্রার পারদ চড়ছে। দক্ষিণবঙ্গ যেন চাতক পাখি হয়ে গিয়েছিল। দেখা নেই বৃষ্টির। কিন্তু অবশেষে স্বস্তি পেল রাজ্যবাসী। কলকাতা সহ দক্ষিবঙ্গের একাধিক জেলায় হল বর্ষণ। অন্যদিকে লাগাতার কয়েক দিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে জোরদার ব্যাটিং করছে বৃষ্টি। তবে কি বর্ষা এসে গেল বঙ্গে? এখন এই প্রশ্নই সকলের মনে। কারণ সকলেই এই অতিরিক্ত গরমে নাজেহাল। কেউই আর এই তাপ সহ্য করতে পারছে না, চাইছেও না। শেষ কিছু দিন ধরে একটি মেঘলা মেঘলা আবহাওয়া ছিল। কিন্তু বৃষ্টি কিছুতেই হচ্ছিল…
Read More
চাঞ্চল্যকর মোড় নিলো গরু পাচার মামলা, গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী

চাঞ্চল্যকর মোড় নিলো গরু পাচার মামলা, গ্রেফতার অনুব্রতর দেহরক্ষী

রাজ্যের সবকটি বড়ো মামলার মাঝে অন্যতম হলো গরু পাচার মামলা, তদন্ত চলছে এই মামলার। আর এই মামলার অন্যতম অভিযুক্ত হলো অনুব্রত মণ্ডল। চলছিলো জিজ্ঞেসাবাদ, এবার এই ক্ষেত্রে চাঞ্চল্যকর মোড় নিলো। তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করল সিবিআই। নিজাম প্যালেসে তাঁকে ম্যারাথন জেরা করা হচ্ছিল গরু পাচার কাণ্ডের জেরে। দীর্ঘক্ষণ জেরার পরেই তাঁকে গ্রেফতার করা হল। বেশ কয়েক দফাই তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। সবশেষে তাঁকে নিজেদের হেফাজতে নিল তারা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সায়গলের আয় বহির্ভূত সম্পত্তি রয়েছে। সেই সম্পত্তির খতিয়ান দেখার পরেই তাঁর ওপর আরও নজরদারি বাড়ানো হয়। গতকাল দুপুর ২ টো নাগাদ তিনি ঢুকেছিলেন নিজাম…
Read More
মন্তব্যের জেরে বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

মন্তব্যের জেরে বিজেপির বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী

ঘটনার সূত্রপাত বিতর্কিত মন্তব্যের জেরে, কিন্তু সেই মন্তব্যের জেরে উত্তপ্ত হয়েছে গোটা দেশ। বিজেপি নেত্রী নূপুর শর্মার ইসলাম বিরোধী যে মন্তব্য তা ঝড় তুলেছে দেশে, বিদেশে, সর্বত্র। বিরোধী দলগুলির মতোই বাংলার মুখ্যমন্ত্রী তার নিন্দা করেছেন। নবান্নের বৈঠক থেকে আরও একবার এই প্রসঙ্গে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ জাহির করলেন তিনি। এছাড়াও নূপুর শর্মা আগে বাংলাকে কী ভাবে অপমান করতে চেয়েছিল সেই কথাও মনে করিয়ে দেন মমতা। টেনে আনেন প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির কথা। নূপুর এবং অন্য এক বিজেপি নেতা যে মন্তব্য করেছেন তার বিরোধিতা করে তাদের গ্রেফতারি চেয়েছেন মমতা। তিনি বলেন, কয়েকজন ভয়াবহ বিজেপি নেতা ঘৃণা ছড়ানোর জন্য যে মন্তব্য করেছেন…
Read More
বাড়তে চলেছে বেতন, খুশির খবর শ্রমিকদের জন্য

বাড়তে চলেছে বেতন, খুশির খবর শ্রমিকদের জন্য

পূর্ব ঘোষণা অনুযায়ী উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ারের হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তাঁকে ধামসা মাদলের তালে নাচতে দেখা গিয়েছে, পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিয়ে চা শ্রমিকদের জন্য বড় ঘোষণাও করেছেন তিনি। বর্তমান রাজ্য সরকার চা শিল্পের উন্নয়নে যেমন নজর দিয়েছে তেমনই শ্রমিকদের নিয়েও ভেবেছে, এমনটাই দাবি করেন মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ীই ঘোষণা করেন, চা শ্রমিকদের বেতন বৃদ্ধির কথা। এদিন অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা জানান, চা শ্রমিকদের বেতন বাড়ানো হচ্ছে ১৫ শতাংশ। কিন্তু এই বেতন বৃদ্ধি অন্তর্বর্তীকালীন। যদিও কবে থেকে বেতন বৃদ্ধির নির্দেশ কার্যকর হবে, তা এখনও জানা যায়নি। বর্তমানে দিনপ্রতি তাঁরা বেতন পান ২০২ টাকা। এবার সেই…
Read More
মন্তব্যের জেরে দিলীপের বিরুদ্ধে দায়ের হলো মামলা

মন্তব্যের জেরে দিলীপের বিরুদ্ধে দায়ের হলো মামলা

ভুল মন্তব্যের জেরে সব সময়ই খবরে থাকেন তিনি। বরাবরই তাঁকে সরকার পক্ষের লোকজন তথা রাজ্যের মুখ্যমন্ত্রীসহ শাসকদলের একাধিক শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে ধারালো ভাষায় আক্রমণ সানাতে দেখা গেছে। এই কারণে একাধিকবার বিতর্কেও জড়িয়েছে তাঁর নাম। এমনকি তাঁর এই বেফাঁস মন্তব্যের কারণেই ডানা ছেঁটেছে কেন্দ্রীয় বিজেপি। আর এবার মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের কারণে আইনি জটিলতায় জড়ালেন সাংসদ দিলীপ ঘোষ। জানা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কুরুচিকর ভাষায় আক্রমণ করার জন্য সম্প্রতি ডায়মন্ডহারবার থানায় FIR দায়ের হয়েছে সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অবিলম্বে কড়া আইনি ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন অভিযোগকারী। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি ডায়মন্ড হারবারে এক পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় সোশ্যাল…
Read More
খুনের তদন্তে এখনো অধরাই রইলো মূলচক্রী

খুনের তদন্তে এখনো অধরাই রইলো মূলচক্রী

মর্মান্তিক ঘটনার পর থেকে তিনদিন পার হলেও মুলচক্রী এখনো অধরা। ভবানীপুরে জোড়া খুনের ঘটনায় তিন দিনের মাথায় রহস্যের কিনারা৷ তদন্তে নেমে ভবানীপুর-কাণ্ডে তিন জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এক আত্মীয়কে জিজ্ঞাসাবাদের পর সেই সূত্র ধরে তদন্ত এগোচ্ছিল। প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে, আর্থিক লেনদন সংক্রান্ত সমস্যার জেরেই খুন করা হয়েছে ভবানীপুরের শাহ দম্পতিকে৷ অভিযুক্তরা টাকার বিনিময়ে খুন করেছিল বলেও পুলিশের অনুমান৷ তবে এখনও মূল চক্রী অধরা বলেও জানানো হয়েছে৷ পুলিশ সূত্রে খবর, ধৃত তিনজনই মৃত শাহ দম্পতির পূর্বপরিচিত। ভবানীপুর-কাণ্ডে প্রথমে দুই অভিযুক্তকে আটক করে পুলিশ। বুধবার রাতভর তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরার মুখে উঠে আসে তৃতীয় ব্যক্তির নাম।…
Read More
নতুন অধিনায়কের নাম ঘোষিত হলো

নতুন অধিনায়কের নাম ঘোষিত হলো

আচমকাই অবসরের সিদ্ধান্ত নেন তিনি। মিতালি রাজের অবসরের কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়কের নাম জানিয়ে দিল ভারতীয় বোর্ড বাঁ বিসিসিআই। প্রত্যাশা মতোই অধিনায়ক হলেন হরমনপ্রীত কউর। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্দানা। তবে মহিলা বিশ্বকাপের পর প্রথম যে দল খেলতে নামছে তাতে নেই বাংলার ঝুলন গোস্বামী। শ্রীলঙ্কায় তিনটি করে টি-টোয়েন্টি এবং এক দিনের ম্যাচ খেলবে ভারত। যে দল নির্বাচিত হয়েছে তা হলঃ হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্দানা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, যস্টিকা ভাটিয়া, এস মেঘনা, দীপ্তি শর্মা, পুনম যাদব, রাজেশ্বরী গায়কোয়াড়, সিমরন বাহাদুর, রিচা ঘোষ (উইকটরক্ষক), তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), হরলীন দেওয়ল, পূজা বস্ত্রকার, মেঘনা সিংহ, রেণুকা সিংহ।…
Read More
মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে হতে চলেছে নতুন মিউজিয়াম

মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যে হতে চলেছে নতুন মিউজিয়াম

রাজ্য সরকারের তরফে এবার নতুন উদ্যোগ। রাজ্য সরকার বিশাখাপত্তনমের মত পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র সৈকতে একটি সাবমেরিন মিউজিয়াম গড়ে তোলার জন্য নৌবাহিনীর কাছে আবেদন জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে নিউটাউনে নৌবাহিনীর একটি এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্বোধন করে দীঘায় একটি সাবমেরিন মিউজিয়াম তৈরির জন্য বাহিনীর আধিকারিকদের কাছে একটি অবসরপ্রাপ্ত সাবমেরিন চেয়েছেন। বিষয়টি নিয়ে তারা শীর্ষস্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন বলে বাহিনীর তরফে জানানো হয়। ভারতীয় নৌবাহিনীতে তিন দশক ধরে পরিষেবা দেওয়া যুদ্ধবিমান 'TU 142M'-এর ভিতরেই এই মিউজিয়াম গড়ে তুলতে ২০২০ সালে বাহিনীর তরফে রাজ্য সরকারের হাতে একটি বিমান তুলে দেওয়া হয়েছিল। পরে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি এবং হিডকো যৌথভাবে…
Read More
এবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলো শিক্ষক নিয়োগ মামলা

এবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হলো শিক্ষক নিয়োগ মামলা

রাজ্যে চলতে থাকা এক একটি বড়ো মামলা, এক এক করে তুলে দেওয়া হচ্ছে সিবিআই-এর হাতে৷ এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ এসএসসির মতো প্রাথমিকেও নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছে৷ অভিযোগ, পাশ না করা ও মেধা তালিকায় নাম না থাকা প্রার্থীদের প্রাথমিকে চাকরি দেওয়া হয়েছে৷ এসএসসি-র মতো ২০১৬ সালের প্রাথমিক টেটের নিয়োগ দুর্নীতির তদন্তেও রাজ্য পুলিশের উপর আস্থা না রেখে সিবিআই-এর হাতে তদন্তভার দিল কলকাতা হাইকোর্ট। এদিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে তদন্তের দায়িত্ব দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এদিন আদালত জানায়, রঞ্জন কি কাল্পনিক চরিত্র৷ আদৌ তাঁর অস্তিত্ব আছে কিনা তা তদন্ত করবে সিবিআই৷  রাজ্যের মন্ত্রী উপেন বিশ্বাসের বিরুদ্ধে যে…
Read More