পশ্চিমবঙ্গ

কাজের ফাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দিল্লী গেলেন রাজ্যপাল

কাজের ফাঁকে স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দিল্লী গেলেন রাজ্যপাল

কাজের ফাঁকে এবার স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে দিল্লী গেলেন রাজ্যপাল। দার্জিলিং গিয়েছিলেন তিনি, সেখানে রাজভবনে সাক্ষাৎ হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে। পাহাড় থেকে সোজা রাজধানী দিল্লিতে চলে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে শুধু যাওয়া নয়, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখাও করলেন। কিন্তু কী কথা হল দু'জনের মধ্যে, তান জানা যায়নি। এদিন একটি টুইট করেন রাজ্যপাল, ছবিতে দেখা যায় অমিত শাহের সঙ্গে তিনি বসে আছেন। টুইটে লেখা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডাকে তাঁর দিল্লির বাসভবনে যান বাংলার রাজ্যপাল। সেখানে বেশ কিছুক্ষণ কথা হয় তাদের মধ্যে, কিন্তু কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে মনে করা…
Read More
খোদ কলকাতায় উদ্বোধন হলো যুদ্ধ জাহাজের

খোদ কলকাতায় উদ্বোধন হলো যুদ্ধ জাহাজের

ধীরে ধীরে অগ্রগতির দিকে এগোচ্ছে দেশ, তার মধ্যে সব চেয়ে জোর দেওয়া হচ্ছে আত্মনির্ভরের ওপর। আত্মনির্ভর ভারতের কথা অনেক আগে থেকেই বলে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথাকে যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিল শহর কলকাতা। আর বিদেশ থেকে আনা নয়, খোদ কলকাতার গার্ডেনরিচে তৈরি হল অত্যাধুনিক যুদ্ধ জাহাজ 'আইএনএস দুনাগিরি'। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে শুক্রবার কলকাতায় হুগলি নদীর জলে ভাসল এই রণতরী। এর সবথেকে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হল, শত্রুর র‍্যাডারে ধরা পড়বে না এটি। এদিন এই যুদ্ধ জাহাজের সূচনা অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গার্ডেনরীচে নৌবাহিনীর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এই 'আইএনএস দুনাগিরি' হল 'আড়াল' খুঁজতে…
Read More
সেরার তালিকায় কলকাতার দুই বিশ্ববিদ্যালয়

সেরার তালিকায় কলকাতার দুই বিশ্ববিদ্যালয়

আবার একবার সেরার মুকুট কলকাতার মাথায়। দেশের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সেরা তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকার। আর এই তালিকায় গর্বের সঙ্গে জায়গা করে নিয়েছে যাদবপুর এবং কলকাতা বিশ্ববিদ্যালয়। এই খবরে উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি বাংলার মানুষ এবং পড়ুয়ারাও যে খুশি হয়েছে তা আলাদা করে বলতে হয় না। ইতিমধ্যেই টুইট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার যে সেরার তালিকা প্রকাশ করেছে তাতে সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে আছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। শীর্ষ স্থান দখল…
Read More
দ্রুত শুনানির আর্জি মঞ্জুর কলকাতা হাইকোর্টের তরফে

দ্রুত শুনানির আর্জি মঞ্জুর কলকাতা হাইকোর্টের তরফে

মৃত্যু না আত্মহত্যা? ঘটনার সুরাহা হয়নি এখনো। আনিস খান মৃত্যু মামলার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাওড়ার ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুর মামলায় সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় পরিবারের পক্ষ থেকে। দ্রুত মামলার শুনানির আর্জি জানান হয়। সেই আর্জি মঞ্জুর প্রধান বিচারপতির। আগামীকাল মামলার শুনানি হবে বলে খবর। আনিসের পরিবারের অভিযোগ ছিল, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন আনিসের দাদা। তবে সেই অভিযোগ খারিজ হয়েছে সিট-এর চার্জশিটে। খুন হননি আনিস খান৷ ওপর থেকে পরেই…
Read More
সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে হাজিরা দিলেন রাজ্যের শিক্ষাসচিব

সিবিআইয়ের তলবে সাড়া দিয়ে হাজিরা দিলেন রাজ্যের শিক্ষাসচিব

রাজ্যে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় তদন্ত চলছে তৎপরতার সঙ্গে। এই শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রাজ্যের শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ সেই তলবে সাড়া দিয়েই বৃহস্পতিবার নিজাম প্যালেসে সিবিআই দফতরে পৌঁছলেন তিনি৷ এদিন সকাল সাড়ে এগারোটা মধ্যে নিজাম প্যালেসে পৌঁছে যান শিক্ষা সচিব৷ সূত্রের খবর, তাঁকে এসএসসি নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির গঠন নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারেন সিবিআইয়ের গোয়েন্দারা। এসএসসি-র নিয়োগে দুর্নীতিতে উপদেষ্টা কমিটির ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তি প্রসাদ সিনহা সহ অন্যান্য সদস্যদের জেরা করেছে সিবিআই। এ বার সিবিআই-এর দেরার মুখে রাজ্যের শিক্ষা সচিব৷ সিবিআই সূত্রে খবর, উপদেষ্টা কমিটির বেশ কিছু নথিপত্রে মণীশের স্বাক্ষর…
Read More
আজ আবার তলব করা হলো মলয় ঘটককে

আজ আবার তলব করা হলো মলয় ঘটককে

কয়লা পাচার কাণ্ডে তৎপরতার সঙ্গে কাজ করছে ইডি। জড়িত হয়েছে একের পর এক নাম এবার কয়লা পাচার কাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুক্রবার সকালে ১১টায় দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছিল তাঁকে। এই নিয়ে চতুর্থবার তলব করা হল রাজ্যের আইনমন্ত্রীকে। মলয় ঘটকের পাশাপাশি তলব করা হয়েছে পুরুলিয়ার বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাতোকেও।আগামীকাল সকাল ১১টায় তাঁকেও দিল্লিতে হাজিরা দিতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডের শিকড়ে পৌঁছতে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর গোয়েন্দারা। সেই তালিকায় নাম রয়েছেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকেরও। এর আগে তিনবার তলব করা হয়েছিল তাঁকে৷   এক…
Read More
বাড়তে থাকে সংক্রমণের পরিস্থিতিতে রাজ্যকে চিঠি বেলেঘাটা আইডির

বাড়তে থাকে সংক্রমণের পরিস্থিতিতে রাজ্যকে চিঠি বেলেঘাটা আইডির

বছর শুরুর দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলেও এই মুহূর্তে আবার নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা পরিস্থিতি যে আবার খারাপের দিকেই যাচ্ছে তা স্পষ্ট হচ্ছে। দেশের হোক কিংবা বাংলার, সংক্রমণ বাড়ছে বৈ কমছে না। বিগত কয়েক দিনের পরিসংখ্যান তো চমকে দেওয়ার মতো। এই অবস্থায় রাজ্যের চিকিৎসা পরিকাঠামো নিয়েও চিন্তা বাড়ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় তড়িঘড়ি ব্যবস্থার কথাই ভাবছে হাসপাতালগুলি। এই প্রেক্ষিতে বাড়তি চিকিৎসক এবং নার্স চেয়ে স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ বলে খবর। এর আগেও তারা বাড়তি চিকিৎসক চেয়েছিল। গত জুলাই মাসে রাজ্যে কোভিড আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পেতে থাকায় প্রয়োজনীয় চিকিৎসক চেয়ে বেলেঘাটা আইডি হাসপাতাল কর্তৃপক্ষ রাজ্য সরকারকে চিঠি…
Read More
নতুন চর্চা, পামেলা ও দ্রৌপদীকে দেখা গেলো একসঙ্গে

নতুন চর্চা, পামেলা ও দ্রৌপদীকে দেখা গেলো একসঙ্গে

সদ্য মাত্রই জামিনে জেল থেকে ছাড়া পেয়েছেন তিনি, এবার আবার একবার আলোচনার শিখরে তিনি। আর এই আলোচনায় যুক্ত রয়েছেন নতুন রাষ্ট্রপতির পদপ্রার্থী। মাদক মামলায় আপাতত জেল থেকে জামিনে ছাড়া পেয়েছেন পামেলা৷ নিষিদ্ধ মাদক কোকেন ব্যবসায় যুক্ত পামেলা গোস্বামীর সঙ্গে এক ফ্রেমে এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু৷ অভিযোগ, রাজ্য বিজেপির শীর্ষনেতাদের হাত ধরেই দ্রৌপদী মুর্মুর কাছে পৌঁছন তিনি৷ দ্রৌপদীর সঙ্গে কথাও বলেন। এই ঘটনা ভালো চোখে দেখছে না খোদ গেরুয়া শিবিরই৷ ক্ষোভে ফেটে পড়েছে দলের একাংশ৷ তথাগত রায়ের ‘কামিনী কাঞ্চন’ তত্ত্ব নিয়ে ফের সরব হয়েছেন শীর্ষ নেতৃত্বের একাংশ। গত বছর ফেব্রুয়ারি মাসে নিষিদ্ধ মাদক কোকেন-সহ নিউ আলিপুর থেকে গ্রেফতার হন বিজেপি…
Read More
বাঙালির মহারাজকে বিশেষ সম্মান ব্রিটিশ পার্লামেন্টের

বাঙালির মহারাজকে বিশেষ সম্মান ব্রিটিশ পার্লামেন্টের

তিনি বাঙালির গর্ব। মহারাজা বলে পরিচিত তিনি। এবার প্রভাব পড়েছে দেশের বাইরেও। রাজনৈতিক পালা বদলের অপেক্ষায় ব্রিটেন৷ আর এই মুহূর্তে রানির দেশে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে এক ভারতীয়৷ সেই ব্রিটিশ পার্লামেন্টেই সংবর্ধিত হলেন এক বাঙালি। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের ২০ বছর পূর্তিতে সংবর্ধনা জানানো হল প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রায় ২০০ বছর ভারতে রাজত্ব করেছে ব্রিটিশরা৷ স্বাধীনতার ৭৫ বছর পূর্তির ঠিক আগে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক এগিয়ে রয়েছেন সেই ব্রিটেনেরই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে৷ এর আগে অবশ্য ব্যাট হাতে ব্রিটিশদের শাসন করেছেন বাঙালির গৌরব সৌরভ৷ এদিন তাঁকে সংবর্ধনা দেওয়া হল ব্রিটেনের পার্লামেন্টে।  ২০০২ সালের ১৩ জুলাই লর্ডসের মাঠে সৌরভের নেতৃত্বে ন্যাটওয়েস্ট ট্রফি জিতেছিল…
Read More
বঙ্গের সংক্রমণের সংখ্যা পৌছালো তিন হাজারের কাছে

বঙ্গের সংক্রমণের সংখ্যা পৌছালো তিন হাজারের কাছে

করোনা ভাইরাস নিয়ে আপাতত জর্জরিত সাধারণ মানুষ। দৈনিক আক্রান্তের নিরিখে শেষ কয়েক দিনের কোভিড গ্রাফ মারাত্মক চিন্তা বাড়িয়েছে বঙ্গের। আজ বাংলার দৈনিক আক্রান্তের সংখ্যা গত দিনের তুলনায় আবার বেড়েছে এবং সুস্থতাও হ্রাস পেয়েছে। এদিকে আজও ৩ জনের বেশি মৃত্যু হয়েছে রাজ্যে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত আবার বৃদ্ধি পেতে শুরু করেছে। আজ রাজ্যের পজিটিভিটি রেট ১৮.৫৯ শতাংশ। এদিকে সুস্থতার হার আরও কমে ৯৭.৬৩ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৯ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৫৯ হাজার ২৬৪ জন। এদিকে, গত ২৪…
Read More