পশ্চিমবঙ্গ

একের পর এক জামিনের আবেদন খারিজ সায়গলের হচ্ছে

একের পর এক জামিনের আবেদন খারিজ সায়গলের হচ্ছে

একের পর এক জামিনের আবেদন খারিজ করেছে আদালত। চলতি সপ্তাহের শুরুতেই ফের একবার জামিনের আবেদন করা হয়েছিল কিন্তু তা খারিজ করে দিয়েছে আদালত। অর্থাৎ রাজ্যের অন্যতম মামলা গরু পাচার মামলায় তৃণমূল কংগ্রেস নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে আপাতত জেলেই থাকতে হচ্ছে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে জামিনের আবেদন করেছিলেন সায়গল হোসেনের আইনজীবী। কিন্তু সিবিআই পাল্টা যুক্তি শোনার পর সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। আদালতে সিবিআই জানিয়েছে, গরু পাচার মামলায় একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তাঁদের হাতে রয়েছে এবং তারা সায়গলকে জেলে গিয়েই জেরা করতে চান। আরও অনেক তথ্য তারা এইভাবে হাতে পেতে পারেন বলেই অনুমান। সেই যুক্তি শুনেই আদালত সায়গলের জামিনের…
Read More
২১ জুলাইয়ের আগেই শুরু হলো বাস ধর্মঘট

২১ জুলাইয়ের আগেই শুরু হলো বাস ধর্মঘট

বিগত দু বছরের করোনাকাল কাটিয়ে চলতি বছর তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ হতে চলেছে মহানগরীর বুকে। রাত পোহালেই শাসক দলের ২১ জুলাইয়ের শহীদ সমাবেশ। তার আগের দিন বুধবার রাজ্যের জেলায় জেলায় কার্যত অঘোষিত পরিবহণ ধর্মঘটের চেহারা। দক্ষিণের এই জেলার মানুষ যেখানে মূলতঃ বেসরকারি পরিবহণ ব্যবস্থার উপর নির্ভর করেন৷ সেখানে ২১ জুলাইয়ের আগের দিন থেকেই 'বাস তুলে নেওয়া'য় সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েছেন। সমস্যায় নিত্যযাত্রীরাও। ঘন্টার পর ঘন্টা বাসস্ট্যাণ্ডে দাঁড়িয়ে থাকলেও গন্তব্যে পৌঁছানোর কোন সুযোগ নেই বলে অভিযোগ। এদিন সকালে বাঁকুড়া শহরের গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে গিয়ে দেখা গেল, হাতে গোনা কয়েকটি বাস দাঁড়িয়ে আছে। কোন বাস সেভাবে রাস্তায় নামেনি। দু'দিন আগে থেকেই সোনামুখী…
Read More
দু বছর বাদে প্রথমবার কয়লাকাণ্ডে পেশা হলো চার্জশিট

দু বছর বাদে প্রথমবার কয়লাকাণ্ডে পেশা হলো চার্জশিট

দু বছর বাদে প্রথমবার, রাজ্যের অন্যতম মামলার চার্জশিট পেশা হলো। মামলা দায়ের হওয়ার পরই তদন্ত চলছে দু বছর ধরে। কয়লা কাণ্ডের মামলার তদন্তভার নেওয়ার পর প্রথমবার চার্জশিট জমা করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ২০২০ সালের নভেম্বর মাসে এই মামলায় তদন্তভার হাতে নিয়েছিল তারা। ২০২২ সালের জুলাই মাসে তারা প্রথম চার্জশিট দিল আদালতে। সিবিআইয়ের এই চার্জশিটে প্রাথমিকভাবে নাম রয়েছে ৪১ জনের। পরে আরও বেশ কয়েকটি নাম এর সঙ্গে যুক্ত হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মঙ্গলবার আসানসোলের বিশেষ সিবিআই আদালতে যে চার্জশিট জমা দিয়েছে সিবিআইয়ের গোয়েন্দারা তাতে লালা সহ ৪১ জনের নাম আছে। চার্জশিটে নাম রয়েছে বিনয় মিশ্রের ভাই বিকাশেরও। এছাড়াও…
Read More
রাষ্ট্রপতি নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ

রাষ্ট্রপতি নির্বাচনের দিন তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ

নির্ধারিত সময়েই হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। চলতি সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার সকাল থেকে শুরু হয়েছে রাষ্ট্রপতি নির্বাচন। এই ভোট নিয়ে স্বাভাবিকভাবেই সরগরম রাজ্য। বিধানসভায় ভোট দিতে এসেছেন তৃণমূল, বিজেপির সাংসদ, বিধায়করা। কিন্তু এই ভোটে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি গাড়ি এবং লোক নিয়ে বিধানসভা চত্বরে এসেছেন তিনি, এমনই অভিযোগ তোলা হয়েছে। বিজেপির বক্তব্য, এই গোটা বিষয়টি নির্বাচন কমিশনের নিয়ম বিরুদ্ধ। পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় এই অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদের বিরুদ্ধে। বিজেপি বিধায়কের বক্তব্য, নিয়ম বিধানসভার দক্ষিণের গেট বাদ দিয়ে সব গেট বন্ধ থাকবে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ নিয়মের উলঙ্ঘন করে…
Read More
শহীদ সমাবেশের জন্য হলো বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

শহীদ সমাবেশের জন্য হলো বাড়ানো হলো মুখ্যমন্ত্রীর নিরাপত্তা

প্রস্তুতি তুঙ্গে, বিগত দু বছরের করোনাকাল কাটিয়ে চলতি বছর তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশ হতে চলেছে মহানগরীর বুকে। মাঝে আর এক দিন, আগামী ২১ জুলাই সমাবেশের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর এই সমাবেশের জন্য তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। কালীঘাটে তাঁর বাসভবন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করার পাশাপাশি বাসভবন থেকে ধর্মতলায় সভামঞ্চ পর্যন্ত যে রাস্তা দিয়ে তাঁর কনভয় যাবে তার দুই দিকেও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রাখা হবে। মঞ্চে প্রবেশের সময় মমতার জন্য পৃথক গেটের ব্যবস্থা থাকবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। মঞ্চের আশেপাশে নজরদারিতে ড্রোন ক্যামেরা ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে কিছুদিন আগেই…
Read More
জল্পনাকে সত্যি করে আজই নতুন রাজ্যপালের পদে শপথ নেবেন লা গনেশন

জল্পনাকে সত্যি করে আজই নতুন রাজ্যপালের পদে শপথ নেবেন লা গনেশন

বহু জল্পনার মাঝে আচমকাই গতকাল ঘোষিত হয়েছে বাংলার নতুন রাজ্যপালের নাম। এরই মধ্যে আজই পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন৷৷ সন্ধ্যে সাতটায় রাজভবনে শপথ নেবেন তিনি৷ তাঁকে শপথবাক্য পাঠ করাবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব৷ শোনা যাচ্ছে, রাজ্যের নতুন রাজ্যপালের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের পরেই মণিপুরের পাশাপাশি অস্থায়ীভাবে বাংলারও দায়িত্বভারও সামলাবেন লা গণেশন। বাংলার রাজ্যপালের পদে তাঁকে মনোনীত করেছেন রাষ্ট্রপতি৷ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এখন থেকে নিজের দায়িত্ব পালনের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজ্যপাল…
Read More
চাপ বাড়লে মধ্যবিত্তদের, নয়া GST কার্যকর হওয়ায় দাম বাড়ছে বাজার মূল্যের

চাপ বাড়লে মধ্যবিত্তদের, নয়া GST কার্যকর হওয়ায় দাম বাড়ছে বাজার মূল্যের

বাড়তে থাকা বাজার দরের মাঝে আরো চাপ বাড়ল মধ্যবিত্তদের মধ্যে। আজ অর্থাৎ সোমবার থেকেই কার্যকর হচ্ছে নয়া জিএসটি হার। জিএসটি কাউন্সিলের বৈঠকে একাধিক পণ্যের উপর থেকে কর মকুবের সুবিধা প্রত্যাহার করে নেওয়া হয়। যার জেরে দাম বাড়ছে একাধিক পণ্যের৷ দেখে নিন কোন কোন পণ্য আজ থেকে দামী হচ্ছে। প্যাকেটজাত এবং লেবেল যুক্ত খাদ্যদ্রব্যের ক্ষেত্রে পাঁচ শতাংশ জিএসটি ধার্য করা হয়েছে। এর ফলে প্যাকেটজাত মধু, দই, লস্যি, বাটারমিল্কের পাশাপাশি মাছ, মাংস, মাখনা, কর্নফ্লেক্সের দাম বাড়তে চলেছে। এর আগে কেবলমাত্র ব্র্যান্ডেড ময়দা এবং চালের উপর ৫ শতাংশ জিএসটি ধার্য করা হত। জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ব্র্যান্ডেড না হলেও প্যাকেটজাত এবং…
Read More
বাংলার প্রাক্তন রাজ্যপালের নাম ঘোষিত হলো উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে

বাংলার প্রাক্তন রাজ্যপালের নাম ঘোষিত হলো উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসাবে

বাংলায় ঘুরে দাঁড়ানো চেষ্টা গেরুয়া শিবিরের৷ প্রতি পদে অঙ্ক কষে পা ফেলছে গেরুয়া শিবির৷ রাজনীতির মঞ্চে বহু অঙ্ক কষে আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতি পদপ্রার্থী করেছে এনডিএ জোট৷ সূত্রের খবর, বিজেপির সদর দফতরে সংসদীয় দলের বৈঠকে উপরাষ্ট্রপতি পদে রাজ্যপাল জগদীপ ধনকড়ের নামে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রিসভার অন্যতম সদস্য নিতিন গডকড়ী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, বিজেপি তথা এনডিএ-র হাতে যে সদস্য সংখ্যা রয়েছে, তাতে দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি হতে ধনকড়ের কোনও সমস্যা হওয়ার কথা নয়৷  ২০১৯-এর জুলাইয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জগদীপ ধনকড়৷ এর পর…
Read More
চলতি সপ্তাহে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

চলতি সপ্তাহে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

রাজ্যে প্রবেশ করেছে বর্ষা। বর্ষার মরশুমের মাঝেই রাজ্যে দেখা দিয়েছে নিম্নচাপ। বিগত বেশ কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এরই মাঝে দেখা দিল নিম্নচাপ আর কটালের জোড়া ফলা। ওড়িশা এবং অন্ধ্র উপকূলে নিম্নচাপের কারণে চলতি সপ্তাহে প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি দেখেছে কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। হালকা থেকে মাঝারি কিংবা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছাড়া এই মুহূর্তে যদিও দক্ষিণ বঙ্গবাসীর কপালে আর কিছুই জোটেনি তবুও প্রতিদিনের বর্ষণে কিছুটা তারতম্য ঘটেছে তাপমাত্রায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, চলতি সপ্তাহের মতো আজ সপ্তাহ অর্থাৎ সোমবার থেকেই কলকাতাসহ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া এবং হুগলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহতেও প্রায় রোজ দিনই…
Read More
ঘোষিত হলো বাংলার নতুন রাজ্যপালের নাম

ঘোষিত হলো বাংলার নতুন রাজ্যপালের নাম

জল্পনা চলছিলই রাজ্যপালের পদ নিয়ে৷ কে হবে নতুন রাজ্যপাল? এই পরিস্থিতিতেই সকলকে রীতিমতো চমকে দিয়ে উপরাষ্ট্রপতি পদে বাংলার রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম ঘোষণা করেন বিজেপি’র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা৷ এর পরেই রবিবার বাংলার রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেন ধনকড়৷ সোমবার উপরাষ্ট্রপতি পদে মনোনয়ন জমা দেবেন তিনি৷ তাঁর জায়গায় আপাতত বাংলার রাজ্যপাল পদের দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন৷ অস্থায়ী রাজ্যপাল হিসাবে তাঁর নাম ঘোষণা করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ মণিপুরের পাশাপাশি অস্থায়ীভাবে বাংলারও দায়িত্বভারও সামলাবেন লা গণেশন। বাংলার রাজ্যপালের পদে তাঁকে মনোনীত করেছেন রাষ্ট্রপতি৷ রবিবার রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়।…
Read More