পশ্চিমবঙ্গ

পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ, মমতা হিমন্তর বৈঠক

পাহাড়ের রাজনীতিতে নতুন সমীকরণ, মমতা হিমন্তর বৈঠক

সম্প্রতি নির্বাচন সম্পন্ন হয়ে পাহাড়ে সূচনা হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণের। নির্বাচনে জয় লাভের কারণে ফল প্রকাশের পর থেকেই জল্পনা ছিলই তিনি জিটিএ শপথে পাহাড়ে যাবেন। সেই কথা মতো পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পাহাড় সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠান হয়ে গেলেও তিনি আপাতত সেখানেই রয়েছেন। বুধবার তিনি যোগ দিয়েছেন নেপালি কবি ভানু ভক্তের জন্মদিবস অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের জন্য এই মুহূর্তে পাহাড়েই গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এবার জানা গেল, দার্জিলিঙে হাজির হয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। সব মিলিয়ে রাজনৈতিক পারদ হু হু করছে বাড়ছে শৈল শহরে। তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এবং হিমন্ত বিশ্বশর্মা…
Read More
সদ্যই উদ্বোধন হওয়া শিয়ালদহ মেট্রো নিয়ে এবার বিক্ষোভ মদনের

সদ্যই উদ্বোধন হওয়া শিয়ালদহ মেট্রো নিয়ে এবার বিক্ষোভ মদনের

শিয়ালদহ মেট্রোর উদ্বোধনের পর থেকেই, মূলত উদ্বোধনকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্যে উত্তাল হয়ে রয়েছে। শিয়ালদহ মেট্রোর উদ্বোধন হয়েছে সম্প্রতি। এই উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তবে এই অনুষ্ঠান নিয়ে বিতর্ক রয়েছে কারণ অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ মুহূর্তে আমন্ত্রণ পত্র পাঠিয়ে অপমান করা হয়েছে। তৃণমূল কংগ্রেস তাই এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট পর্যন্ত করেছিল। কিন্তু বিক্ষোভের রেশ কাটেনি। বুধবার ফের এই নিয়ে আওয়াজ তোলে তৃণমূল। শিয়ালদহ স্টেশনে বিক্ষোভ করতে দেখা যায় বিধায়ক মদন মিত্র নেতৃত্বাধীন তৃণমূল কর্মীদের। এদিন মদন বিক্ষোভ দেখিয়ে প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কী ভাবে মেট্রো উদ্বোধন করা হল? এই প্রেক্ষিতে তিনি বিজেপি…
Read More
পাহাড়ে শান্তভাবেই কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

পাহাড়ে শান্তভাবেই কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

সম্প্রতি নির্বাচন সম্পন্ন হয়ে জয়ের ফল প্রকাশিত হয়েছে পাহাড়ে। সূচনা হয়েছে নতুন রাজনৈতিক সমীকরণে।। জয় লাভের কারণে ফল প্রকাশের পর থেকেই জল্পনা ছিলই তিনি জিটিএ শপথে পাহাড়ে যাবেন। সেই কথা মতো মঙ্গলবার পাহাড়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাধারে যেমন পাহাড়ের উন্নয়ন এবং অগ্রগতির কথা বলেছেন তিনি, অন্যদিকে সেখানে শান্তি নষ্ট হতে দেবেন না, এমনও দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে, পাহাড়বাসীকে আশ্বস্ত করে বলেছেন, তিনি পাহাড়ে আসেন ভালবাসতে, দখল নিতে নয়। জিটিএ-র আজকের অনুষ্ঠানে মমতা বলেন, পাহাড়ে তিনি কাউকে কোনও গড়বড় করতে দেবেন না। পাহাড় শান্ত থাকলে উন্নয়ন হবে, অর্থনীতি বাড়বে। নতুন নতুন…
Read More
উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও এবার ভারী বৃষ্টির পূর্বভাস

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও এবার ভারী বৃষ্টির পূর্বভাস

চলতি বছরের শীত উধাও হতেই চড়েছে গরমের পারদ। তবে স্বস্তি দিয়ে বছরের শুরুতেই ঘোষিত হয়েছিল নির্ধারিত সময়ের আগেই বর্ষা ঢুকবে দেশে। সেই কথা কে সত্যি করে অবশেষে নিম্নচাপের হাত ধরে উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গেও সক্রিয় হল বর্ষা। গত রবিবার থেকে কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় টানা বর্ষণ শুরু হয়েছে। অন্যদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ওড়িশা অন্ধ্র উপকূলে নিম্নচাপ তৈরি হওয়ার কারণে চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই বৃষ্টিতে ভিজতে পারে তিলোত্তমা। হাওয়া অফিসের আপডেট অনুযায়ী, আগামী ৪-৫ দিন ভারী বৃষ্টিপাত হবে কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায়। সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি হয়েছে। অর্থাৎ সপ্তাহের দ্বিতীয় কাজের দিন আজ মঙ্গলবারও বৃষ্টিতে ভিজবে মহানগরী। আলিপুর আবহাওয়া…
Read More
বাজার মূল্যে চাপ বাড়ছে মধ্যবিত্তদের

বাজার মূল্যে চাপ বাড়ছে মধ্যবিত্তদের

প্রতিনিয়ত বেড়ে চলেছে বাজার মূল্য৷ চাপ বাড়ছে মধ্যবিত্তদের ওপর৷ এই বাড়তে থাকা মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল মধ্যবিত্ত মানুষ৷ সবজি থেকে মাছ, মাংস, সব কিছুই আকাশ ছোঁয়া৷ বাজারে গেলেই ছ্যাঁকা লাগছে পকেটে৷ বুধবার কয়েকটি সবজি বাদে বাকি সবজি অবশ্য রয়েছে নাগালের মধ্যেই৷ তবে মাছ বাজারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন৷ সেখানে গুটি কতট মাছ বাদ দিয়ে বাকি সব মাছের দামই চড়া৷ এক নজরে দেখে নিন বুধবারের বাজার দর-  চন্দ্রমুখী আলু - প্রতি কেজি ৪০ টাকাঅন্যান্য আলু - ২৯ থেকে ৩০ টাকা রসুন - ৬০ টাকা কেজিলেবু - এক পিস ২ টাকাপটল - কেজি প্রতি ৪০ টাকাটমেটো - কেজি ৫০ টাকা৷ বেগুন - ৯০ টাকা কেজি৷পেঁপে - কেজি…
Read More
অমরনাথ যাত্রীদের ফেরাতে উদ্যোগ নেওয়া হলো নবান্নের তরফে

অমরনাথ যাত্রীদের ফেরাতে উদ্যোগ নেওয়া হলো নবান্নের তরফে

ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ ছিল অমরনাথ যাত্রা। গত শুক্রবার ভয়াবহ মেঘ ভাঙা বৃষ্টির পর অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গিয়েছিল অমরনাথ যাত্রা। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের সেই ধাক্কা সামলে তিন দিনের মধ্যেই ফের স্বাভাবিক হল তীর্থ যাত্রা। মেঘ ভাঙা বৃষ্টির কারণে হড়পা বানে একের পর এক তাঁবু ভেসে গিয়ে অমরনাথে মারা গিয়েছেন একাধিক পূণ্যার্থী। এখনও পর্যন্ত যা খবর তাতে ১৫ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ বহু। বিভিন্ন রাজ্যের মতো বাংলা থেকেও একাধিক মানুষ গিয়েছিলেন সেখানে। ঘটনার পর এখন জানা গিয়েছে, এ রাজ্যের ৭২ জন বাসিন্দা এখনও আটকে রয়েছেন অমরনাথে। নবান্ন সূত্রে খবর, সকলকে ফেরানোর জন্য পুরোদমে কাজ চলছে। গত শনিবারই মুখ্যমন্ত্রী মমতা…
Read More
শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হলেও বয়কট করেছিল রাজ্যের শাসক শিবির

শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হলেও বয়কট করেছিল রাজ্যের শাসক শিবির

স্বস্তির নিঃশ্বাস, প্রতীক্ষার অবসান করে উদ্বোধন হয়েছে শিয়ালদহ স্টেশনের। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদহ স্টেশনের উদ্বোধন হয়ে গেল। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকেই ভার্চুয়াল মাধ্যমে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ যাওয়ার মেট্রো চলাচল উদ্বোধন করেন। যদিও সেই স্টেশনের কাজ সম্পূর্ণ হয়নি। এদিকে, এই শিয়ালদহ স্টেশন উদ্বোধন করার আগে তিনি স্টেশন পরিদর্শনে এসেছিলেন। সেখান থেকে ঘুরেই হাওড়া ময়দানের উদ্দেশে রওনা হন স্মৃতি। যদিও এই অনুষ্ঠান বয়কট করেছে তৃণমূল কংগ্রেস। এদিন স্টেশন উদ্বোধনের পর শিয়ালদহ থেকে প্রথম মেট্রো রওনা হয় সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে। যদিও ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। শিয়ালদহ থেকে যাত্রী বিহীন ট্রেনই রওনা হয় সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে।…
Read More
প্রায় তিন মাস পর শেষ হলো বগটুই কাণ্ডের তদন্ত

প্রায় তিন মাস পর শেষ হলো বগটুই কাণ্ডের তদন্ত

প্রায় তিন মাস পর শেষ হলো রাজ্যে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার তদন্ত, জানানো হলো হাইকোর্টের তরফে। বীরভূমের বগটুই-কাণ্ডের তদন্ত শেষ করেছে সিবিআই এবং তদন্তে শেষে তারা আদালতে জানিয়েছে, এই ঘটনায় মোট ১৬ জন অভিযুক্ত। কলকাতা হাইকোর্টে তাদের বক্তব্য, চার্জশিটে নাম রয়েছে মোট ১৬ জনের। তবে এই ঘটনায় সবথেকে চর্চিত নাম আনারুল হোসেন। সিবিআই দাবি করেছে যে, আনারুল চাইলে এই ঘটনা থামাতে পারত কিন্তু সে তা করেনি। যদিও আনারুল এখনও নিজেকে নির্দোষ বলেই দাবি করছে। এর আগে বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল তার ৯০ দিনের মাথায় আদালতে চার্জশিট দিয়েছিল সিবিআই। গোয়েন্দাদের দাবি, বগটুই-কাণ্ডে প্ররোচনা দিয়েছিল তৃণমূল নেতা আনারুল হোসেন। বগটুইয়ের…
Read More
খুশির খবর, আজ বিকেলে উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো

খুশির খবর, আজ বিকেলে উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো

অবশেষে প্রতীক্ষার অবসান হলো। বহু টালবাহানা পর উপস্থিত হলো প্রতীক্ষিত সময়। অবশেষে কলকাতাবাসী জানলো যে আজই উদ্বোধন হতে চলেছে শিয়ালদহ মেট্রো। আজ, সোমবার শিয়ালদহ মেট্রোর আনুষ্ঠানিক উদ্বোধন। তবে যাত্রীদের জন্য শিয়ালদহ স্টেশনের দরজা খুলবে আগামী বৃহস্পতিবার। শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের ভাড়া ধার্য হয়েছে ২০ টাকা। রেল বোর্ডের অনুমতি সাপেক্ষে বর্ধিত রুটে নয়া ভাড়া ধার্য করা হয়েছে। ন্যূনতম ভাড়া ১০ টাকা। ৫ থেকে ১০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করলে যাত্রীদের ২০ টাকা দিতে হবে। আগামী দিনে সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত পুরো রুট চালু হলে মোট ১৬.৫ কিলোমিটার ছুটবে মেট্রো। ১০ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত রুটের ভাড়া ধার্য হয়েছে ৩০ টাকা। …
Read More
সাজা দেওয়া হলো বিজয় মালিয়াকে

সাজা দেওয়া হলো বিজয় মালিয়াকে

অবশেষে অন্যায় কাজের সাজা মিললো। আদালত থেকে তথ্য গোপন এবং আদালত অবমাননার দায়ে পলাতক ব্যবসায়ী বিজয় মালিয়ার সাজা ঘোষণা হল সুপ্রিম কোর্টে। কিংফিশার কর্তাকে দু’হাজর টাকা জরিমানা এবং চার মাসের কারাদণ্ডের নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।  এদিন শীর্ষ আদালত তার নির্দেশে এও বলেছে, সময়মতো জরিমানা জমা দেওয়া না হলে আরও দু’মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বিজয় মালিয়াকে। সুপ্রিম কোর্ট আরও জানায়, মালিয়াকে ৬,২০০ কোটির টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু, সেই নির্দেশ তিনি পালন করেননি৷ উল্টে নির্দেশ অগ্রাহ্য করে সন্তানদের প্রায় ৩১৭ কোটি ৬৩ লক্ষ টাকা পাঠান এই ব্যবসায়ী৷ আদালত অবমাননার দায়েই এদিন তাঁকে এই সাজা…
Read More