পশ্চিমবঙ্গ

শুরু হতে চলেছে শংসাপত্র যাচাইয়ের প্রক্রিয়া

শুরু হতে চলেছে শংসাপত্র যাচাইয়ের প্রক্রিয়া

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। এই পরিস্থিতিতে বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটের জালিয়াতি রুখতে এবার কড়া পদক্ষেপ রাজ্যের। এবার ভুয়ো জন্ম-মৃত্যু শংসাপত্র খতিয়ে দেখতে জেলায় জেলায় অভিযান শুরু করবে রাজ্য। মনোজ আগারওয়ালের দাবি, এসআইআরে প্রচুর বেনিয়ম নজরে পড়েছে কমিশনের। মুখ্যসচিব জানিয়েছেন, বার্থ সার্টিফিকেট ও ডেথ সার্টিফিকেটে তথ্য স্ক্যান করা হচ্ছে। শুধু ভেরিফিকেশন করার জন্য এটা করা হচ্ছে। কারও কোনও সমস্যা হবে না। মুখ্যসচিবের দাবি, বেশ কয়েকদিন ধরে অভিযোগ উঠছে, তৃণমূল জমানায় এসআইআর-এর সময় বেআইনি জন্ম-মৃত্যু শংসাপত্র ইস্যু করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের…
Read More
পাওয়ারলুমের দাপটে সং*কটে বাংলার তাঁতশিল্প

পাওয়ারলুমের দাপটে সং*কটে বাংলার তাঁতশিল্প

বাংলার ঐতিহ্যবাহী হস্তচালিত তাঁতশিল্প ক্রমশ সংকটের মুখে পড়েছে। শান্তিপুর ও ফুলিয়ার বহু তাঁতঘরে আগের মতো আর তাঁতের খটখট শব্দ শোনা যায় না। কাজের অভাব ও জীবিকার অনিশ্চয়তায় অনেক তাঁতি বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন বলে অভিযোগ। তাঁতিদের অভিযোগ, ২০১৬-১৭ সালের পর থেকে বাজারে পাওয়ারলুমে তৈরি কাপড়ের দাপট বাড়তে শুরু করে। তাঁদের দাবি, হস্তচালিত তাঁতের জন্য সংরক্ষিত ২২ ধরনের বস্ত্র পাওয়ারলুম বা মিলে তৈরি করা আইনত নিষিদ্ধ হলেও ২০১৮ সালের পর থেকে নিয়ম লঙ্ঘনের ঘটনা বেড়েছে। এ ক্ষেত্রে টেক্সটাইল দপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন তাঁতশিল্পীরা। তাঁদের দাবি, নিয়ম লঙ্ঘন করে পাওয়ারলুমের উৎপাদন চললেও মাঠপর্যায়ে নিয়মিত নজরদারি বা অভিযান দেখা…
Read More
শুরু হবে জমি হস্তান্তরের কাজ

শুরু হবে জমি হস্তান্তরের কাজ

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। পশ্চিমবঙ্গে শিল্পায়নকে আরও গতিশীল করতে একাধিক গুরুত্বপূর্ণ নীতিগত পরিবর্তনের ঘোষণা রাজ্য সরকারের। জমি অধিগ্রহণ নিয়ে অতীতের বিতর্কের পুনরাবৃত্তি এড়াতে এবার শিল্পের জন্য প্রয়োজনীয় জমি সরকার নিজেই সংগ্রহ করে বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি, বড় শিল্পপ্রকল্পের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের অনুমোদনের দীর্ঘ প্রক্রিয়া সরিয়ে কেন্দ্রীয়ভাবে ছাড়পত্র দেওয়ার ব্যবস্থাও চালু করার কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত রূপরেখাও তুলে ধরেন। ডানকুনির এই নতুন প্রকল্পে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে বলেও জানানো হয়। প্রায় ১২ লক্ষ বর্গফুট জায়গাজুড়ে গড়ে উঠবে…
Read More
দেশাত্মবোধের বার্তা দিতে পূর্বস্থলীতে সাইকেল মিছিল

দেশাত্মবোধের বার্তা দিতে পূর্বস্থলীতে সাইকেল মিছিল

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশাত্মবোধ ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দিতে পূর্বস্থলী-১ ব্লকে একটি সাইকেল মিছিলের আয়োজন করা হয়। পারুলডাঙ্গা নসরৎপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। বিদ্যালয়ের পড়ুয়াদের পাশাপাশি মিছিলে অংশ নেন পূর্বস্থলী থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। জাতীয় পতাকা হাতে দেশাত্মবোধক আবহে মিছিলটি হাটসিমলা মোড় হয়ে গোয়ালপাড়া পর্যন্ত যায়। স্বাধীনতার গুরুত্ব, দেশপ্রেম ও জাতীয় ঐক্য সম্পর্কে পড়ুয়াদের সচেতন করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য। শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়া ও পুলিশ প্রশাসনের যৌথ অংশগ্রহণে আয়োজিত মিছিলকে ঘিরে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। মিছিল শেষে স্বাধীনতা দিবসের তাৎপর্য এবং দেশের প্রতি নাগরিকদের দায়িত্ব নিয়ে পড়ুয়াদের উৎসাহিত করা হয়।
Read More
আগামী মাসের মধ্যে সেরে ফেলতে হবে প্রকল্পে আবেদনের প্রক্রিয়া

আগামী মাসের মধ্যে সেরে ফেলতে হবে প্রকল্পে আবেদনের প্রক্রিয়া

দেশের প্রধানমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মোদি সরকার। দেশের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম আবাস যোজনা। এখন আবেদনের জন্য ছোটাছুটি করতে হবে না, চাইলে বাড়ি বসেই আবেদন করা যাবে। প্রথমে গুগল প্লে স্টোর থেকে আবাস প্লাস ২০২৪ অ্যাপটি ডাউনলোড করতে হবে। ইনস্টল হয়ে যাওয়ার পর অ্যাপে ঢুকে নিজের পছন্দের ভাষা নির্বাচন করে নিতে হবে। এরপর সব অনলাইন সার্ভিসের জন্য কিছু অনুমতি চাওয়া হবে। সেগুলি দিতে হবে। পরবর্তী ধাপে আবেদনকারীর আধার নম্বর চাওয়া হবে। তার আগে মোবাইলে Aadhaar Face RD অ্যাপটি ডাউনলোড করতে হবে। আবেদনকারীর আধার কার্ডে দেওয়া ছবির সঙ্গে…
Read More
সাইকেলে চেপে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন দুই যুবক

সাইকেলে চেপে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলেন দুই যুবক

ফালাকাটা থেকে কেদারনাথের পথে সাইকেলে চেপে রওনা দিল দুই যুবক। প্যাকেটজাত পণ্যদ্রব্যে হিন্দু দেবদেবীর ছবি ব্যবহারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে তাদের এই যাত্রা। ফালাকাটা ধূপগুড়ি মোড়ের কৃষ্ণেন্দু দে বন্ধু বিপ্লবকে নিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছেন কেদারনাথের পথে। মোট তিরিশ দিনের যাত্রাপথে তারা যাবেন শিলিগুড়ি ঘোষপুকুর হয়ে নকশালবাড়ি থেকে বিহার, উত্তরপ্রদেশ পেরিয়ে উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে। তাদের কথায়, পণ্যদ্রব্য বিশেষ করে নেশাজাতীয় দ্রব্যের প্যাকেট হিন্দু দেবদেবীর ছবি ব্যবহার করা হয়। আর সেই সব প্যাকেট যত্রতত্র ফেলে দেওয়া হয়। হিন্দু সনাতনি ধর্মে যাদের পুজো করা হয় তাঁদের এভাবে অসম্মান ও অমর্যাদা রোধ করার জন্য আমাদের এই যাত্রা।
Read More
সিধু-কানু গাঁওতা ক্লাবের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন, আদিবাসী উন্নয়নে সরব ভারতী ঘোষ

সিধু-কানু গাঁওতা ক্লাবের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন, আদিবাসী উন্নয়নে সরব ভারতী ঘোষ

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রবিবার রামগড়ের খাস জঙ্গল ফুটবল মাঠে সিধু-কানু গাঁওতা ক্লাবের পরিচালনায় আয়োজিত হল এক বর্ণাঢ্য অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস আধিকারিক তথা বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র ভারতী ঘোষ। আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য ও নৃত্যের মাধ্যমে এদিনের অনুষ্ঠান হয়ে ওঠে প্রাণবন্ত। অনুষ্ঠানের শুরুতে সিধু-কানুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন ভারতী ঘোষ। এরপর আদিবাসী মহিলা ও পুরুষদের সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে তাঁকে অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয়। আদিবাসী মহিলারা তাঁদের ঐতিহ্যবাহী পোশাকে নৃত্য পরিবেশন করেন। তাঁদের সঙ্গে তাল মিলিয়ে পুরুষেরা ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে অনুষ্ঠানস্থল মুখরিত করে তোলেন। একপর্যায়ে আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে পা মেলান ভারতী ঘোষও। মঞ্চে ভারতী ঘোষ-সহ উপস্থিত অতিথিদের আদিবাসী…
Read More
বাঁশের পাটাতনেই নদী পারাপার, দুর্ভোগে সীতারামপুরের মানুষ

বাঁশের পাটাতনেই নদী পারাপার, দুর্ভোগে সীতারামপুরের মানুষ

চন্দ্রচূড় মন্দিরে পুজো দিতে গিয়ে চরম দুর্ভোগে পড়ছেন ভক্তরা। সীতারামপুরের বিদাইগড় এলাকায় গারুই নদীর ওপর সেতুর নির্মাণকাজ কয়েক মাস ধরে বন্ধ থাকায় নড়বড়ে বাঁশের পাটাতন দিয়ে নদী পার হতে হচ্ছে তাঁদের। স্থানীয়দের অভিযোগ, আসানসোল পৌরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের বিদাইগড় এলাকায় সাধারণ মানুষের যাতায়াতের জন্য সেতু নির্মাণ শুরু হলেও বিধানসভা নির্বাচনের আগে কাজ বন্ধ হয়ে যায়। নদীর মাঝখানে সেতুর অসম্পূর্ণ স্তম্ভ পড়ে রয়েছে, কিন্তু দীর্ঘদিনেও নির্মাণকাজ ফের শুরু হয়নি। বর্ষায় নদীতে জল বাড়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। শিশু, মহিলা ও প্রবীণদেরও জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের পাটাতন পার হতে হচ্ছে। সামান্য অসতর্কতায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত সেতুর নির্মাণকাজ…
Read More
তলব করা হলো শুভাশিসকে

তলব করা হলো শুভাশিসকে

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় জোরকদমে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। এবার এই মামলায় কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে তলব করল কেন্দ্রীয় এজেন্সি। চলতি সপ্তাহেই দলের অ্যাকাউন্ট সংক্রান্ত যাবতীয় কাগজপত্র নিয়ে তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে। দলের তিনটি অ্যাকাউন্টের ‘সাইনিং অথরিটি’ শুভাশিস। সেই কারণে তাঁকে তলব করা হয়েছে। প্রাক্তন রাজ্যসভা সাংসদ জানান, কেন্দ্রীয় এজেন্সির তলব নিয়ে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলছেন তিনি। হাজিরার…
Read More
বাড়ানো হবে শিক্ষাকর্মীদের বেতন

বাড়ানো হবে শিক্ষাকর্মীদের বেতন

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। বেতন বৃদ্ধি সংক্রান্ত একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে রাজ্য সরকার। কয়েকদিন আগেই স্কুলের প্যারাটিচারদের বেতন বাড়ানো হয়েছে। এবার রাজ্যের স্কুল ও কলেজগুলির অন্যান্য চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। এতে প্রায় ৫৫ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী উপকৃত হবেন। রাজ্য বিধানসভায় শিক্ষা বাজেটের জবাবি ভাষণে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় ও স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন এই আশ্বাস দিয়েছেন। এতে স্টেট এডেড কলেজ টিচার্স তথা স্যাক্ট ও সমগ্র শিক্ষা মিশনের অধীন স্কুলে নিযুক্ত চুক্তিভিত্তিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বৃদ্ধি হবে। এই বিষয়ে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বলেন, “স্যাক্টদের সাম্মানিক…
Read More