একাধিক প্রশ্ন হাই কোর্টের তরফে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজনৈতিক কর্মসূচি যে কোন রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার।‌ কিন্তু সেই রাজনৈতিক কর্মসূচির অনুমতি দেওয়া নিয়ে রাজ্য সরকারের শেষ মুহূর্তের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতিতে অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট।

গরিমসি করে দেরি করে অনুমতি খারিজ করায় আদালতের সময় নষ্ট হচ্ছে। কখনো কখনো শনিবার বা রবিবার জরুরি শুনানিতে বসতে হচ্ছে বলে কড়া প্রতিক্রিয়া জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য। রাজ্য সরকারকে বিচারপতি সৌগত ভট্টাচার্যর নির্দেশ, শেষ মুহূর্তে সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বার বার আদালতকে আপৎকালীন শুনানির পরিস্থিতিতে ফেলা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

আদালত একটি নির্দিষ্ট আবেদনের উদাহরণ টেনে রাজ্য সরকারের কাজের ধরন নিয়ে ক্ষোভ উগরে দেয়। একটি কর্মসূচির জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ ৪ দিন ধরে প্রয়োজনীয় সব নথি হাতে থাকা সত্ত্বেও, সেই আবেদনের অনুমতি বাতিল করে প্রশাসন। আদালতের নির্দেশ, রাজনৈতিক কর্মসূচির সিদ্ধান্ত নিতে এত সময় লাগানো একেবারেই কাম্য নয় ।‌