জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। রাজ্যে টেট বা সিটেট নিয়ে শিক্ষক মহলে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। বিশেষ করে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষকদের ক্ষেত্রেও এই পরীক্ষা বাধ্যতামূলক কি না, তা নিয়ে বিভ্রান্তি ছিল অনেকের।
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানান, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ – এর বিদ্যমান বিধিই কার্যকর রয়েছে। কেন্দ্রের ব্যাখ্যা অনুযায়ী, টেট বাধ্যতামূলক শুধুমাত্র প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানকারী শিক্ষকদের জন্য।
অন্যদিকে নবম-দশম, উচ্চমাধ্যমিক, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্ষেত্রে নিয়োগ হবে সংশ্লিষ্ট পরিষেবা বিধি, সংবিধিবদ্ধ নিয়ম এবং ইউজিসির গাইডলাইন অনুসারে। অর্থাৎ এই স্তরগুলিতে শিক্ষকতার জন্য আলাদা করে টেট পাশ করার শর্ত নেই। তবে পশ্চিমবঙ্গে বিষয়টি এখনও পুরোপুরি সরল নয়। ফলে জাতীয় নীতি এখন স্পষ্ট হলেও পশ্চিমবঙ্গে নরমাল সেকশনের শিক্ষকদের অবস্থান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি। কেন্দ্রের অবস্থান অনুযায়ী, নবম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষক নিয়োগে নতুন করে টেট বা সিটেট বাধ্যতামূলক নয়।
