পশ্চিমবঙ্গ

রাইস মিল থেকে পেট্রল পাম্প, সবই রয়েছে অনুব্রতর নামে

রাইস মিল থেকে পেট্রল পাম্প, সবই রয়েছে অনুব্রতর নামে

একজন সাধারণ মানুষ থেকে ধীরে ধীরে হয়ে উঠেছে কোটি কোটি টাকার মালিক৷ মুদি দোকানি থেকে মাছ বিক্রেতা৷ সেখান থেকে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত! কী ভাবে সম্ভব? বরাবরই তাঁর দিকে আঙুল তুলেছেন বিরোধীরা৷ কিন্তু, তৃণমূলের একাংশের দাবি, সবটাই মিথ্যে দাবি৷ সত্যিটা আসলে কী তা এখনও প্রমাণিত নয়৷ তবে সিবিআই-এর দাবি, কেষ্টর বিরুদ্ধে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে তাঁদের হাতে৷ তার ভিত্তিতেই বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে বীরভূমে তৃণমূল জেলা সভাপতিকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থার অফিসাররা৷  কয়েক মাস আগে গ্রেফতার হন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন৷ বিভিন্ন জায়গায় সায়গলের বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পায় সিবিআই৷ বিরোধীদের দাবি, বিপুল সম্পত্তির মালিক অনুব্রতও৷ সিবিআই সূত্রে খবর, বীরভূমে এবং…
Read More
অনুব্রতর সতেরো কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই

অনুব্রতর সতেরো কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই

যত সময় এগোচ্ছে তত এক এক করে প্রকাশ্যে আসছে চাঞ্চল্যকর তথ্য। সময় এগোনোর সাথে সাথে আরও বেশি করে যেনো সিবিআইয়ের জালে জড়িয়ে পড়ছেন অনুব্রত মণ্ডল। এবার অনুব্রতর কোটি কোটি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই। পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হতে দেখেছে সাধারণ মানুষ। প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করা হয়েছিল। এবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের থেকে ১৬ কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করল সিবিআই। না এবার কোথাও নগদ উদ্ধার হয়নি, বরং কোটি কোটি টাকার ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, অনুব্রত এবং তাঁর আত্মীয়দের নামে ছিল এই ফিক্সড ডিপোজিট। গরু পাচার মামলার…
Read More
সপ্তাহের শেষে আবার একবার নিম্নচাপের পূর্বাভাস

সপ্তাহের শেষে আবার একবার নিম্নচাপের পূর্বাভাস

গত সপ্তাহভর নিমচাপের ভ্রুকুটি ছিল রাজ্যে, বিশেষত দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহের শুরুর দিকে আকাশে হালকা পরিষ্কার হলেও, এরই মাঝে বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে চলতি সপ্তাহে আবারও বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনটাই খবর মিলল আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে বৃহস্পতি এবং শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি বাড়বে বলে খবর।   আজ কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদের দেখা মিললেও এই পরিষ্কার মেঘমুক্ত আকাশ সাময়িক বলেই মনে করছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকরা। জানা যাচ্ছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নতুন নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা বিশেষ করে সুন্দরবন, গোসাবা, কাকদ্বীপের মতো এলাকাতেই চলতি সপ্তাহে ফের বৃষ্টিপাত শুরু হবে।…
Read More
চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের তরফে, কেষ্টর দিনে আয় ৩০ লক্ষ

চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের তরফে, কেষ্টর দিনে আয় ৩০ লক্ষ

জীবনের শুরুটা খুব সাধারণ ভাবে হলেও আজ তিনি কোটি কোটি টাকা সম্পত্তির মালিক৷ প্রথম জীবনে ছিলেন সামান্য মুদি দোকানি৷ খেলতেন ফুটবলও৷ পরে সে সব ছেড়ে বোলপুর বাজারে নিজের মাছের দোকান খেলেন তিনি৷ দিনের শেষে রোজগার হত বড় জোড় ৫০-৬০ টাকা। সেখান থেকে বীরভূমের বেতাজ বাদশা৷ মাছের দোকান ছেড়ে রাজনীতির আঙিনায় পা রাখতেই বদলে যায় চিত্রটা। লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে অনুব্রত মণ্ডলের উপার্জন। সময়ের স্রোতে তিনি পৌঁছে যান ক্ষমতার শিখরে৷ পাল্লা দিয়ে বাড়ে রোজগারও৷ শুধু তাই নয়, বীরভূমের তৃণমূল জেলা সভাপতির আয় পৌঁছয় সাধারণ মানুষের কল্পনার বাইরে। জানেন দিনে কত টাকা আয় করতেন কেষ্ট? দিনে প্রায় ৩০ লক্ষ টাকা! গরু-কয়লা পাচার…
Read More
ভ্রুন উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উলুবেড়িয়াতে

ভ্রুন উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উলুবেড়িয়াতে

বড় চাঞ্চল্যকর ঘটনা উলুবেড়িয়াতে৷ ১৮ থেকে ২০ টি সদ্যজাত শিশুর দেহ ও ভ্রুণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বিরাটভাবে। উলুবেড়িয়া পুরসভার ৩১ নং ওয়ার্ডের বানিতবলা ডাম্পিং গ্রাউন্ড থেকে উদ্ধার হয়েছে শিশুর দেহ এবং ভ্রূণ। উলুবেড়িয়া পুরসভা ও উলুবেড়িয়া থানার আধিকারিকরা ঘটনাস্থলে এসে সেগুলি উদ্ধার করে নিয়ে যায়। কোথা থেকে এল এতগুলি দেহ এবং ভ্রূণ তা আন্দাজ করা যাচ্ছে না। তবে উলুবেড়িয়া শহর জুড়ে তৈরি হওয়া একাধিক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বেআইনিভাবে গর্ভপাতের অভিযোগ সামনে আসছিল। অভিযোগ সেই সব জায়গা থেকেই এগুলি এসেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এলাকার মানুষের দাবি, মঙ্গলবার এলাকার কিছু বাচ্চারা ডাম্পিং গ্রাউন্ড থেকে বোতল কোড়াচ্ছিলো।…
Read More
আচমকাই মহানগরীর বুকে মহাকরণে অগ্নিকাণ্ডের ঘটনা

আচমকাই মহানগরীর বুকে মহাকরণে অগ্নিকাণ্ডের ঘটনা

আবার একবার আচমকাই মহানগরীর বুকে অগ্নিকাণ্ডের ঘটনা। এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতার সরকারী ভবন অর্থাৎ মহাকরণে। গতকাল অর্থাৎ মঙ্গলবার সন্ধ্যের কিছু পর আগুন লাগে সেখানে।   প্রাথমিক ভাবে জানা যায়নি যে কী ভাবে আগুন লেগেছে তবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকেই মহাকরণে এই আগুন লেগেছে। যদিও সরকারিভাবে কোনও বিবৃতি এখনও পর্যন্ত আসেনি। অন্যদিকে দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর। তবে অনেক নথি পুড়ে যাওয়ার আশঙ্কা থাকলেও নষ্ট হয়নি কিছু বলেই জানা গিয়েছে। কিন্তু কম্পিউটারে আগুন, প্রিন্টার নষ্ট হয়েছে। দমকল সূত্রে খবর, মহাকরণের একতলার ঘরে আগুন লেগেছিল। তারা মনে করছে,…
Read More
বড় ঘোষণা, ক্যানসারের মতো দুরারোগ্য চিকিৎসাও হবে স্বাস্থ্যসাথী কার্ডে

বড় ঘোষণা, ক্যানসারের মতো দুরারোগ্য চিকিৎসাও হবে স্বাস্থ্যসাথী কার্ডে

এই মুহূর্তে রাজ্য জুড়ে চলতে থাকা একাধিক প্রকল্পের মধ্যে অন্যতম হলো স্বাস্থ্যসাথী প্রকল্প। এবার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার। এবার থেকে নিখরচায় আরও ৭০ ধরনের চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের সাধারণ মানুষ। এর মধ্যে থাকছে ক্যানসারের চিকিৎসাও। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতেই রাজ‌্যবাসীর জন্য এই ঘোষণা করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। অনেকের মতে, এই উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবাসীকে বড় 'উপহার' দিলেন। জানান হয়েছে, এবার থেকে ক‌্যানসারের জন‌্য তীব্র ব‌্যথার উপশমের চিকিৎসা-সহ আরও অনেক রোগের চিকিৎসার সুযোগ মিলবে স্বাস্থ‌্যসাথী প্রকল্প থেকে। অন্তত ৭০ ধরনের চিকিৎসার সুযোগ পাবেন রাজ্যের মানুষ। আরও জানা গিয়েছে, ব‌্যথার বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে ৮ থেকে ৬৫ হাজার…
Read More
শিক্ষার দিক দিয়ে আবার সাফল্যের শিখরে কলকাতা বিশ্ববিদ্যালয়

শিক্ষার দিক দিয়ে আবার সাফল্যের শিখরে কলকাতা বিশ্ববিদ্যালয়

শিক্ষার দিক থেকে আবার একবার সাফল্যের শিখরে কলকাতা। বড় সাফল্য পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। সারা দেশের মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এছাড়াও পড়ুয়াদের পিএইচডি ডিগ্রি করানোর ক্ষেত্রে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই নিয়েই শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, ''জানাতে গর্ব হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় তার অসাধারণ কাজের জন্য আবার প্রশংসিত হয়েছে। বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২২ সালের সমীক্ষা অনুসারে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে।“ এছাড়াও, গত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পিএইচডি করানোর’ বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘গত…
Read More
পঞ্চাশ বিঘা খামার বাড়ির খোঁজ মিললো কেষ্টর

পঞ্চাশ বিঘা খামার বাড়ির খোঁজ মিললো কেষ্টর

এই মুহূর্তে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পর চর্চায় রয়েছেন অনুব্রত মণ্ডল। পার্থ চট্টোপাধ্যায়ের বোলপুরের 'অপা'র পরে এবার বোলপুরে খোঁজ মিলল অনুব্রতর খামারবাড়িরও। জানা যাচ্ছে, বীরভূমের বোলপুরে প্রায় ৫০ বিঘে জমির উপর প্রায় ২০ বছর ধরে রয়েছে অনুব্রত মণ্ডলের ওই খামারবাড়ি। সম্প্রতি এমনটাই দাবি করেছেন ওই খামারবাড়ির কেয়ারটেকার। তাঁর কথায়, কুড়ি বছর আগে ওই সম্পত্তি কিনেছিলেন ‘কেষ্ট দা’। মাঝেমধ্যে ওই বাড়িতে এসে বিশ্রামও নিতেন তিনি। বাড়িটি বোলপুরের সিয়ান এলাকায় অবস্থিত বলে জানা যাচ্ছে। বাড়ির সঙ্গে লাগোয়া পুকুর, এমনকি ধান জমিও রয়েছে বলে খবর। ওই বাড়ি লাগোয়া প্রায় ৫০ বিঘা জমির উপর ধান, মাছ, শক-সবজি সব কিছুরই চাষ হয় বলে জানা যাচ্ছে। এছাড়া বাড়ির খামারে বড় বড়…
Read More
বাড়তে থাকা সম্পত্তি নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে ফিরহাদের সাফাই

বাড়তে থাকা সম্পত্তি নিয়ে বিরোধীদের উদ্দেশ্যে ফিরহাদের সাফাই

এই মুহূর্তে বেশ খানিকটা চাপের মধ্যেই আছেন রাজ্যের নেতা মন্ত্রীরা। প্রশ্ন উঠছে একাধিক নেতা মন্ত্রীর সম্পত্তি বৃদ্ধি নিয়ে। সম্পত্তি বৃদ্ধি মামলা নিয়ে ফের মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উল্লেখ্য তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধি মামলায় কলকাতা হাইকোর্টের রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আবেদন করেছেন ফিরহাদ হাকিম, অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক। এরপরই বিষয়টি নিয়ে বিরোধীরা কটাক্ষ করে বলেছেন, তবে কি ভয় পেয়ে গিয়েছেন তৃণমূল নেতারা?  কিছু দিন আগেই রাজ্যের ৬ নেতামন্ত্রী বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন। এরপর আবার কেন সাফাই দেওয়ার জন্য সাংবাদিকদের মুখোমুখি হতে হচ্ছে? তবে কি তাঁরা সত্যিই ভয় পেয়ে গিয়েছে? এমন প্রশ্ন তুলছেন বিরোধীরা। ফিরহাদ বলেছেন,…
Read More