পশ্চিমবঙ্গ

রাজনীতির মঞ্চে বাড়ছে জল্পনা মমতা-স্বামীর সাক্ষাৎ নিয়ে

রাজনীতির মঞ্চে বাড়ছে জল্পনা মমতা-স্বামীর সাক্ষাৎ নিয়ে

তবে কি এবার নতুন সমীকরণ দেখা যাবে রাজনীতির মঞ্চে, উঠছে প্ৰশ্ন। বিজেপি নেতা হয়েও তিনি কড়াভাবেই সমালোচনা করেন কেন্দ্রের সরকারের। তাঁকে মোদী-শাহর সমালোচক বললেও ভুল বলা হবে না। একাধিকবার কেন্দ্রের বিরোধিতায় সরব হতে দেখা গিয়েছে তাঁকে। সেই সুব্রহ্মণ্যম স্বামী বাংলায় এলেন এবং নবান্নে গিয়ে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর তাঁদের ছবি ভাইরাল হতেই অনেক প্রশ্ন মাথাচাড়া দিয়ে উঠল। স্বামী কি তবে তৃণমূলে আসছেন? কী কারণে দুজনের এই সাক্ষাৎ? সূত্রের খবর, নবান্নে প্রায় আধ ঘণ্টা বৈঠক হয়েছে সুব্রহ্মণ্যম স্বামী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু এটা জানা যায়নি যে ঠিক কী বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে। অনেকের মতে, আগামী দিনে হয়তো…
Read More
এবার আরও বড় বদল, স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ পোর্টাল আনছে রাজ্য

এবার আরও বড় বদল, স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ পোর্টাল আনছে রাজ্য

সম্প্রতি শিক্ষা নীতিতে বেশ কিছু বদল এনেছে রাজ্য সরকার। এবার এই শিক্ষা নীতিতে আসতে চলেছে আরও বড় বদল। শিক্ষক বদলি থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে অনলাইন পরিষেবা চালু করতে তৎপর রাজ্যের শিক্ষা দফতর৷ সেই সূত্র ধরেই এবার একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য অনলাইন পোর্টাল অনতে চলেছে রাজ্য সরকারর। ফলে একাদশে রেজিস্ট্রেশনের জন্য আর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতে বসে অনলাইনেই রেজিস্ট্রেশন করতে পারবে পড়ুয়ারা৷  একাদশ শ্রেণিতে পাঠরত থাকতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে নাম নথিভুক্ত করতে হয় পড়ুয়াদের। স্কুল গিয়েই সেই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়৷ কিন্তু, অনলাইন ব্যবস্থা চালু হলে বাড়িতে বসে এই বিশেষ পোর্টালের মাধ্যমেই নাম নথিভুক্ত করা যাবে। শীঘ্রই এই পোর্টাল চালু…
Read More
আবার বাড়ানো হলো অপার জেল হেফাজত

আবার বাড়ানো হলো অপার জেল হেফাজত

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ রয়েছেন জেল হেফাজতে। ১৪ দিনের জেল হেফাজতের পর গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ফের আদালতে তোলা হয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। পার্থর আইনজীবী শারীরিক অসুস্থতার কথা জানিয়ে তাঁর জামিনের আবেদন করেছিলেন এবার। কিন্তু ব্যাঙ্কশাল আদালত সেই আর্জি নাকচ করে দিয়েছে। বরং দুজনকেই আবার জেল হেফাজতে পাঠানো হয়েছে। এদিন আদালত জানিয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্থাৎ জেলের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে তাঁদের। পাশাপাশি এও নির্দেশ দেওয়া হয়েছে, জেল হেফাজতে থাকাজালীন ইডি দুজনকেই জিজ্ঞাসাবাদ…
Read More
বড় তথ্য, গরুপাচার কাণ্ডে জমিও কেনা হত কম দামে

বড় তথ্য, গরুপাচার কাণ্ডে জমিও কেনা হত কম দামে

গরুপাচার কাণ্ডে গ্রেফতার হয়ে সিবিআইয়ের হেফাজতে রয়েছেন রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। তাঁরও আগে এই মামলায় গ্রেফতার করা হয়েছিল তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে। ইতিমধ্যেই তাকে বেশ কয়েক দফায় জেরা করেছে সিবিআই। এবার জানা গেল এই সম্পর্কিত আরও বিস্ফোরক তথ্য। গোয়েন্দারা জানতে পেরেছেন, অনেক জায়গায় প্রচুর জমি কেনা হত কম দামে। তার বিনিময়ে গরু চলে যেত মূল অভিযুক্ত এনামুল হকের কাছে। সে পরে এই গরুগুলিই পাচার করত। সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, মুর্শিদাবাদের সীমান্ত এলাকায় যে গরু পাচার চক্র সক্রিয় ছিল, তা পুরেপুরি নিয়ন্ত্রিত হত বীরভূম থেকে। অনুব্রতর হয়ে এই কাজ সামলাতেন সায়গল হোসেন৷ এই ঘটনাতেই আরও একজনের নাম জানতে পেরেছে…
Read More
সিবিআইয়ের তরফে দাবি গরুপাচার কাণ্ডে কেষ্টর হয়ে ডিল করতেন সায়গল

সিবিআইয়ের তরফে দাবি গরুপাচার কাণ্ডে কেষ্টর হয়ে ডিল করতেন সায়গল

রাজ্যের গরুপাচার কাণ্ড, শিক্ষক নিয়োগে দুর্নীতির মতোই যত তদন্ত হচ্ছে তত উঠে আসছে একের পর এক নতুন তথ্য৷ এই গরু পাচার চক্রের জাল বিস্তৃত বহুদূর পর্যন্ত৷ জেরায় ক্রমশ খুলছে সেই জট৷ সিবিআই-এর হাতে গ্রেফতার হয়েছেন বীরভূমে তৃণমূলে জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ তাঁকে গ্রেফতার করার আগেই সিবিআই-এর জালে ধরা পড়েছেন দেহরক্ষী সায়গল হোসেন, ব্যবসায়ী এনামুল হক, বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার৷ তাঁদের জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ সিবিআই-এর কাছে একটা বিষয় স্পষ্ট যে, গরু পাচারচক্রের খুঁটি পোতা ছিল বীরভূমের মাটিতেই৷ লাল মাটি থেকেই নিয়ন্ত্রিত হত চোরা চালানের কারবার৷  সিবিআই জানাচ্ছে, অনুব্রতর হয়ে ‘ডিল’ করতেন তাঁর দেহরক্ষী সায়গল হোসেন।…
Read More
জেরা চলাকালীন আদালততেই নথি ছিঁড়ে ফেলার চেষ্টা পার্থর

জেরা চলাকালীন আদালততেই নথি ছিঁড়ে ফেলার চেষ্টা পার্থর

রাজ্যের শাসক দলের বড় পদের মন্ত্রিত্ব থেকে বর্তমান স্থান জেল। ক’দিন আগেও তিনি ছিলেন সরকারের সেকেন্ড ইন কমান্ড৷ শাসক দলের মহাসচিবের গর্জনে বাঘে-গরুতে এক ঘাটে জল খেত৷ এহেন দাপুটে নেতাই এখন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি৷ এক মাস হতে চলল তাঁর গ্রেফতারির৷ এক পক্ষকাল তাঁর ঠিকানা প্রেসিডেন্সির সংশোধনাগার৷ জেলের কালকুঠুরিতে বন্দি থাকলেও, মেজাজ কমেনি এতটুকু৷ আদালতকে তেমনটাই জানালেন ইডি-র আইনজীবী৷ তিনি জানান, জেলে জিজ্ঞাসাবাদের সময় জবানবন্দির নথি ছিঁড়ে ফেলার চেষ্টা করেছিলেন প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।  বৃহস্পতিবারই পার্থ ও অর্পিতার জেল হেফাজতের মেয়াদ শেষ হয়৷ ওই দিনই আদালতে পেশ করা হয় তাঁদের৷ সেই সময়ই ইডির আইনজীবীর দাবি, তদন্তে অসহযোগিতা করছেন পার্থবাবু। তাঁর…
Read More
শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রিপোর্ট জমা দেওয়া হলো সিবিআইয়ের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় রিপোর্ট জমা দেওয়া হলো সিবিআইয়ের তরফে

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ চলছে তদন্ত, প্রকাশ্য এসছে একের পর এক তথ্য৷ এই পরিস্থিতিতে এই দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রিপোর্ট জমা দিল সিবিআই। ২৬১ জনের চাকরি বরখাস্ত মামলায় এই রিপোর্ট জমা দেওয়া হল। প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির নিরাপত্তা কর্মী যে ১০ জনকে চাকরি দেওয়া হয়েছিল বলে অভিযোগ এবং নদিয়া তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে চাকরি দেওয়ার যে অভিযোগ করা হয়েছিল, তার প্রেক্ষিতে হলফনামা জমা দেওয়া হল আদালতে। নিয়োগ নিয়ে অভিযোগ অজস্র। বিভিন্ন ক্ষেত্রেই রাজ্যের শাসক দল এবং প্রশাসনের একাধিক জনের নাম জড়িয়ে আছে। মঙ্গলবারই টেট পরীক্ষার ২০২০ সালের নিয়োগ মামলায় 'কাট অফ…
Read More
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের সিবিআইয়ের তরফে হাজিরার নির্দেশ

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠদের সিবিআইয়ের তরফে হাজিরার নির্দেশ

এই মুহূর্তে রাজ্যে উত্তাল পরিস্থিতি একদিকে পার্থ চট্টোপাধ্যায় অন্যদিকে অনুব্রত মণ্ডল, চলছে টানটা উত্তেজনা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর ১০ জন ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষককে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে। এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অন্যদিকে, অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে তলব করা হয়েছে আদালতে। এই দুই ঘটনা নিয়ে এখন টালমাটাল রাজ্য। আদালত এদিন জানিয়েছে, আগামী ১ সেপ্টেম্বর সিবিআই দফতরে গিয়ে হাজিরা দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর ১০ জন ঘনিষ্ঠ প্রাথমিক শিক্ষককে। আর অনুব্রত কন্যাকে বৃহস্পতিবার আদালতে ডাকা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের দেহরক্ষীর পরিবারের ১০ জন চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। সেই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট ওই ১০ চাকরি প্রাপককে মামলায় যুক্ত করার…
Read More
বিপুল সম্পত্তির মালিক সায়গল, সম্পত্তির পরিমান দেখে চোখ কপালে সিবিআইয়ের

বিপুল সম্পত্তির মালিক সায়গল, সম্পত্তির পরিমান দেখে চোখ কপালে সিবিআইয়ের

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলার মতই গরুপাচার কাণ্ডেও সিবিআইয়ের হাতে আসছে কোটি কোটি টাকার হদিস একের পর এক সম্পত্তি। গরু পাচার মামলার তদন্তে নেমে গত জুন মাসে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। ইতিমধ্যেই সায়গলের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ তদন্তে নেমে কেষ্টর দেহরক্ষীর যে বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ মিলেছে, তাতে চোখ কপালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। সায়গলের বেতন বা তাঁর পারিবারিক আয়ের সঙ্গে যার কোনও সঙ্গতি নেই৷ সায়গলের যে সম্পত্তির হদিশ মিলেছে- •    ডোমকলে তাঁর নামে থাকা ৩৬ টি জমির প্লট বাজেয়াপ্ত করেছে সিবিআই। যার বাজার দর ২ কোটি ৫৮ লক্ষ টাকা৷ •    বোলপুরে রয়েছে ৭ টি জমির…
Read More
বাড়তে থাকা সংক্রমণের মাঝে নতুন করে চিন্তা বাড়াচ্ছে যক্ষ্মা

বাড়তে থাকা সংক্রমণের মাঝে নতুন করে চিন্তা বাড়াচ্ছে যক্ষ্মা

করোনাভাইরাসের জর্জরিত সাধারণ মানুষ। এরই মধ্যে আবার মাঙ্কিপক্স, ফ্লু, ডেঙ্গু প্রভৃতি রোগ নিয়েও আতঙ্ক তৈরি হয়েছে। এই রোগের জ্বালায় আপাতত নাস্তানাবুদ হয়েছে সাধারণ মানুষ। তবে এরই মাঝে নতুন করে দুশ্চিন্তা বাড়াচ্ছে যক্ষ্মা। প্রধানত উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর। জানা গিয়েছে, শুধুমাত্র আলিপুরদুয়ারের কালচিনিতে যক্ষ্মা রোগীর সংখ্যা ৩৪০ টপকে গিয়েছে। তাই তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। এই রোগ যাতে আরও দ্রুত ছড়িয়ে না পড়ে তার জন্য ইতিমধ্যেই কিছু নির্দেশ দেওয়া হয়েছে। যক্ষ্মায় আক্রান্ত যে কোনও ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়েছে। এছাড়াও কোনও রকম উপসর্গ যেমন দু-সপ্তাহের বেশি জ্বর, ওজন কমে যাওয়া, কাশি ইত্যাদি থাকলে যেন বাড়িতে সময় নষ্ট না করা…
Read More