পশ্চিমবঙ্গ

দিনের পর দিন শারীরিক অবস্থার অবনতি ভিক্টোরিয়া চত্বরের ঘোড়াগুলির, চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

দিনের পর দিন শারীরিক অবস্থার অবনতি ভিক্টোরিয়া চত্বরের ঘোড়াগুলির, চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

রাজ্য সরকারের তরফের রিপোর্টে সুস্থ থাকলেও, এবার হাই কোর্টের তরফে উদ্যোগ নেওয়া হলো ময়দান এবং ভিক্টোরিয়া চত্বরের ঘোড়াগুলির শারীরিক অবস্থার খতিয়ান করার জন্য। চরম অসুস্থতা নিয়েও সওয়ারিদের নিয়ে ছুটে চলেছে ময়দান এবং ভিক্টোরিয়া চত্বরের প্রায় ৫০টি ঘোড়া। এই ঘোড়াগুলি গুরুতর অসুস্থ বলে জানা গিয়েছে। অবিলম্বে তাদের চিকিৎসা প্রয়োজন রয়েছে৷ এমনই রিপোর্ট দিয়েছে কলকাতা হাই কোর্টের এক বিশেষজ্ঞ কমিটি। ওই রিপোর্টের প্রেক্ষিতে দ্রুত অসুস্থ ঘোড়াগুলির চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ময়দান ও ভিক্টোরিয়া চত্বরে থাকা ঘোড়াগুলির শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করেছিল কলকাতা হাই কোর্ট। এই কমিটিতে ছিলেন মামলাকারী স্বেচ্ছাসেবী সংগঠন পেটা এবং কেপ ফাউন্ডেশনের একজন প্রতিনিধি৷ এছাড়াও…
Read More
কিভাবে উত্থান শিক্ষক নিয়োগে দুর্নীতিতে গ্রেফতার সুবীরেশের

কিভাবে উত্থান শিক্ষক নিয়োগে দুর্নীতিতে গ্রেফতার সুবীরেশের

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্য৷ জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়৷ এই পরিস্থিতিতে এবার সিবিআই-এর হাতে গ্রেফতার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। কিছু দিন আগেও নিজের কলকাতার ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে এই সুবীরেশই দাবি করেছিলেন, তাঁর আমলে কোনও নিয়োগ দুর্নীতি হয়নি। পদ্ধতিগত কিছু ত্রুটি থাকলেও থাকতে পারে। এর বেশি কিছু নয়৷ সেই বাঁশদ্রোণীর ফ্ল্যাট থেকেই গ্রেফতার করা হল সুবীরেশ ভট্টাচার্যকে৷ যিনি কিনা শুধু এসএসসি’র চেয়ারম্যানই ছিলেন না৷ ছিলেন দুটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রাজ্যের উপাচার্য পরিষদের সম্পাদক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট ও সিন্ডিকেটের সদস্য, কলকাতার একাধিক কলেজের পরিচালন কমিটির সভাপতি সহ নানা গুরুত্বপূর্ণ সরকারি পদের অধিকারী৷ তাঁর…
Read More
আর্থিক পরিস্থিতি সঙ্গীন হওয়ায় মুক্ত হতে পারছিলেননা সুদীপ্ত

আর্থিক পরিস্থিতি সঙ্গীন হওয়ায় মুক্ত হতে পারছিলেননা সুদীপ্ত

বিগত কয়েক বছরের চলতে থাকা মামলার নিষ্পত্তি, জামিন মিললেও মুক্ত হতে পারেননি তিনি। সারদা চিটফান্ড মামলায় সুদীপ্ত সেনের বিরুদ্ধে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন সহ আসানসোলের মোট পাঁচটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই সকল অভিযোগগুলির ভিত্তিতে পাঁচটি মামলাও দায়ের করা হয়। সেই মামলাগুলির প্রেক্ষিতেই আসানসোল আদালতে সশরীরে হাজিরা দেন সুদীপ্ত সেন। পাঁচটি মামলায় বেলবন্ডও জমা দেন সারদা-কর্তা। ২০১৩ সালের ২৩ ডিসেম্বর আসানসোল আদালতে চলা এই মামলাগুলিতে জামিন পেয়েছিলেন সারদা-কর্তা সুদীপ্ত সেন৷ কিন্তু, অর্থাভাবে সেই সময় বেলবন্ড জমা দিতে পারেননি। আসানসোলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোজ কুমার প্রসাদের এজলাসে দাঁড়িয়ে সুদীপ্ত নিজে বলেন, ‘আমার আর্থিক পরিস্থিতি সঙ্গীন। আমাকে পিআর বন্ড…
Read More
উচ্চ মাধ্যমিকের প্রি-টেস্ট পরীক্ষাকে দেওয়া হচ্ছে বিশেষ প্রাধান্য

উচ্চ মাধ্যমিকের প্রি-টেস্ট পরীক্ষাকে দেওয়া হচ্ছে বিশেষ প্রাধান্য

দুর্গাপুজোর বাকি আর মাত্র কদিন, তারপরেই উপস্থিত প্রতীক্ষিত সময়। ঢাকে কাঠি পড়ে গিয়েছে পুজোর। বাংলার দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতিদান উপলক্ষে ১ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিশাল পদযাত্রা হয়েছে কলকাতায়। এই পরিস্থিতিতে শহর তথা জেলার স্কুলগুলি বিশেষ গুরুত্ব দিচ্ছে উচ্চ মাধ্যমিকের প্রি-টেস্ট পরীক্ষাকে। বহু স্কুলে ইতিমধ্যেই প্রি-টেস্ট হয়ে গিয়েছে। আবার অনেক স্কুল দুর্গাপুজোর আগেই প্রি-টেস্ট শেষ করে ফেলতে চায়। আর প্রত্যেকটি স্কুলের মোদ্দা কথা এটাই যে, প্রি-টেস্ট পরীক্ষাকে অন্যবারের চেয়ে এবার অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু কি কারণ রয়েছে সেখানে? আগামী বছর যাঁরা উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাঁদের মাধ্যমিক দিতে হয়নি। কারণ অতিমারি করোনার জন্য ২০২১ সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক…
Read More
হালকা রোদের মাঝেই মুখ ভার আকাশের, ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

হালকা রোদের মাঝেই মুখ ভার আকাশের, ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

স্বস্তি পেলো কলকাতাবাসী৷ পূর্বাভাস ছিলই ব্যাপক বৃষ্টি হবে, এবার সেই পূর্বাভাসকে সত্যি করে নিম্নচাপের জেরে রাতভর ভিজল শহর কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ৷ নিম্নচাপের দাপটে সপ্তাহভর বৃষ্টি, মুখ গোমরা আকাশের৷ বেলা গড়ালে পাল্টে যেতে পারে আকাশের গতিপ্রকৃতি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দিনভর বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার ফের বঙ্গোপসাগরে ঘনীভূত হতে পারে নিম্নচাপ। যার প্রভাবে ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়…
Read More
জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় প্রতিযোগী এবার শিলিগুড়ির ৭ খেলোয়াড়

জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় প্রতিযোগী এবার শিলিগুড়ির ৭ খেলোয়াড়

জাতীয় পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন শিলিগুড়ির ৭ কৃতি খেলোয়াড়। ২২শে সেপ্টেম্বর থেকে ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত দিল্লির টাকাটোরা স্টেডিয়ামে ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন পরিচালিত অল ইন্ডিয়া পোয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ কলছেন শিলিগুড়ির ৭ কৃতি খেলোয়াড়। এদের মধ্যে শিলিগুড়ি ও পার্শ্ববর্তী অঞ্চলের মোট ৭ জন দার্জিলিং জেলা থেকে অংশ নেবেন। আগামী ২১শে সেপ্টেম্বর পুরো দল দিল্লির উদ্দেশ্যে রওনা হবার আগে সাংবাদিকদের মুখোমুখি হন দার্জিলিং জেলার দুবারের জাতীয় চ‍্যাম্পিয়ন নীহাররঞ্জন ঘোষ।নীহারবাবু সাংবাদিকদের জানান, পূজা শীল, বিশাল ছেত্রীদের মতো একঝাঁক উঠতি খেলোয়াড় এবার প্রথম অংশ নিচ্ছেন এত বড়ো মাপের প্রতিযোগিতায়।
Read More
বিশেষভাবে সক্ষম শিশুদের নতুন জীবন দিয়ে লক্ষ্মীকান্ত রায় পাচ্ছেন বঙ্গ গৌরব সম্মান

বিশেষভাবে সক্ষম শিশুদের নতুন জীবন দিয়ে লক্ষ্মীকান্ত রায় পাচ্ছেন বঙ্গ গৌরব সম্মান

বঙ্গ গৌরব সম্মান ২০২২ পাচ্ছেন ডুয়ার্সের ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২নং গ্রাম পঞ্চায়েতের খগেনহাটের সমাজসেবী লক্ষ্মীকান্ত রায়। বিশেষভাবে সক্ষম শিশু ও কিশোরদের পড়াশোনা, খেলাধুলো এবং সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্যই  বঙ্গ গৌরব সম্মান ২০২২ পেতে চলেছেন তিনি। গতকাল ১৮ই সেপ্টেম্বর কলকাতায় ওয়ার্ল্ড বুক অফ স্টার রেকর্ড নামের প্রকাশনা ও সমাজ উন্নয়নমূলক সংস্থার তরফে তাঁকে এই পুরস্কৃত করা হয়েছে। জানা গিয়েছে, কোচবিহার, আলিপুরদুয়ার  এবং জলপাইগুড়ি জেলার বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় ৩০০ জন ছাত্রছাত্রীকে স্কুলমুখী করেছেন তিনি। উচ্চশিক্ষা লাভ সহ বিশেষভাবে সক্ষম ৫ জনকে কারিগরী শিক্ষায় শিক্ষিত করে তুলছেন। তাঁর বঙ্গ গৌরব সন্মানে খুশি খগেনহাট সহ গোটা জেলার মানুষ। এদিন লক্ষ্মীকান্ত বাবু বলেন, "আমি…
Read More
এবার এক ক্লিকেই হাতের মুঠোয় স্বাস্থ্যসাথী কার্ড!

এবার এক ক্লিকেই হাতের মুঠোয় স্বাস্থ্যসাথী কার্ড!

আর স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হবে না। আগের নিয়ম অনুযায়ী, দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথীর কার্ডের আবেদন করতে হত। তবে এখন স্বাস্থ্যসাথী কার্ড পাওয়া এখন আরও সহজ। আসুন জেনে নেওয়া যাক কিভাবে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করবেন? নতুন নিয়ম অনুযায়ী, প্রথমে স্বাস্থ্যসাথী প্রকল্পের অফিসিয়াল পোর্টাল https://swasthyasathi.gov.in/ – এ যান। তারপর অ্যাপ্লাই অনলাইন – এ ক্লিক করুন। তারপর ফোনে একটি ওটিপি যাবে। ওটিপি নম্বর লিখে সাবমিট বোতামে ক্লিক করুন। যাবতীয় প্রয়োজনীয় তথ্য দিন। সর্বশেষে সাবমিট বোতামে ক্লিক করুন। স্বাস্থ্যসাথীর জন্য আপনার আবেদনপত্র সম্পূর্ণ হল এইভাবে।
Read More
সিবিআই জেরায় বিস্ফোরক দাবি পার্থর!

সিবিআই জেরায় বিস্ফোরক দাবি পার্থর!

নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সিবিআই সূত্রে খবর, জিজ্ঞাসাবাদে বিস্ফোরক দাবি করেছেন পার্থ। তিনি বলেন,‘ডিপার্টমেন্ট থেকে ফাইল আসত,সেই ফাইলে সই করতাম’। তাঁর যে বিশেষ কোনও ভূমিকা ছিল না,এমনটাই দাবি করেছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায় বিস্ফোরক দাবি,‘আমার ভূমিকা খুব সীমিত ছিল,গোটা নিয়োগ প্রক্রিয়া দেখত শিক্ষা দফতর। আমি আধিকারিকদের উপর ভরসা করতাম’। উল্লেখ্য,শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, গত ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার সকালে, সাড়ে সাতটা-আটটা নাগাদ ইডি আধিকারিকরা হাজির হন পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেই থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ। সারাদিন জিজ্ঞাসাবাদের পর রাত ১০.৪০ মিনিট নাগাদ পার্থর নতুন করে হাজির হন আরও একজন ইডি…
Read More
মুখে গ্যাস দিয়ে তরুণীকে গণধর্ষণ!

মুখে গ্যাস দিয়ে তরুণীকে গণধর্ষণ!

মুখে গ্যাস দিয়ে তরুণীকে গণধর্ষণ। বীরভূমের নানুরের সাঁওতা গ্রামের ঘটনা। বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন তরুণী। অভিযোগ,নিজের স্কুটি করে একা বিশ্বকর্মা পুজোর মেলা দেখে ফেরার সময় বাড়ির অদূরে চারজন যুবক তার পথ আটকায়। এরপর মুখে কোনও গ্যাস ছিটিয়ে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। ইতিমধ্যে ওই চার যুবকের বিরুদ্ধে গণধর্ষনের অভিযোগ দায়ের করেছে ওই তরুণী। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More