পশ্চিমবঙ্গ

আদালতে পেশ করার সময়, প্রশ্ন করতেই ঘুষি দেখালেন কল্যাণময়

আদালতে পেশ করার সময়, প্রশ্ন করতেই ঘুষি দেখালেন কল্যাণময়

এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় জর্জরিত রাজ্যে৷ এই মামলায় জেল হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ নিয়োগ দুর্নীতিতে সর্বপ্রথম পার্থ চট্টোপাধ্যায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন। পরে সিবিআই শান্তি প্রসাদ সিনহা এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে। দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বুধবার আদালতে পেশ করা হয় মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কেও। সকাল থেকেই ব্যাঙ্কশাল আদালতের বাইরে ছিল তৎপরতা। বেলা সাড়ে এগারোটার কিছুটা পর আদালতে চত্বরে ঢোকেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এর কিছুক্ষণের মধ্যেই নিয়ে আসা হয় কল্যাণময়কে। তিনি গাড়ি থেকে নামতেই এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করেন, “স্যর, আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনি অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য…
Read More
আটচল্লিশ ঘন্টা পর খোঁজ মিলল নিখোঁজ শিশুর, খুনের অভিযোগে শান্তিনিকতনে গ্রেফতার প্রতিবেশী

আটচল্লিশ ঘন্টা পর খোঁজ মিলল নিখোঁজ শিশুর, খুনের অভিযোগে শান্তিনিকতনে গ্রেফতার প্রতিবেশী

দীর্ঘ আটচল্লিশ ঘন্টার খোঁজার পর অবশেষে খোঁজ মিলল শিশুর। শান্তিনিকেতনের মোলডাঙা গ্রামে প্রতিবেশীর বাড়ির টিনের ছাদ থেকে উদ্ধার হয় এক শিশুর দেহ। বিগত দু'দিন ধরে নিখোঁজ ছিল সে। স্থানীয়দের অভিযোগ ছিল, প্রতিবেশীই তাকে অপহরণ করেছে। এরপর দেহ উদ্ধারের ঘটনায় আরও বেশি উত্তাপ বাড়তে থাকে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ৪ বছরের শিশু শিবম ঠাকুর খুনে প্রতিবেশী রুবি বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়দের তরফ থেকে জানা গিয়েছে, গত রবিবার সকালে দোকান থেকে বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয়ে যায় অঙ্গনওয়াড়ির পড়ুয়া ওই শিশু। পরে অঙ্গনওয়াড়িতে খাবার সময় হয়ে যাওয়ায় তাঁর খোঁজ শুরু করেন বাড়ির লোকজন। কিন্তু শিশুটিকে খুঁজে পাওয়া যায় না। মঙ্গলবার…
Read More
তদন্তে বাড়ছে তৎপরতা, গরুপাচার কাণ্ডে দুই আইপিএস অফিসারকে তলব করল ইডি

তদন্তে বাড়ছে তৎপরতা, গরুপাচার কাণ্ডে দুই আইপিএস অফিসারকে তলব করল ইডি

গরুপাচার কাণ্ডে কষ্টে রয়েছেন কেষ্ট৷ এই দুর্নীতির কাণ্ডে জর্জরিত অনুব্রত মণ্ডল৷ এই মুহূর্তে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি৷ অনুব্রত মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। বোলপুরে চলছে একের পর এক তল্লাশি অভিযান৷ এবার একই মামলায় দুই আইপিএস অফিসারকে তলব করল ইডি। কয়লা পাচার মামলায় এর আগে যে আট অফিসারকে ইডি তলব করেছিল তাদের মধ্যে একজনকে ফের তলব করা হয়েছে এই মামলাতে। আগামী ২৬ এবং ২৮ সেপ্টেম্বর দিল্লিতে ডাকা হয়েছে তাদের। জানা গিয়েছে, রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং এবং ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগের তলবে হাজিরা দিতে যাননি জ্ঞানবন্ত সিং। এবার তিনি…
Read More
ইডি-র দাবি রাজসাক্ষী হয়ে চাইছেন অর্পিতা

ইডি-র দাবি রাজসাক্ষী হয়ে চাইছেন অর্পিতা

তদন্তে তৎপরতার সাথে সাথে প্রকাশ্যে আসছে একের পর এক তথ্য। সম্প্রতি মহানগরীর বুকে কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে কোটি কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তারা। এই পরিস্থিতিতে পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায় কার্যত রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন৷ এমনটাই উল্লেখ করা হয়েছে ইডি-র চার্জশিটে৷ গ্রেফতারের ৫৮ দিনের মাথায় বিশেষ আদালতে চার্জশিট পেশ করে ইডি৷ ওই চার্জশিটে তদন্তকারীরা আরও জানিয়েছেন, সন্তান দত্তক নিতে চেয়েছিলেন অর্পিতা। সেই বিষয়ে আপত্তি ছিল না পার্থ চট্টোপাধ্যায়েরও৷ দিয়েছিলেন ‘নো-অবজেকশন’ সার্টিফিকেট৷…
Read More
মহালয়ার আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ

মহালয়ার আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ

অপেক্ষার অবসান। জল্পনায় ইতি। মহালয়ার আগেই খুলে যাচ্ছে টালা ব্রিজ। ২২ সেপ্টেম্বর, বৃহস্পতিরার নবনির্মিত সেতুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তবে আপাতত ভারী গাড়ি নয়,  শুধু মাত্র ছোট গাড়ি ও বাইক চলবে টালা ব্রিজে। দেখতে দেখতে ২ বছর পার। উত্তর কলকাতার টালা ব্রিজে বন্ধ যান চলাচল। ২০১৮ সালের সেপ্টেম্বরে ভেঙে পড়ে দক্ষিণ শহরতলির মাঝেরহাট ব্রিজ। এরপর শহরের অন্য সেতু ও উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তখন দেখা যায়, উত্তর কলকাতা টালা ব্রিজের অবস্থা রীতিমতো বিপজ্জনক। স্রেফ যান চলাচল বন্ধ রাখা নয়, আগের ব্রিজটি ভেঙে ফেলে নতুন ব্রিজ তৈরি কাজ শুরু হয়। অতিমারির সময়ে সেই কাজেও ভাটা পড়েনি। এদিকে টালা ব্রিজ…
Read More
খুলছে ভুটান গেট, এন্ট্রি ফি মকুব-খুশি পর্যটকরা

খুলছে ভুটান গেট, এন্ট্রি ফি মকুব-খুশি পর্যটকরা

আগামী ২৩ সেপ্টেম্বর জয়গাঁয় ভুটান গেট খুলছে। অর্থাৎ মহালয়ার দু’দিন আগেই প্রশস্ত হচ্ছে আসা যাওয়া। সেইসঙ্গেই প্রতিবেশী দেশ থেকে এল বড় সুখবরও। ভারতীয় অভিবাসন দপ্তরের মাধ্যমে ভুটান জানিয়ে দিয়েছে পর্যটকদের ওই দেশে ঘুরতে এন্ট্রি ফি’র জন্য কোনও টাকাপয়সা আর দিতে হবে না। সচিত্র ভোটার কার্ড অথবা পাসপোর্ট দেখালেই ভুটানে ঢোকার ছাড়পত্র মিলবে।এই খবরে খুশি পর্যটকরা।এদিকে কীভাবে এন্ট্রি পাস জোগাড় করতে হবে, তা নিয়ে আলোচনার জন্য আজ, মঙ্গলবার ভুটানের পক্ষ থেকে জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা, শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের আলিপুরদুয়ার জেলা…
Read More
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অবস্থান বিক্ষোভে

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্যের পদত্যাগ এর দাবিতে অবস্থান বিক্ষোভে বসল ভারতীয় জনতা পার্টি। গতকাল SSC নিয়োগে ব‍্যাপক দুর্নীতি মামলায় অভিযুক্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা SSC এর প্রাক্তন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্যকে CBI গ্রেপ্তার করে। একারণে রাজ‍্য শিক্ষা ব‍্যবস্থায় অত‍্যন্ত লজ্জাজনক ঘটনার সম্মুখীন হতে হয় সারা রাজ‍্য তথা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়কে। এই জঘন্যতম কর্মকান্ডে অভিযুক্ত উপাচার্যকে ধিক্কার জানাতে আজ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে "ছিঃ VC ছিঃ" বলে ধিক্কার প্রদর্শন করা হচ্ছে। এদিনের ধিক্কার কর্মসূচিতে বিজেপির একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
Read More
এবছর ইতিহাস গড়বে কোচবিহারের নাট্য সংঘ ক্লাব

এবছর ইতিহাস গড়বে কোচবিহারের নাট্য সংঘ ক্লাব

প্রাচীন সিন্ধু সভ্যতার প্রতি বর্তমান এবং পরবর্তী প্রজন্মকে আগ্রহী করে তুলতে পুজো মণ্ডপকে সাজানো হচ্ছে সিন্ধু সভ্যতার কিছু কিছু খন্ড চিত্র দিয়ে। পরিবেশ বান্ধব সমস্ত জিনিস দিয়ে সিন্ধু সভ্যতার চিত্রগুলিকে শিল্পীরা ফুটিয়ে তুলবেন পূজা মন্ডপে। ইতিহাসের প্রতি নবপ্রজন্মকে আগ্রহী করতে এবং বড়দেরকে আরও একবার ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য সিন্ধু সভ্যতার এই চিত্রগুলি ফুটিয়ে তুলছে কোচবিহারের নাট্য সংঘ ক্লাব। শিল্পীরা কোথাও কোথাও মাটি পুড়িয়ে, আবার কোথাও বা চটের উপর মাটির প্রলেপ দিয়ে, আবার কেউ কেউ মাটির উপর আঁকিবুকি করে তৈরি করছেন পূজা মন্ডপ। এবার নাট্য সংঘ ক্লাবের পুজোর ৭৩ তম বছর। প্রতিবছরই এই ক্লাব কিছু না কিছু নয়া থিম তৈরী…
Read More
ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, গ্রেপ্তার শিক্ষক

ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে জলপাইগুড়ি শহরের এক স্কুলের সঙ্গীত শিক্ষককে গ্রেপ্তার করল পুলিশ। বেশ কিছুদিন ধরেই ফোনে অভিযুক্ত শিক্ষক দ্বাদশ শ্রেণীর ওই ছাত্রীকে কু প্রস্তাব দেওয়ার পাশাপাশি অশ্লীল ম্যাসেজ পাঠাত বলে অভিযোগ। বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আনে ছাত্রী ও তার পরিবার। স্কুল কর্তৃপক্ষ পুলিশে অভিযোগ দায়ের করতেই সোমবার রাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানিয়েছে।
Read More
অপার ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

অপার ১০৩ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

সম্প্রতি কোটি কোটি টাকা নাগাদ উদ্ধারকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্লাট থেকে। তাঁর দুই ফ্ল্যাট থেকে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে। এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন তারা। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ১০৩ কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত৷ অর্পিতার দুটি ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার হয়েছে ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা৷ মিলেছে ৫.০৮ কোটির সোনা৷ এছাড়াও বেনামে ৪৮.২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে পার্থ ও অর্পিতার৷ অর্থাৎ সব মিলিয়ে ১০৩.১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানাল এনফোর্সমেন্ট ডেরেক্টরেট (ইডি)৷ শিক্ষক নিয়োগ…
Read More