পশ্চিমবঙ্গ

বাড়ছে শীত, উত্তরে শুরু তুষারপাত

বাড়ছে শীত, উত্তরে শুরু তুষারপাত

বছর ঘোড়ার সাথে সাথেই শীত যেন জাকিয়ে পড়ছ। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবারের পর থেকে উত্তুরে হাওয়ার দাপট আরও বাড়বে এবং আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনাও রয়েছে৷ আসলে উত্তরবঙ্গের অবস্থা দেখেই হয়তো এমন পূর্বাভাস। সিকিমে তুষারপাত হচ্ছে। মনে করা হচ্ছিল দার্জিলিঙেও হয়তো তাই হবে। কিন্তু সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছে সিকিম আবহাওয়া দফতর। তাদের আভাস, বুধবারেও সেই রাজ্যে তুষারপাত হলেও বাংলায় হবে না। উলটে দার্জিলিং সহ পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে তারা। জানান হয়েছে, দার্জিলিংয়ের সান্দাকফু, ফালুট-সহ বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। আর মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়ি সহ একাধিক এলাকায় শীত বাড়তে শুরু করবে। ভোরবেলা হাওয়ার বেগ বেশি থাকার কারণে জাঁকিয়ে…
Read More
হাই কোর্টের নির্দেশে স্থগিত করা হলো ডিএলএড কোর্সে ভর্তি

হাই কোর্টের নির্দেশে স্থগিত করা হলো ডিএলএড কোর্সে ভর্তি

নতুন বছরের শুরুতে নতুন সুখবর ছিল। উঠতে থাকা একাধিক অভিযোগের মাঝেই, ২০২০-২২ শিক্ষাবর্ষের ডি.এল.এড পরীক্ষার ফল প্রকাশিত হল রাজ্যে। কিন্তু এরই মাঝে ডিএলএড কোর্সে আপাতত ভর্তি নয়৷ ভর্তি প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ২০২১-২৩ শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সে ভর্তির জন্য এখন আর কোনও আবেদন গ্রহণ করতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২০২২ সালে যে ডিএলএড কোর্স শুরু হয়েছিল, তা শেষ হওয়ার কথা ২০২৩ সালে। এনসিইটি-র গাইডলাইন মেনে এই কোর্স সম্পূর্ণ করার জন্য প্রয়োজন ২০০টি কর্মদিবসের৷ কিন্তু এই শিক্ষাবর্ষে ভর্তির জন্য গত ২৮ ডিসেম্বর নতুন করে আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। জানুয়ারির…
Read More
কোচবিহারে এটিএম ভেঙে চুরির চেষ্টা দুষ্কৃতীদের

কোচবিহারে এটিএম ভেঙে চুরির চেষ্টা দুষ্কৃতীদের

রাতের অন্ধকারে কোচবিহার শহরের নতুন বাজার এলাকায় এটিএম ভেঙে চুরির চেষ্টা দুষ্কৃতীদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। আজ সকালে স্থানীয় বাসিন্দারা দেখতে পান এটিএম মেশিন ভাঙ্গার চেষ্টা হয়েছে। পুলিশকে খবর দিলে গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। কোচবিহারের বিভিন্ন এলাকায় বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা এবং এটিএম-এ চুরির চেষ্টার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। তবে এটিএম ভাঙার চেষ্টা করা হলেও এটিএম ভাঙতে সক্ষম হয়নি দুষ্কৃতীরা।
Read More
বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন অধীর রঞ্জন চৌধুরী

বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা নিয়ে এবার মুখ খুলেছেন অধীর রঞ্জন চৌধুরী

তিন দিনে দুবার হামলা। অনেকটা টি-২০ ক্রিকেট ম্যাচের মতো আর কি। 'বন্দে ভারত এক্সপ্রেস' এর মতো সেমি হাইস্পিড ট্রেনে পরপর এই হামলায় রাজ্যজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এবার মুখ খুলেছেন কংগ্রেস সংসদ অধীর রঞ্জন চৌধুরী। ট্রেনে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে তিনি বলেন "অন্যায় হয়েছে। এটা আমাদের দেশের সম্পত্তি এটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে। আমরা এই ঘটনার নিন্দা করছি। যারা এই কাজ করছে তাদের চিহ্নিত করে পশ্চিমবঙ্গ সরকার শাস্তি দিক এটাই আমরা চাই।পশ্চিমবঙ্গের প্রশাসকের যে দুরবস্থা এটাই তার প্রমাণ।" বুধবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার মাধ্যমগ্রাম সুভাষ ময়দান থেকে শুরু হওয়া কংগ্রেসের ভারত জোড়ো…
Read More
আজই হবে ববিতার মামলার শুনানি

আজই হবে ববিতার মামলার শুনানি

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। দীর্ঘ আইনি লড়াইয়ের পর কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিটি পেয়েছিলেন ববিতা সরকার৷ এবার সেই চাকরির ‘বৈধতা’ নিয়েই উঠল প্রশ্ন৷ ফলে আরও একবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি৷ ববিতার চাকরি বাতিলের দাবিতে আদালতের দ্বারস্থ শিলিগুড়ির চাকরি প্রার্থী অনামিকা রায়। তাঁর দাবি অঙ্কিতার চাকরি অবৈধ৷ এই মর্মে এবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের করেছেন অনামিকা। আজ এই মামলার শুনানি। অনামিকার বক্তব্য, শুধু চাকরি ফেরালেই হবে না, এতদিনের বেতন বাবদ তিনি যে…
Read More
ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩ আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি সুব্রত সংঘ ময়দানে

ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩ আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি সুব্রত সংঘ ময়দানে

শিলিগুড়িতে আয়োজিত হতে চলেছে জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ।আগামী ৭ এবং ৮ই জানুয়ারি অষ্টম আইএসকেএফ ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৩ আয়োজিত হতে চলেছে শিলিগুড়ি সুব্রত সংঘ ময়দানে। জানাগেছে, ৭টি রাজ্য আসাম, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা, উড়িষ্যা, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ২৫০জন খেলোয়াড় অংশগ্রহণ করবে। পাশাপাশি এই খেলায় প্রধান অতিথি হিসেবে থাকছে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এছাড়া বিজয়ী দলদের জন্য থাকছে মেডেল ও সার্টিফিকেট। এদিন সংস্থার সদস্য পীযূষ কান্তি বর্মন বলেন, যারা বাইরে থেকে খেলায় অংশগ্রহণ করতে আসছে তাদের জন্য বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
Read More
শিলিগুড়িতে বালি পাথরের মাফিয়ারাজের অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে আহত বিরোধী দলনেতা

শিলিগুড়িতে বালি পাথরের মাফিয়ারাজের অভিযোগ, প্রতিবাদ করতে গিয়ে আহত বিরোধী দলনেতা

বালি পাথর নিয়ে মাফিয়ারাজের অভিযোগ। পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে আহত হলেন শিলিগুড়ি পুরনিগমের ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। শাসক দলের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ আনে BJP। মঙ্গলবার, শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিরোধী দলনেতাকে দেখতে গেলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক তথা বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি আনন্দময় বর্মন। অমিত জৈন যেমনটা জানান, গতকাল রাতে তার ওয়ার্ড থেকে এক ব্যক্তি তাকে ফোন মারফত জানান বালি পাথর নিয়ে কিছু সমস্যার কারণে বেশ কয়েকজন তার বাড়ি ঘেরাও করে। তা শুনেই ঘটনাস্থলে পৌঁছান অমিত জৈন। সেইসময় তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তাকে মারধর করা হয়…
Read More
বগটুই কাণ্ডে প্রকাশ্যে এল নতুন তথ্য

বগটুই কাণ্ডে প্রকাশ্যে এল নতুন তথ্য

দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তদন্ত চলছে তৃণমূল নেতা ভাদু শেখের হত্যা কান্ডে। রামপুরহাটের বগটুই গ্রামে যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় একাধিক গ্রেফতারি করেছে সিবিআই। এবার প্রকাশ্যে আসছে নতুন তথ্য। ঘটনার দিন এবং তার পরের দিন ২ বার ফোনে অনুব্রত মণ্ডলের সঙ্গে কথা হয়েছিল এই ঘটনার মূল অভিযুক্ত আনারুলের৷ ২১ মার্চ রাত ৮টা বেজে ৫০ মিনিট এবং ২২ মার্চ দু’বার ফোনে তাঁদের কথা হয় বলে আদালতে দাবি করছে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবিতে অন্যদিকে মোড় নিল বগটুই–কাণ্ড৷ কারণ এই ঘটনার সঙ্গে এবার অনুব্রত যোগ নিয়ে প্রশ্ন উঠেছে৷ এদিন সিবিআই-এর তরফে কলকাতা হাই কোর্টে হলফনামা দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ আনে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে৷…
Read More
মালদা জেলাতে পড়েছে হাড় কাঁপানো শীত

মালদা জেলাতে পড়েছে হাড় কাঁপানো শীত

গত কয়েকদিন ধরে মালদা জেলাতেও পড়েছে হাড় কাঁপানো শীত। চলছে শৈত প্রবাহ। তাপমাত্রার পারদ নেমেছে ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে। হাড় কাঁপানো শীতে লোকের আনাগোনা কম রাস্তাঘাটে। সকাল থেকে যারা কাজে বেরিয়েছিলেন তাদের গায়ে ছিল গরম পোশাক। অনেকে শীত থেকে বাঁচতে রাস্তার ধারে কাঠ পুড়িয়ে আগুনের তাপ নেন। পথ চলতি মানুষেরাও দাঁড়িয়ে কাঠের আগুনে হাত পা গরম করেন। পথচারীরা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে পড়েছে হাড় কাঁপানো শীত। এর সাথে কুয়াশা। তাই কনকনে শীতের হাত থেকে বাঁচতে কাঠ পুড়িয়ে আগুন তাপেন তারা।
Read More
নতুন করে বিতর্কের মাঝে ববিতা

নতুন করে বিতর্কের মাঝে ববিতা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। দীর্ঘ আইনি লড়াইয়ের পর কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরিটি পেয়েছিলেন ববিতা সরকার৷ এবার সেই চাকরির ‘বৈধতা’ নিয়েই উঠল প্রশ্ন৷ ফলে আরও একবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তিনি৷ অভিযোগ, স্কুল সার্ভিস কমিশন-এর কাছে আবেদন করার সময় ববিতার স্নাতকস্তরের শতকরা নম্বর বাড়িয়ে দেখানো হয়েছে। সেই কারণ তাঁর ‘অ্যাকাডেমিক স্কোর’ও অনেকটা বেড়ে গিয়েছে। এ বিষয়ে জটিলতা তৈরি হতেই ববিতা জানিয়েছিলেন, তিনি নিজেই এই বিষয়ে উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করবেন। সেই মতোই সোমবার হাই কোর্টে যান ববিতা। তাঁর আবেদন…
Read More