পশ্চিমবঙ্গ

ঠান্ডা বাড়ছে বঙ্গে, তাপমাত্রার পারদ নিম্নমুখী

ঠান্ডা বাড়ছে বঙ্গে, তাপমাত্রার পারদ নিম্নমুখী

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছে শীত। দেশের বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমেছে। এর পাশাপাশি বঙ্গে কলকাতা এক ধাক্কায় পারদ নামল ৩ ডিগ্রি৷ শুক্রবার সকালে রয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কম বলে জানিয়েছে হাওয়া অফিস৷ শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কলকাতায় ভোরের আকাশ ঘন কুয়াশার চাদরে মোড়া থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে তা পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পারদপতন হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মতো পশ্চিমের জেলাগুলিতে সকাল থেকেই শীতল হাওয়া বইছে। তবে, আগামী কয়েক দিনে…
Read More
এবারেও মিললো না জামিন, জেলেই থাকতে হবে পার্থকে

এবারেও মিললো না জামিন, জেলেই থাকতে হবে পার্থকে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে শিক্ষক নিয়োগ ইস্যু নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখনও জামিন পাননি। আদালতে তাঁর জামিনের আবেদনের বিরোধিতা করে সিবিআই। তাদের তরফে ‘বৃহৎ ষড়যন্ত্র’-র কথা বলা হয়েছে এবারেও। সিবিআইয়ের বিরুদ্ধে বিরাট ক্ষোভ প্রকাশ করে পার্থর আইনজীবী বলেন, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ‘বৃহৎ ষড়যন্ত্র’-র কথা বলছে কিন্তু তা দেখাতে পারছে না। সিবিআই নতুন কী প্রমাণ পেয়েছে তাও স্পষ্ট নয় এদিকে শুধু বয়ান রেকর্ড হবে বলে তাঁর মক্কেলকে হেফাজতে রাখার করা বলছে। মামলা তো আর অনন্তকাল চলতে পারে না, এই রকম হলে এবার ‘জলি…
Read More
আনিস মামলায় কড়া নির্দেশ আদালতের

আনিস মামলায় কড়া নির্দেশ আদালতের

গত বছর এক মৃত্যু ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। দীর্ঘদিন ধরে চলছে মামলা। এবার এই মামলা নয়া মোড়। যুব নেতা আনিস খান মৃত্যু মামলায় রাজ্যের তরফে নাকি এখনও পর্যন্ত চার্জশিটের কপি দেওয়া হয়নি। আদালতে এমনটাই জানিয়েছেন, আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে কড়া নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আনিস খান আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা। সে মূলত পরিচিত ছিল রাজ্যের বিভিন্ন জননিরোধী কাজের প্রতিবাদ করে। তাঁর বাড়িতে পুলিশ যাওয়ার পর ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়। এদিন আইনজীবী বিকাশ রঞ্জন জানান, তারা রাজ্যের পুলিশের তদন্তের বিরোধিতা করে সিবিআই বা অন্য কোনও নিরপেক্ষ তদন্তকারী সংস্থার আবেদন…
Read More
মুখ্যমন্ত্রীর সভা শুরুর আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সুভাষিনী চা বাগান

মুখ্যমন্ত্রীর সভা শুরুর আগেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সুভাষিনী চা বাগান

আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিনী চা বাগান ময়দানে বৃহস্পতিবার আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই আলিপুরদুয়ার,কোচবিহার ও জলপাইগুড়ি জেলা থেকে হাজার হাজার মানুষ সুভাষিনী চা বাগান ময়দানে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণ বাদেই মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হবে। প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকাকে করা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে। এদিন এই কর্মসূচি থেকেই চা সুন্দরী প্রকল্পের ঘরের উদ্বোধন করবেন মুখ‍্যমন্ত্রী।
Read More
এনজেপি স্টেশনে শট সার্কিটের ঘটনায় নিহত ১সেনাকর্মী, আহত ৪

এনজেপি স্টেশনে শট সার্কিটের ঘটনায় নিহত ১সেনাকর্মী, আহত ৪

এনজেপি স্টেশনে শট সার্কিটে মৃত্যু হলো এক সেনাকর্মীর। ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনাকর্মী। তাঁদের প্রত্যেককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এনজেপি (NJP) রেলওয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন। ঘটনাস্থল সহ হাসপাতালে কড়া নিরাপত্তায় মুড়ে রেখেছে সেনাবাহিনী ও আরপিএফের টিম। জানা গিয়েছে, বৃহস্পতিবার ত্রিপুরাগামী একটি সেনাবাহিনীর ট্রেন এনজেপি স্টেশনে এসে দাঁড়ায়। সেইসময় এক সেনাকর্মী জলের ট্যাংকারে জল দেখতে উঠেছিল। তখনই হাইটেনশন তার লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সেনাকর্মীর। পাশাপাশি জখম হয়েছে কয়েকজন সেনাকর্মী। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাদের চিকিৎসা চলছে।
Read More
শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হল বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উৎসবের

শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হল বিদ্যালয়ের ৭৫বছর পূর্তি উৎসবের

আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উৎসবের শুভ সূচনা হলো বুধবার সকালে। এদিন সকালে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক বার্তা সম্বলিত ট্যাবলো সমেত শোভাযাত্রা বের করা হয় জটেশ্বরে। শোভাযাত্রা গোটা জটেশ্বর বাজার এলাকা পরিক্রমা করে বিদ্যালয়ে এসে শেষ হয়। এদিন উপস্থিত ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবীর রায় চৌধুরী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Read More
শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল সিটু

শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করল সিটু

সর্বভারতীয় ১৭তম CITU সন্মেলনের আসর বসেছে ব‍্যাঙ্গালুরুতে। ১৮ই জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলা এই সন্মেলনে মূলত শ্রমিক শ্রেনীর ওপর শোষণ ও আগামী দিনে শ্রমিকদের বিভিন্ন দাবিপূরণ নিয়ে আলোচনা হবে। এই সন্মেলনকে দিকে দিকে ছড়িয়ে দিতে ও সার্থক করে তুলতে আজ হিলকার্ট রোডের CITU কার্যালয়ের সামনে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দার্জিলিং জেলার CITU এর জেলার সম্পাদক মন্ডলীর সদস‍্য জানান, মূলত শ্রমিকদের হিতে এই সন্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শ্রমিক শোষণ নীতির বিরুদ্ধে আলোচনা করা হবে।
Read More
‘দিদির দূত’ গ্রামে পৌঁছানোর আগেই তৃণমূলের পোস্টার ছেড়ার অভিযোগ

‘দিদির দূত’ গ্রামে পৌঁছানোর আগেই তৃণমূলের পোস্টার ছেড়ার অভিযোগ

রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী 'দিদির দূত' কর্মসূচি পালনের জন্য গ্রামে আসবেন তার আগেই প্রস্তুতি নিয়েছে তৃণমূল নেতৃত্বরা, ঠিক তখনই দেখা যাচ্ছে তৃণমূল সুরক্ষা কবজের পোস্টার ছেড়া। এ ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। অবশ্য তৃণমূল ব্লক সভাপতি অনিমেষ দেবনাথ বলেন, "গ্রামের বাচ্চারা এই পোস্টার ছিড়েছেন। প্রসঙ্গত রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বিজেপির টিকিটে জয়ী হবার পরে তৃণমূলে যোগদান করেন। সেই মতো আজ তৃণমূলের দিদির দূত হিসেবে গ্রামে আসবেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী।"
Read More
মাঘের শীতে কাবু শহর জলপাইগুড়ি

মাঘের শীতে কাবু শহর জলপাইগুড়ি

মাঘের শীতে কাঁপলো শহর জলপাইগুড়ি। মঙ্গলবার সকাল থেকেই কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি শহর। জাঁকিয়ে শীত জলপাইগুড়িতে। ঠান্ডায় কাবু আট থেকে আশি প্রত্যেকেই। বেশ কয়েকদিন থেকে এধরনের আবহাওয়া জলপাইগুড়ি জেলা জুড়েই। সকাল থেকে সূর্যের দেখা নেই। বহু মানুষ রাস্তার ধারে আগুন তাঁপিয়ে শরীরের তাপমাত্রা বাড়িয়ে নিচ্ছেন। বেলা বাড়লেও তাপমাত্রা তেমনভাবে কিছুই বাড়েনি।
Read More
নর্থবেঙ্গল তাইকোন্ডো চ‍্যাম্পিয়নশিপে সেরার স্থানে জলপাইগুড়ি‌র বড়বাড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমি

নর্থবেঙ্গল তাইকোন্ডো চ‍্যাম্পিয়নশিপে সেরার স্থানে জলপাইগুড়ি‌র বড়বাড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমি

ময়নাগুড়িতে আয়োজি‌ত প্রথম নর্থবেঙ্গল তাইকোন্ডো চ‍্যাম্পিয়নশিপে বড় সাফল্য পেল জলপাইগুড়ি‌র বড়বাড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমির খেলোয়াড়েরা। পাহাড়পুর এলাকার এই একাডেমির ছেলেমেয়েরা পাঁচটি সোনা সহ মোট ১৭টি পদক জয় করেছে। বড়বাড়ি স্পোর্টস তাইকোন্ডো একাডেমির প্রশিক্ষক টিনা দাস বলেন, উত্তর‌বঙ্গের সবচেয়ে বড় অফিসিয়াল তাইকোন্ডো প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে অমৃতা বিশ্বাস। পাশাপাশি পাঁচটি সোনা সহ মোট ১৭টি পদক জয় করেছে তাদের একাডেমির ছেলেমেয়েরা। সোনা ছাড়াও ৬টি রুপা ও ৬টি ব্রোঞ্জ পদক জয় করেছে তারা। এই সাফল্যে বেশ খুশি একাডেমির কর্মকর্তারা। মোট ১৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করে‌ছিল। তাদের মধ্যে সেরা ফাইটার সহ ১৭ জন পদক পেয়েছে।
Read More