পশ্চিমবঙ্গ

একাধিক দাবি নিয়ে জেলা শাসকের কাছে ফুটপাত ব্যবসায়ীরা

একাধিক দাবি নিয়ে জেলা শাসকের কাছে ফুটপাত ব্যবসায়ীরা

কোচবিহার জেলা শাসকের কাছে গণ ডেপুটেশন দিলেন ফুটপাত ব্যবসায়ীরা। আজ ফুটপাত ব্যবসায়ীরা একত্রিত হয়ে কোচবিহারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখিয়ে, পৌরসভার পৌরপতি যে নিয়ম করেছে ফুটপাতে ব্যবসায়ীদের ৩০ টাকা করে দিতে হবে সেই বিষয়েই জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন প্রদান করেন। এ বিষয়ে এক ব্যবসায়ী জানিয়েছেন আগে ৫ টাকা করে নেওয়া হতো এখন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ সেই পাঁচ টাকাকে বাড়িয়ে দিয়ে এখন ৩০ টাকা করেছে সেটা তারা কোন রকম ভাবেই দিতে পারছে না বলে জানান। এই বিষয়ে তিনি আরও বলেন তাদের যে আয় হচ্ছে তাতে তাদের সংসারই চলছে না তার পরেও কি ভাবে তারা দিনপতি ৩০…
Read More
পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার যুবক

পুলিশের পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার যুবক

পুলিশ পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগে শিলিগুড়ির বিধান মার্কেট এলাকা থেকে এক যুবককে ধরল পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে, পুলিশের পরিচয় দিয়ে দুই যুবক এক ব্যক্তিকে ধরেন এবং সেই ব্যক্তিকে তারা বলে যে, তার ব্যাগে মাদক রয়েছে। এরপর তারা ওই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নেয়। কিন্তু টাকা নিয়ে পালানোর সময় তাদের মধ্যে এক যুবক ধরা পড়ে যায়। সেই যুবককে আটক করে রেখে পুলিশে খবর দেয় ব্যবসায়ীরা। পরে পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশ এসে ওই যুবককে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং অপর যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে। এদিন বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সম্পাদক বাপি সাহা জানান, এই যুবক…
Read More
প্রার্থী তালিকা ঘোষিত হলো তৃণমূল শিবিরের তরফে

প্রার্থী তালিকা ঘোষিত হলো তৃণমূল শিবিরের তরফে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ত্রিপুরা রাজ্যের নির্বাচনের ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ২২টিতে নিজেদের প্রার্থী ঘোষণা করে দিল ঘাসফুল শিবির। পরবর্তী তালিকা শীঘ্রই প্রকাশিত হবে বলে জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। আর এদিন এই তালিকা ঘোষণাকালীন উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস, তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ তৃণমূল সহ সভাপতি আশীষ লাল সিংহ সহ অন্যান্যরা। ত্রিপুরার ৬০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে যে ২২ টি আসনে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছে সেগুলো হল- ৩ বামুটিয়া- নিহার রঞ্জন সরকার, ৭ রামনগর- পূজন বিশ্বাস, ১০ মজলিশপুর-…
Read More
দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ বিচারপতির

দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ বিচারপতির

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার জেরেই নিয়োগ কাণ্ডে একাধিক গ্রেফতারি হয়েছে রাজ্যে যাদের মধ্যে আছে তাবড় রাজনৈতিক ব্যক্তিত্বও। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি আরও একবার নিজের ক্ষোভ উগড়ে দিয়ে বড় মন্তব্য করলেন। বললেন, কয়েকজন মিলে রাজ্যটাকে ধ্বংস করে দেবে! কিছুদিন আগেই তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ গ্রেফতার হয়েছেন। তাঁর বিরুদ্ধেও টাকা নেওয়ার অভিযোগ এবং সেই অভিযোগ এসেছে গ্রেফতার হওয়া প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের থেকে। সোমবার আদালতে সেই কুন্তলের নাম উঠতেই বিরক্তি প্রকাশ করলেন বিচারপতি…
Read More
আবার নতুন করে বাড়তে পারে শীত

আবার নতুন করে বাড়তে পারে শীত

বছর শুরুর সাথে সাথেই জাঁকিয়ে পড়েছিল শীত। বিভিন্ন রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রার পারদ অনেকটা করেই নেমে গেছিল। একাধিক রাজ্যে চলছিল শৈত্যপ্রবাহ। কিন্তু কয়েকদিন বাদেই আবার যেন শীত উধাও। ঊর্ধ্বমুখী হয়েছিল তাপমাত্রার পারদ। বাড়তে বাড়তে তা ১৯-২০ ডিগ্রিতে চলে যাওয়ায় অনেকেই ভেবেছিলেন যে শীত হয়তো চলে যাচ্ছে। আবহাওয়া দফতরের কিছু ইঙ্গিত এমনই ছিল বটে। কিন্তু বিগত কিছুদিনের যা পরিস্থিতি তা দেখে মনে হচ্ছে শীত আবার আসছে। এখনও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলেও ঠান্ডা কিছুটা বেড়েছে শহরে। আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। অর্থাৎ এদিনের তাপমাত্রা ২ ডিগ্রি মতো কমেছে। ভোরের দিকে কিছুটা…
Read More
জেরার মুখে বিস্ফোরক দাবি কুন্তলের

জেরার মুখে বিস্ফোরক দাবি কুন্তলের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের অভিযোগের ভিত্তিতে হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পর, কুন্তলের দাবি, তাঁর সঙ্গে যোগ ছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের৷ তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির হাত দিয়ে ১৫ কোটি টাকা পাঠিয়েছিলেন প্রাক্তন মন্ত্রীকে৷ ইডি-র জেরায় বিস্ফোরক কুন্তল৷ তাঁর দাবি, তিনি পার্থ চট্টোপাধ্যায়কে ১৫ কোটি টাকা দিয়েছিলেন। তবে একসঙ্গে এই টাকা দেননি। কখনও নাকতলার অফিসে, কখনও শপিং মলে পার্থ চট্টোপাধ্যায়ের সেক্রেটারির সঙ্গে দেখা করতেন কুন্তল। তাঁর হাত দিয়েই টাকা…
Read More
মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার নির্দেশ

মামলা থেকে মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়ার নির্দেশ

ভুল মন্তব্যের জেরে জল্পনার সূত্রপাত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তৃণমূলের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি যে মন্তব্য করেছিলেন তার জন্য কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। আর সেই মামলায় পার্টি করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু এখন আদালত নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রীর নাম মামলা থেকে বাদ দিতে হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এমনটাই জানিয়েছে। মুখ্যমন্ত্রীর আইনজীবী দাবি করেছেন যে, এই মামলায় মুখ্যমন্ত্রীর কোনও ভূমিকা নেই। তাই তাঁকে সংযুক্ত করার কোনও অর্থই হয় না। গত বছর নভেম্বর মাসে নন্দীগ্রাম দিবস নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষের জবাব দিতে গিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্য ছিল তাঁর। অখিল বলেছিলেন, ''আমরা রূপের বিচার…
Read More
স্কুলে দেখা নেই শিক্ষকদের, বিদ্যালয়ের এমনই দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ পার্থপ্রতিম রায়ের

স্কুলে দেখা নেই শিক্ষকদের, বিদ্যালয়ের এমনই দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ পার্থপ্রতিম রায়ের

সকাল ১১টা বেজে গেলেও স্কুলে নেই শিক্ষকদের দেখা। দিদির দূত কর্মসূচিতে দিনহাটার বসগিরের ধাম এ পি স্কুলে পৌঁছে এমনই দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। স্কুলে কোনো শিক্ষককে না পেয়ে এসআইকে অভিযোগ জানান পার্থপ্রতিম প্রায়। পার্থ প্রতিম রায় বলেন, দিদির দূত কর্মসূচিতে তিনি ওই স্কুলে গিয়েছিলেন শিক্ষকদের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু স্কুলে গিয়ে দেখতে পান ১১টা পার হয়ে গেলেও স্কুলে ছাত্র থাকলেও স্কুলের চারজন শিক্ষকের মধ্যে একজন শিক্ষকও উপস্থিত নেই। তিনি বলেন, গ্রামের বাসিন্দারাও অভিযোগ করছেন প্রতিদিন একই অবস্থা। প্রতিদিন শিক্ষকরা দেরিতে স্কুলে আসে।
Read More
খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ, ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি জংশনে

খাঁচায় ধরা পড়ল চিতাবাঘ, ঘটনায় চাঞ্চল্য শিলিগুড়ি জংশনে

শিলিগুড়ি জংশনের ডি এম ইউ শেডের কাছে খাঁচাবন্দি হলো চিতা বাঘ। সোমবার সকালে চিতা বাঘ খাঁচাবন্দি হতেই এলাকার মানুষের ভিড় জমে যায় চিতাবাঘ দেখতে। গত ১৯ তারিখে স্থানীয় রেল কর্মীরাই শিলিগুড়ি জংশনের ডি এম ইউ সেডের জঙ্গলে চিতাবাঘ দেখতে পায়। এরপরই বনদপ্তরের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সেদিনই বাঘের খোঁজে তল্লাশি চালালে দেখা মেলেনি চিতা বাঘের। পরে বনদপ্তর এর বনকর্মীরা চিতাবাঘ ধরতে ওই এলাকায় খাঁচা পেতে ছিল। আজ সকালে খাঁচাবন্দী হয় চিতাবাঘ।সোমবার সকালে বনদপ্তরের টিম পৌঁছে খাঁচা বন্দি চিতা বাঘটিকে বেঙ্গল সাফারি পার্কে নিয়ে যায়।
Read More
চাঞ্চল্যকর স্বীকারোক্তি কুন্তলের

চাঞ্চল্যকর স্বীকারোক্তি কুন্তলের

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে জেরা করে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ জেরার মুখে কুন্তল জানান, চাকরিপ্রার্থীদের সঙ্গে নিয়োগকর্তাদের যোগাযোগ রাখতে এজেন্ট নিয়োগ করেছিলেন তিনি৷ এই এজেন্টদের মাধ্যমেই টাকা পয়সার লেনদেন হত। ইডি সূত্রে খবর, এতদিন তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছিলেন মূলত ২টি শ্রেণির মাধ্যমে নিয়োগ দুর্নীতি হয়েছে। কোথাও আবার মিডিলম্যান বা সুপারিশকারীদের মাধ্যমে দুর্নীতি হয়েছে। কিন্তু, এই দুর্নীতির কারবারে যে এজেন্টরাও জড়িত ছিলেন, সে ব্যাপারে অন্ধকারে ছিলেন তাঁরা। কুন্তলকে জেরা করে উঠে এল এই গুরুত্বপূর্ণ তথ্য৷ জেরায় কুন্তল জানিয়েছেন, চাকরিপ্রার্থীদের সংখ্যা বেড়ে…
Read More