পশ্চিমবঙ্গ

রাস্তার ভাঙ্গন সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভে সামিল হলো বিজেপি

রাস্তার ভাঙ্গন সমস্যা সমাধানের দাবিতে বিক্ষোভে সামিল হলো বিজেপি

বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার জয়ঁগা ডেভেলপমেন্ট অথরিটি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভে সামিল হলো বিজেপি কালচিনি ১ নং মণ্ডল কমিটি। এদিন বিজেপি কালচিনি ১নং মণ্ডল কমিটির পক্ষ থেকে জেডিএ কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচি করা হয়। বিজেপি নেতৃত্বরা জানান, প্রতিবছর বর্ষায় জয়ঁগার বিস্তর এলাকা প্লাবিত হয়। তোর্ষা নদীর ভাঙ্গনে জয়ঁগা ছোটো মেচিয়াবস্তি এলাকার বহু মানুষের ঘর বাড়ি জমি নদী গর্ভে বিলীন হয়ে যায়। প্রশাসনের পক্ষ থেকে জয়ঁগা এলাকার এই সমস্যা নিবারণে কোনো স্থায়ী কাজ করা হয়নি। বর্ষার পূর্বে জয়ঁগা এলাকার ভাঙ্গন সমস্যা সমাধানের দাবিতে এদিন জেডিএ কার্যালয়ে ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। কিন্ত এদিন জেডিএ কার্যালয়ে চেয়ারম্যান এবং আধিকারিক অনুপস্থিত ছিল। বিজেপির…
Read More
তৃণমূল চায় না বিমান পরিষেবা চালু হোক চায় পে চর্চাতে বললেন  দিলীপ ঘোষ

তৃণমূল চায় না বিমান পরিষেবা চালু হোক চায় পে চর্চাতে বললেন দিলীপ ঘোষ

পুন্ডিবাড়িতে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ প্রাতঃভ্রমণ ও চায় পে চর্চা কর্মসূচি পালন করলেন। বৃহস্পতিবার সকালে পুন্ডিবাড়ি এলাকায় তিনি প্রাত ভ্রমণ করেন পাশাপাশি চায় পে চর্চা কর্মসূচির মাধ্যমে জনসংযোগ কর্মসূচি সারেন তিনি। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি তথা বিধায়ক সুকুমার রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। চায়ে পে চর্চা কর্মসূচি চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন। কোচবিহার বিমানবন্দরে বিমান পরিষেবা চালু প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস চান না কোচবিহার থেকে বিমান পরিষেবা চালু হোক। তাই বারংবার কখনো নিরাপত্তা তুলে নেওয়া কিংবা অসহযোগিতা করছে রাজ্য সরকার। তবে…
Read More
আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা

আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। কোচবিহার জেলায় মোট ২৬৬২৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। তাদের মধ্যে ছাত্র সংখ্যা রয়েছে ১১৬৩৫ জন এবং ছাত্রী সংখ্যা রয়েছে ১৪৯৯২ জন। মোট ১৩৮ টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। প্রথম দিন শান্তিপূর্ণভাবেই শুরু হলো মাধ্যমিক পরীক্ষা।প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে বোর্ড। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভির নজরদারির ব্যবস্থা রয়েছে। পরীক্ষাকেন্দ্রের বাইরেও মোতায়েন থাকবে পুলিশ। তবে এবার আর পরীক্ষাকেন্দ্রের বাইরে থাকবেন না কোনও সিভিক ভলেন্টিয়ার।
Read More
শিল্প করতে চাইলেও সরকারকে কিনতে হবে জমি ঘোষণা আদালতের তরফে

শিল্প করতে চাইলেও সরকারকে কিনতে হবে জমি ঘোষণা আদালতের তরফে

বড় ঘোষণা আদালতের তরফে। আর জমি অধিগ্রহণ করতে পারবে না রাজ্য। এমনকি শিল্প করতে চাইলেও সরকারকে জমি কিনতেই হবে। কলকাতা হাইকোর্টে জমি সংক্রান্ত এক মামলার শুনানিতে এমনটাই বললেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে এদিন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, সিঙ্গুর আন্দোলনের পর এই রাজ্যই জমি সংক্রান্ত এমন আইন করেছে। তাই বাস্তবে সেটাই মানতে হবে রাজ্যকে। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এই মন্তব্য করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঠিক কোন মামলায় এই মন্তব্য করলেন তিনি? আসলে রায়গঞ্জ এলাকায় চিড়িয়াখানা করতে জমি নিয়েছিল রাজ্য সরকার। চিড়িয়াখানার বাইরেও কিছু জমি রয়েছে, যেগুলি ব্যবহার করতে পারছেন না ওই জমির মালিক-মামলাকারীরা। তাদের আইনজীবী কল্যাণ বলেন,…
Read More
মানিক স্ত্রী এবং পুত্রকেও জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল

মানিক স্ত্রী এবং পুত্রকেও জেল হেফাজতের নির্দেশ দেওয়া হল

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য জেল হেফাজতে আছেন। শেষমেষ তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্য এবং পুত্র শৌভিক ভট্টাচার্যকে জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। আগামী ৬ মার্চ পর্যন্ত জেল হেফাজতে থাকবেন তাঁরা। মানিক ভট্টাচার্যের দুর্নীতি কাণ্ডে গ্রেফতারির পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) যে সাপ্লিমেন্টরি চার্জশিট দিয়েছিল, তাতে তাঁর স্ত্রী এবং পুত্রের নাম ছিল। আগে তদন্তের প্রয়োজনে একাধিকবার তলব করা হয়েছিল মানিক-পুত্র শৌভিককে। মাঝে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারির প্রক্রিয়া শুরু করেছিল ইডি। তবে ইডির বিশেষ আদালতে হাজিরা…
Read More
বৃষ্টির পূর্বাভাষ রাজ্যে

বৃষ্টির পূর্বাভাষ রাজ্যে

প্রায় বিদায়ের পথে শীত। চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারি শেষ হতে এখনও এক সপ্তাহ দেরি কিন্তু গরমের ভাব পড়ে গিয়েছে। এই অবস্থায় আবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানান হয়েছে, উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েক ঘণ্টায় বৃষ্টি হবে। আপাতত কিছু জেলায় হালকা ঝড় হয়েছে তবে তার গতিবেগ বেশি ছিল না। কিন্তু বৃষ্টি হলেও যে শীতের দাপট আবার ফিরে আসবে এমনটাও নয়। জানা গিয়েছে, উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় যেমন ওদলাবাড়ি, মালবাজার, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হয়েছে সঙ্গে ছিল দমকা হাওয়া। আগামী কয়েক ঘণ্টায় ডুয়ার্স এবং তার লাগোয়া এলাকায় ঝড়-বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা বা দক্ষিণবঙ্গে এখনই কোনও বৃষ্টি বা…
Read More
শারীরিক অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় বন্ধ করা হল অনুব্রত কন্যার বেতন

শারীরিক অসুস্থতার কারণে ছুটি নেওয়ায় বন্ধ করা হল অনুব্রত কন্যার বেতন

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর থেকে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলকে নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। এখন জানা গিয়েছে, গত জানুয়ারি মাস থেকেই তিনি আর বেতন পাচ্ছেন না। কালিকাপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুকন্যা স্কুলে না গিয়ে বাড়ি বসে এতদিন বেতন নিচ্ছিলেন। তাই আগের মাস থেকে তাঁর বেতন বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত বছরের আগস্ট মাস থেকেই ছুটিতে রয়েছেন সুকন্যা। তাঁর পেড লিভ-সহ সমস্ত ছুটিই শেষ হয়ে গিয়েছে কিন্তু তাও তিনি স্কুলে…
Read More
এন আর জি এস প্রকল্পে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, তদন্তে জেলা শাসকের বিশেষ টিম

এন আর জি এস প্রকল্পে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ১০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ, তদন্তে জেলা শাসকের বিশেষ টিম

এন আর জি এস প্রকল্পে গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ওঠা ১০ কোটি টাকা দুর্নীতির তদন্তে নামলো জেলা শাসকের বিশেষ টিম। তদন্তকারী দলের সামনে পঞ্চায়েত মেম্বারকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। জানা যায়, হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের তৃনমূল পরিচালিত তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সদস্য ও এন আর জি এস প্রকল্পে যুক্ত পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে ১০ কোটি টাকা তছরুপের অভিযোগে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন কাহাট্টা-বসতপুর এলাকার এক তৃনমূল কর্মী মিঠুন চন্দ্র দাস। হাইকোর্টের নির্দেশ মেনেই মঙ্গলবার থেকে দুর্নীতির তদন্তে নেমেছে ওই দল। আজ তদন্তের দ্বিতীয় দিন। যে সমস্ত স্কীমে দুর্নীতির অভিযোগ উঠেছে সেই সব স্কীম সরেজমিনে খতিয়ে দেখেন তদন্তকারীরা। খুঁটিয়ে দেখা হয় নথিপত্র।…
Read More
মাধ্যমিক শুরুর দিনই বনধের ডাক

মাধ্যমিক শুরুর দিনই বনধের ডাক

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে বঙ্গভঙ্গ ইস্যু নিয়ে লাগাতার চর্চা চলেছে এবং এখনও চলছে। এই ‘বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব’ পাশের বিরোধিতায় বনধের ডাক দিয়েছে জিটিএ বিরোধীরা। আগামী ২৩ ফেব্রুয়ারি পাহাড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে। ঘটনাচক্রে ওই দিন শুরু মাধ্যমিক পরীক্ষা। ২৩ তারিখ বনধের ডাক দেওয়া হলেও তার আগেই আপাতত ২৪ ঘণ্টার অনশন শুরু করেছে জিটিএ বিরোধী গোষ্ঠী। তাদের মধ্যে আছেন বিনয় তামাং, হামরো পার্টির প্রতিষ্ঠাতা অজয় এডওয়ার্ড-সহ জিটিএ-র ৭ সদস্য। দার্জিলিঙের ভানু ভবনের সামনে অনশন চলার পাশাপাশি আগামী বৃহস্পতিবারের বনধের ঘোষণা করা হয়েছে। জিটিএ বিরোধীরা পাহাড়বাসীকে অনুরোধ জানিয়েছে…
Read More
চন্দনের বিরুদ্ধে প্রকাশ্যে এলো বড় তথ্য

চন্দনের বিরুদ্ধে প্রকাশ্যে এলো বড় তথ্য

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। চলছে একের পর এক খোঁজ। এই পরিস্থিতিতে প্রায় ১৬ কোটি টাকার লেনদেনের হদিস পেলেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা৷ অভিযুক্ত চন্দন মণ্ডল ওরফে রঞ্জনকে জেরা করে এমনই তথ্য জানতে পারেন তদন্তকারী আধিকারিকরা৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধৃত চন্দনকে জেরা করে প্রায় ১৬ কোটি টাকার লেনদেনের হদিস মিলেছে। এই টাকা এসেছিল অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বিক্রি করে। তবে এর আগে চন্দনের লেনদেন খতিয়ে দেখে ৬ কোটি টাকার হদিস পেয়েছিলেন তদন্তকারীরা। এরই মাঝে শুক্রবার চন্দনকে গ্রেফতার করেছ সিবিআই। চন্দনকে হেফাজতে পাওয়ার পর তাঁকে নতুন করে জেরা শুরু করেন অফিসাররা৷ চন্দনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখে…
Read More