পশ্চিমবঙ্গ

জোড়া কর্মসূচি, ধর্নার পূর্বে প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

জোড়া কর্মসূচি, ধর্নার পূর্বে প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আসন্ন পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ এলাকায় নতুন রাস্তা নির্মাণ এবং মেরামতের জন্য সরকার 'পথশ্রী-রাস্তাশ্রী' প্রকল্প চালু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে ‘পথশ্রী-রাস্তাশ্রী’ প্রকল্পের সূচনা করেন। পথ আন্দোলনই তাঁকে রাজনৈতিক জগতে বিশেষ মাত্রা দিয়েছে। আর তার জন্য সিঙ্গুরের অবদান যে আছেই তা বলাই বাহুল্য। এদিন প্রকল্পের উদ্বোধন করতে এসে সিঙ্গুরবাসীর উদ্দেশ্যে এই কথাই বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রতনপুর এলাকায় মুখ্যমন্ত্রী ইটের ওপর বালি-সিমেন্ট লেপে ‘রাস্তা’র নতুন সূচনা করলেন। সিঙ্গুরে ‘পথশ্রী-রাস্তাশ্রী’ উদ্বোধনের মঞ্চ থেকে অবশ্য এদিন সিপিএমকে নিশানা করতে ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে বলতে শোনা যায়,…
Read More
অনুমতি পেলো অভিষেক, জনসভার শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতি

অনুমতি পেলো অভিষেক, জনসভার শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে শহিদ মিনারে কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মীদের একাংশ। কিন্তু সেখানেই তৃণমূল ছাত্র যুব সমাবেশ আয়োজিত হবে এবং বক্তব্য রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুমতি মিলেছে। তবে এই অনুমতি কী ভাবে মিলল সেই নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। তবে তাঁদের বিরোধিতা কাজে আসেনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভার শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছেন বিচারপতির রাজাশেখর মান্থা। আদালতের স্পষ্ট নির্দেশ, পুরো সভায় সিসিটিভি এবং ভিডিও নজরদারি করতে হবে। যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তা নিশ্চিত করতে…
Read More
স্বস্তির মাঝেও নয়া নির্দেশ, আগামী ১৪ দিনের জেল হেফাজতে থাকতে হবে জিতেন্দ্রকে

স্বস্তির মাঝেও নয়া নির্দেশ, আগামী ১৪ দিনের জেল হেফাজতে থাকতে হবে জিতেন্দ্রকে

নতুন মোড় নিলো সম্প্রতি ঘটে যাওয়া কম্বলকাণ্ড। নয়ডার যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে গ্রেফতার হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি৷ আগামী ১৪ দিন জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে। এই নির্দেশ দিয়েছেন আসানসোলের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম) তরুণকুমার মণ্ডল। এই মামলার পরবর্তী শুনানি ১১ এপ্রিল। আসানসোল আদালতে জামিনের আর্জি জানিয়েছিলেন জিতেন্দ্র। সেই আবেদনের শুনানি হলেও রায়দান হয়নি। আজ জেল হেফাজতের রায় দেওয়া হয়েছে। গত ১৪ ডিসেম্বর আসানসোলে চৈতালি তিওয়ারির ওয়ার্ডে শিবচর্চা অনুষ্ঠানে কম্বল বিতরণের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দু মঞ্চ ছাড়তেই হুড়োহুড়ি পড়ে যায়৷ পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। সেই ঘটনায় জিতেন্দ্র ছাড়াও অভিযুক্ত তাঁর স্ত্রী…
Read More
কেন্দ্রের বিরুদ্ধে আরো একবার ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের বিরুদ্ধে আরো একবার ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য জুড়ে চলতে থাকা একাধিক প্রকল্পের মাঝেই, সরকারের তরফে ঘোষিত হলো নতুন প্রকল্পের৷ এটি হলো পথশ্রী-রাস্তাশ্রী। এই প্রকল্পের সূচনায় সিঙ্গুর গিয়ে বিজেপি’কে বিঁধেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গ্যাসের দাম বৃদ্ধি, একশো দিনের কাজের টাকা না পাওয়া থেকে শুরু করে একাধিক বিষয়ে তিনি তাদের বিরুদ্ধে আগেও ক্ষোভ উগড়েছেন, এদিনও ক্ষোভ প্রকাশ করেছেন। এদিন রাস্তাশ্রী-পথশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সরাসরি বলেন, জিএসটিকে সমর্থন করে ভুল করেছেন তিনি। তাঁর বক্তব্য, কেন্দ্র জিএসটির নামে প্রতি বছর বহু টাকা রাজ্যের কাছ থেকে আদায় করলেও, রাজ্যের প্রকল্পের বরাদ্দ টাকা আটকে রেখে দেওয়া হয়। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনা ও মূল্যবৃদ্ধির অভিযোগ এনে প্রধানমন্ত্রী…
Read More
উঠতে থাকা একাধিক বিতর্কের মাঝে জাতীয় শিক্ষানীতি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

উঠতে থাকা একাধিক বিতর্কের মাঝে জাতীয় শিক্ষানীতি নিয়ে অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

বেশ কিছু বদল আসছে শিক্ষানীতির নিয়মকাননে। এই পরিস্থিতিতে জাতীয় শিক্ষানীতি ইস্যুতে ইতিমধ্যে পদক্ষেপ নিয়ে নিল রাজ্য সরকার। ৬ সদস্যেরএকটি কমিটি গঠন করেছে রাজ্যের শিক্ষা দফতর। তবে অন্যদিকে জাতীয় শিক্ষানীতি মেনে এখনই স্নাতকে চার বছরের পাঠক্রম নয়। জাতীয় শিক্ষানীতি কার্যকর করা নিয়ে বিতর্কের মাঝে অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ তিনি জানিয়ে দিলেন, চার বছরের পাঠ্যক্রম চালু করার আগে উপাচার্যদের নিয়ে কমিটি তৈরি করা হবে। সেই কমিটির মতামতের ভিত্তিতেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ব্রাত্য বলেন, ‘‘এই নিয়ে কোনও কথা বলব না। চার বছরের স্নাতক কোর্স নিয়ে কমিটি গঠন করব। উপাচার্যদের নিয়ে এই কমিটি হবে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই নিয়ম…
Read More
আবারও ভিজতে পারে দক্ষিণবঙ্গ, আভাস আবহাওয়া দফতরের তরফে

আবারও ভিজতে পারে দক্ষিণবঙ্গ, আভাস আবহাওয়া দফতরের তরফে

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে একনাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ এরই মাঝে বঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই আভাস দেওয়া হয়েছিল হাওয়া অফিস থেকে। সেই অনুযায়ী, গতকাল সন্ধ্যের পর থেকে ঝড়ো হওয়া যেমন বয়েছে, রাতের দিকে বৃষ্টিও হয়েছে। এবার আবহাওয়া দফতর জানাল, আগামী বুধবার পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির অনুকূল পরিস্থিতি থাকবে। উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলেই পূর্বাভাস। জানা গিয়েছে, এই মুহূর্তে উত্তর-পূর্ব রাজস্থান থেকে দক্ষিণ অসম পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। তার জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কলকাতা ছাড়াও উত্তর ও দক্ষিণ…
Read More
বিগত সময় ধরে ডিএ নিয়ে চলতে থাকা আন্দোলনের মাঝেই বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার

বিগত সময় ধরে ডিএ নিয়ে চলতে থাকা আন্দোলনের মাঝেই বড় সিদ্ধান্ত মন্ত্রিসভার

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে সরকারের তরফেও সাফ জানানো হয়েছে, ৩ শতাংশের বেশি ডিএ এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়৷ ডিএ নিয়ে এই অশান্তির মাঝেই রাজ্য সরকারি কর্মীদের বোনাস বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। চলতি বছর থেকেই অ্যাডহক বোনাস বাড়ানো হবে বলে ঠিক করা হল৷ পাশাপাশি বাড়ছে উৎসবে অগ্রীমের পরিমাণও। মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, ২০২২ সালে অ্যাডহক বোনাস ছিল ৪৮০০ টাকা। চলতি বছর সেই বোনাসের পরিমাণ বেড়ে হচ্ছে ৫৩০০ টাকা হবে। বদল আসছে উৎসবের অগ্রিমেও৷ গত বছরে রাজ্য সরকারি কর্মীদের…
Read More
নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে গঠিত হলো কমিটি

নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে গঠিত হলো কমিটি

বেশ কিছু বদল আসছে শিক্ষানীতির নিয়মকাননে। এই পরিস্থিতিতে জাতীয় শিক্ষানীতি ইস্যুতে ইতিমধ্যে পদক্ষেপ নিয়ে নিল রাজ্য সরকার। ৬ সদস্যেরএকটি কমিটি গঠন করেছে রাজ্যের শিক্ষা দফতর। জানা গিয়েছে, এই কমিটির নেতৃত্বে থাকছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্নাতক স্তরে ৪ বছরের পাঠক্রম চালুর বিষয়টি খতিয়ে দেখতে কাজ করবে এই কমিটি। তাদের থেকে আগামী এক মাসের মধ্যেই রিপোর্ট চাওয়া হয়েছে। এই কমিটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস ছাড়াও আছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্মাল্যনারায়ণ চক্রবর্তী, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওমপ্রকাশ মিশ্র, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশনের ভাইস চেয়ারম্যান, অ্যাকাডেমিক, কৌশিকি দাসগুপ্ত এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট…
Read More
বিরসা মুন্ডার মুর্তি ভাঙলো দুস্কৃতিরা, প্রতিবাদে পথ অবরোধ বিক্ষোভ আদিবাসী সমাজের

বিরসা মুন্ডার মুর্তি ভাঙলো দুস্কৃতিরা, প্রতিবাদে পথ অবরোধ বিক্ষোভ আদিবাসী সমাজের

স্বাধীনতা সংগ্রামী বীর বিরসা মুন্ডার মুর্তি ভেঙে দিলো দুস্কৃতিরা। এতেই প্রতিবাদে সোচ্চার হয়ে উঠলো ডুয়ার্সের আদিবাসী সমাজ। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাল কয়েকশো মানুষ। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের ইন্ডং চাবাগান মোড়ে। জানাগেছে, গত কয়েক বছর আগে ইন্ডং মোড়ে আপোষহীন স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার এক পুর্ন দৈঘ্যের মোমের মুর্তি স্থাপন করা হয়েছিল। বছরের বিভিন্ন সময়ে এই মুর্তিতে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য দিতেন আদিবাসী সমাজের মানুষ থেকে সাধারণ মানুষ। অনেকেই আসা যাওয়ার সময় বিনম্র শ্রদ্ধায় মস্তক অবনত করতেন। এহেন এক শ্রদ্ধেয় মানুষের মোমের মুর্তি রবিবার রাতে কিছু দুস্কৃতি ভেঙে দেয়। সকাল হতেই এই ঘটনা স্থানীয় মানুষের নজরে আসে। খবর পেয়ে আশেপাশের চাবাগান থেকে…
Read More
কোচবিহারের লেন্সডাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে আবৃত্তি উৎসব

কোচবিহারের লেন্সডাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে আবৃত্তি উৎসব

আবৃত্তি নীড় সংস্থার ৩১তম বছর পূর্তি উপলক্ষে আগামী পয়লা এপ্রিল কোচবিহার লেন্সডাউন হলে অনুষ্ঠিত হতে চলেছে আবৃত্তি উৎসব। আজ কোচবিহার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আবৃত্তি নীড় সংস্থার পক্ষ থেকে লিজা চক্রবর্তী জানান, আগামী পয়লা এপ্রিল সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত তাদের এই উৎসব চলবে। সকাল ৯ টায় প্রথমে কোচবিহার সাগরদিঘীর চারিদিকে একটি শোভাযাত্রার অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে সারা দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। বিভিন্ন সামাজিক কাজ করছে এই ধরনের ১৬ টি সংস্থাকে সম্বর্ধনা জানানো হবে এই অনুষ্ঠানের মাধ্যমে। এছাড়াও সন্ধ্যায় কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হবে বলে তিনি জানান। আবৃত্তি উৎসব নিয়ে এদিন আবৃত্তি নীড় সংস্থার সদস্যদের মধ্যে ব্যাপক…
Read More