পশ্চিমবঙ্গ

আচমকাই অসুস্থ, এ্যাজিওগ্রাফি সার্জারি করতে হবে জিতেন্দ্রর

আচমকাই অসুস্থ, এ্যাজিওগ্রাফি সার্জারি করতে হবে জিতেন্দ্রর

নতুন মোড় নিলো সম্প্রতি ঘটে যাওয়া কম্বলকাণ্ড। নয়ডার যমুনা এক্সপ্রেস ওয়ে থেকে গ্রেফতার হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি৷ জেল যাত্রার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু আসানসোল সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করানো হয়ছিল। তবে জানা গিয়েছিল তিনি স্থিতিশীল নন। তাই জিতেন্দ্রকে নিয়ে আসা হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগে ভর্তি থাকাকালীন তাঁকে কলকাতার হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, গত ২ দিন ধরে তাঁর পেটের ডান দিকে ব্যথা হচ্ছে। শ্বাসকষ্ট রয়েছে। এখন জানা গিয়েছে, জিতেন্দ্রর করোনারি এ্যাজিওগ্রাফি সার্জারি করতে হবে। সব দিক দেখেই বিজেপি নেতাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি…
Read More
আবারও কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার

আবারও কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার

ঘোষিত হয়েছিল পূর্বেই, দু দিনের জন্য ধর্নায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দু'দিনের ধর্নায় বসে সেই মঞ্চ থেকেই ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধর্নার শেষ দিনে 'দিল্লি চলো' ডাক ধরা পড়ল তাঁর গলায়। কিছুটা আক্ষেপ নিয়েই দিল্লি গিয়ে বিক্ষোভের কথা বললেন তিনি। অর্থাৎ আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা বাকি আছে বলে কেন্দ্রের বিরুদ্ধে সরব মমতা। সেই বকেয়া টাকার দাবিতেই মূলত এই দু'দিনের ধর্না দিয়েছিলেন তিনি। কিন্তু এই ধর্নায় আপাতত কোনও লাভ হয়নি। সেই নিয়ে আক্ষেপ করতে শোনা গিয়েছে তাঁকে। মমতা জানিয়েছেন, ভেবেছিলেন কেন্দ্র…
Read More
দিনের পর দিন চলছে আন্দোলন, আবারও কর্মবিরতির ডাক

দিনের পর দিন চলছে আন্দোলন, আবারও কর্মবিরতির ডাক

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধর্না দিয়ে ডিএ আন্দোলনকারীদেরও কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য ছিল, যারা বসে আছে, তারা চোর-ডাকাত। তাঁর এই মন্তব্যের বিরোধিতায় সরব হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। এবার ডিএ আন্দোলনকারীরা আবারও বড় পদক্ষেপ নিল। ফের একবার কর্মবিরতির ডাক দিল তারা। আগামী ৬ এপ্রিল, বৃহস্পতিবার রাজ্যজুড়ে যাবতীয় প্রশাসনিক কাজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। ডিএ নিয়ে দীর্ঘ সময় ধরে আন্দোলন চলছে। যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে তাঁদের আশা মতো কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। মাঝে কর্মবিরতির…
Read More
বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের

বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের

মুখ্যমন্ত্রীর মুখে কু কথা,বুকে কালো ব্যাজ লাগিয়ে জেলার বিভিন্ন প্রান্তে ধিক্কার, বিক্ষোভ বাম শিক্ষক সংগঠণের। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী ডি.এ সহ অন্যান্য দাবিতে আন্দোলনরত সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেছেন এমনটাই অভিযোগ তুলে ইতিমধ্যে রাজ্যের সর্বত্র সোচ্চার হয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের ছাতার তলায় একত্রিত সংগঠন গুলো। শুক্রবার তারই অঙ্গ হিসেবে জলপাইগুড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে ধিক্কার সহ বিক্ষোভ কর্মসূচি পালন করে বিভিন সংগঠন। এই প্রসঙ্গে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলার সহ সম্পাদক নীলাদ্রি অধিকারী বলেন, "মুখ্যমন্ত্রী নিজের বক্তব্যে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের যথেষ্ঠ অপমান করেছেন, আমরা চাই উনি ওনার বক্তব্য প্রত্যাহার করুন।"
Read More
নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল নতুন এক পর্ষদ কর্মীর

নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল নতুন এক পর্ষদ কর্মীর

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে, আরও যে বড় তথ্য সামনে আসবে তাও প্রায় নিশ্চিত। এই অবস্থায় দাঁড়িয়ে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ফের একবার তল্লাশি অভিযানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। সল্টলেকের এক আবাসনের পর্ষদ কর্মীর ফ্ল্যাটে হানা দিয়েছে তারা এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। খবর মিলেছে, ওই ব্যক্তি প্রাথমিক শিক্ষা পর্ষদে চাকরি করেন। নিয়োগ কেলেঙ্কারিতে ইতিমধ্যেই রাজ্যের বহু গণ্যমান্য ব্যক্তিত্ব গ্রেফতার হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন…
Read More
দিন প্রতিদিন বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম, কত টাকা আয় রাজ্য ও কেন্দ্র সরকারের?

দিন প্রতিদিন বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম, কত টাকা আয় রাজ্য ও কেন্দ্র সরকারের?

দিন প্রতিদিন বেড়ে চলেছে রান্নার গ্যাসের দাম৷ তাতে নিশ্চিতভাবেই সমস্যায় পড়েছে মধ্যবিত্ত সমাজ৷ বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছিল৷ যেখানে দাবি করা হয়েছিল, কেন্দ্রীয় সরকার রান্নার গ্যাস বা লিকুইফায়েড পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) উপর ৫% কর আরোপ করে৷ অন্যদিক, রাজ্যগুলি রান্নার গ্যাসের উপর ৫৫% কর বসায়। পেট্রোল এবং ডিজেলের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি নিজেদের মতো করে পরোক্ষ কর আদায় করে থাকে। কিন্তু এলপিজির ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। এলপিজি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স অর্থাৎ পণ্য ও পরিষেবা কর বা জিএসটি-র আওতার মধ্যে পড়ে৷ সমগ্র দেশে এলপিজি সিলিন্ডারের উপর মোট ৫% জিএসটি ধার্য করা হয়েছে। এর মধ্য ২.৫% কেন্দ্রীয় সরকার…
Read More
আজকের ধর্ণা নতুন নয়, পূর্বেও একাধিকবার ধর্নায় বসেছিলেন মমতা

আজকের ধর্ণা নতুন নয়, পূর্বেও একাধিকবার ধর্নায় বসেছিলেন মমতা

ঘোষিত হয়েছিল পূর্বেই, দু দিনের জন্য ধর্নায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দু'দিনের ধর্নায় বসে সেই মঞ্চ থেকেই এবার ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত রয়েছেন দলের নেতা-মন্ত্রীরাও৷ মঞ্চে আনা হয়েছে ভারতের সংবিধানও৷ তবে এই প্রথম নয়৷ ধর্না-অনশনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বহু পুরনো৷ এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে ধর্নায় বসেছেন তিনি৷ যার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য সিঙ্গুর আন্দোলন৷ ২০০৬ সালের ১৮ মে৷ সিঙ্গুরে ছোট গাড়ির তৈরির প্রকল্প ঘোষণা করেন শিল্পপতি রতন টাটা। কিন্তু, ৯৯৭ একর কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে সিঙ্গুর জুড়ে শুরু হয় আন্দোলন। যার নেতৃত্বে ছিল তৎকালীন বিরোধী দল তৃণমূল। ওই বছরই ৩০ নভেম্বর…
Read More
আবারও ভিজতে পারে তিলোত্তমা, সপ্তাহান্তে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

আবারও ভিজতে পারে তিলোত্তমা, সপ্তাহান্তে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

গরমের শুরুর সাথে সাথেই বৃষ্টির আগমন ঘটেছে রাজ্যে। বিগত বেশ কিছুদিন ধরেই চলছে এই আবহ। এরই মাঝে সপ্তাহান্তে ফের বর্ষণে ভিজতে পারে বাংলা, এমন আভাস দিয়েছে আবহাওয়া উত্তর ২৪ পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শহরের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে যা চলবে ঘণ্টা দুয়েক বা তার কিছু বেশি। তার সঙ্গে ঝড়ো হাওয়াও বইবে বলে জানান হয়েছে। হাওয়া মহলের খবর অনুযায়ী, কলকাতা ছাড়াও যে সব জায়গায় বৃষ্টি হওয়ার কথা সেখানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বৃষ্টির পরিমাণ যে খুব বেশি হবে এমনটা নয়। রাতের দিকে বৃষ্টি বাড়ার খুব একটা…
Read More
ধর্নায় বসেই সিপিএমকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী

ধর্নায় বসেই সিপিএমকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী

ঘোষিত হয়েছিল পূর্বেই, দু দিনের জন্য ধর্নায় বসতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে দু'দিনের ধর্নায় বসে সেই মঞ্চ থেকেই এবার ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন তাদের সরাসরি চোর-ডাকাত বলে বসলেন তিনি। একই সঙ্গে বাম আমলকেও বিঁধেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায় ফিরে এসেছে চিরকুট খোঁচা। মমতার দাবি, যারা চিরকুটে চাকরি পেয়েছে তারাই ডিএ নিয়ে এখন আন্দোলন করছে। মমতার স্পষ্ট দাবি, ডিএ আন্দোলনে যারা বসে রয়েছেন, তারা চিরকুটে চাকরি পেয়েছিলেন। এও বলেন যে, যারা বসে আছে, তারা চোর-ডাকাত। নেত্রীর বক্তব্য, এইসব লোকেদের থেকে তাঁকে জ্ঞান শুনতে হবে না, যারা ডাকাত সর্দার।…
Read More
নিশীথ প্রামাণিকের কনভয় হামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের 

নিশীথ প্রামাণিকের কনভয় হামলায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের 

সম্প্রতি এক ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই ঘটনা সিবিআই তদন্তের আবেদন গৃহীত হয়েছে কলকাতা হাইকোর্টে। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, কনভয় হামলার ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকেই বেছে নেওয়া হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি নিশীথ প্রামাণিকের মিছিল ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে দিনহাটায়। তাঁর কনভয় লক্ষ্য করে বোমা, গুলি ছোড়া হয়। দিনহাটার বুড়িরহাট এলাকায় তাঁর কনভয়ে পৌঁছতেই তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান। সেখানে উপস্থিত বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বাধে৷ সেখান থেকে শুরু হয় হাতাহাতি৷…
Read More