পশ্চিমবঙ্গ

জেলাল মিয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন উদয়ন গুহ এবং গিরীন্দ্রনাথ বর্মন

জেলাল মিয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন উদয়ন গুহ এবং গিরীন্দ্রনাথ বর্মন

শীতলকুচির লালবাজার এলাকায় বিএসএফ এর হেফাজতে জেলাল মিয়ার মৃত্যুর ঘটনার পর জেলাল মিয়ার পরিবারের সঙ্গে দেখা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ এবং কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। আজ শীতলকুচির মরিচা এলাকায় জেলাল মিয়ার পরিবারের সঙ্গে দেখা করার পর তাদের পাশে থাকার আশ্বাস দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। একই সঙ্গে তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে বলেন, এরা সিবিআই লেলিয়ে দেয় ইডি লেলিয়ে দেয় কিন্তু বিএসএফ সিআইএসএফ লেলিয়ে দিয়ে হত্যা হলে তার কোনো বিচার হয়না। সীমান্তবর্তী এলাকার মানুষের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করা হয়। প্রেম কুমার বর্মনের হত্যা এবং জেলাল মিয়ার হত্যাকে এক করে আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও…
Read More
‘দিনহাটাতে বাম-বিজেপি-কংগ্রেস মহাজোট করার পরিকল্পনা করছে’, কর্মীদের সতর্কবার্তা রাজ্যের মন্ত্রীর

‘দিনহাটাতে বাম-বিজেপি-কংগ্রেস মহাজোট করার পরিকল্পনা করছে’, কর্মীদের সতর্কবার্তা রাজ্যের মন্ত্রীর

সাগরদিঘিতে যা হয়েছে দিনহাটাতে তা করার চেষ্টা হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে বাম, বিজেপি, কংগ্রেস ও বিক্ষুব্ধ তৃণমূলের একাংশ মহাজোট করার পরিকল্পনা নিচ্ছে। এমনটা হলে তাঁদের পালটা দাওয়াই দিতে হবে। দিনহাটার পাঁচমাথার মোড়ে তৃণমূলের পথসভা থেকে দলের কর্মীদের এমনই বার্তা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন তিনি বলেন, "সাগরদিঘি স্টাইলে পঞ্চায়েত নির্বাচনে জোট করার পরিকল্পনা চলছে। সেটা রুখে দিতে হবে।" পাশাপাশি, এদিনের সভা থেকে বিজেপিকে আক্রমণ করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। গত সপ্তাহে বাবা কমল গুহকে নিয়ে উদয়ন গুহের "বিতর্কিত' মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়। তিনি কেন এমনটা বলেছেন, দিনহাটার কোন কোন বাম নেতা বাম আমলে সুপারিশে চাকরি পেয়েছেন…
Read More
আচমকাই ইডির তরফে সিল করা ফ্ল্যাটে তালা খুলে ভিতরে ঢোকেন প্রিয়াঙ্কা

আচমকাই ইডির তরফে সিল করা ফ্ল্যাটে তালা খুলে ভিতরে ঢোকেন প্রিয়াঙ্কা

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে নিয়োগ দু্র্নীতিতে অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাট সিল করে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই ফ্ল্যাটের তালা ভেঙে ভিতরে ঢুকলেন শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, ইডির অনুমতি নিয়েই তালা ভাঙা হয়েছে। প্রসঙ্গত, ১০ মার্চ নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন হুগলির প্রাক্তন তৃণমূল যুব নেতা শান্তনু। ১৮ তারিখ তাঁর চুঁচুড়া জগুদাসপাড়ার ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। ওই আবাসনের প্রোমোটার শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলকে গ্রেফতার করে তদন্তকারী সংস্থা। চুঁচূড়া জগুদাসপাড়ায় অয়নশীলের এবিএস টাওয়ারে যে ফ্ল্যাট রয়েছে,…
Read More
চলতে থাকা বৃষ্টি উধাও হতেই রাজ্য জুড়ে বাড়বে তাপমাত্রা

চলতে থাকা বৃষ্টি উধাও হতেই রাজ্য জুড়ে বাড়বে তাপমাত্রা

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে সকাল থেকেই আকাশের মুখ ভার, বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে৷ ভিজছে উত্তরও৷ কিন্তু এরই মাঝে নতুন সপ্তাহের শুরু হতেই বদল হল আবহাওয়া। পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টি কমলেও অনেকগুলি রাজ্যে একটানা ভারী বৃষ্টি জারি রয়েছে। একইসঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর হাওয়া অফিস বেশ কয়েকটি এলাকায় কমলা সতর্কতা জারি করেছে বলে জানা যাচ্ছে। কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের…
Read More
বড় ঘোষণা রাজ্যের তরফে, এবার নিয়োগ হবে জেলায় জেলায়

বড় ঘোষণা রাজ্যের তরফে, এবার নিয়োগ হবে জেলায় জেলায়

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতেই এল বড় সুখবর। রাজ্যের সমস্ত আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্রের জন্য নেওয়া হতে চলেছে ১০৮০ জন যোগ প্রশিক্ষক। জানা গিয়েছে চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে। তবে পশ্চিমবঙ্গ যোগ-ন‌্যাচারোপ‌্যাথি কাউন্সিল স্বীকৃত কোর্স করা ‘রেজিস্টার্ড যোগ ট্রেনার’রাই শুধুমাত্র এই পদে আবেদন করতে পারবেন। দীর্ঘদিন ধরে নিয়োগ হওয়ায় প্রশিক্ষকের অভাবে রীতিমতো ধুকছে যোগ প্রশিক্ষণগুলো। তাই এবার নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের। পশ্চিমবঙ্গে সবমিলিয়ে ৫৪০টি আয়ূষ সুস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এই সকল কেন্দ্রগুলোতেই নিয়োগ করা হবে। জানা গিয়েছে, প্রতিটি কেন্দ্রের জন্য একজন করে…
Read More
প্রায় তিনশোজনের কাছাকাছি সদস্য তৃণমূল ছেড়ে যোগ দিলো সিপিএমে

প্রায় তিনশোজনের কাছাকাছি সদস্য তৃণমূল ছেড়ে যোগ দিলো সিপিএমে

লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে রাজ্যে জুড়ে নতুন জল্পনা। তবে কি শুরু হলো ভাঙ্গনের? পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া সমস্ত রাজনৈতিক দল। অন্যদিকে, একেবারেই বিপরীত চিত্র ধরা পড়ল নদিয়ায়। নদিয়া জেলার তেহট্ট থানার শ্যামনগর গ্রামপঞ্চায়েত এলাকায় তৃণমূল ছেড়ে সিপিএমে নাম লেখালেন প্রায় ৩০০ জন। শ্যামনগরের পঞ্চায়েত সদস্যা নুরজাহান বিবি, তার স্বামী হাবিব শেখ-সহ প্রায় ৩০০ জন ভোটার তৃণমূল ছেড়ে সিপিআইএমে যোগ দেন বলে সিপিএম সূত্রে খবর। তাদের হাতে দলের পতাকা তুলে দেন তেহট্টের প্রাক্তন বিধায়ক রঞ্জিত মণ্ডল ও এরিয়া কমিটির সম্পাদক সুবোধ বিশ্বাস। এদিন নতুন দলে যোগদান করেই তৃণমূলের বিরুদ্ধে…
Read More
আজ থেকে শুরু হলো দুয়ারে সরকার শিবির

আজ থেকে শুরু হলো দুয়ারে সরকার শিবির

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজ অর্থাৎ ১লা এপ্রিল থেকে শুরু হলো দুয়ারে সরকার শিবির। যা চলবে আগামী ২০ই এপ্রিল পর্যন্ত। শনিবার সকাল থেকেই শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে বসেছে দুয়ারে সরকার প্রকল্প। সকাল থেকেই বিভিন্ন বুথে জনগণের ভিড় দেখা যাচ্ছে, সঙ্গে চলছে সংস্কৃতিক অনুষ্ঠান। এবারই প্রথমবার বুথে বুথে ক্যাম্প হবে। মোট ৩৩টি সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে। এবার নতুন ৪টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে দুয়ারে সরকার শিবির থেকে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতিগত শংসাপত্র, কৃষকবন্ধু, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ছাড়াও আরও নানা প্রকল্পের সুবিধা নিতে পারবেন উপভোক্তারা।এবারই প্রথমবার মেধাশ্রী স্কলারশিপ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। রাজ্যের ওবিসি পড়ুয়াদের বছরে ৮০০ টাকা…
Read More
শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

শিলিগুড়িতে জি-২০ সম্মেলন,সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ থেকে শিলিগুড়িতে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন।ইতিমধ্যেই বিভিন্ন দেশ থেকে ১৫১ জনের একটি প্রতিনিধি দল শিলিগুড়িতে এসে পৌঁছেছেন। উত্তরের পর্যটন সহ মকাইবাড়ি চা বাগান, বিভিন্ন পাহাড়ি এলাকা পরিদর্শন করবেন প্রতিনিধি দলের সদস্যরা।পাশাপাশি দার্জিলিংয়ে রাজভবন পরিদর্শন করতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। সেকারণে সস্ত্রীক পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নামেন রাজ্যপাল। এরপর রাজভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাওড়ার ঘটনা নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পুলিশ এলাকায় মনিটরিং করছে।ঘটনায় সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।
Read More
রামনবমীর মিছিল ঘিরে গ্রেফতার একাধিক

রামনবমীর মিছিল ঘিরে গ্রেফতার একাধিক

চলতি সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ ছিল রামনবমী। এই উপলক্ষে বাংলায় মিছিল বেরিয়েছিল। কিন্তু আচমকাই হাওড়ায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষ ছড়াল। রামনবমীর মিছিলেই হামলার অভিযোগ ওঠে, ব্যাপক হিংসার ঘটনাও ঘটে। ইতিমধ্যেই এই হিংসাত্মক ঘটনায় ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়েন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সেখানে। মূল অভিযোগ, এলাকা দিয়ে যখন রামনবমীর শোভাযাত্রা যাচ্ছিল, সেই সময় মিছিলকে লক্ষ্য করে কাচের বোতল, ইট ও পাথর ছোড়া হয়। শুধু তাই নয়, পরবর্তীতে পেট্রোপ বোমাও ছোড়া হয় বলে দাবি। এক্ষেত্রে পুলিশের দিকেও একাধিক অভিযোগের আঙুল তোলা হয়েছে। দাবি করা হয়েছে, আগাম পুলিশের অনুমতি নেওয়া থাকলেও মিছিলে হামলা হয়। পুলিশ…
Read More
অপহরণের অভিযোগের ভিত্তিতে বড় নির্দেশিকা লালবাজারের তরফে

অপহরণের অভিযোগের ভিত্তিতে বড় নির্দেশিকা লালবাজারের তরফে

বিগত বেশ কিছুদিন ধরেই উত্তাল পরিস্থিতি হয়ে রয়েছে তিলজলায়। শিশু কন্যাকে নৃশংসভাবে যৌন হেনস্থা এবং হত্যার ঘটনায় পুলিশের দিকে একাধিক অভিযোগের আঙুল। পুলিশের বিরুদ্ধে গাফিলতির পর পর অভিযোগ উঠতেই নড়েচড়ে বসল লালবাজার। থানাগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠান হয়েছে তাদের তরফে। কোনও ভাবে যেন এমন অভিযোগ আর উঠতে না পারে তার ব্যবস্থা নিতেই পদক্ষেপ। জানা গিয়েছে, নিখোঁজ নাবালক-নাবালিকার বা অপহৃতের তালিকা তৈরি করে থানাগুলিকে প্রথমে উপ-নগরপাল বা ডিভিশন অফিসে পাঠাতে হবে। তারপর ওই তালিকা আসবে লালবাজারে। এই নির্দেশ যাতে দ্রুত কার্যকর করা হয় সেটাও স্পষ্ট করে জানান হয়েছে। প্রতিদিন বিভিন্ন থানায় একাধিক নিখোঁজ হওয়ার এবং অপহরণ হওয়ার অভিযোগ জমা পড়ে। সে সব…
Read More