পশ্চিমবঙ্গ

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাজ্যপাল

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রশাসন সূত্রের খবর, বুধবার সকালে রাজ্যপাল হাসিমারায় পৌঁছান। এরপর সেখান থেকে সড়কপথে তিনি বিশ্ববিদ্যালয়ে আসেন। কয়েকদিন আগেই দার্জিলিংয়ে এসেছিলেন রাজ্যপাল। কিন্তু রিষড়ায় অশান্তির জেরে কলকাতায় ফিরে গিয়েছিলেন তিনি। রাজ্যপাল আদৌ এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন কিনা, তা নিয়ে মঙ্গলবার দিনভর চর্চা চলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তবে এদিন নির্ধারিত সময়েই রাজ্যপাল তথা আচার্য কোচবিহারে আসেন ও অনুষ্ঠানে যোগ দেন। এতে পড়ুয়াদের পাশাপাশি খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। চার বছর মিলিয়ে এদিন প্রায় ৭৫০ জন পড়ুয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ৩১ জনকে স্বর্ণপদক এবং ৪ জনকে পুরস্কার দেওয়া হয় বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে রাজ্যপাল…
Read More
আদালতের নির্দেশের পরেও হচ্ছে নিশীথ কাণ্ডে মিলছে না তথ্য

আদালতের নির্দেশের পরেও হচ্ছে নিশীথ কাণ্ডে মিলছে না তথ্য

সম্প্রতি এক ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। এই ঘটনা সিবিআই তদন্তের আবেদন গৃহীত হয়েছে কলকাতা হাইকোর্টে। এরই সাথে নথি হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়। কিন্তু এখনো পর্যন্ত সেই নথি না পাওয়ায় আদালতের দ্বারস্থ হল সিবিআই। সিবিআইয়ের পক্ষ থেকে মঙ্গলবার এই বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির। এরপর আদালতের পক্ষ থেকে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়। বলা বাহুল্য, এর আগে দিনহাটায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের উপর হামলার ঘটনায় রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছিল। বিজেপি শিবির অভিযোগের আঙ্গুল তোলে রাজ্যের…
Read More
রামনবমীতে আহতদের সাথে দেখা করলেন রাজ্যপাল

রামনবমীতে আহতদের সাথে দেখা করলেন রাজ্যপাল

গত সপ্তাহের সপ্তাহের বৃহস্পতিবার ছিল রামনবমী। এই উপলক্ষে বাংলায় মিছিল বেরিয়েছিল। কিন্তু আচমকাই হাওড়ায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষ ছড়াল। রামনবমীর মিছিলেই হামলার অভিযোগ ওঠে, ব্যাপক হিংসার ঘটনাও ঘটে। জ্বলছে আগুন। ভাঙচুর করা গাড়ি, দোকান বাজার। সোমবার রাতেও চার নম্বর রেলগেটে ব্যাপক বোমাবাজি চলে। রবিবার সন্ধ্যা রিষড়ায় রামনবমী উপলক্ষে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। সেই শোভাযাত্রাকে কেন্দ্র করেই চরম সংঘাত ঘনায় ভরসন্ধেয়। এই সংঘর্ষে বিজেপির একাধিক কর্মী জখম হয়েছেন বলে অভিযোগ ওঠে। অন্যদিকে, শাসকদলের দাবি, দিলীপ ঘোষের উস্কানিতে ওইদিন গন্ডগোল শুরু হয়। অশান্তির ঘটনায় ইতিমধ্যে ৩৬ জনকে গ্রেফতার করেছে চন্দননগর কমিশনারেটের পুলিস। ঘটনার পরেই উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।…
Read More
বাইসনের হামলায় গুরুতর যখম তিনজন

বাইসনের হামলায় গুরুতর যখম তিনজন

ঘোকসাডাঙ্গা ছোট শিমুলকুড়ি এলাকায় বাইসনের হামলায় গুরুতর যখম তিনজন। আহতরা ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসাধীন। স্থানীয় সূত্রের খবর, আজ সকালে ঘোকসাডাঙ্গা ছোট শিমুল বাড়ি এলাকায় স্থানীয় বাসিন্দারা একটি বাইসন দেখতে পায়। বাইসন এর হামলায় ইতিমধ্যে তিনজন আহত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ সময় কেটে গেলেও এখনো পর্যন্ত পৌঁছায়নি বনদপ্তরের কর্মীরা। ভুট্টা ক্ষেতের মধ্যে আশ্রয় নিয়েছে বাইসন। মাঝেমধ্যে বেরিয়ে এসে হামলা চালাচ্ছে স্থানীয় বাসিন্দাদের উপর। ভুট্টা ক্ষেতের মধ্যে কয়টি বাইসন রয়েছে সেটিও পরিষ্কারভাবে বুঝতে পারছে না স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় রীতিমতো আতঙ্কের সৃষ্টি হয়েছে গ্রামবাসীদের মধ্যে। বর্তমানে আহত তিনজনের ঘোকসাডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে বলে জানা গেছে।
Read More
চোখের আলো প্রকল্পের সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী

চোখের আলো প্রকল্পের সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী

তৃতীয়বার রাজ্যের মসনদে বসার পরই জনসাধারণের জন্য বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে চোখের আলো প্রকল্প অন্যতম। ২০২১ সালে রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার্থে শুরু করে চোখের আলো প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার চোখ পরীক্ষা, চশমা বিতরণ ও বয়স্কদের ছানি অপারেশনও করে থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তার টুইটে এই প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন গত দুবছরে এই প্রকল্পের মাধ্যমে ছানি অপারেশন করা হয়েছে ১০ লক্ষ মানুষের। ১৫ লক্ষ মানুষকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে রাজ্যের দরিদ্র নাগরিক, স্কুল ও অঙ্গনওয়াড়ির কর্মী থেকে ছাত্র-ছাত্রীদের। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে…
Read More
বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি

বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি

বিজেপি তৃণমূল সংঘর্ষে আবারো উত্তপ্ত ভেটাগুড়ি। দিনহাটার ভেটাগুড়িতে বিজেপি তৃণমূল সংঘর্ষে আহত দুইজন দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনা ঘটে ভেটাগুড়ি বাজারে। ঘটনাস্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। আহতরা হলেন তৃণমূল কর্মী বিশ্বজিৎ বর্মন ও অজিত বর্মন। ঘটনার সঙ্গে সঙ্গেই আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে তৃণমূল কর্মীরা। তৃণমূলের এক কর্মী জানান, এদিন বাজারে হঠাৎ করে বিজেপি কর্মীরা আচমকা হামলা চালায়। বিজেপি কর্মীদের হামলায় আহত হয় তাদের দুই কর্মী। নানাভাবে এলাকাকে অশান্ত করে তোলার চেষ্টা করছে বিজেপি। বিজেপি নেতা অজয় রায় অবশ্য বলেন এদিন সকালে বিজেপি কর্মীরা বাজারে গেলে তৃণমূল কর্মীরা আচমকা তাদের…
Read More
বড় অভিযোগ পার্থের বিরুদ্ধে

বড় অভিযোগ পার্থের বিরুদ্ধে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে সংশোধনাগারের ভিতরে নাকি হুমকি দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে এমনই অভিযোগ করলেন নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। কলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়সহ নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অভিযুক্তরা। সেখানেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ও। ইডির দাবি, জেরায় শান্তনু তাঁদের জানিয়েছেন, তিনি প্রেসিডেন্সি জেলে আসার পরদিনই তাঁর সঙ্গে জেলের ভিতরে দেখা হয় পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থ চট্টোপাধ্যায় তাঁকে প্রশ্ন করেন, কেন বার বার তাঁকে নিয়োগ…
Read More
রাম নবমীর মিছিল ঘিরে একে অপরকে দোষারোপ দুই দলের মাঝে

রাম নবমীর মিছিল ঘিরে একে অপরকে দোষারোপ দুই দলের মাঝে

গত সপ্তাহের সপ্তাহের বৃহস্পতিবার অর্থাৎ ছিল রামনবমী। এই উপলক্ষে বাংলায় মিছিল বেরিয়েছিল। কিন্তু আচমকাই হাওড়ায় এই মিছিলকে ঘিরে সংঘর্ষ ছড়াল। রামনবমীর মিছিলেই হামলার অভিযোগ ওঠে, ব্যাপক হিংসার ঘটনাও ঘটে। জ্বলছে আগুন। ভাঙচুর করা গাড়ি, দোকান বাজার। এরই মধ্যে একে অপরকে দোষারোপ শুরু করেছে বিজেপি ও তৃণমূল। তবে এবার ড্রোনে তোলা ভিডিও প্রকাশ্যে এনে তৃণমূলকে কড়া জবাব দিল বিজেপি। ইতিমধ্যেই একটি ভিডিও টুইট করা হয় তৃণমূলের তরফ থেকে। সেই ভিডিওতে দেখা যায় একটি শোভাযাত্রায় গাড়ির উপর এক যুবক বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এই ভিডিও রাম নবমী উপলক্ষে অনুষ্ঠিত মিছিল বলে দাবি করে জোড়াফুল শিবির। এই…
Read More
বাড়তে থাকা তাপমাত্রার মাঝেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

বাড়তে থাকা তাপমাত্রার মাঝেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা

গরমের শুরুতেই ঝড়ের পূর্বাভাষ৷ টানা বিগত বেশ কিছুদিন থেকে বৃষ্টির জেরে আকাশের মুখ ভার ছিল, বৃষ্টি শুরু হয়েছিল দক্ষিণবঙ্গে, একনাগাড়ে ভিজছে উত্তরবঙ্গও৷ এরই মাঝে রাজ্যের পাশাপাশি আবারও দেশ জুড়ে আবহাওয়ার ব্যাপক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারত, কেরল, তামিলনাড়ু, সিকিম, অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডে বিচ্ছিন্ন ভারী বর্ষণের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খুব সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পরিবর্তন হবে পশ্চিমবঙ্গেও। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। উত্তরবঙ্গের আট জেলাতেই আজ বৃষ্টি…
Read More
আচমকাই পরিবর্তন করা হল প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের দিনক্ষণ

আচমকাই পরিবর্তন করা হল প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের দিনক্ষণ

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এমনকি গ্রেফতার হয়ে জেলে হয়েছে অনেকের। এই পরিস্থিতিতে শিক্ষক নিয়োগ নিয়ে বড় খবর। পরিবর্তন হল প্রাথমিক শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের দিনক্ষণ। মালদা, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার ইন্টারভিউয়ের দিন পরিবর্তন করা হয়েছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী, মালদা জেলার পরীক্ষার্থীদের ইন্টারভিউ হবে আগামী ১১ এবং ১২ই মে। অন্যদিকে, মুর্শিদাবাদ জেলায় আগামী ১৫, ১৬ এবং ১৭ই মে ইন্টারভিউ নেওয়া হবে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে মে মাসের ২২, ২৩ এবং ২৪ তারিখ। সকল…
Read More