পশ্চিমবঙ্গ

প্রকাশিত হল আগামী মাসের স্কুল ছুটির তালিকা

প্রকাশিত হল আগামী মাসের স্কুল ছুটির তালিকা

চলতি মাসে শিক্ষা পর্ষদের তরফে বড় খুশির খবর, আগামী মাস অর্থাৎ আগস্টে খানিকটা ছুটির মেজাজেই সময় কাটবে স্কুল পড়ুয়াদের। এই মাসে স্কুল পড়ুয়ারা যথারীতি মাসের চারটি রবিবার ছাড়াও আরও একাধিক ছুটি পেতে চলেছে। চারটি রবিবার যথাক্রমে ৬ অগাস্ট, ১৩ অগাস্ট, ২০ অগাস্ট ও ২৭ অগাস্ট স্কুল ছুটি থাকছে। তারপর আগামী ১৫ অগাস্ট মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের পঠনপাঠন বন্ধ থাকবে। এরপর আগামী ২৯ অগাস্ট ওনাম উপলক্ষে ছুটি থাকবে। তার পরদিনই অর্থাৎ ৩০ অগাস্ট বুধবার রাখী পূর্ণিমার জন্য বন্ধ থাকবে স্কুলের পঠন পাঠন। এরপর সেপ্টেম্বর পার করে অক্টোবরের মাঝামাঝি পড়ুয়ারা পাবে পুজোর ছুটি। আর তারপরেই চলে আসবে অ্যানুয়াল পরীক্ষা‌। এতগুলো ছুটি…
Read More
মহানগরীর বুকে বাড়ি করতে গেলে জানতে হবে এই নয়া নিয়ম

মহানগরীর বুকে বাড়ি করতে গেলে জানতে হবে এই নয়া নিয়ম

রাজ্যবাসীর কথা ভেবে বড় ঘোষণা সরকারের তরফে বদল আনা হল নিয়মে। কলকাতায় ১ থেকে ১০০ নম্বর ওয়ার্ডে পুরনো বাড়ি করলে ক্যালকাটা ইম্প্রুভমেন্ট ট্রাস্টকে দিতে হবে ফি, এটাই ছিল নিয়ম। আর সেই টাকা নাকি যেত কেএমডিএ-এর পকেটে। এদিকে আবির ১০১ থেকে ১৪৪ নম্বর ওয়ার্ডের ক্ষেত্রে কোন টাকাই লাগতনা। এই বৈষম্য দেখে অতিষ্ঠ হয়ে উঠেছিল সাধারণ মানুষ। অবশেষে বিধানসভায় পাশ হল এক সংশোধনী বিল। সংশ্লিষ্ট ১০ টি ওয়ার্ডে বাড়ি করতে গেলে দিতে হবেনা কোন আলাদা ডেভলপমেন্ট ফি। কলকাতায় বাড়ি তৈর বা সংস্কার করার সময় ডেভেলপমেন্টাল ফি দিতে হয়। পুরোন কলকাতার ক্ষেত্রে বাড়তি টাকা দিতে হত ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টকে। এবার থেকে ১১-১৪৪ নং…
Read More
বাড়তে থাকা ডেঙ্গুর সংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা

বাড়তে থাকা ডেঙ্গুর সংখ্যা নিয়ে মুখ্যমন্ত্রী কড়া বার্তা

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ এমতাবস্থায় সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্যভবনে বৈঠক হয়। এরমধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেন, বাংলাদেশ থেকে এখানে ডেঙ্গু ছড়াচ্ছে। এভাবে রোগ ছড়িয়ে পড়লে কী করা যায়? কাউকে তো ঢুকতে বারণ করতে পারি না। যাদের ডেঙ্গু ধরা পড়েছে, তারা প্রত্যেকেই বাংলাদেশ থেকে এসেছেন। সে কারনেই উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ও তার আশেপাশের এলাকায় বেশি ডেঙ্গুরোগী পাওয়া গেছে। মমতা জানান, এপার বাংলায় ডেঙ্গু ঠেকাতে সীমান্ত এলাকাগুলোতে নজরদারি…
Read More
রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা হলুদ ট্যাক্সি নিয়ে

রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা হলুদ ট্যাক্সি নিয়ে

বেসরকারি সংস্থার তরফে ওলা উবেরের মতো এবার প্রযুক্তির ছোঁয়া লাগলো বঙ্গের হলুদ ট্যাক্সিতে। এবার রাজ্যে চালু হল মোবাইল ফোনের মাধ্যমেই বুক করতে পারবেন হলুদ ট্যাক্সি। এতে যাত্রীরা যেমন হয়রানি থেকে বাঁচবেন তেমনই যাতায়াত ব্যবস্থাও হবে মসৃণ। পরীক্ষামূলকভাবে ৪৬১ টি ট্যাক্সি নিয়ে চালু হবে এই অ্যাপ। আগামী ১৫ আগস্টের মধ্যে তা বেড়ে হবে ১০০০। শহরের হলুদ ট্যাক্সি এবং অন্যান্য যে সব মিটার ট্যাক্সি রয়েছে তাদের আনা হবে রাজ্য পরিবহণ দফতরের যাত্রী সাথী অ্যাপের আওতায়। গাড়ি বুক করতে হলে চোখ রাখতে হবে স্মার্টফোনে। ‘যাত্রী সাথী’ অ্যাপ খুললেই দেখতে পাবেন ভাড়া। সেখান থেকেই বুক করতে পারবেন ট্যাক্সি। বুক করলেই লোকেশন ট্র্যাক করে আপনার…
Read More
শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের তরফে পালিত হল “মোহনবাগান দিবস”

শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের তরফে পালিত হল “মোহনবাগান দিবস”

প্রতিবছরের ন্যায় এবছরও শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের তরফে শিলিগুড়িতে “মোহনবাগান দিবস” পালন করা হলো। শনিবার শিলিগুড়ির মোহনবাগান এভিনিউকে সবুজ মেরুন বেলুন এবং পতাকা দিয়ে সাজিয়ে তোলা হয়। পাশাপাশি মোহনবাগান দিবস উদযাপনে ক্লাবের ইতিহাস এবং ২৯ জুলাই নিয়ে বক্তব্য পেশ করেন শিলিগুড়ি মেরিনার্স ক্লাবের সদস্যরা। এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন প্রথমে মোহনবাগান ক্লাবের পতাকা উত্তোলন করেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এরপর বেলুন উড়িয়ে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।
Read More
কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে ‘এক সাম কিশোর দাকে নাম’ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে

কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে ‘এক সাম কিশোর দাকে নাম’ অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে

কিংবদন্তি গায়ক কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে এক সাম কিশোর দাকে নাম অনুষ্ঠান আয়োজিত হতে চলেছে শিলিগুড়িতে। কিশোর কুমার ফ্যানস ফরএভার ক্লাবের তরফে ওই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। আজ শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই অনুষ্ঠান সম্পর্কে জানালো ফ্যানস ফরএভার ক্লাবের সদস্যরা। শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে কিশোর কুমার ফ্যানস ফরএভার ক্লাবের সদস্যরা।সংস্থার উত্তরবঙ্গ শাখার সম্পাদক বিভাস চক্রবর্তী বলেন, কিংবদন্তী সঙ্গীতশিল্পী কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভানু মঞ্চে একটি সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ৪ঠা আগস্ট সন্ধ্যে সাতটা থেকে ওই অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান থেকে সংগ্রহীত অর্থ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সামাজিক কাজে লাগানো হবে।
Read More
টেন্ডার দুর্নীতি নিয়ে বড় অভিযোগ বিরোধী দলনেতার

টেন্ডার দুর্নীতি নিয়ে বড় অভিযোগ বিরোধী দলনেতার

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও এখনো সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই সরাসরি মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বিধানসভায় ১৫২ কোটি টাকার টেন্ডার দুর্নীতির অভিযোগ আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে দেওয়া চিঠিতে লিখেছেন, তথ্যপ্রযুক্তি দফতরের অধীন সংস্থা ওয়েবেল গত বছর ৫ ই আগস্ট একটি টেন্ডার ডেকেছিল। টেন্ডারের নীতি মেনে বিভিন্ন সংস্থা আবেদন করলেও পরে টেন্ডারটি বাতিল করে দেয় ওয়েবেল। প্রথমে টেন্ডারে ১২০ কোটি টাকা প্রকল্প মূল্য দেখানো হলেও, পরে তা বাড়িয়ে ১৫২ কোটি টাকা হয়। ছ’মাসের মধ্যে টাকা বেড়ে…
Read More
ইডির তরফে মানিক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

ইডির তরফে মানিক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে প্রার্থী হিসাবে তৃণমূল শীর্ষ নেতৃত্বের কাছে মানিক ভট্টাচার্যের নাম সুপারিশ করেছিলেন স্বয়ং সুজয়কৃষ্ণ ভদ্র। ব্যাঙ্কশাল আদালতে করা ১২৬ পাতার চার্জশিটে একথা উল্লেখ করেছে খোদ ইডি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নিজের পৈত্রিক বাড়ি নদিয়ার পলাশীপাড়া থেকে তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন মানিক। গত বছর ১১ অক্টোবর গ্রেফতারির পর আজ পর্যন্ত তাকে বহিষ্কার করেনি এমনকী তাঁর বিধায়ক পদও খারিজ হয়নি। চার্জশিটের ৯০ পাতায় জানানো হয়েছে, মানিকের সঙ্গে সুজয়কৃষ্ণের ঘনিষ্ঠতা সর্বজনবিদিত। ২০২১ সালের বিধানসভা…
Read More
রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির সংখ্যা

রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির সংখ্যা

গত মাস থেকে শুরু হয়েছে বর্ষার মরশুম, যদিও চলতি বছর দেরীতেই প্রবেশ করেছে বর্ষা৷ আর বর্ষা মানেই ডেঙ্গির উপদ্রব৷ এবারও রাজ্যে ক্রমেই উর্ধ্বমুখী ডেঙ্গির গ্রাফ৷ জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির দাপট৷ এমতাবস্থায় সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে স্বাস্থ্যভবনে বৈঠক হয়। ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকের পর নির্দেশিকা জারি করা হয় স্বাস্থ্য দফতরের তরফে। রাজ্যজুড়ে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে, শনিবার থেকেই স্বাস্থ্য দফতরের তরফে শুরু হয়েছে পরিদর্শনের কাজ৷ ইতিমধ্যেই ৬টি জেলা পরিদর্শন করে রিপোর্ট তৈরি করেছে স্বাস্থ্য দফতরের বিশেষ টিম। হাওড়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি৷ কিন্তু সেই তুলনায় হাসপাতালে রোগীর সংখ্যা কম। অন্যদিকে, উত্তর ২৪ পরগনার বসিরহাট, মুর্শিদাবাদ, নদিয়ায় লাফিয়ে…
Read More
মহানগরীর বুকে বাড়বে বৃষ্টির পরিমাণ

মহানগরীর বুকে বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতা সহ শহরতলীর আশেপাশের বিভিন্ন এলাকায় মাঝেমধ্যেই প্রবল ঝড় বৃষ্টি হতে দেখা যাচ্ছে। যদিও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না। জোড়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী চার-পাঁচ দিন গোটা রাজ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায়। অন্যদিকে কিছুটা স্বস্তি দিয়ে বৃষ্টির পরিমাণ কমবে…
Read More