পশ্চিমবঙ্গ

বিদেশ যাত্রা নিয়ে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি

বিদেশ যাত্রা নিয়ে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আমেরিকায় তাঁর চোখের চিকিৎসা চলা নিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, সেখানে জন হপকিন্স হাসপাতালে তাঁর চোখের অপারেশনও হয়। এজন্য গত বছর ২৮ সেপ্টেম্বর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত মার্কিন মুলুকে ছিলেন তিনি। এবারও সেখানেই অভিষেক চোখ দেখাবেন বলে খবর। তাঁর সঙ্গে দেশ ছেড়েছেন তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ও। সেখানে তার চোখের চিকিত্‍সার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। অবশ্য বিরোধী শিবির কিন্তু বিষয়টিকে এত সহজভাবে দেখতে নারাজ। এমনকি ইডি-র সঙ্গে বোঝাপড়া করেই এই বিদেশযাত্রা বলে…
Read More
মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায়

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায়

পশ্চিমবঙ্গের  উত্তর ২৪ পরগনা জেলায় একটি উদ্ভট ঘটনা ঘটেছে যেখানে এক দম্পতি ইনস্টাগ্রাম রিল তৈরি করতে  আইফোন কেনার জন্য তাদের ৮ মাস বয়সী শিশুকে বিক্রি করেন বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ পুলিশ সফলভাবে শিশুটির মাকে গ্রেপ্তার করেছেন যার নাম সাথী এবং যে মহিলা শিশুটিকে কিনেছিলেন তার নাম প্রিয়াঙ্কা ঘোষ। তবে শিশুটির বাবা জয়দেব পলাতক রয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসে যখন দম্পতির প্রতিবেশীরা অদ্ভুত আচরণ করে  এবং তাদের ৮ মাস বয়সী ছেলের অনুপস্থিতি লক্ষ্য করে তাদের পুলিশকে সতর্ক করতে বলে। প্রতিবেশীরা আর্থিকভাবে দম্পতিকে লড়াই করতে দেখেছে। তাদের সন্তান হঠাৎ করে নিখোঁজ হওয়ার পরেই তারা একটি আইফোন কিনে নেয়। এই ব্যাপারটা প্রতিবেশীদের ভাবনায় ফেলে দিয়েছিল।…
Read More
কড়া শাস্তির নির্দেশ বিচারপতির তরফে

কড়া শাস্তির নির্দেশ বিচারপতির তরফে

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনে অনিয়ম নিয়ে কড়া পদক্ষেপ আদালতের। ভোটের আগেই উলুবেড়িয়ার ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থীর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা এলাকা। প্রশ্ন উঠেছিল, উলুবেড়িয়ার বিডিওর ভূমিকা নিয়ে হাইকোর্টে মামলাও দায়ের হয়। সেই মামলার শুনানিতে এবার বিচারপতি অমৃতা সিনহা, ওই বিডিওকে করার নির্দেশ দিলেন। উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থী ফিরোজা বিবি ও ওমজা বিবি পঞ্চায়েত নির্বাচনের আগে অভিযোগ তুলেছিলেন, তাঁদের মনোনয়নপত্রে ইচ্ছাকৃত বিকৃতি ঘটানো হয়েছে। তারপর স্ক্রুটিনিতে তা বাদ…
Read More
হাসপাতালে আয়া-মাসিদের কাজে পূর্নবহাল ক‍রার দাবিতে বিক্ষোভে জাতীয় কংগ্রেস

হাসপাতালে আয়া-মাসিদের কাজে পূর্নবহাল ক‍রার দাবিতে বিক্ষোভে জাতীয় কংগ্রেস

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে আয়া মাসিদের কাজে পূর্নবহাল ক‍রার দাবিতে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিক্ষোভ কর্মসূচি ও জেলা হাসপাতাল সুপারকে ডেপুটেশন প্রদান করা হলো। শুক্রবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আলিপুরদুয়ার শহরে মিছিল করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে বিক্ষোভ দেখানো হয়। পরবর্তীতে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপারকে ডেপুটেশন প্রদান করা হয়। জাতীয় কংগ্রেসের জেলা কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ জানান, কয়েকমাস পূর্বে অন‍্যায় ভাবে আয়া মাসিদের হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছিল। বর্তমানে তারা কাজ হারিয়ে খুবই সমস‍্যায় পড়েছে, আমাদের দাবি আয়া মাসিদের কাজে পূর্নবহাল করতে হবে।
Read More
আদালতের নির্দেশের পর বড় স্বস্তি পেল গেরুয়া শিবিরের প্রার্থীরা

আদালতের নির্দেশের পর বড় স্বস্তি পেল গেরুয়া শিবিরের প্রার্থীরা

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রে উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও সন্ত্রাসের ধারা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতেই নন্দীগ্রামের জয়ী ১৫ জন বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ দিল আদালত। আগামী সোমবার পর্যন্ত গ্রেফতারির ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বিজেপির পক্ষ থেকে হাইকোর্টে জানানো হয়, নন্দীগ্রামের একাধিক গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের অবস্থায় রয়েছে বিজেপি। কিন্তু বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্যরা যাতে পঞ্চায়েতের বোর্ড গঠন করতে না পারে সেজন্য বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে ভুয়ো মামলা করা হয়েছে। এখনও পর্যন্ত বিজেপির একাধিক জয়ী প্রার্থীর বিরুদ্ধে মোট ১৮ টি এফআইআর দায়ের করা…
Read More
চাঞ্চল্যকর তথ্য, ইডি-র নথিতে অভিষেকের নাম

চাঞ্চল্যকর তথ্য, ইডি-র নথিতে অভিষেকের নাম

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতিতে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’র বিরুদ্ধে তদন্তের একটি রিপোর্টে এসেছে, যাতে লেখা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। ইতিমধ্যেই ওই রিপোর্টটি পাঠানো হয়েছে দিল্লিতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিকের সই-করা সেই নথির ৩১ নম্বর পাতায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নামের উল্লেখ রয়েছে। তবে পুরো বিষয়টিই এখনও ‘তদন্তসাপেক্ষ’ বলে দাবি কেন্দ্রীয় তদন্ত সংস্থার এক আধিকারিকের। সুজয়কৃষ্ণকে মাস দুয়েক আগে গ্রেফতার করেছে ইডি। গ্রেফতারির দিন দশেক আগে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে বাজেয়াপ্ত করে প্রচুর নথিপত্র…
Read More
চাঞ্চল্যকর তথ্য, প্রায় আট কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি

চাঞ্চল্যকর তথ্য, প্রায় আট কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে চাকরি বিক্রির অভিযোগ ছাড়িয়ে পোস্টিং বিক্রির অভিযোগে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে সিবিআই। আর এবার মানিক ও তার পরিবারের সদস্যদের মিলিয়ে ৬১টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সব অ্যাকাউন্ট মিলিয়ে ৮ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। মানিক পুত্র সৌভিক ভট্টাচার্যের ৩২টি কোম্পানিতে মোট ৩ লক্ষ ৪ হাজার টাকার শেয়ার রয়েছে। পাশাপাশি মানিকের স্ত্রী-ছেলের সঙ্গে পরিবারের লোকেদের আরও ১০টি অ্যাকাউন্টের…
Read More
বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ উড়িষ্যা উপকূলের দিকে ক্রমশ অগ্রসর হয়ে তার শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ। এই নিম্নচাপের ফলে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই রাজ্যে। আবহাওয়া অফিস সূত্রে খবর, একটি ঘূর্নাবর্তের সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে। ধীরে ধীরে শক্তি বৃদ্ধি হচ্ছে এই ঘূর্নাবর্তের। এর থেকেই নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে উড়িষ্যার দক্ষিণ উপকূলে। হাওয়া অফিস ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে উড়িষ্যার কোরাপুট, নবরঙ্গপুর, কালাহান্ডি, নুয়াপদা, বলঙ্গির, সোনেপুর, বারদড়, সমবলপুর, ঝারসুগুডা,…
Read More
মহানগরের নিকাশি এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিডনি জলাভুমির

মহানগরের নিকাশি এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিডনি জলাভুমির

সাধারণত কলকাতা মহানগরের নিকাশি এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পূর্ব কলকাতার  কিডনি জলাভূমির। শহরের কার্বন ডাই অক্সাইড শুষে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই জলাভূমির। তাছাড়া মাছ ও সব্জি মিলিয়ে প্রায় ৫৫ হাজার মানুষের জীবিকা নির্ভর করছে এই জলাভূমির ওপর। এই জলাভূমি বাঁচাতে একাধিক উদ্যোগ নিয়েছে রাজ্যের পরিবেশ দফতর। এই জলভূমি এলাকায় একের পর এক তৈরি করা  হচ্ছে বেআইনি নির্মাণ যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। পূর্ব কলকাতার জলাভূমিতে অবৈধ নির্মাণ রুখতে নজরদারি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে  কলকাতা হাইকোর্ট। আদালতের বিচারপতি টিএস শিবজ্ঞানম(TS Sivagnam) এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের (Hiranmoy Bhattacharya) ডিভিশন বেঞ্চ ৮ সপ্তাহের মধ্যে পূর্ব কলকাতা জলাভূমি…
Read More
নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুলিশ সুপারের দপ্তরে বিক্ষোভ এবিভিপির

নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে পুলিশ সুপারের দপ্তরে বিক্ষোভ এবিভিপির

নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে এবিভিপির পক্ষ থেকে পুলিশ সুপারের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন। এবিভিপির আন্দোলনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুলিশ সুপারের অফিস চত্বরে। এবিভিপির সমর্থকরা পুলিশ সুপারের দপ্তরের সামনে পৌঁছালে বিশাল পুলিশ বাহিনী তাদের আটকে দেয়। সেখানেই অবস্থানে বসে পড়ে এবিভিপির সমর্থকরা। এবিভিপির সমর্থকরা দুপুর দুটো পর্যন্ত পুলিশ সুপারকে সময়সীমা বেধে দেয় দেখা করার জন্য। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও পুলিশ সুপারের সঙ্গে দেখা করতে পারেননি আন্দোলনকারীরা। অবশেষে তাদের স্মারকলিপি পুড়িয়ে সেখানে প্রতিবাদ জানায় এবিভিপির সদস্যরা।
Read More