পশ্চিমবঙ্গ

ফসলের পর, বিদ্যুৎ এর পরিবাহী লাইনও নষ্ট করলো হাতির দল

ফসলের পর, বিদ্যুৎ এর পরিবাহী লাইনও নষ্ট করলো হাতির দল

ফের হাতির হানা ফালাকাটা ব্লকে।তবে এবার শুধু ফসল নস্ট করেই ক্ষান্ত হয়নি গজরাজের দল, এবার তাদের রাগ গিয়ে পড়লো বিদ্যুতের পরিবাহী লাইনের ওপরও ।পাশাপাশি হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো একটি পরিবারও। ডুয়ার্সের তাসাটি চা বাগানের বুদ্ধিমান লাইনে গভীর রাতে বৃষ্টি কে উপেক্ষা করেই প্রায় ১২ টি হাতির একটি দল ব্যাপক তান্ডব চালায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট এলাকার সুপারি বাগান নষ্ট করে দেয় ওই হাতির দলটি। এছাড়াও বিদ্যুৎ এর খুঁটিও ভেঙে দেয়। যার ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই এলাকায়। জানা যায় গভীর রাতে সবার অলক্ষ্যে আচমকাই হামলা চালা ওই বুনো হাতির দলটি। প্রায় আধ ঘন্টা তান্ডব চালিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে…
Read More
ভারী বৃষ্টির সম্ভনা রাজ্য জুড়ে

ভারী বৃষ্টির সম্ভনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। বিকেলের দিকে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতায়। আবহাওয়া অফিস জানাচ্ছে, একটি নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে বাংলার উপর দিয়ে। দিঘা থেকে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ পর্যন্ত বিস্তৃত সেই নিম্নচাপ অক্ষরেখা। ওদিকে আরেক নিম্নচাপ। আজও অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। পাশাপাশি হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম…
Read More
পঞ্চায়েত কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি ও অনিয়মের অভিযোগ

পঞ্চায়েত কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি ও অনিয়মের অভিযোগ

পঞ্চায়েত কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি ও অনিয়মের অভিযোগ তুলে সরব হয়ে উঠলেন এলাকার ভুক্তভোগী অভিভাবকেরা।অভিযোগ উঠেছে চাঁচল ১ নং ব্লকের চাঁচল গ্রাম পঞ্চায়েতের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিষ্টার কর্মচারীদের বিরুদ্ধে।অভিযোগ,পঞ্চায়েতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দপ্তরের কর্মচারীরা নিয়মিত দপ্তর খোলেন না।মাসের বেশিরভাগ সময় দপ্তরে তালা লাগানো থাকে।দুপুর ১২ টা পেরিয়ে গেলেও দপ্তরে কর্মচারীদের দেখতে পাওয়া যায় না।নতুন জন্ম সার্টিফিকেট ও সংশোধনের জন্য বছরের পর বছর দপ্তরে হন্য হয়ে ঘুরতে হয়। তবুও মেলেনা সার্টিফিকেট।জন্ম সার্টিফিকেট না থাকার কারণে আধার ও রেশন কার্ডের জন্য আবেদন করতে পারচ্ছেন না অভিভাবকরা।দপ্তরের কর্মচারীরা বিভিন্ন সমস্যায় দেখিয়ে বছরের পর বছর ধরে অভিভাবকদের ঘুরাচ্ছেন।যদিও পঞ্চায়েত কর্মচারীরা তাদের বিরুদ্ধে ওঠা…
Read More
কৃষি সরঞ্জামে ভর্তুকি সহ নানা দাবীতে দিনহাটা সাহেবগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন অগ্রগামী কিষান সভার

কৃষি সরঞ্জামে ভর্তুকি সহ নানা দাবীতে দিনহাটা সাহেবগঞ্জ বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন অগ্রগামী কিষান সভার

পাটের ন্যূনতম দাম কুইন্টাল প্রতি আট হাজার টাকা, এক’শ দিনের বকেয়া টাকা,কৃষি সরঞ্জামে ভর্তুকি সহ নানা দাবীতে দিনহাটা ২ নম্বর ব্লকের সাহেবগঞ্জ বিডিও অফিস চত্বরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল অগ্রগামী কিষান সভার। বুধবার এই বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা নেতা আব্দুর রউফ, সংগঠনের দিনহাটা ২ নম্বর ব্লক সম্পাদক মনীন্দ্রনাথ বর্মন, একরামুল হক, অজয় রায়, বিকাশ বর্মন, রোশন হাবিব প্রমুখ। এদিন এই বিক্ষোভ ও ডেপুটেশনের বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকারের আর্থিক নীতির ফলে এই রাজ্যের কৃষকরা এক কঠিন সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। কৃষি ফসলের ন্যায্য দাম নেই। অথচ…
Read More
রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল বিজেপি

রাস্তা সংস্কারের দাবিতে ফের একবার অবরোধ করা হলো বাড়িভাষা এলাকার VIP রোড। এবার পথ অবরোধে সামিল হলো ভারতীয় জনতা পার্টি। উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক শিখা চ্যাটার্জী। বুধবার সকালে ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো ভারতীয় জনতা পার্টির নেতা কর্মীরা এবং বিধায়ক। তাদের অভিযোগ, একাধিকবার এই রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি। লাগাতার ঘটছে পথ দুর্ঘটনা এমনকি এই রাস্তায় পথ দুর্ঘটনায় এক ছাত্রের মৃত্যু হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক শিখা চ্যাটার্জি বলেন, এই রাস্তা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের আওতায় রয়েছে তারা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও এখনো পর্যন্ত রাস্তার সংস্কার করা…
Read More
আদালতের নির্দেশে বেশ খানিকটা চাপে পড়লো রাজ্য সরকার

আদালতের নির্দেশে বেশ খানিকটা চাপে পড়লো রাজ্য সরকার

নির্বাচন শুরু থেকেই একাধিক প্রশ্ন, পূর্ব নির্ধারিত সময়েই রাজ্যে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট। গণতন্ত্রের উৎসব! এই গণতন্ত্রের উৎসব শেষ হয়ে ফলাফল ঘোষিত হলেও গ্রামবাংলার ভোটকে কেন্দ্র করে রাজ্যের একাধিক জায়গায় যেভাবে অশান্তির ঘটনা ঘটেছিল সেই চিত্রটা এখনও ভুলতে পারেনি সাধারণ মানুষ। বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। এবার সেই মৃতদের নাম ও তালিকা সহ রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের কাছে হলফনামা তলব করেছে। পাশাপাশি ভোট হিংসায় নিহত কোন কোন পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, আহতরা সকলে ক্ষতিপূরণ পেয়েছে কি না? ভোট কাজে মোট…
Read More
‘কুনকিদের’ কাছে শুধু প্রশিক্ষিত বনকর্মীরাই, আসছে নির্দেশ

কুনকিদেরকাছে শুধু প্রশিক্ষিত বনকর্মীরাই, আসছে নির্দেশ

বনকর্মী ছাড়া, ‘বহিরাগত’ কাউকে কুনকি হাতিদের কাছাকাছি ঘেঁষতে দিতে আর রাজি নয় বন দফতর। পর্যটকেরা তো বটেই, বন দফতরের কাজেও যাঁরা সহায়তা করেন, এমনকি, যে সব বনকর্মী প্রশিক্ষিত নন, তাঁদেরও কুনকি হাতিদের কাছে যেতে নিষেধ করছে দফতর। শীঘ্রই বন দফতরের তরফে বিভিন্ন বন বিভাগে এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশ পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।  সোমবার, ধূপঝোড়ার পিলখানায় হাতিপুজোর আগে প্রাণী চিকিৎসক শ্বেতা মণ্ডল যখন কুনকি হাতি কিরণরাজের কাছাকাছি চলে যান, সে সময় হাতিটি শুঁড় দিয়ে ধাক্কা দিয়ে তাঁকে ফেলে দেয়। হাতিটি হঠাৎ কেন আক্রমণাত্মক হয়ে উঠল তা নিয়ে চর্চা চলছে বন দফতরের অন্দরে। গরুমারা এবং জলদাপাড়া, দুই জঙ্গলেই পর্যটকদের হাতিতে চড়ার…
Read More
তবে কি এবার খানিকটা হলেও স্বস্তি পেতে পারে অনুব্রত

তবে কি এবার খানিকটা হলেও স্বস্তি পেতে পারে অনুব্রত

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গরু পাচার মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তোলপাড় শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অনুব্রত। জানা গিয়েছে, শীর্ষ আদালতের পক্ষ থেকে অনুব্রতের জামিনের আবেদন মামলায় সিবিআইকে নোটিস দেওয়া হয়েছে। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সিবিআইকে ওই নোটিস জারি করেছে। অনুব্রতের আইনজীবী মুকুল রোহতগী সুপ্রিম কোর্টে সওয়াল করে বলেন, ‘‘পাঁচটি চার্জশিট ফাইল হয়েছে। শুধু আমার মক্কেলই একমাত্র জেলে রয়েছেন। ১৪ মাস তিনি জেলে কাটিয়ে দিয়েছেন। এমনকি,…
Read More
বিচারপতির তরফে করা তদন্তের নির্দেশ

বিচারপতির তরফে করা তদন্তের নির্দেশ

বিগত বেশ কিছু মাস ধরে, বলতে গেলে প্রায় গত বছর থেকে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে তোলপাড়। প্রাথমিক নিয়োগ দুর্নীতির সন্দেহজনক নেতাদের তালিকা আদালতে দিল সিবিআই। তালিকা দেখে এজলাসে বসেই বিচারপতির মন্তব্য, “এরা তো মহাপুরুষ! কবে জেরা করবেন? লোকসভা ভোট মিটে গেলে!” এর উত্তরে সিবিআই বলে, “না স্যার।” আদালতে সিবিআই জানায়, দুর্নীতিতে যুক্ত প্রত্যেকেই যথেষ্ট প্রভাবশালী এবং জন প্রতিনিধি, বিধায়ক, কর্পোরেটর। বিচারপতি পাল্টা বলেন, “আমার অবসরের জন্য অনেকে অপেক্ষা করছে। কড়া তদন্ত করতে হবে।…
Read More
আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভনা

আজ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভনা

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া অফিস জানাচ্ছে, একটি নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে বাংলার উপর দিয়ে। দিঘা থেকে ঝাড়খণ্ডের ডাল্টনগঞ্জ পর্যন্ত বিস্তৃত সেই নিম্নচাপ অক্ষরেখা। ওদিকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত। সবমিলিয়ে চলতি সপ্তাহে গোটা রাজ্যে বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা-সহ তার আশেপাশের জেলাগুলিতে। আজ থেকে ভিজতে পারে উত্তরবঙ্গের…
Read More