পশ্চিমবঙ্গ

কড়া নির্দেশ কমিশনের তরফে

কড়া নির্দেশ কমিশনের তরফে

দোরগোড়ায় প্রায় চলে এসেই গেছে নির্বাচন, এখন পরিস্থিতি তুঙ্গে। নির্বাচনী প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নির্ভুল করতে প্রযুক্তির ব্যবহার নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। ভোটগ্রহণের সময় যাতে কোনও রকম অনিয়ম বা কারচুপি না ঘটে, তা নিশ্চিত করতেই এবার প্রিসাইডিং অফিসারদের দায়িত্ব সম্পর্কে বার্তা দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। বলা হয়েছে, প্রতিটি বুথের প্রিসাইডিং অফিসারদের কিছু নির্দিষ্ট বিষয় খুঁটিয়ে পরীক্ষা করে নিশ্চিত করতে‌ হবে। ইভিএমে থাকা সমস্ত প্রার্থীর বোতাম যেন পরিষ্কারভাবে দেখা যায় এবং কোনওভাবেই তা টেপ, আঠা বা অন্য কোনও উপকরণ দিয়ে ঢাকা না থাকে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কমিশন স্পষ্ট করে…
Read More
শ্রাবন্তীকে ঘিরে উচ্ছ্বাস, তৃণমূলের রোড শোয়ে উপচে পড়া ভিড়

শ্রাবন্তীকে ঘিরে উচ্ছ্বাস, তৃণমূলের রোড শোয়ে উপচে পড়া ভিড়

দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে দেখা গেল এক আলাদা উন্মাদনা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী শামীম আহমেদের সমর্থনে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য রোড শো, যেখানে অংশ নিলেন জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি।রাজার হাট হয়ে সের পুর  বাজার থেকে শুরু হয়ে ঘোলা বাজার থেকে উস্তি  পর্যন্ত বিস্তৃত এই রোড শো ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ। রোড শো শুরুর অনেক আগেই শেরপুর বাজার এলাকায় ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। প্রিয় অভিনেত্রীকে কাছ থেকে দেখার জন্য রাস্তার দুই ধারে ভিড় উপচে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল প্রবল উৎসাহ ফুল আর ফুলের মালা দিয়ে অভ্যর্থনা জানায় প্রার্থী এবং নায়িকা…
Read More
নির্বাচন পূর্বেই বড় ধাক্কা

নির্বাচন পূর্বেই বড় ধাক্কা

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে ভোটের আগে ভোটার তালিকা নিয়ে জটিলতা আরও বাড়ল। একদিকে নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ে তালিকা ‘ফ্রিজ়’ করে দিয়েছে, অন্যদিকে লক্ষ লক্ষ নাম বাদ পড়ায় শুরু হয়েছে আইনি লড়াই। যাঁদের আধার বা পাসপোর্ট থাকা সত্ত্বেও নাম নেই, তাঁদের একাংশ আদালতের দ্বারস্থ হন। এই পরিস্থিতিতে সোমবার সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ শুনানি হলেও, তালিকা ফ্রিজ়ের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। ভোটার তালিকা ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলা হয়েছে। নির্বাচন কমিশন আগেই জানিয়েছিল, ৯ এপ্রিলই তালিকা ফ্রিজ় করা হবে এবং সেই সিদ্ধান্ত…
Read More
ভোটের আগে নজিরবিহীন নিরাপত্তা! সাঁজোয়া গাড়ির রুট মার্চে বাড়ল আস্থা

ভোটের আগে নজিরবিহীন নিরাপত্তা! সাঁজোয়া গাড়ির রুট মার্চে বাড়ল আস্থা

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কোনো রকম নিরাপত্তা ঘাটতি রাখতে নারাজ নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই শুক্রবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভার বেলাকোবা ও সংলগ্ন এলাকায় নজরকাড়া রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। বিশেষ আকর্ষণ ছিল জম্মু ও কাশ্মীর থেকে আনা বুলেটপ্রুফ সাঁজোয়া গাড়ি, যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় ব্যাপক কৌতূহল। খাকি রঙের সাঁজোয়া এই গাড়িটি রাজগঞ্জ থানা থেকে যাত্রা শুরু করে ফাটাপুকুর, বেলাকোবা রোড হয়ে বটতলা মোড় পর্যন্ত টহল দেয়। গোটা রুট জুড়েই রাস্তার দু’ধারে ভিড় জমায় স্থানীয় মানুষ। অনেকেই মোবাইলে ছবি তোলেন, কেউ আবার সেলফি তুলতেও ব্যস্ত হয়ে পড়েন এই বিরল দৃশ্যকে ঘিরে। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, ভোটের আগে এমন…
Read More
আগামী মাসেই প্রকাশিত হবে ফলাফল

আগামী মাসেই প্রকাশিত হবে ফলাফল

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে প্রশ্ন উঠছে কবে বেরোবে মাধ্যমিকের ফলাফল? ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা, শেষ হয়েছিল ১২ তারিখ। মাধ্যমিকের ফল সাধারণত পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই প্রকাশিত হয়। এবারও ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশিত হবে বলে জানিয়েছিলেন পর্ষদ সভাপতি। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা না হলেও মনে করা হচ্ছে মে মাসে হতে পারে ফল প্রকাশ। তবে মে তেই রয়েছে বিধানসভার ফল ঘোষণা। তাই মনে করা হচ্ছে, ৪ মে বিধানসভার ফল ঘোষণার পরেই মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। এ বছর মোট…
Read More
আবারও বাড়তে পারে মহার্ঘভাতা

আবারও বাড়তে পারে মহার্ঘভাতা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে রাজ্যে বকেয়া ডিএ ইস্যুতে এখনও টানাপোড়েন অব্যাহত। এদিকে পিছিয়ে নেই কেন্দ্রীয় সরকারি কর্মীরাও। খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। কারণ ফের একবার ডিএ বৃদ্ধির পথে কেন্দ্র। মুদ্রাস্ফীতি থেকে কর্মচারীদের মুক্তি দিতে নিয়ম মতো বছরে দু’বার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি এবং জুলাই এই দুই মাসে এই ভাতা কার্যকর করা হয়। ডিএ বৃদ্ধির ঘোষণাটি এপ্রিল মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ফের এক দফায় ডিএ বাড়তে চলেছে…
Read More
ঝলঝলিয়ায় আম্বেদকর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি

ঝলঝলিয়ায় আম্বেদকর মূর্তিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি

প্রয়াত ড. বি. আর. আম্বেদকর-এর ১৩৬ তম জন্মজয়ন্তী পালন করল ইংরেজবাজার পুরসভা। মঙ্গলবার সকাল  ৯ টা নাগাদ, মালদা শহরের ঝলঝলিয়া এলাকায় তাঁর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন মাল্যদান করেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় কাউন্সিলর গৌতম দাস, শুভময় বসু, উদয় চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও ড.আর আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। মাল্যদানের পর সংক্ষিপ্ত স্মৃতিচারণা সভার আয়োজন করা হয়, যেখানে বক্তারা তাঁর জীবনদর্শন, সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা এবং সংবিধান প্রণয়নে ঐতিহাসিক অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, সমতা, স্বাধীনতা ও…
Read More
বৃষ্টির মাঝেও কমবে না গরম, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছুঁতে পারে ৪০°, জানালেন আবহাওয়া দপ্তর

বৃষ্টির মাঝেও কমবে না গরম, দক্ষিণবঙ্গে তাপমাত্রা ছুঁতে পারে ৪০°, জানালেন আবহাওয়া দপ্তর

আজ ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা। আগামীকাল বুধবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃহস্পতি এবং শুক্রবার এই দুদিন বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শনিবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলার কিছু অংশে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তাপমাত্রা গরম ও অস্বস্তিকর থাকবে। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় আরও দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা…
Read More
প্রচার হলো ভুয়ো তথ্য

প্রচার হলো ভুয়ো তথ্য

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। উচ্চমাধ্যমিকে সেমিস্টার প্রথা বাতিল হচ্ছে এরকমই এক জল্পনা চলছে। এই অবস্থায় প্রকাশ্যে এসেছে একগুচ্ছ চাঞ্চল্যকর বিজ্ঞপ্তি। পাশাপাশি সব পরীক্ষার্থীকে আবারও পুরনো সিলেবাস ও পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। এই খবর প্রকাশ্যে আসার পর তোলপাড় করে যে নেট দুনিয়ায়। তবে অবশ্যই সে এই ভুয়া খবরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার। সমাজ মাধ্যমে উচ্চমাধ্যমিক সংক্রান্ত একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হয়েছে যে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে বাতিল করা হচ্ছে। আর এই ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ার…
Read More
শোভাযাত্রা, মেলা আর লোকগানে জমজমাট চড়ক উৎসব

শোভাযাত্রা, মেলা আর লোকগানে জমজমাট চড়ক উৎসব

চৈত্র মাসের অন্তিম লগ্নে বাংলার লোকসংস্কৃতির এক অন্যতম প্রধান আকর্ষণ চড়ক পুজা ঘিরে এ বছরও রাজ্যের সর্বত্র তৈরি হয়েছে উৎসবের আবহ। গাজন উৎসবের অন্তর্গত বাঙালির এই প্রাচীন ধর্মীয় আচার শুধুমাত্র ভক্তির প্রকাশ নয়, বরং বাংলার লোকঐতিহ্য, সামাজিক সংহতি ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিফলন। এই পুজোকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগেই শুরু হয়ে যায় প্রস্তুতি। গ্রামবাংলার বিভিন্ন চড়কতলায় তৈরি হয় অস্থায়ী মণ্ডপ, সাজানো হয় চড়ক গাছ, পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয় আশপাশের এলাকা। স্থানীয় মানুষজন স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই আয়োজনকে সফল করে তোলেন। অনেক জায়গায় স্থানীয় ক্লাব ও সংগঠনগুলিও সক্রিয় ভূমিকা নেয়। চড়ক পুজোর মূল আকর্ষণ গাজন সন্ন্যাসীদের তপস্যা। ভক্তরা সন্ন্যাস গ্রহণ করে কয়েকদিন কঠোর…
Read More