পশ্চিমবঙ্গ

সরকারের তরফে বড় ঘোষণা

সরকারের তরফে বড় ঘোষণা

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। ডিজিটাল রেশন কার্ডের পর এবার সরকারের তরফে চালু হতে চলেছে ইপিওএস পরিষেবা। জানা গিয়েছে, ePOS-এ নতুন কার্ডের জন্য গ্রাহকের আঙুলের ছাপ সরবরাহ করা হয়ে গেলেই রেশন দোকানে গ্রাহকের কার্ডেও আধার যুক্ত করতে হবে। ইপোস মেশিনে উপভোক্তার আঙুলের ছাপ আপলোড করে যখনই তিনি রেশন নিতে যাবেন, তার পুরো হিসাব খাদ্য দফতরের অফিসে পৌঁছে যাবে। আর এই নয়া পদ্ধতির মাধ্যমেই…
Read More
স্থগিতাদেশ দিল হাইকোর্ট

স্থগিতাদেশ দিল হাইকোর্ট

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় শেখ শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পুলিশ চাইলেই শাহজাহানকে গ্রেফতার করতে পারে। সাফ জানালেন হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। প্রসঙ্গত, সন্দেশখালি ঘটনার পর ৫৩ দিন হয়ে গিয়েছে এখনও অধরা শাহজাহান। পুলিশের খাতায় তিনি ফেরার। সন্দেশখালির মূল অভিযুক্ত এই তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে প্রতিদিন রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সন্দেশখালির মানুষজন। ওদিকে সম্প্রতি সন্দেশখালির বেতাজ বাদশা তৃণমূলের শেখ শাহজাহানকে নিয়ে মুখ খুলেছিলেন দলেরই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘনিষ্ঠমহলে তিনি বলেছিলেন, ‘আদালত একবার পুলিশকে দায়িত্ব দিক। ১০ দিনের মধ্যে শেখ শাহাজাহান গ্রেফতার হবে’।
Read More
ফের বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো চিতাবাঘ

ফের বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো চিতাবাঘ

ফের বনদপ্তরের পাতা খাঁচায় খাঁচাবন্দি হলো চিতাবাঘ।বৃহস্পতিবার সকালে আলিপুরদুয়ার জেলার দলগাঁও কার্জিপাড়া থেকে খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করলো জলদাপাড়া বনবিভাগের মাদারিহাট রেঞ্জের বনকর্মীরা।এদিন সকালে খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখতে পেয়ে স্থানীয়রা বনদপ্তরকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত বনকর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে খাঁচা বন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে আসেন। জটেশ্বর ১নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মস্তফা আলী জানান, এলাকায় চিতাবাঘের উপদ্রব অনেক বেড়েছে।দুদিন আগে গরু বাঁধতে গিয়ে চিতার আক্রমনে একজন জখম হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।আমরা বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করি। আমাদের আবেদনে সারা দিয়ে বন দপ্তর চিতাবাঘ ধরতে খাঁচা পাতে। সেই খাঁচায় চিতাবাঘ বন্দি হয়। তবে এলাকায় আরো চিতাবাঘ রয়েছে বলে তিনি জানান। বনদপ্তরের আধিকারিকরা…
Read More
নিজাম বাড়ি থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ

নিজাম বাড়ি থেকে উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ

সাতসকালে নিজাম বাড়ি থেকে আবারও উদ্ধার হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। জানা যায়,কিছুদিন ধরে এই এলাকায় চিতাবাঘের আনাগোনা শুরু হয়। ফলে বেশ কিছুদিন ধরে সেখানে বনদপ্তরের তরফে খাঁচা পাতা হয়েছিল, এবং টোপ হিসাবে একটি ছাগলের বাচ্চা সেখানে রাখা হয়েছিল।আজ সকালে গ্রামবাসীরা দেখে সেখানে একটি চিতাবাঘ ধরা পড়েছে। খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এসে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়।
Read More
উত্তর দিনাজপুর জেলায় ২ কোটি ৭২ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস

উত্তর দিনাজপুর জেলায় ২ কোটি ৭২ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ২ কোটি ৭২ লক্ষ্য টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস করা হলো। আজ থেকে এই কাজের শুভারম্ভ হয়। রামগঞ্জ অঞ্চল সংলগ্ন এলাকায় ছয়টি রাস্তা নির্মিত হবে বলে জানা গেছে। এদিন আনুষ্ঠানিক ভাবে এই কাজের শিলান্যাস করা হয়।উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগারওয়াল, গ্রাম পঞ্চায়েতের প্রধান জাকির হোসেন, বিশিষ্ট সমাজসেবী কৌশিক গুণ, রামগঞ্জ ১নং অঞ্চলের প্রধান ঝরনা রায়, ইয়াসিন আলী, দলনেতা সিদ্দিক আলম, স্থানীয় মেম্বারের প্রতিনিধি বলরাম নাগ,কুরবান আলী,  ইরদিস আলম সহ বিশিষ্ট জনের উপস্থিত ছিলেন। ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল বলেন পথশ্রী প্রকল্পের থার্ড ফেজ এর কাজ চলছে…
Read More
বিশ্ববিদ্যালয়ের রেকর্ড সংখ্যক পড়ুয়া ফেল- জবাব চেয়ে আন্দোলনে পড়ুয়ারা

বিশ্ববিদ্যালয়ের রেকর্ড সংখ্যক পড়ুয়া ফেল- জবাব চেয়ে আন্দোলনে পড়ুয়ারা

চার বছরের স্নাতক স্তরের প্রথম সিমেস্টারে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে থাকা কলেজগুলোতে ফেল করেছেন রেকর্ড সংখ্যক পড়ুয়া। রেজাল্ট প্রকাশের পর দেখা গিয়েছে প্রায় ৯০ শতাংশ পড়ুয়াই ফেল করেছে। এবার সেই ‘ফেল’ করা ছাত্র-ছাত্রীরাই এদিন বিক্ষোভ দেখায় উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে।পড়ুয়াদের দাবি, তাঁদের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে হবে। পাশাপাশি পুনর্মূল্যায়নের আবেদনের ফি ও কমাতে হবে। এমনকি কেন ৯০ শতাংশ পড়ুয়া ফেল করলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে তার জবাবদিহি করতে হবে বলেও দাবি করেন ছাত্র-ছাত্রীরা।
Read More
সরকারি পানীয় জলের রিজার্ভারের সিঁড়ি ভেঙে পড়ে মৃত্যু হলো ২ শ্রমিকের

সরকারি পানীয় জলের রিজার্ভারের সিঁড়ি ভেঙে পড়ে মৃত্যু হলো ২ শ্রমিকের

সরকারি পানীয় জলের রিজার্ভারে কাজ করতে এসে রিজার্ভারের সিঁড়ি ভেঙে মাটিতে পড়ে মৃত্যু হলো ২ শ্রমিকের। ঘটনায় আহত হয়েছে আরো একজন শ্রমিক। ঘটনাকে কেন্দ্র করে শোকেছায়া নেমে এসেছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর আজ সকালে বেশ কয়েকজন শ্রমিক সেই রিজার্ভার সংস্কারের জন্য কাজে যোগ দেয়। হঠাৎ করে বিকট শব্দে ভেঙে পড়ে সম্পূর্ণ লোহার সিঁড়ি।স্থানীয়রা ছুটে এসে তাদের উদ্ধার করে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দুইজনকে মৃত বলে ঘোষণা করে।
Read More
রাজ্যে আসছেন নমো

রাজ্যে আসছেন নমো

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সামনেই আন্তর্জাতিক নারী দিবস। আর ওই দিনই এরাজ্যের মায়েদের বোনদের সাথে জুড়তে চান প্রধানমন্ত্রী মোদী। আগামী 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বারাসতে সভা রয়েছে তার। মঞ্চ থেকে তুলে ধরবেন সন্দেশখালির মহিলাদের দুঃখ দুর্দশার কথা। এমনকি সেখানে উপস্থিত থাকতে পারেন কয়েকজন নির্যাতিতা। এর আগে বারাসতের সভাটি হওয়ার কথা ছিল 6 মার্চ। এরপরই জানা যায়, আগামী 1 মার্চ আরামবাগ, 2 মার্চ কৃষ্ণনগর এবং 8 মার্চ মহাশিবরাত্রির দিন বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপি এই সভার নাম দিয়েছে ‘নারী শক্তি বন্দনা কর্মসূচি’। শুরুর দিকে…
Read More
বড় অভিযোগ জ্যোতিপ্ৰিয়র বিরুদ্ধে

বড় অভিযোগ জ্যোতিপ্ৰিয়র বিরুদ্ধে

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে বিগত প্রায় দুমাস ধরে সংবাদ শিরোনামে সন্দেশখালি। সকলেরই নিশানায় শাহজাহান, বাবু মাস্টাররা। তবে স্থানীয় আদি তৃণমূল নেতৃত্বের একাংশ এই গোটা পরিস্থিতির দায় চাপাচ্ছেন জেলবন্দি তৃণমূল নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ওপর। দলের স্থানীয় আদি নেতাদের একাংশের দাবি, জ্যোতিপ্ৰিয়র প্রশ্রয়েই বসিরহাট সহ এলাকা জুড়ে দাপিয়ে বেড়াত শাহজাহানেরা। বর্তমানে পাত্তা নেই শেখ শাহজাহানের। ওদিকে রেশন দুর্নীতির অভিযোগে জেলবন্দি তৃণমূলের জ্যোতিপ্ৰিয়। বালু আর সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের মধ্যে যে ঘনিষ্ঠতা ছিল…
Read More
আসন্ন নির্বাচন নিয়ে চললো সমীক্ষা

আসন্ন নির্বাচন নিয়ে চললো সমীক্ষা

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে সম্প্রতি একটি জনমত সমীক্ষা চালিয়েছে একটি সংস্থা। সংস্থা বলছে, ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে নতুন করে খুঁটি পুঁতবে পদ্ম শিবির। সমীক্ষা বলছে তৃণমূলের চেয়ে BJP-র জয়ী সাংসদের সংখ্যা বেশি হবে‌। সমীক্ষা বলছে, বিগত এক দশকে এই প্রথমবার এতটা শোচনীয় অবস্থা হবে তৃণমূলের। আসন্ন নির্বাচনে দ্বিতীয় স্থানে জায়গা করবে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দখলে থাকবে মোট ১৩টি আসন। প্রায় ১১ শতাংশ কম ভোট পাবে তৃণমূল। ভোট পাবে ৩১.৮৬ শতাংশ। যেখানে বাংলায় বিজেপির দখলে থাকবে ৪১.৭৮ শতাংশ ভোট। গতবারের চেয়ে ১১টি বেশি আসন নিয়ে মোট…
Read More