পশ্চিমবঙ্গ

কোচবিহার মেডিকেল কলেজে দালাল চক্র মেটাতে বিশেষ অভিযান

কোচবিহার মেডিকেল কলেজে দালাল চক্র মেটাতে বিশেষ অভিযান

কোচবিহার মেডিকেল কলেজে সক্রিয় দালাল চক্র। আজ কোচবিহার কোতোয়ালি থানার আইসির নেতৃত্বে মেডিকেল কলেজের ইমার্জেন্সি এবং আউটডোর বিভাগে চললো অভিযান। এক বিশেষ অভিযানে পুলিশ চারজনকে আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বিভিন্ন সময় কোচবিহার মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেয়। তার সঙ্গে উঠে আসে বিভিন্ন দালাল চক্রের অভিযোগ। সেই দালাল চক্র মেটাতেই কোচবিহার থানার এই বিশেষ অভিযান।
Read More
বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের তরফে

বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের তরফে

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে এবার বড় ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জানা গিয়েছে, এবার পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রের থেকে বঞ্চিত ২৪ লক্ষ এমজিএনআরইজিএ শ্রমিকদের প্রাপ্য মজুরি প্রদান শুরু করবে। ১ মার্চের মধ্যে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি বেনিফিট ট্রান্সফার (ডিবিটি) কার্যকর করার ব্যবস্থা নিতে বলা হয়েছে জেলা ম্যাজিস্ট্রেটকে। রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের হিসেব অনুযায়ী, রাজ্যের ২৩টি জেলার জব কার্ডধারীরা মোট পেয়ে যাবেন ২,৫৬০ কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য সম্প্রতি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে জব কার্ডধারীরা ১০০ দিনের কাজের জন্য বঞ্চিত হয়েছেন, তাঁদের বেতন দেবে কেন্দ্র। এমনকি, ১…
Read More
গ্রেফতারির পরেই উঠছে প্রশ্ন কোথায় লুকিয়ে ছিলো শাহজাহান

গ্রেফতারির পরেই উঠছে প্রশ্ন কোথায় লুকিয়ে ছিলো শাহজাহান

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই আবহেই ৫৫ দিন পর অবশেষে গ্রেফতার তৃণমূলের শেখ শাহজাহান। আদালতের সবুজ সংকেতের পরই রাজ্য পুলিশের হাতে গ্রেফতার সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহান। খবর অনুযায়ী, মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে শাসকদলের এই দাপুটে নেতাকে। শাহজাহানের গ্রেফতারিতে কোনো বাধা নেই, সোমবারই জানিয়ে দিয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের বলার পরই পুলিশের খাতায় ‘ফেরার’ শাহজাহান অবশেষে পুলিশের হাতে গ্রেফতার। ৫ জানুয়ারি, শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি। তারপর থেকেই সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহানের খোঁজ চলছিল। অবশেষে ৫৫দিন পরে গ্রেফতার শাহজাহান শেখ। গত দুমাস থেকে শাহজাহানের গ্রেফতারির…
Read More
জনগর্জন সভা উপলক্ষে ইসলামপুরে দেওয়াল লিখন শুরু

জনগর্জন সভা উপলক্ষে ইসলামপুরে দেওয়াল লিখন শুরু

১০ই মার্চ জনগর্জন সভা অনুষ্ঠিত হবে ব্রিগেডে।সেই উপলক্ষে আজ ইসলামপুরে দেওয়াল লিখন অনুষ্ঠিত হলো। এদিনের এই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া লাল আগরওয়াল সহ অন্যান্যরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কানাইয়া লাল আগরওয়াল জানান কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে আগামী দশই মার্চ জনগর্জন সভা অনুষ্ঠিত হবে বিগ্রেড ময়দানে। তার আগে ইসলামপুরে চলছে প্রচার।
Read More
বকেয়া,৬ কোটি ৭৮ লক্ষ্য, ভোটের আগে ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন

বকেয়া,৬ কোটি ৭৮ লক্ষ্য, ভোটের আগে ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন

বকেয়া,৬ কোটি ৭৮ লক্ষ্য, ভোটের আগে ফের আন্দোলনে ঠিকাদার সংগঠন। ২০২১ সালে অনুষ্ঠিত নির্বাচনে বিভিন্ন কাজে যুক্ত ঠিকাদার দের একটি অংশ আজও নিজেদের বকেয়া অর্থ না পাওয়ার দাবি তুলে পি ডাব্লিউ ডি অফিস সংলগ্ন রাস্তার পাশে অবস্থান কর্মসূচী শুরু করে।এই প্রসঙ্গে বকেয়া না পাওয়া কন্ট্রাক্টর হিমাদ্রী কর বলেন, ২০২১ সালে পূর্ত দপ্তরের হয়ে আমরা নির্বাচনী কাজ করেছিলাম যার বিল আজ পর্যন্ত আমরা পায়নি।
Read More
আলিপুরদুয়ারে একটি সেতু এবং দুটি রাস্তার শিলান্যাস হলো

আলিপুরদুয়ারে একটি সেতু এবং দুটি রাস্তার শিলান্যাস হলো

দীর্ঘ দিনের দাবি পূরন হলো গ্রামবাসীদের।মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আলিপুরদুয়ার জেলার উত্তর কামসিং গ্রামে একটি সেতু এবং দুটি রাস্তার কাজের শিলান্যাস হলো।গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি ছিল উত্তর কামসিং গ্ৰামে নদীতে সেতু হোক। দীর্ঘদিনের দাবি পূরন হওয়ায় খুশি গ্রামবাসীরা। এদিন এই কাজের শিলান্যাস করেন এস জে ডি এ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী।
Read More
সুখবর সরকারের তরফে

সুখবর সরকারের তরফে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম কর্মাঞ্জলি। যেসব মহিলারা শিল্প শহর হলদিয়ায় আসেন তাদের জন্য সরকারি উদ্যোগে চালু হতে চলেছে ‘কর্মাঞ্জলি’ পরিষেবা। যারা পরিষেবা নিতে ইচ্ছুক তারা যেন স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে। এমনটাই নির্দেশ দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। জানা যাচ্ছে, যেসব মহিলারা কর্মসূত্রে হলদিয়ায় আসেন তারা ন্যূনতম মাসিক ২০০০ টাকার বিনিময়ে এই সুবিধা পাবেন। সরকারের এই পদক্ষেপ মূলত মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য। এই বিষয়ে বিশদ জানতে হলে purbamedinipur.gov.in ওয়েব সাইটে যোগাযোগ করারং পরামর্শ দিয়েছে সরকার। আগামি ১৫…
Read More
সুখবর রেল কতৃপক্ষের তরফে

সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক হিসেবে বিবেচিত হয়। দেশ জুড়ে থাকা রেলের এই সুবিশাল নেটওয়ার্কে এমন কিছু বিষয় রয়েছে যেগুলি অনেকেরই অজানা। মূলত, এমন একটি স্টেশনে যেটি একটি অভিনব কারণের জন্য আর পাঁচটি স্টেশন থেকে আলাদা হয়ে রয়েছে। ওই স্টেশনটি হল বর্ধমানের কাটোয়া জংশন। ইতিমধ্যেই ওই স্টেশনে কেন্দ্রীয় সরকারের “অমৃত ভারত প্রকল্প”-র অধীনে আধুনিকীকরণের কাজ জোরকদমে চলছে। উল্লেখ্য যে, কাটোয়া স্টেশন হল রাজ্যের একমাত্র রেলস্টেশন যেখানে ৭ টি প্ল্যাটফর্ম রয়েছে এবং প্রত্যেকটিরই যথেষ্ট গুরুত্ব রয়েছে। সেগুলি হল, নৈহাটি, শিয়ালদহ থেকে শুরু…
Read More
ভারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ভারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আগামীকাল থেকে ফের বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। ভিজবে শহর কলকাতাও। ইতিমধ্যেই একাধিক জেলায় জারি হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের কিছু জেলাও। বৃষ্টি চলবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রামে। এই সমস্ত জেলায় বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আগামী ২৪ ঘন্টার জন্যই পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া যায় বজ্রপাত…
Read More
ইসলামপুরে নতুন কমিউনিটি হলের শিলান্যাস

ইসলামপুরে নতুন কমিউনিটি হলের শিলান্যাস

ইসলামপুর নিউটাউন এলাকায় আজ একটি নতুন কমিউনিটি হলের শিলান্যাস করলেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানী।উপস্থিত ছিলেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়া লাল আগরওয়াল রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানী সহ আব্দুল সাঈদ মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস সহ বিভিন্ন আধিকারিকরা। রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী বলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই কমিউনিটি হলে কাজ শুরু হয়েছে আনুমানিক ৮৩ লক্ষ্য টাকা ব্যয়ে এই কমিউনিটি হল তৈরি হবে।আজ মন্ত্রী গোলাম রব্বানী শেখ শাহাজাহান গ্রেফতারী প্রসঙ্গে বলেন গ্রেফতার করতেই হতো আটকে ছিল আদালতের জন্য। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় চলে যাওয়ার প্রসঙ্গে বলেন বিজেপিতে উনি যেতেন আমরা জানতাম,তিনি একবার তৃণমূল একবার বিজেপি একবার…
Read More