পশ্চিমবঙ্গ

কোচবিহারে নির্বাচনী প্রচারে গিয়ে জনতার প্রশ্নের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

কোচবিহারে নির্বাচনী প্রচারে গিয়ে জনতার প্রশ্নের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

 নির্বাচনী প্রচারে গিয়ে জনতার প্রশ্নের মুখে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামানিক।আজ কোচবিহারের গুড়িয়াহাটি ২নং গ্রাম পঞ্চায়েত এলাকার রেলগেট বাজার থেকে প্রচার শুরু করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। রেলগেট বাজারে একটি শোভা করার পাশাপাশি স্থানীয় একটি মন্দিরেও পূজো দেন তিনি। মন্দিরে পুজো দিয়ে বেরোনোর সময় স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর গাড়ি থামিয়ে এলাকায় পানীয় জল এবং নিকাশি নালা সংস্কারের দাবি জানায়।
Read More
ভোটের মুখে আন্দোলনের পথে ডুয়ার্সের রাভা জনজাতি

ভোটের মুখে আন্দোলনের পথে ডুয়ার্সের রাভা জনজাতি

ভোটের মুখে এবার আন্দোলনের পথে ডুয়ার্সের রাভা জনজাতিরা।অবিলম্বে রাজ্য সরকার রাভাদের জন্য পৃথক উন্নয়ন বোর্ড না করলে ডুয়ার্সে আন্দোলনের ইতিহাস তৈরি হবে বলে হুশিয়ারী দিয়েছে নেতৃত্ব।সোমবার নিখিল রাভা ছাত্র সংস্থা ও নিখিল রাভা মহিলা পরিষদের পক্ষ থেকে একটি মিছিল আলিপুরদুয়ার শহর পরিক্রমা করে। পরে সংগঠনের নেতা কর্মীরা জেলার প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার সামনে বিক্ষোভে সামিল হয়।রাভা নেতা রুবেন রাভা বলেন,দীর্ঘদিন ধরে রাজ্য সরকার তাদের বঞ্চিত করছে।পাঁচ বছর ধরে আদিবাসী উন্নয়ন সংস্কৃতি বোর্ড রাভা জনজাতিদের কোন সহযোগিতা করছেনাজনজাতিরা। অবিলম্বে আদিবাসী হিসেবে রাভা জনজাতির জন্য আলাদা উন্নয়ন বোর্ডের দাবি করেন তিনি।ভোটের মুখে এই দাবি কেন,এ প্রশ্নে তিনি বলেন,ভোটের সময় তো আমাদের দাবি জানাচ্ছি।অবিলম্বে…
Read More
বড় সুখবর রাজ্য সরকারের তরফে

বড় সুখবর রাজ্য সরকারের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর রাজ্য সরকারের তরফে। তিলোত্তমার মানুষজনদের সুবিধার্থে ফের বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা। শহরের বিভিন্ন বাড়িতে ফেরুল থাকে। এর মাধ্যমে জল আসে। তাই ফেরুল পরিষ্কার রাখাটা ভীষণ জরুরি। কারণ ফেরুল পরিষ্কার না থাকলে জল সরবরাহ ব্যাহত হয়। এটি পরিষ্কার করাতে গিয়ে অনেক সময় দেখা যেত বিপাকে পড়েছে সাধারণ মানুষ। তবে এবার থেকে আর সেই সমস্যা হবে না। এতদিন অবধি ফেরুল পরিষ্কার করানোর জন্য টাকা দিতে হতো। তবে এবার থেকে এর জন্য কলকাতাবাসীকে আর টাকা গুনতে হবে না। কলকাতা পুরসভার অধীন ১৪৪টি ওয়ার্ডেই বিনামূল্যে ফেরুল পরিষ্কারের কথা ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম। আগে ফেরুল পরিষ্কার করাতে হলে…
Read More
ইস্তফা দিলেন সায়ন্তিকা

ইস্তফা দিলেন সায়ন্তিকা

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে বড় চমক। গতকাল ব্রিগেডের সমাবেশ থেকে ২০২৪ লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। আর জোড়াফুলের এবারের প্রার্থী তালিকায় একের পর এক চমক। প্রাক্তন ক্রিকেটার থেকে দিদি নম্বর ১, রয়েছে একাধিক নতুন মুখও। ওদিকে বাদ পড়েছে বহু ‘যোগ্য’ নাম। টিকিট না পাওয়ায় গতকালই মন ভেঙেছে বলে জানিয়ে দেন ব্যারাকপুরের অর্জুন সিংহ। আর এবার তৃণমূলের রাজ্য সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্যাডে রাজ্য সভাপতি সুব্রত বক্সীকে লেখা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের নামে ‘ইস্তফা’র এক চিঠি সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল’…
Read More
ভর্ৎসনার মুখে চেয়ারম্যান

ভর্ৎসনার মুখে চেয়ারম্যান

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন। এদিন ভরা এজলাসে ফের কলকাতা হাই কোর্টের বিচারপতির ভর্ৎসনার মুখে এসএসসি। আপনারা কী লুকোতে চাইছেন? কেন লুকোতে চাইছেন? উচ্চ স্বরে এসএসসিকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। যদিও প্রশ্নের কোনও জবাব দিতে পারেনি কমিশন। আদালতের সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজ সোমবার অবধি সময় দিয়েছে হাইকোর্ট। সেদিনই সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এসএসসি নিয়োগ সংক্রান্ত…
Read More
রাজনীতির মঞ্চে বাড়ছে জল্পনা

রাজনীতির মঞ্চে বাড়ছে জল্পনা

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। সম্প্রতি বরানগরের হেভিওয়েট তৃণমূল বিধায়ক তাপস রায় ঘাসফুল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফুল বদলের জল্পনা বাড়ছে। লোকসভা ভোটের মুখে বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর ফেসবুক পোস্ট ঘিরে শোরগোল। নেতার পোস্টে নাম রয়েছে শুভেন্দু অধিকারী, নওসাদ সিদ্দিকীর মতো বিরোধী দলের নেতাদের। শুধু তাই নয়, বিরোধী দলনেতার প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল বিধায়ক। বিরোধী দলের নেতাদের প্রশংসা এবং দলের কর্মসূচী নিয়ে তৃণমূল বিধায়কের এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কী এবার তাপস…
Read More
একাধিক জেরায় চাপ বাড়ছে শাহজাহানের ওপর

একাধিক জেরায় চাপ বাড়ছে শাহজাহানের ওপর

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সিবিআই এর জিম্মায় শেখ শাহজাহান। সিবিআই হেফাজতে ঘুম উড়েছে সন্দেশখালি কাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ শেখ শাহজাহানের। ইতিমধ্যেই শাহজাহানকে ম্যারাথন জেরাও শুরু করছে সিবিআই। শাহজাহানের সোজা উত্তর, ইডি পেটানোর ঘটনা সম্পর্কে নাকি কিছুই জানেন না শেখ শাহাজান। তবে তদন্তকারীদের প্রশ্নে মুখ খুলতে নারাজ সাসপেন্ডেড তৃণমূল নেতা। গতকালই সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শাহজাহানের বাড়িতে পৌঁছে যায় সিবিআই। ইডির সিল করে যাওয়া বাড়িতে হানা দেয় সিবিআই। ওদিকে, গত ৫ জানুয়ারি ঘটনার দিন শাহজাহানের দুটি মোবাইলের কল লিস্ট ও ইডি অফিসারদের বয়ান এই দুই সামনে রেখে চলছে সাঁড়াশি আক্রমণ। সূত্রের…
Read More
এবার ঘরে-ঘরে ‌পৌঁছে যাবে রান্নার‌ গ্যাস তাও আবার পাইপ‌লাইনের মাধ্যমে!!

এবার ঘরে-ঘরে ‌পৌঁছে যাবে রান্নার‌ গ্যাস তাও আবার পাইপ‌লাইনের মাধ্যমে!!

উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রথম শুরু হচ্ছে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস। আর কোনও ঝঞ্ঝাট নয়। জলপাইগুড়িতে এবার পাইপলাইনের মধ্যে দিয়ে ঘরে-ঘরে চলে যাচ্ছে রান্নার গ্যাস। ফলে, জলপাইগুড়িতে খুশির হওয়া। পাইপ‌লাইনের মধ্যে দিয়ে এবার রান্নার‌ গ্যাস ঘরে-ঘরে ‌পৌঁছে যাচ্ছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম‌ সংস্থার মাধ্যমে এই গ্যাস‌ ২৪ ঘণ্টা ‌পাওয়া‌ যাবে‌ পরিষেবা। কলকাতার পর‌ উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রথম এই গ্যাস‌-পরিষেবা চালু‌ করা হচ্ছে।
Read More
জলসঙ্কট থেকে মুক্তি পেতে অগ্রিম উদ্যোগ নিলো সরকার

জলসঙ্কট থেকে মুক্তি পেতে অগ্রিম উদ্যোগ নিলো সরকার

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরম। এই পরিস্থিতিতেই এবার জলসঙ্কট থেকে মুক্তি পেতে অগ্রিম উদ্যোগ নিলো সরকার। জল সরবরাহ বন্ধ থাকতে চলেছে হাওড়া পুর ওয়ার্ডে। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। মূলত হাওড়ার বিভিন্ন এলাকায় জলের পাইপ লাইনের মেরামতির কাজ হবে হাওড়া পুরসভা ও কেএমডিএর মাধ্যমে। সেই জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে জল সরবরাহ। আর কিছুদিন পর পুরো মাত্রায় এসে যাবে গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে ব্যাপকভাবে জল সংকট দেখা যায় রাজ্যের বিভিন্ন জায়গায়। ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। তাই গ্রীষ্মকালে জলসঙ্কট থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে আগে ভাগে বিভিন্ন জায়গায়…
Read More
নির্বাচনের আগে বড় চমক বিজেপির

নির্বাচনের আগে বড় চমক বিজেপির

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এর মধ্যে বাংলা থেকে রয়েছেন ২০জন। আসন্ন লোকসভা নির্বাচনে যাদবপুর, ঘাটাল, কাঁথির মতো একাধিক হাইভোল্টেজ কেন্দ্র যেমন চর্চায় রয়েছে। তেমনই নতুন প্রার্থী ঘোষণা করে চমক দিয়েছে বোলপুর, আলিপুরদুয়ারও। জানা যাচ্ছে, ২০২৪ লোকসভা নির্বাচনে বোলপুর কেন্দ্রের পদ্ম-প্রার্থীর বাড়ি সাঁইথিয়ায়। এর আগে একুশের বিধানসভা নির্বাচনেও প্রিয়াকে দাঁড় করিয়েছিল বিজেপি। তবে সেবার জয়ী হতে পারেননি। বর্তমানে সেভাবে রাজনীতিতে সক্রিয় ছিলেন না প্রিয়া। দলের কোনও পদেও ছিলেন না। লোকসভা ভোটে মহিলা মুখ হিসেবে…
Read More