পশ্চিমবঙ্গ

কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া প্রচার শুরু করলেন

কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া প্রচার শুরু করলেন

মদনমোহন মন্দিরে পূজো দিয়ে প্রচার শুরু করলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার নাম ঘোষণার পর আজ কোচবিহারে ফিরেই মদনমোহন মন্দিরে পূজো দিয়ে তিনি তার নির্বাচনী প্রচার শুরু করেন।  গত বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হলেও সিতাই বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২০২৪ এর লোকসভা নির্বাচনে এবার তাকেই প্রার্থী করা হয়েছে। আজ মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর কোচবিহার শহরে রোড শো করেন জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া।
Read More
বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার উত্তরবঙ্গের যাত্রীদের জন্য বড় সুখবর। উত্তরবঙ্গে লাইন বৈদ্যুতিকরণের কাজ শুরু হয়ে গেছে নিউ কোচবিহার থেকে বামনহাট পর্যন্ত রেলপথে। অন্যদিকে বৈদ্যুতিকরণের কাজ শেষ হয়ে গেছে ময়নাগুড়ি রেল স্টেশনের কাছের ওয়াইলেগ থেকে নিউ চ্যাংরাবান্ধা রেল স্টেশন হয়ে নিউ কোচবিহার পর্যন্ত লাইনে। ইরকন সংস্থা সম্পূর্ণরূপে এই দুটি লাইনের কাজ শেষ করতে চাইছে। এই জন্য রেলের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছে প্রায় ১০০ কোটি টাকা। সব থেকে বড় কথা ময়নাগুড়ি থেকে চ্যাংরাবান্ধা হয়ে নিউ কোচবিহার পর্যন্ত ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে আগামী ৩১ শে মার্চ থেকে।…
Read More
জেরায় জানালেন কোথায় ছিলেন শাহজাহান

জেরায় জানালেন কোথায় ছিলেন শাহজাহান

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। সম্প্রতি এই মামলায় বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। আদালতের দেওয়া নির্দেশের পর ইডি পেটানোর ঘটনার দীর্ঘ সময় পর ফেরার সন্দেশখালির বেতাজ বাদশাকে মিনাখাঁ থেকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন তিনি। জেরায় শাহজাহান জানিয়েছেন, নিজের নিরাপত্তা বলয়ে আকুঞ্জিপাড়াতেই বারবার ঠিকানা বদলেছেন তিনি। শাহজাহানের কথায়, গত ৫ জানুয়ারি সকাল ৯:৩০ থেকে ১০টার মধ্যে তাঁর বাড়ি পৌঁছে যান ফারুক আকুঞ্জি। এরপর ফারুকের বাইকে চেপে ফারুকের আকুঞ্জিপাড়ার বাড়িতে চলে যান তিনি। এরপর সেদিনই বিকেলবেলায় দক্ষিণ ২৪ পরগণার জীবনতলায় একজন এই নেতাকে গা ঢাকা দেওয়ার ব্যবস্থা করে দেন। দিন দুয়েক…
Read More
আচমকাই বিস্ফোরক দাবি তৃণমূল সুপ্রিমোর

আচমকাই বিস্ফোরক দাবি তৃণমূল সুপ্রিমোর

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে শিলিগুড়িতে বিভিন্ন উন্নয়ন বোর্ড এবং সম্প্রদায়ের সভা বিস্ফোরক দাবি করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। কে বা কারা ঠিক কোন কারণে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সে নিয়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি মমতা। মুখ্যমন্ত্রীর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিজেপি এসব করছে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিষেকের সংস্থা ‘লিপ্‌স অ্যান্ড বাউন্ডস’-এর। ২০১৪ সালে লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সময়ে সংস্থার ‘ডিরেক্টর’ পদ থেকে ইস্তফা দেন। বর্তমানে তিনি ‘লিপ্‌স অ্যান্ড…
Read More
আচমকাই হানা কেন্দ্রীয় বাহিনীর

আচমকাই হানা কেন্দ্রীয় বাহিনীর

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী এবং ফরেন্সিক দল নিয়ে বনগাঁয় উপস্থিত সিবিআই। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়িতে এদিন হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। গত ৫ জানুয়ারি এই তৃণমূল নেতার বাড়িতে এসেছিল ইডি। সেদিন রাতেই তাঁকে গ্রেফতার করা হয়। তবে ফেরার সময় বেশ বাধার মুখোমুখি হতে হয়েছিল তাদের। তাই এবার একেবারে প্রস্তুতি নিয়ে আসে সিবিআই। শঙ্করের স্ত্রীয়ের সঙ্গে কথা বলে তাঁর বাড়ি তল্লাশিতে ঢোকেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী ঘিরে ফেলে বনগাঁ পুরসভার প্রাক্তন…
Read More
কৃষি দপ্তরের অফিসে চিতা বাঘের আতঙ্ক   

কৃষি দপ্তরের অফিসে চিতা বাঘের আতঙ্ক   

কৃষি দপ্তরের অফিসে চিতা বাঘের আতঙ্ক, খাঁচা পাতলো বন দপ্তর।ধূপগুড়িতে কৃষি দপ্তরের  অফিসের ফার্মে চিতা বাঘের উপস্থিতি লক্ষ্য করে কর্মীরা।  জানা গিয়েছে, সোমবার বিকেলে স্থানীয়রা চিতাবাঘের মতো দেখতে জন্তুকে ঘুরে বেড়াতে দেখে। এরপর তারা ছবি তুলে আধিকারিকদের পাঠায়। কৃষি আধিকারিকরা তৎক্ষণাৎ বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডের সঙ্গে যোগাযোগ করেন।মঙ্গলবার দুপুরে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতা বাঘের উপস্থিতির বিষয়টি খতিয়ে দেখেন। বেশ কিছু জায়গায় পায়ের ছাপ খতিয়ে দেখেন বন কর্মীরা।এরপর ‌কৃষি দপ্তরের ফার্মে খাঁচা পাতে বন দপ্তর।  সন্ধ্যায় ওই খাঁচায় ছাগলের টোপ দেওয়া হবে।তবে আদৌ চিতাবাঘ কি না সে বিষয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে কৃষি দপ্তরে কর্মরত কর্মী এবং সাধারণ মানুষের মধ্যে।
Read More
কর্নফ্লাওয়ার, বিটফল সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে জলপাইগুড়িতে তৈরি করা হচ্ছে ভেষজ আবির

কর্নফ্লাওয়ার, বিটফল সহ বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে জলপাইগুড়িতে তৈরি করা হচ্ছে ভেষজ আবির

কর্নফ্লাওয়ার, বিটফল সহ বিভিন্ন লতাপাতা ও প্রাকৃতিক উপাদান দিয়ে জলপাইগুড়িতে তৈরি করা হচ্ছে ভেষজ আবির। সামনেই রয়েছে বসন্ত উৎসব। এজন্য সরকারি উদ্যোগে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে ওই ভেষজ আবির তৈরি করা হচ্ছে।এর আগে জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসনের পক্ষ থেকে পরিবেশ বান্ধব আবির বানানোর প্রশিক্ষণ দেওয়া হয় মহিলাদের। স্থানীয় বিডিও মিহির কর্মকারের উদ্যোগে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তিনজন করে মহিলাকে এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শেখানো হয়েছে লাল, গোলাপি, সবুজ ও নীল রঙের ভেষজ আবির তৈরির কৌশল। বিভিন্ন রকমের গাছের পাতা, ফুল‌ ও ফল‌ ব্যবহার‌ করে‌ তৈরি করা হচ্ছে এই আবির‌। জানা যাচ্ছে ভেষজ‌ এই আবির‌ দিয়ে রং খেললে কোনও…
Read More
আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে বড় ধাক্কা

আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে বড় ধাক্কা

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে একের পর এক ধাক্ক মহুয়ার। এবার লোকসভার সচিবালয় সুপ্রিম কোর্টকে জানিয়ে দিল মহুয়া মৈত্র লোকসভা থেকে তাকে বহিস্কারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যে মামলা করেছিলেন তা খতিয়ে দেখতে পারে না শীর্ষ আদালত। এই বিষয়ে সংবিধানের ১২২ নম্বর ধারার উল্লেখ করে দেখানো হয়েছে, সংসদ তাদের অভ্যন্তরীন কাজকর্মে নিজেরাই সিদ্ধান্ত নেবে। সেখানে আদালত কোনও হস্তক্ষেপ করতে পারে না। তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রর মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। সর্বোচ্চ আদালতের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ এই মামলা শুনছিলেন। আদালতে মহুয়ার…
Read More
ভর্ৎসনার মুখে এসএসসি

ভর্ৎসনার মুখে এসএসসি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্ট যে নির্দেশ দিয়েছিল, সেটাই পালন করা হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ বেঞ্চের শুনানিতে জানাল এসএসসি। সিবিআই তাদের হলফনামায় ডেটা স্ক্যানটেক নামের একটি সংস্থার কথা উল্লেখ করেছিল। নিয়োগ পরীক্ষার উত্তরপত্র তথা ওএমআর স্ক্যান করার সঙ্গে যুক্ত ছিল এই সংস্থা। স্কুল সার্ভিস কমিশন জানায়, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হলফনামা থেকেই এই বিষয়টি তারা জানতে পেরেছে। এই নিয়ে আদালত প্রশ্ন তুললে এসএসসি জানায়, আদালতের নির্দেশানুযায়ী তারা সব কাজ করেছে। শুনানির সময় স্কুল সার্ভিস…
Read More
লোকসভা ভোটের আগে চমক! উদ্বোধন হলো ‘এনজেপি-পাটনা’বন্দে ভারত এক্সপ্রেসের

লোকসভা ভোটের আগে চমক! উদ্বোধন হলো ‘এনজেপি-পাটনা’বন্দে ভারত এক্সপ্রেসের

লোকসভা ভোটের আগে নতুন আরেকটি বন্দে ভারত এক্সপ্রেস পেল উত্তরবঙ্গবাসী। মঙ্গলবার এনজেপি-পাটনা বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হলো।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করেন। ১৪ মার্চ থেকে নতুন বন্দে ভারত এক্সপ্রেসটি চলাচল করবে।এনজেপি থেকে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস চলাচল শুরু হলো। এর আগে এনজেপি-হাওড়া ও এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত চালু হয়েছে। মঙ্গলবার এনজেপি স্টেশনে উপস্থিত ছিলেন এনএফ রেলওয়ের কাটিহার ডিভিশনের ডিআরএম, মুখ্য জনসংযোগ আধিকারিক সহ অন্যান্য রেল কর্তারা। পাশাপাশি সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শংকর ঘোষ এদিন স্থানীয়ভাবে ফ্ল্যাগ অফ করেন নয়া এই সেমি বুলেট ট্রেনের।
Read More