পশ্চিমবঙ্গ

টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে

টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ে

টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট খেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো। ফালাকাটা ব্লকের জটেশ্বর বীনাপানি সংঘের পরিচালনায় এই ক্রিকেট টুর্নামেন্ট চলবে জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের ময়দানে ১১ই মার্চ পর্যন্ত। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ১১ মার্চ।শুক্রবার টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উপস্থিত ছিলেন, জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার দত্ত ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ক্রীড়া শিক্ষক নির্মলকান্তি দেব ছিলেন জটেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জীবন কুমার পাল, বিশিষ্ট সমাজসেবী সমরেশ পাল, দেবজিৎ পাল, মানিক সেন,  আমিনুল হক সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এদিন ক্রিকেট খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।
Read More
অবশেষে ঘোষিত হলো সময়, আগামী মাস থেকেই বর্ধিত টাকা ঢুকবে অ্যাকাউন্টে

অবশেষে ঘোষিত হলো সময়, আগামী মাস থেকেই বর্ধিত টাকা ঢুকবে অ্যাকাউন্টে

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রায় ২ কোটি মহিলা উপকৃত হন। ২০২৪-২৫ বর্ষের বাজেটর সময়ই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অবশেষে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিন হল কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে এই বর্ধিত টাকা। এতদিন অবধি এই প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলারা মাসিক ৫০০ টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণির মহিলারা ১০০০ টাকা করে পেতেন। তবে আগামী এপ্রিল থেকে ভাতা বৃদ্ধির ফলে সাধারণ শ্রেণির মহিলারা ৫০০…
Read More
বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা

বেকার যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম যুবশ্রী প্রকল্প। বয়স ১৮-৪৫ বছরের মধ্যে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। যুবশ্রী প্রকল্প ২০২৪ এর আওতায় সর্বনিম্ন ভাতা পাবেন ১৫০০ এবং সর্বোচ্চ অঙ্ক হতে পারে ২৫০০ টাকা। এই ভাতা পাওয়ার জন্য আবেদনকারীকে WB এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে নিজের নাম তালিকাভুক্ত করতে হবে। বাংলার মোট ১ লক্ষ বেকার যুবক যুবতী এই ভাতা পাবেন। তবে আবেদনকারীকে সরকারি বা বেসরকারি কোনও কাজ করা চলবেনা। প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ভোটার আইডি, আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো, কাস্ট সার্টিফিকেট থাকলে তার…
Read More
বড় ধাক্কা, সিবিআইয়ের হাতেই শাহজাহান

বড় ধাক্কা, সিবিআইয়ের হাতেই শাহজাহান

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশের পর দ্রুত শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলায় সুপ্রিম কোর্টেও আপাতত ধাক্কা খেল রাজ্য। হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে আর কোনও বাধা রইল না সিবিআইয়ের। প্রথমেই ইডি দাবি করেছিল, মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। কারণ হিসেবে আদালতে দাবি করা হয়, রাজ্য পুলিশ যদি তদন্ত করে তাহলে তা পক্ষপাতদুষ্ট হতে পারে। এরপর শেখ শাহজাহানের গ্রেফতারি…
Read More
কোথায় পাঠিয়েছিলেন পরিবারের সদস্যদের, স্বীকারোক্তি শাহজাহানের

কোথায় পাঠিয়েছিলেন পরিবারের সদস্যদের, স্বীকারোক্তি শাহজাহানের

বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। টানা দুমাসের টানটান উত্তেজনার পর অবশেষে পুলিশের জালে সন্দেশখালির বাঘ। CID-র জেরায় সাসপেন্ডেড তৃণমূল নেতার দাবি, ৫ জানুয়ারি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার ঘটনার পর বাড়ির সামনেই ভেড়িতে গিয়ে অনুগামীদের নিয়ে ছোটখাটো বৈঠক সারেন এলাকার বাদশা। নিজের অনুগামীদের এরপর ঠিক কী কী বলতে হবে সেই সবও শিখিয়ে দিয়েছিলেন শাহজাহানই। শুধু তাই নয়, সেই দিনই স্ত্রী ও পরিবারের সদস্যদের বড় মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন শাহজাহান। তারপর সন্দেশখালির বিভিন্ন দ্বীপেই অনুগামীদের বাড়িতে পালা করে থেকেছেন নিজে।
Read More
বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর মেট্রো কতৃপক্ষের তরফে, প্রতীক্ষার অবসান ঘটবে খুব শীঘ্রই। শুরু হবে পরিষেবা। মেট্রো কতৃপক্ষের পক্ষ থেকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড-সহ ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব স্টেশনের ভাড়ার তালিকা প্রকাশ করা হল। ইস্ট-ওয়েস্ট মেট্রো ছুটে যাবে জোড়া সুরঙ্গের পেট চিরে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র এই ব্যাপারে জানিয়েছেন, ‘‘খুব শীঘ্রই মেট্রো হাওড়া ময়দান পর্যন্ত চালু হবে। হাওড়া থেকে রুবি বা দক্ষিণেশ্বর যেতে কত লাগবে, তার ভাড়ার তালিকা প্রকাশ করা হল।’’ পরিষেবা শুরুর পর মেট্রো পরিষেবা মিলতে পারে প্রতি ১৫ মিনিট অন্তর। মেট্রোর প্রাথমিক পরিকল্পনা সকাল সাত’টা থেকে রাত ন’টা পর্যন্ত পরিষেবা দেওয়ার। প্রসঙ্গত, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের জোড়া…
Read More
এবার উত্তরবঙ্গে যাচ্ছেন নমো

এবার উত্তরবঙ্গে যাচ্ছেন নমো

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। দফায় দফায় বাংলা পরিদর্শন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, আরামবাগ, কৃষ্ণনগরের রেশ কাটতে না কাটতেই ৯ মার্চ প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন উত্তরবঙ্গে। বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অরুণ মণ্ডল জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে আসার কথা আছে। প্রধানমন্ত্রীকে দিয়ে জনসভা করার পরিকল্পনা রয়েছে আমাদের। শুরু হয়েছে দলীয় প্রক্রিয়া।’‌ উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের লজ্জাজনক হার আজও মেনে নিতে পারেনি বঙ্গবিজেপির কর্মীরা। ভোট পরবর্তী হিংসার জেরে কত মানুষ যে আজও ঘরছাড়া তার ইয়ত্তা নেই। আর তাই…
Read More
জলের কল থাকলেও নেই পানীয় জল, ক্ষোভে পথ অবরোধ মহিলাদের

জলের কল থাকলেও নেই পানীয় জল, ক্ষোভে পথ অবরোধ মহিলাদের

জলের কল থাকলেও দীর্ঘদিন এলাকায় পৌঁছায় না পানীয় জল ক্ষোভে পথ অবরোধ মহিলাদের। প্রায় এক বছরের অধিক সময় ধরে ধূপগুড়ি পুরসভার ১ নং ওয়ার্ডের ভাওয়ালপাড়ায় পৌঁছাচ্ছে না পানীয় জল। পরিশ্রুত পানীয় জলের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের। অতি দ্রুত যাতে এলাকায় পানীয় জল পৌঁছায়  সেজন্য বৃহস্পতিবার সকালে ধূপগুড়ি হাসপাতালপাড়া থেকে গাদং গামী রাস্তা অবরোধ করে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় মহিলারা।বিক্ষোভকারীদের দাবি, এলাকায় কল থাকলেও জল নেই, পানীয় জলের অভাবে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার প্রায় শতাধিক পরিবারকে। তাদের অভিযোগ,পুরভোটের আগে প্রতিশ্রুতি দেয় জল দিব, সেজন্য এলাকায় পৌঁছেছে পানীয় জলের পাইপ। কিন্তু ভোট পেরিয়ে গেলেও এলাকায় পৌঁছায় না পানীয়…
Read More
শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে শিব চতুর্দশীর শুভ সূচনা

শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে শিব চতুর্দশীর শুভ সূচনা

আগামী ৮ই মার্চ শুক্রবার রাত আট টা থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী উৎসব। শিব চতুর্দশী উপলক্ষ্যে আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢেলে শিব চতুর্দশীর শুভ সূচনা করা হয়। শিব চতুর্দশী উপলক্ষ্যে জটেশ্বরে চলবে জম-জমাট মেলা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, দূর-দূরান্ত থেকে বহু ভক্তরা জটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালতে আসেন। বিভিন্ন প্রান্তের থেকে লক্ষাধিক ভক্ত শিব চতুর্দশী উপলক্ষ্যে মন্দিরে উপস্থিত হন।ঐতিয্যবাহী এই মন্দিরে বহু বছর ধরেই শিব চতুর্দশী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয় জমজমাট মেলা।  ইতিমধ্যেই বিভিন্ন জিনিসের দোকান পাঠ আসতে শুরু করেছে জটেশ্বর গরুহাটি ময়দানে।এই মেলা শুরু হবে আগামী ১০ ই মার্চ রবিবার থেকে। ওই…
Read More
কড়া মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

কড়া মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে বড় চমক, হঠাৎ অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শীঘ্রই রাজনীতিতে যোগ দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। আর এই ইস্যুতেই এবার বিচারপতিকে তীব্র আক্রমণ করলেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বলেন, সিঙ্গল বেঞ্চের বিচারপতি (অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়) একটি সাক্ষাত্‍কার দিয়েছেন। তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এসব নির্দেশ দিয়েছেন। এসএসসির সমস্ত মামলা খারিজ করার দাবি নিয়ে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী হয়ে আর্জি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
Read More