পশ্চিমবঙ্গ

সরকারের তরফ থেকে জারি নয়া বিজ্ঞপ্তি

সরকারের তরফ থেকে জারি নয়া বিজ্ঞপ্তি

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে। এবার রেশন কার্ড নিয়ে সমস্ত সমস্যার মুশকিল আসান। রাজ্যের সাধারণ মানুষের সমস্যা দূর করতে রেশন ব্যবস্থাকে ঘিরে অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালু করল পশ্চিমবঙ্গ সরকার। দেশের মধ্যে প্রথম এই ব্যবস্থা চালু করে নজির গড়ল বাংলা। অফলাইনের দিন শেষ, নাম বদল থেকে দোকান বদল, কার্ড ছেড়ে দেওয়া, পরিবার অন্তর্ভুক্তি, যোজনা বদলে সমস্ত কিছুই এবার হবে অনলাইনে। রেশন কার্ড সম্পর্কিত যাবতীয়…
Read More
এবার মিলবে কড়া শাস্তি

এবার মিলবে কড়া শাস্তি

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর কতৃপক্ষের তরফে। এবার প্রশাসনের তরফ থেকে এমন এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার আগে ট্রাফিক আইন ভাঙার আগে একাধিকবার ভাববেন সকলে। কারণ এবার পুলিশের পাশাপাশি কড়া নজরদারি চালাবে ড্রোন। হাইওয়েতে যান চলাচলের ওপর নজরদারি চালাতে এবার ড্রোনের ব্যবহার শুরু করা হল। এবার ড্রোনের ব্যবহার শুরু হল ফরিদাবাদে। জানা যাচ্ছে, মূলত লেন পরিবর্তন করা চালকদের ওপর নজর রাখতে এর ব্যবহার করা হচ্ছে। ড্রোনের দ্বারা নজরদারি চালিয়ে লেন পরিবর্তনের জন্য ৮৬০টি চালান কাটা হয়। ড্রোনটি জাতীয় সড়কের মাঝখানে থাকবে। উঁচু থেকেই হাইওয়ের যানবাহনগুলির ওপর নজর রাখবে সেটি। তারা ঠিক লেনে চলছে কিনা, কেউ লেন পরিবর্তন করল কিনা সেটাই…
Read More
কোচবিহারের ভাঙ্গরাই মন্দিরে শুরু হল ঐতিহাসিক ‘বড়ো দেবী’-র পুজোর প্রস্তুতি

কোচবিহারের ভাঙ্গরাই মন্দিরে শুরু হল ঐতিহাসিক ‘বড়ো দেবী’-র পুজোর প্রস্তুতি

কোচবিহার: শ্রাবণের শুক্লা অষ্টমী তে বিশেষ ময়না কাঠ পুজোর মধ্য দিয়ে সূচনা হলো কোচবিহারের রাজ আমলের বড় দেবীর পূজো। কোচবিহারে ভাঙ্গরাই মন্দিরে আজ এই বিশেষ ময়না কাঠ পূজো অনুষ্ঠিত হয়। আজ থেকে প্রায় ৫০০ বছর আগে কোচবিহারের মহারাজা নর নারায়ণ এর আমলের এই পুজোর সূচনা হয়। কথিত রয়েছে মহারাজা নর নারায়ণ স্বপ্নে বড় দেবীকে দেখতে পান। দেবীর  স্বপ্নাদেশ মেনে শুরু হয় পূজো। তখন থেকেই কোচবিহারের দেবী বাড়িতে হয়ে আসছে বড় দেবীর পুজো। বর্তমানে রাজা নেই । নেই রাজার রাজত্ব কিন্তু আজও শ্রদ্ধার সাথে পূজিত হয় বড় দেবী। এক সময় এই বড় দেবীর পুজো তে নরবলি প্রথা ছিল। কিন্তু বর্তমানে নর…
Read More
স্বাস্থ্য দফতরের তরফে ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে

স্বাস্থ্য দফতরের তরফে ছুটি বাতিলের নির্দেশ দিয়েছে

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্যকে। অপরাধীর কঠোর শাস্তি ও নিরাপত্তার দাবি তুলে গত শুক্রবার থেকে কর্মবিরতি শুরু করেছেন জুনিয়র চিকিৎসক ও পড়ুয়ারা। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হয়েছে। ইতিমধ্যেই এর প্রভাব ছড়িয়ে পড়েছে রাজ্যের অন্যান্য নানান সরকারি হাসপাতালে। এমতাবস্থায় স্বাস্থ্য দফতরের তরফ থেকে নয়া নির্দেশিকা জারি করা হল। আরজি কর কাণ্ডের পর রাজ্যের সকল হাসপাতালের চিকিৎসক এবং অচিকিৎসক কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। জানা যাচ্ছে, সিনিয়র ডাক্তার এবং অচিকিৎসক কর্মীদের আপাতত ছুটি না নেওয়ার কথা বলা হয়েছে।
Read More
আগামী দুদিন হলুদ সতর্কতা জারি রাজ্যে

আগামী দুদিন হলুদ সতর্কতা জারি রাজ্যে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে মঙ্গলেও আবহাওয়ার বিশেষ পরিবর্তন হবে না। আজও দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বর্তমানে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকা, উত্তর পূর্ব অসম এবং পূর্ব বাংলাদেশ ও সন্নিহিত এলাকার ওপর একটি করে ঘূর্ণাবর্ত অবস্থা করছে। যে কারণে আজ রাজ্যজুড়ে বর্ষণের পূর্বাভাস রয়েছে। তিনটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মোট ২২টি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। বুধবার আরও বেশি জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে…
Read More
সাধারনদের নিয়েই নিরাপত্তায় জোর দিতে আরপিএফ আধিকারিকদের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক

সাধারনদের নিয়েই নিরাপত্তায় জোর দিতে আরপিএফ আধিকারিকদের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক

শিলিগুড়ি:- এবার শুধু রেলের নিরাপত্তা রক্ষিই নয়, এবার নজরদারি চালাবে রেলের সঙ্গে যারা ওতপ্রত ভাবে জড়িত সেই সমস্ত সাধারণ মানুষেরা। এমনটাই ইঙ্গিত দিলেন আরপিএফ আধিকারিক। সোমবার এনজেপি স্টেশনে হকার, কুলি, ট্যাক্সি অ্যাসোসিয়েশন, আইআরসিটিসি সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর গুলির সঙ্গে এক প্রস্থ বৈঠক সারেন রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা আরপিএফ আধিকারিকেরা। মূলত ১৫ ই আগস্ট দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে জঙ্গি নাশকতা রুখতে উত্তর-পূর্ব ভারতের সর্ববৃহৎ ও গুরুত্বপূর্ণ এনজেপি স্টেশনকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়। নিরাপত্তা রক্ষীসহ ডগ স্কোয়াড লাগাতার এই নজরদারিতে অংশ নেয়। তবে সম্প্রতি পার্শ্ববর্তী বাংলাদেশে অস্থিরতার ছড়ানোয় একটু বাড়তি নজরদারি চালাবে  রেল দপ্তর। তবে এবার সাধারনের সাহায্য নিয়ে এই…
Read More
বন্ধ কোচবিহার মেডিকেল কলেজের বহির্বিভাগ

বন্ধ কোচবিহার মেডিকেল কলেজের বহির্বিভাগ

কোচবিহার:- আর জি কর মেডিকেল কলেজের চিকিৎসক মৃত্যুর ঘটনা পর নো সিকিউরিটি নো সার্ভিস এর দাবিতে কোচবিহার মেডিকেল কলেজের বহির্বিভাগ বন্ধ করে দিল কোচবিহার মেডিকেল কলেজের ছাত্রীরা। আজ সকালে বহির্বিভাগ খোলা থাকলেও প্রায় সাড়ে দশটা নাগাদ সেই বহির্বিভাগ বন্ধ করে দেওয়া হয়। যার ফলে দূরদূরান্ত থেকে আসা বহু রোগী ডক্টর দেখাতে না পেরে তারা ভোগান্তির শিকার হয়।
Read More
চালু হবে বিশেষ ব্যবস্থা

চালু হবে বিশেষ ব্যবস্থা

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। পর্যটকদের ভরপুর বিনোদনের জন্য গত কয়েক বছরে দিঘাকে আরো সুন্দর করে তুলতে একাধিক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। এবার দিঘার মুকুটে জুড়ছে আরও এক নতুন পালক। পর্যটকদের মনোরঞ্জনের জন্য দিঘায় খুব তাড়াতাড়ি চালু করা হবে সুসজ্জিত ডবল ডেকার বাস। জানা গেছে, পিপিপি মডেলে পর্যটকদের হোটেল থেকে প্রমোদতরী পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য চালু হতে পারে এই ডবল ডেকার বাস। আপাতত দিঘার রাস্তায় এই বাস নামানো হয়েছে ট্রায়াল রানের জন্য। জেলাশাসক পূর্ণেন্দু মাজি জানান প্রাকৃতিক দুর্যোগের কারণে এখনই প্রমোদতরীর পরিষেবা…
Read More
অসম বাংলা সীমানায় মহাসড়ক অবরোধ আলুর ট্রাক চালকদের

অসম বাংলা সীমানায় মহাসড়ক অবরোধ আলুর ট্রাক চালকদের

আলিপুরদুয়ার:- অসম বাংলা সীমানায় আলুর ট্রাক চালকদের অবরোধে অচল  ইস্ট ওয়েস্ট করিডোর।কয়েক কিলোমিটার লম্বা লাইন তৈরী হয়েছে গাড়ির। কোনো গাড়িই  উত্তর পূর্বের রাজ্য গুলোতে ঢুকতে পারছে না এই অবরোধের কারণে।মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলার আলু ভিনরাজ্যে রপ্তানি বন্ধ। কিন্তু উত্তর প্রদেশ ও বিহার থেকে উত্তর পূর্বের রাজ্যে যাবার পথে অসম বাংলা সীমানার বারোবিশার কাছে, বাংলার আলুর গাড়ির সঙ্গে ভিনরাজ্য থেকে আসা আলু বোঝাই গাড়ি আটকে রেখেছে জেলা প্রশাসন। কোনো গাড়ি তিন দিন কোনো গাড়ি পাঁচ দিন থেকে আটকে রয়েছে অসম সীমানার কাছে। ট্রাক চালকদের অভিযোগ কোনো কারণ না দেখিয়েই আটকে রাখা হয়েছে আলু বোঝাই গাড়ি গুলো। তাদের আরো অভিযোগ ইতিমধ্যেই পচতে শুরু…
Read More
আগামী ১৪ই আগস্ট কোচবিহারে অখন্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন

আগামী ১৪ই আগস্ট কোচবিহারে অখন্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে শোভাযাত্রার আয়োজন

কোচবিহার:- আগামী ১৪ই আগস্ট অখন্ড ভারত সংকল্প দিবস উপলক্ষে অখিল ভারতী বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে কোচবিহার মদনমোহন মন্দির এলাকা থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আজ কোচবিহার প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে জানানো হয় আমাদের প্রতিবেশী রাজ্য বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের তরুণদের মধ্যে মধ্যে দেশের অখন্ডতা,সর্বভৌমত্ব এবং দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যেই এই বিশেষ সভার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রার পাশাপাশি মদনমোহন মন্দির থেকে একটি পথসভার আয়োজন করা হবে বলে জানানো হয় সংগঠন পক্ষ থেকে।
Read More