পশ্চিমবঙ্গ

আরজিকরের ঘটনার প্রতিবাদে বন্ধ কোচবিহারের ওপিডি পরিষেবা

আরজিকরের ঘটনার প্রতিবাদে বন্ধ কোচবিহারের ওপিডি পরিষেবা

কোচবিহার:- আর জি কর হাসপাতালে চিকিৎসকে খুন ও ধর্ষণ এবং পরবর্তীতে আরজিকর হাসপাতালে হামলার ঘটনার প্রতিবাদে কর্ম বিরতির ডাক দিয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা কর্ম বিরতির ফলে বন্ধ রয়েছে কোচবিহার মেডিকেল কলেজের বহির্বিভাগ, বেসরকারি হাসপাতালের বহির্বিভাগ গুলি। একই সঙ্গে বাইরেও চেম্বার করছে না ডাক্তাররা। রোগী দেখাতে এসে ঘুরে যাচ্ছে বহু মানুষ।তবে চালু রয়েছে ইমারজেন্সি পরিষেবা।
Read More
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো বৈকুণ্ঠপুর রাজবাড়ির মনসা পুজো

জলপাইগুড়ি:- জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জলপাইগুড়িতে শুরু হলো বৈকুণ্ঠপুর রাজবাড়ির ৫১৫ বছরের মনসা পুজো। বৈকুন্ঠপুর রাজবাড়ি‌র ঐতিহ্যবাহী মনসা পুজো উত্তরবঙ্গের সবচেয়ে প্রাচীন। এই মনসা পুজোকে কেন্দ্র করে বৈকুন্ঠপুর রাজবাড়ি প্রাঙ্গণে শুরু হয়ে গেছে বিশাল মেলা। বাংলার সবচেয়ে বড় এই মনসা পুজো চলবে ১৯ আগস্ট পর্যন্ত। যদিও মনসা মেলা চলবে ৬ দিন ধরে। প্রতি বছরের মতো এবারও রাজবাড়ি মন্দির প্রাঙ্গনেই তৈরি করা হয়েছে মা মনসার প্রতিমা। বৈকুন্ঠপুর রাজ পরিবারের দুই প্রতিষ্ঠাতা বিশ্ব সিংহ ও শিষ‍্য সিংহ ১৫১০ খৃষ্টাব্দে এই পুজোর সূচনা করেছিলেন। এখন এই পুজোর আয়োজন করেন রাজ পরিবারের বর্তমান সদস্য প্রণতকুমার বসু ও তাঁর পরিবারের সদস্যরা। এই পুজো উপলক্ষে বিষহরির…
Read More
নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ না হলে তারা নিরাপদ থাকবে কোথায়? বললেন ডোনা গঙ্গোপাধ্যায়

নারীরা কর্মক্ষেত্রে নিরাপদ না হলে তারা নিরাপদ থাকবে কোথায়? বললেন ডোনা গঙ্গোপাধ্যায়

আরজি ধর্ষণ ও হত্যা মামলায় তার প্রাথমিক প্রতিক্রিয়া অনেক বিতর্কের জন্ম দিয়েছে। কিছু মহল থেকে বলা হচ্ছে যে এই জঘন্য ঘটনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো একজন ব্যক্তির কাছ থেকে আরও স্পষ্ট প্রতিবাদ আশা করা হয়েছিল। এবার সেই কথাই শোনা গেল প্রাক্তন ভারত অধিনায়কের কণ্ঠে। আরজি করের নারকীয় ঘটনার প্রতিবাদ করেছেন সৌরভ কোনো অনিশ্চিত শর্তে। তাঁর কথায়, “এটা একটা নারকীয় ঘটনা। আশা করি এর কঠোর শাস্তি হবে”। গত রবিবার আরজি করের নৃশংস ঘটনায় প্রাথমিক প্রতিক্রিয়া জানান সৌরভ। তিনি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক। কিন্তু ভারত ও বাংলা নারীদের জন্য নিরাপদ।  সৌরভের প্রতিক্রিয়ায় বিতর্ক তৈরি হয়েছে। ওইদিন মেয়ে সানার অফিসের এক অনুষ্ঠানে গিয়ে সৌরভ…
Read More
গ্রেফতার সন্দীপ ঘোষ

গ্রেফতার সন্দীপ ঘোষ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় নয়া মোড়! এবার প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে রাস্তা থেকে আটক করল সিবিআই। আগেই তাঁকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। তবে সেই ডাকে সাড়া দেননি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। এবার রাস্তা থেকে তাঁকে পাকড়াও করলেন গোয়েন্দারা। কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে হাজিরা দেওয়ার নোটিশ পাঠানো হলেও তাতে হাজিরা দেননি সন্দীপ। উল্টে সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। পুলিশি রক্ষাকবচের আবেদন জানান। তবে তাতে কোনও সুরাহা হয়নি। বরং উচ্চ আদালত তাঁকে সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার কথা বলেন। এবার তাঁকে মাঝরাস্তা থেকে আটক করল সিবিআই। সিজিও কমপ্লেক্সে নিয়ে…
Read More
অস্থায়ীভাবে বন্ধ শিলিগুড়ি নকশালবাড়ির ন্যায্য মূল্যের ওষুধ সেবা কেন্দ্র

অস্থায়ীভাবে বন্ধ শিলিগুড়ি নকশালবাড়ির ন্যায্য মূল্যের ওষুধ সেবা কেন্দ্র

শিলিগুড়ি:- নকশালবাড়ি গ্রামীন হাসপাতালের ন্যায্যমূল্যের ঔষধ সেবা কেন্দ্র অস্থায়ীভাবে বন্ধ হলো।নোটিশ ঝুলিয়ে পরিষেবা বন্ধ করার ঘোষণা দোকানের সামনে! পরিষেবা বন্ধ হতেই সমস্যায় রোগী ও রোগীর পরিজনেরা। ঔষধ নিতে এসে ঘুরে যেতে হচ্ছে সকলকেই। ২০১৪ সালে মুখ্যমন্ত্রীর হাত ধরে এই ন্যায্যমূল্যের ঔষধ সেবা কেন্দ্রের উদ্বোধন হয়। ৬০ শতাংশ কম দামে ঔষধ পাওয়া যেত, পরিষেবা বন্ধ হ‌ওয়ায় অসুবিধা বাড়বে মত সকলের! দ্রুত এই সেবা চালু করার দাবি জানান রোগীর পরিজনেরা। তবে টেন্ডার শেষ হ‌ওয়ার জন্য এই পরিষেবা বন্ধ রয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে এবং ন্যায্যমূল্যের ঔষধ সেবা কেন্দ্র চালু হবে টেলিফোনে জানান নকশালবাড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডঃ কুন্তল ঘোষ।
Read More
১২ ঘণ্টা বন্ধ কে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহারে

১২ ঘণ্টা বন্ধ কে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে কোচবিহারে

কোচবিহার:- আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে SUCI এর ডাকা ১২ ঘণ্টা বন্ধ কে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কোচবিহারে। এদিন বন্ধের সমর্থনে SUCI সমর্থকরা কোচবিহার শহরে একটি মিছিল বের করে। মিছিলটি কোচবিহার MJN মেডিকেল কলেজ হাসপাতালের গেটের সামনে পৌঁছালে পুলিশ সেই মিছিল কে আটকে দেয়। এরপরেই প্রথমে বন্ধ সমর্থকদের সাথে পুলিশের বচসা বাঁধে পরবর্তীতে পুলিশ বন্ধ সমর্থকদের আটক করে, যাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায়।পরবর্তীতে পুলিশ SUCI সমর্থকদের আটক করে নিয়ে যায়। অন্যদিকে বন্ধ কে কেন্দ্র করে সকাল থেকে বেসরকারি পরিবহনের রাস্তায় দেখা না মিললেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সরকারি বাস সময় মতো স্বাভাবিকভাবে চলছে। বন্ধ…
Read More
গোল্ড মেডেলিস্ট হতে চাই, ডায়েরিতে লেখেন আর জি করের তরুণী

গোল্ড মেডেলিস্ট হতে চাই, ডায়েরিতে লেখেন আর জি করের তরুণী

আমি স্বর্ণপদক বিজয়ী হতে চাই। স্নাতকোত্তর পরীক্ষায় (এমডি পরীক্ষা) প্রথম হতে চান। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকের বাবা জানান, নাইট শিফটে যাওয়ার আগে মেয়ে তার ডায়েরিতে এমন স্বপ্ন লিখেছিল। নাইট শিফট যে এমন অভিশপ্ত দিনে পরিণত হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। মিডিয়াড় এক প্রতিবেদনে বলা হয়েছে, তরুণী ডাক্তারের বাবা (যিনি স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন) বলেছেন যে আমার মেয়ে খুব মেধাবী ছিল। তিনি দিনে ১০-১২ ঘন্টা পড়াশোনা করতেন। তিনি প্রায় সব সময় বইয়ের মধ্যে ডুবে থাকতেন। তরুণী চিকিৎসকের বাবা জানান, মেয়েটি তার স্বপ্ন পূরণে কঠোর পরিশ্রম করেছে। কিন্তু এক রাতেই স্বপ্ন ভেঙ্গে গেল। শুক্রবার সকালে আরজি কর…
Read More
তৃণমূল সেনাপতির পক্ষেই গেলো রায়

তৃণমূল সেনাপতির পক্ষেই গেলো রায়

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ‘হেনস্থা’র প্রতিবাদ স্বরূপ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এই মামলাতেই বড় সিদ্ধান্ত নিল আদালত। তৃণমূল ‘সেনাপতি’র বক্তব্য, তথাকথিত যে দুর্নীতির তদন্তের জন্য তাঁকে বারংবার দিল্লি তলব করা হচ্ছে, সেটার চারণভূমি হল পশ্চিমবঙ্গ। অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরা কলকাতার স্থায়ী বাসিন্দা। কলকাতায় ইডির পূর্ণাঙ্গ দফতরও রয়েছে। তা সত্ত্বেও কেন বারবার দিল্লি ডাকা হচ্ছে? এই মামলার শুনানি হয় সর্বোচ্চ আদালতে। তবে রায় সংরক্ষণ করে…
Read More
কতটা প্রভাবশালী হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ

কতটা প্রভাবশালী হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষ লাগাতার চাপের মুখে পড়ে শেষমেশ ইস্তফা দিয়েছিলেন। কিন্তু এর কয়েক ঘণ্টা পরেই তাঁকে নিয়োগ করা হয় ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ হিসেবে। সন্দীপকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, ‘কীভাবে একজন পদত্যাগ করার পর ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে ফিরিয়ে আনা হল? আপনি কি এত ক্ষমতাবান লোক? কোনও ব্যক্তি আইনের ঊর্ধ্বে নয়’। উল্লেখ্য, সন্দীপকে এর আগেও আরজি কর থেকে দু’বার অপসারণ করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতর। কিন্তু তা সত্ত্বেও তিনি সেখানে ফিরে গিয়েছেন। আরেকবার…
Read More
ওর ফোনের কল লিস্ট পরীক্ষা করা উচিত CBIএর , মন্তব্য মমতা ব্যানাজীর

ওর ফোনের কল লিস্ট পরীক্ষা করা উচিত CBIএর , মন্তব্য মমতা ব্যানাজীর

মঙ্গলবার কলকাতা হাইকোর্ট আরজি কর মেডিক্যালের এক মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের তদন্ত সিবিআই-এর হাতে তুলে দিয়েছে। এই ঘটনার তদন্ত করতে গিয়ে মৃত চিকিৎসকের মোবাইল ফোনের কল লিস্টের ওপর বেশি জোর দিচ্ছেন সিবিআই তদন্তকারীরা। সূত্রের খবর, কল লিস্ট থেকে ওই রাতে ঘটনার সঙ্গে আর কারা জড়িত থাকতে পারে তা শনাক্ত করার চেষ্টা করবে সিবিআই। তার ভিত্তিতে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। সিবিআই সূত্রে খবর, ঘটনার রাতে মৃত চিকিৎসক কার সঙ্গে কথা বলেছিলেন তা জানতে চান গোয়েন্দারা। ঘটনা থেকে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে তরুণী চিকিৎসকের সঙ্গে তার প্রেমিকের সাথে শেষ কথা বলেন। এরপর সেমিনার কক্ষে অন্য সহকর্মীদের সঙ্গে…
Read More