শিলিগুড়ি

লাগাতার বৃষ্টির কারণে ফুঁসছে তিস্তা সহ অন্যান্য নদী

লাগাতার বৃষ্টির কারণে ফুঁসছে তিস্তা সহ অন্যান্য নদী

গত তিনদিন ধরে সিকিম সহ পাহাড় ও উত্তরের সমতলে চলছে লাগাতার বর্ষন, শুক্রবার রাতে দ্রুত গতিতে বাড়তে থাকে তিস্তা নদীর জলস্তর, এরই মধ্যে দফায় দফায় তিস্তা ব্যারাজ থেকে ছাড়তে হয় জল, যে কারনে তিস্তা নদীর পাড়ের জনপদে দেখা দেয় চাঞ্চল্য। রাত থেকেই প্রশাসনের পক্ষ থেকে টাকিমারি, মালবাজর সাব ডিভিশনের বিভিন্ন্ এলাকা সহ জলপাইগুড়ি পৌরসভার দুই এবং তিন নম্বর ওয়ার্ডের তিস্তা পাড়ের মানুষজনকে সতর্ক করে চলতে থাকে মাইকে প্রচার। রাতেই জলপাইগুড়ি সদর ব্লকের বোয়াল মারি, নন্দনপুর গ্রামে জলমগ্ন মানুষের খোজ খবর নিতে পৌছে যান সদর মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকেরা। অপরদিকে পাহাড়ে ভারি বৃষ্টির জেরে ডুয়ার্সের বিভিন্ন নদী সহ পাহাড়ী ঝোরা…
Read More
তিনদিন ধরে টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়ের একাধিক বাড়ি ঘর  

তিনদিন ধরে টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়ের একাধিক বাড়ি ঘর  

টানা বৃষ্টির কারণে আবারও ক্ষতিগ্রস্ত হলো মিরিকের থরবো এলাকায় ধসের কারণে ক্ষতিগ্রস্ত হলো একটি বাড়ি। মিরিক প্রশাসনের পক্ষ থেকে গৃহস্থদের সেখান থেকে অন্য জায়গায় সড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। যাতে এলাকার অন্যান্য পরিবার কেউ সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে মিরিক পড়াশোনা পক্ষ থেকে। যেভাবে প্রতিনিয়ত বৃষ্টি আরো বেড়ে চলেছে সেই দিকে নজর রেখেই এলাকার মানুষকে সচেতন করেছে মিলির প্রশাসন। সকাল থেকেই পাহাড়ে বৃষ্টির পরিমাণ ক্রমাগত বাড়ছে মাঝারি থেকে বারিধরণের বৃষ্টিপাত হচ্ছে দার্জিলিং, মিরিক, কালিংপং, কার্শিয়াং সহ সিকিমের বিভিন্ন পার্বত্য এলাকা ইতিমধ্যেই সিকিমের রংপুর থেকে সিংথাম যাওয়ার মাঝে বেশ কিছু জায়গায় ধসের কারণে দশ নম্বর জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে।
Read More
ভারী বৃষ্টিপাতে বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে

ভারী বৃষ্টিপাতে বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে

কয়েকদিন গরমে নাজেহাল হয়ে পড়েছিল পাহাড় সহ সমতলের বাসিন্দারা। দার্জিলিংয়ের গরম গত ৩০ বছরের রেকর্ড ভেঙে ফেলায় আরও গরম পড়ার আশঙ্কায় ছিলেন পাহাড়বাসীরা। এরই মধ্যে বুধবার থেকে শুরু হয়েছে বমষ্টিপাত। বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় বিরামহীন বৃষ্টি। কখনও ভারি আবার কখন অতি ভারি বৃষ্টিপাতে সমতলের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। পাহাড়ে নেমেছে ধস। ইতিমধ্যেই পাহাড় সহ সমতলের বিভিন্ন নদীতে বাড়তে শুরু করেছে জলস্তর। তিস্তা মহানন্দা, তোর্সা, জলঢাকা সহ বিভিন্ন নদীতে জলস্তর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজ উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। সেই মতো শুক্রবার সকাল থেকেই পাহাড় ও সমতলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত শুরু…
Read More
বৃহস্পতিবার সকালে মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্তারা শিলিগুড়ির পুলিশ কর্মীদের সংবর্ধিত করল

বৃহস্পতিবার সকালে মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ কর্তারা শিলিগুড়ির পুলিশ কর্মীদের সংবর্ধিত করল

বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট কার্যালয়ের ওই পুলিশকর্মীদের সংবর্ধিত করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর সহ অন্যান্য উচ্চ পদস্থ পুলিশ কর্তারা। গতবছর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা এলাকায় এক নাবালিকাকে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল। ওই ঘটনার তদন্তে নেমে দোষীকে গ্রেপ্তার করার পাশাপাশি দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে কর্তব্যরত অফিসার এবং পুলিশকর্মীরা। চলতি মাসেই আদালত ওই দোষীকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয়। ওই ঘটনার তদন্তভার যে সমস্ত অফিসারদের ঘাড়ে ছিল সেই সমস্ত অফিসারদের আজ পুলিশ কমিশনার সংবর্ধিত করেন। এছাড়াও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার পুলিশ কর্মীদের ভালো কাজের জন্য এবং নিষ্ঠার জন্য সংবর্ধিত করেন পুলিশ কমিশনার। বৃহস্পতিবার ওই সংবর্ধনা অনুষ্ঠানে মোট 22…
Read More
শুরু হল রেল লাইন মেরামতের কাজ, ২৬ থেকে ৩০ তারিখ পর্যন্ত

শুরু হল রেল লাইন মেরামতের কাজ, ২৬ থেকে ৩০ তারিখ পর্যন্ত

বৃষ্টিকে উপেক্ষা করেই চলছে আপ ও ডাউন লাইনের মেরামতির কাজ। সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ট্রাক বা কোন ভারী যানবাহন চলাচল করতে পারবে না রাঙাপানি এন সি ৫ লেবেল ক্রসিং দিয়ে। তার বদলে অল্টারনেটিভ রুট করে দেওয়া হয়েছে। রাজ্য সড়কের মোহাম্মদ বক্স মোড় ও মেডিকেল মোড় থেকেই ট্রাক ও ভারী যানবাহন গুলিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ এবং রেল পুলিশ। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
Read More
সিকিম থেকে নিয়ে আসা বিপুল পরিমাণে অবৈধ নামিদামী মদ উদ্ধার করল শিলিগুড়ি আবগারি দপ্তর

সিকিম থেকে নিয়ে আসা বিপুল পরিমাণে অবৈধ নামিদামী মদ উদ্ধার করল শিলিগুড়ি আবগারি দপ্তর

পুজোর মুখে বড়সড় সাফল্য পেল শিলিগুড়ি আবগারি দপ্তর। রাজস্ব ফাঁকি দিয়ে বেআইনিভাবে মদ বিক্রি করতে নিয়ে আসা বিপুল পরিমাণে সিকিমের মদ আটক করলো আবগারি দপ্তর। ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে বিভিন্ন নামি কোম্পানীর বেআইনি মদ। গ্রেফতার দুই ব্যক্তি। যদিও তদন্তের স্বার্থে ধৃতদের নাম প্রকাশ্যে আনে নি আবগারি দপ্তর। জানা গিয়েছে, স্পেশাল কমিশনার অফ রেভিনিউ এর কাছ থেকে পাওয়া গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালায় আবগারি দপ্তর। মঙ্গলবার রাতে আবগারি বিভাগের কাছে খবর আসে, সিকিম থেকে একটি চার চাকা গাড়ি করে প্রায় ১৯লক্ষ টাকার মদ দার্জিলিং জেলায় ঢুকছে। এই খবরের ভিত্তিতে অভিযানের জন্য একটি টিম সাজায় আবগারি বিভাগের আধিকারিকেরা। দার্জিলিংয়ের ঘুম…
Read More
বাড়িতে চুরি করতে এসে এলাকাবাসীদের কাছে হাতেনাতে আটক দুই যুবক

বাড়িতে চুরি করতে এসে এলাকাবাসীদের কাছে হাতেনাতে আটক দুই যুবক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিপাইপাড়া এলাকার এক বাড়িতে দিনদুপুরে বাড়ির দেওয়াল টোপকে দুই যুবক ঘরে ঢোকে। সেই বাড়ি থেকে কিছু জিনিসপত্র নিয়ে পালানোর সময় দুই যুবক ধরা পড়ে যায় এলাকাবাসীদের হাতে। দুজনকে ধরে গাছে বেঁধে রাখে স্থানীয়রা। এরপরই খবর দেওয়া হয় পুলিশকে। এনজেপি থানার পুলিশ পৌঁছে দুই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানান, এলাকার প্রত্যেকটি বাড়ি থেকেই প্রায় জিনিসপত্র চুরি যাচ্ছে। ধৃত দুই যুবক এই সমস্ত চুরির ঘটনায় যুক্ত থাকতে পারে বলে অনুমান করছেন অনেকেই।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
পথ দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার হেলমটবহীনদের গোলাপফুল দিয়ে সচেতন করলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

পথ দুর্ঘটনা এড়াতে মঙ্গলবার হেলমটবহীনদের গোলাপফুল দিয়ে সচেতন করলেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা

পথ দুর্ঘটনা এড়াতে ট্রাফিক নিয়ম নিয়ে সচেতনতামূলক কর্মসূচি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের। মঙ্গলবার সাহুডাঙ্গিহাট পিকে রায় উচ্চ বিদ্যালয় ও ক্যানেলরোড ট্রাফিক আউট পোস্টের যৌথ উদ্দ্যোগে সাহুডাঙ্গি ক্যানেল মোড়ে এই কর্মসূচি নেওয়া হয়। এদিন হেলমটবহীনদের গোলাপফুল দিয়ে সচেতন করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও ট্রাফিক পুলিশের কর্মীরা।এর পাশাপাশি তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে গারিচালকেদের হাতে প্রায় ৪০০ বোতল গ্লুকোজ ও জলের বোতল তুলে দেওয়া হয় ক্যানেলরোড ট্রাফিক আউট পোস্টের তরফে। এদিনের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ক্যানেলরোড ট্রাফিক আউট পোস্টের ওসি বুদ্ধ তামাং, সাহুডাঙ্গিহাট পিকে রায় প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরি সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ পুলিশের কর্মীরা।
Read More
গণ্ডারের খাদ্যের যোগান দেওয়া নিয়ে চিন্তিত বন দফতর

গণ্ডারের খাদ্যের যোগান দেওয়া নিয়ে চিন্তিত বন দফতর

এশিয়ার এক শৃঙ্গি গণ্ডারের বাসভূমি বলতে বোঝায় আসাম এবং উত্তরবঙ্গে গভীর জঙ্গল সংলগ্ন নদীর পার্শ্ববর্তী ঘন ঘাসের খোলামেলা পরিসর, তবে এই দুই অঞ্চলে এই গ্রাস ল্যান্ড একদিকে যেমন সীমিত ওপর দিকে ক্রমবর্ধমান বাইসনের সংখ্যা সহ অন্যান্য নানান কারনে ক্রমশ কমেছে গণ্ডারের সীমিত বিচরণ ভূমি। যদিও পশ্চিমবঙ্গ সরকারের দাবী বিগত কয়েক বছরে মাত্র দুই বর্গ কিলোমিটার ঘাস ভূমি তৈরী করা হয়েছে এসিয়ান রাইনো কুলের পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির কারণে। রবিবার ওয়ার্ল্ড রাইনো ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে গরুমারা জাতীয় উদ্যানের বনাধিকারিক দ্বিজপ্রতীম সেন এমনটাই জানালেন। এরই সঙ্গে ডি এফ ও গরুমারা ন্যাশনাল পার্ক আরও জানান,বৃদ্ধি পেয়েছে গণ্ডারের সংখ্যা ৫৫…
Read More
পুলিশের মনের মানসিকতার পরিবর্তন আনতে রাজ্যব্যাপী থানা শুদ্ধিকরণে নামলো বিজেপি মহিলা মোর্চা

পুলিশের মনের মানসিকতার পরিবর্তন আনতে রাজ্যব্যাপী থানা শুদ্ধিকরণে নামলো বিজেপি মহিলা মোর্চা

পুলিশ শাসক দলের দলদাসে পরিনত হয়েছে,বিরোধীদের এমন অভিযোগে দির্ঘদিনের।শুধু তাই নয়,রাজ্য খুন,ধর্ষন সহ একাধিক ঘটনা নিয়ে পুলিশের যা ভুমিকা তা নিয়ে রীতিমতো প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন।ইতিমধ্য আরজি কর নিয়ে ব্যাকফুটে পুলিশ মহল। সেই কারনে পুলিশের যাতে শুভ-বুদ্ধির উদয় হয়,তাদের মনের মানসিকতার পরিবর্তন ঘটে সেই লক্ষ্য সোমবার রাজ্যব্যাপী থানা সুদ্ধিকরনের ডাক দেয় বিজেপির মহিলা মোর্চা। এদিন শিলিগুড়ি থানায় এই কর্মসুচি গ্রহন করা হয়। ঝাড়ু ও গঙ্গা জল নিয়ে থানার গেটে হাজির হয়ে থানা শুদ্ধিকরণ করেন সংগঠনের সদস্যারা।
Read More