শিলিগুড়ি

ধর্ষনের অভিযোগে কাজল বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ

ধর্ষনের অভিযোগে কাজল বর্মন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ

যুবতীকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ভক্তিনগর থানার পুলিশ। ধৃতের নাম কাজল বর্মন। শিলিগুড়ি পুরনিগমের ৪৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। জানা গিয়েছে, কাজল বর্মন একটি বাড়িতে ভাড়া থাকতো।সেই বাড়িতেই বাবা ও মায়ের সঙ্গে থাকে ২৬ বছরের এক যুবতী।গত ৩ অক্টোবর রাতে বাথরুমে গিয়েছিল যুবতী। অভিযোগ, সেইসময় কাজল বর্মন তাকে জোর করে ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর যুবতীর পরিবারের তরফে ভক্তিনগর থানায় অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে শুক্রবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Read More
শনিবার সকালে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী

শনিবার সকালে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছলেন শুভেন্দু অধিকারী

উত্তরবঙ্গ সফরে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছতে দলের নেতাকর্মী সমর্থকরা থাকে সংবর্ধনা জানান। এরপর সড়ক পথ দিয়ে তিনি সোজা চলে যান কালচিনির উদ্দেশ্যে। জানা গিয়েছে, এদিন কালচিনিতে একাধিক কর্মসূচি রয়েছে তার।
Read More
শুক্রবার কার্নিভাল নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

শুক্রবার কার্নিভাল নিয়ে বৈঠক করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

দূর্গা পুজোর কার্নিভাল নিয়ে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এবছর কার্নিভালে মোট ১৩টি ক্লাব অংশগ্রহণ করবে। এদিনের বৈঠকে কার্নিভাল নিয়ে সমস্ত আলোচনা করা হয়।কখন কোন রাস্তা দিয়ে কার্নিভালের গাড়িগুলো বের করা হবে, কোন সময়ে কোন ক্লাব অংশগ্রহণ করবে সেইসমস্ত কিছু বৈঠকে জানানো হয়। কার্নিভালে অংশগ্রহণকারী ১৩টি ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে।প্রথম স্থানাধিকারী ক্লাবকে ৭৫ হাজার টাকা, দ্বিতীয় ৬০ হাজার টাকা, তৃতীয় স্থানাধিকারীকে ৫০ হাজার টাকা দেওয়া হবে।এছাড়াও অন্যান্য অংশগ্রহণকারী ক্লাব গুলোকে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। এছাড়াও ২৭ অক্টোবর বিজয়া সম্মেলনীর মধ্য দিয়ে বিভিন্ন ক্লাবকে শারদ সম্মান জানানো হবে।প্রথম পুরস্কার ৩৫ হাজার, দ্বিতীয় ২৫ হাজার, তৃতীয় ২০ হাজার, চতুর্থ ১৫…
Read More
থেট কালচারের অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একাধিক ছাত্রকে বহিষ্কার করা হয়

থেট কালচারের অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে একাধিক ছাত্রকে বহিষ্কার করা হয়

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক অভিযোগ তুলে আন্দোলনে নেমেছিল জুনিয়র চিকিৎসকেরা। এরপরে বিভিন্নভাবে থেট কালচারও চলত এরই অভিযোগ একাধিক ছাত্রকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়। অন্যদিকে এরপরে মেডিকেল কলেজের ডিন সহকারী  ডিন। পদের থেকে সরিয়ে দেওয়া হয়। এবার অধ্যক্ষের প্রতি আস্থা হারিয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে চিঠি পাঠাতে চলেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন বিভাগের ১৭জন বিভাগীয় প্রধানেরা। অভিযোগ, কারচুপি করে বাছাই করা পড়ুয়ার নম্বর বাড়ানো হয়েছিল মার্কশিটে।
Read More
মঙ্গলবার বোনাসের দাবিতে শ্রমিক ভবনের সামনে বিক্ষোভ করেন চা শ্রমিকরা

মঙ্গলবার বোনাসের দাবিতে শ্রমিক ভবনের সামনে বিক্ষোভ করেন চা শ্রমিকরা

শিলিগুড়ি: ২০ শতাংশ বোনাসের দাবিতে গতকাল পাহাড় জুড়ে ১২ ঘন্টার বনধ পালিত হয় চা শ্রমিক সংগঠনের যৌথমঞ্চের তরফে। পরদিনই বোনাস ইস্যুতে ত্রিপাক্ষিক বৈঠক বসে দাগাপুরের শ্রমিক ভবনে। বৈঠক পর্বকে কেন্দ্র করে এদিন দাগাপুর শ্রমিক ভবনে উপস্থিত হন বিভিন্ন চা বাগানের শ্রমিকেরা। বোনাসের দাবিতে শ্রমিক ভবনের সামনেই বিক্ষোভে শামিল হন শ্রমিকেরা।
Read More
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে চেক তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে চেক তুলে দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

শনিবার শহরের পুরাতন বাজার বিধান মার্কেট অগ্নিকাণ্ডের কবলে পরে।এই অগ্নিকাণ্ডের ফলে ২২টি দোকান ক্ষতিগ্রস্ত হয়।পরের দিন শহরে মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এসে ঘোষণা করেন সকল ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের অর্থ সহযোগিতা করা হবে।সেই মতেই মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের সভাকক্ষে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতে চেক তুলেদেন মেয়র গৌতম দেব সহ পুর-কমিশনার সচিব মেয়র পারিষদ বোরো চেয়ারম্যান কাউন্সিলরেরা। মোট ২২টি দোকান মালিকের মধ্যে ৯ জনকে ১ লক্ষ‍্য এবং বাকি ১৩ জনকে ৫০ হাজার টাকার চেক এই অনুষ্ঠানের মধ্যে তুলে দেওয়া হয়। চেক প্রদানের পর সকল আধিকারিক ও দোকান মালিকদের সঙ্গে আলোচনা করে মেয়র গৌতম দেব জানান, পুজোর মুখে এই আগুন একটি ঘটনা তাই সমবেদনা জানাবার…
Read More
সোমবার শিলিগুড়িতে আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন দার্জিলিং জেলার মহিলা তৃণমূল কংগ্রেস

সোমবার শিলিগুড়িতে আরজিকর ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন দার্জিলিং জেলার মহিলা তৃণমূল কংগ্রেস

আরজিকর কান্ডে নির্যাতিতার বিচারের দাবিতে শিলিগুড়িতে মানব বন্ধন করল দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। সোমবার শিলিগুড়ির হাসমি চক থেকে ওই মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়। সারা রাজ্যে ১৭৫ কিলোমিটার মানব বন্ধন কর্মসূচি নিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। সেইমতো এদিন শিলিগুড়িতে ওই কর্মসূচি নেওয়া হয়। দেড় মাসের বেশি সময় অতিক্রান্ত হলেও এখনও নির্যাতিতার বিচার মেলেনি। তবে সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তে উদাসীনতার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল হয় তৃণমূল কংগ্রেস।
Read More
বিপুল মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ

বিপুল মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ

শিলিগুড়ি, অভিনব কায়দায় শিলিগুড়ি থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বিদেশি মদ। তার আগেই বিপুল পরিমাণে মদ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো প্রধাননগর থানার পুলিশ।ধৃতের নাম অজয় কুমার শাহ। সে বিহারের ছাপরার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতে তার কাছ থেকে উদ্ধার হয় কয়েকটি চকলেটের কাটুন এরপর সেই কাটুন খুলতেই দেখা যায় চকলেটের ব্রমের আড়ালে বিদেশী মদ পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এরপর ঘটনাস্থলেই ওই ব্যক্তিকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় প্রধাননগর থানায়।উদ্ধার হওয়া মদের বাজারমূল্য লক্ষাধিক টাকা। ধৃতকে…
Read More
বোনাসের দাবিতে শ্রমিক সংগঠনের পাহাড়ে ১২ ঘন্টার বনধের ডাক

বোনাসের দাবিতে শ্রমিক সংগঠনের পাহাড়ে ১২ ঘন্টার বনধের ডাক

পুজোর মুখে বোনাসের দাবিতে শ্রমিক সংগঠনের সঙ্গে বেঠকে সমাধান সুত্র না মেলায় আজ সোমবার ১২ ঘন্টার পাহাড় বনধের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। রবিবার অনেক রাত পর্যন্ত চা বাগান মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠক হয় শ্রমিক ভবনে। এদিকে শ্রমিক ভবনের সামনে ২০ শতাংশ বোনাসের দাবিতে ধর্ণা ও অবস্থান বিক্ষোভে সামিল হয়েছিল চা বাগানের শ্রমিকরা। কিন্তু মালিক পক্ষ ১৩ শতাংশ বোনাসের দাবিতে অনড় থাকে। অন্যদিকে শ্রমিকরাও ২০ শাতাংশের বোনাসের দাবিতে অনড়। মালিক পক্ষের সাথে বৈঠক এদিন কার্যত নিস্ফলে পরিণত হয়। এরপরই আজ সোমবার ১২ ঘন্টার বনধের ডাক দেয় শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চ। সকাল ৬ টা থেকো সন্ধ্যা ৬ টা…
Read More
শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

শিলিগুড়ির বিধান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড

শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন। আগুনের তীব্রতা এতটাই যে পুড়ে ছাই হয়ে গেছে একের পর এক দোকান। এখনও পর্যন্ত মোট ৮টি দোকান ক্ষতিগ্রস্ত হবার কথা জানা গেছে। কালো ধোঁয়ায় চারিপাশ একেবারে ঢেকে গেছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য দমকল এসে উপস্থিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। ঠিক কী কারণে এই আগুন লেগেছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি এখনও। পুজোর মুখে এহেন পরিস্থিতিতে আচমকা ক্ষতির কারণে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছালেও সেই ইঞ্জিন নাকি ঠিকমতো কাজ…
Read More