শিলিগুড়ি

শিলিগুড়িতে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ

শিলিগুড়িতে উদ্ধার সদ্যজাত শিশুর মৃতদেহ

শিলিগুড়ি শহরে সদ্যজাত শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। আবর্জনার স্তূপ থেকে উদ্ধার হল মৃত সদ্যজাত  শিশুর দেহ। বুধবার সন্ধে নাগাদ শিলিগুড়ি শহরের খালপাড়া আউটপোস্ট এলাকায় আবর্জনার স্তূপের মধ্যে একটি সদ্যজাত শিশুকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল ছড়ায় শিলিগুড়ি ডাঙ্গিপাড়ার বিবেকানন্দ রোডে। স্থানীয়রা জানান আবর্জনা স্তূপ থেকে প্লাস্টিক কোরানোর সময় এক মহিলার নজরে আসে ওই সদ্যজাত শিশুর দেহটি। তারপরে স্থানীয়দের বিষয়টি জানানোর পর খবর দেওয়া হয় শিলিগুড়ি থানার খালপাড়া আউটপোস্টের পুলিশকে। খালপাড়ার আউট পোস্টের পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতলে পাঠিয়ে দেয়। কিভাবে, কোথা থেকে দেহটি এল তার তদন্ত শুরু করেছে খালপাড়া আউট পোস্টের পুলিশ। প্রাথমিকভাবে…
Read More
কৃষ্ণ চন্দ্র পালের মৃত্যু বার্ষিকী পালন করা হল যথা সন্মানের সাথে

কৃষ্ণ চন্দ্র পালের মৃত্যু বার্ষিকী পালন করা হল যথা সন্মানের সাথে

শিলিগুড়ি : ১৮ই সেপ্টেম্বর ২০১৯ সালে ঠিক আজকের এই দিনটিতে ২৩ নম্বর ওর্য়াডের পুরপিতা তথা জেলা তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস‍্য কৃষ্ণ চন্দ পালের পঞ্চম বর্ষ মৃত্যু বার্ষিকী পালিত হোল যথা সন্মানের সাথে। মেয়র গৌতম দেব জানান বয়সে ছোট হলেও কৃষ্ণ তার খুব কাছের বন্ধু ছিল। ওর অকালে চলে যাওয়াটা দলের পক্ষে খুব ক্ষতি হয়।প্রতি বছর এই দিনটি আসলেই মনটা ভারাক্রান্ত হয়ে যায়।
Read More
সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে জশন-ই-ঈদ মিলাদুন্নবি’ উৎসব

সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় উদযাপন করা হচ্ছে জশন-ই-ঈদ মিলাদুন্নবি’ উৎসব

শিলিগুড়ি : সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে উদযাপন করা হলো 'জশন-ই-ঈদ মিলাদুন্নবি' উৎসব অর্থাৎ নবী দিবস। ইসলাম ধর্মে ‘ইদ-মিলাদ-উন-নবী’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ইদ-মিলাদ-উন-নবী উৎসবটি বাংলায় নবী দিবস নামে পরিচিত। ইসলাম ধর্মের প্রবর্তক মহম্মদের জন্মদিনটি স্মরণ করে প্রতি বছর ইদ-মিলাদ-উন-নবী পালিত হয়। তাই সোমবার সকাল থেকেই শিলিগুড়ির বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে এই উৎসব। বেলা বাড়তেই বিভিন্ন জায়গা থেকে বেরিয়েছে জুলুস। একাধিক তাজিয়া বের হতেও দেখা গিয়েছে শিলিগুড়ির রাজপথে। এছাড়াও এদিন বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আয়োজন করা হয় ফুড প্যাকেট ডিস্ট্রিবিউশন ক্যাম্প। ঠিক তেমনি শিলিগুড়ির বর্ধমান রোডের ঝংকার মোড়ে দাতা মালংসা দাতা শাহীম সাহ-র তরফে জুলুসে আগত সকলকে ফুড…
Read More
৪৩টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো মাটিগাড়া থানার পুলিশ

৪৩টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো মাটিগাড়া থানার পুলিশ

বিভিন্ন সময় শিলিগুড়ি শহরের মাটিগাড়া থানার অন্তর্গত বিভিন্ন প্রান্ত থেকে চুরি এবং ছিনতাই হওয়া ৪৩ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানার পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বিভিন্ন সময়ে দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন উদ্ধার করে তার প্রকৃত মালিকের খোঁজে তদন্ত করে তা প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানাই এই উদ্যোগ নিয়ে আসছে বেশ কিছুদিন ধরে। এতে খুশি শহরের আমজনতা। শিলিগুড়ি শহর লাগোয়া মাটিগাড়া এলাকার রাস্তাঘাটে এবং অনেক সময় বাড়িতেও মোবাইল চুরি এবং ছিনতাই এর ঘটনা ঘটে। প্রতিটি ক্ষেত্রেই মোবাইল চুরির এবং ছিনতাই এর…
Read More
৩৩টি চুরি যাওয়া ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ

৩৩টি চুরি যাওয়া ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ

শিলিগুড়ি, চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল শিলিগুড়ি থানার পুলিশ।জানা গিয়েছে, শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকায়  বেশকিছুদিন ধরে চুরির ঘটনা ঘটছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মোট ৩৩টি ফোন উদ্ধার করে পুলিশ।তার মধ্যে এদিন ২৯টি ফোন প্রকৃত মালিকের হাতে তুলে দেয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। অন্যদিকে হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
Read More
পুজোর আগে অসামাজিক কাজ রুখতে তৎপর  এনজেপি থানার পুলিশ

পুজোর আগে অসামাজিক কাজ রুখতে তৎপর  এনজেপি থানার পুলিশ

শিলিগুড়ি : পুজোর আগে অসামাজিক কাজ রুখতে তৎপর হলো এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। মূলত শারদীয়া উৎসবকে সুষ্ঠু মত সম্পন্ন করতে তৎপর রাজ্য পুলিশ প্রশাসন। অসামাজিক কাজ রূখতে বাড়তি নিরাপত্তা কর্মী নিয়োগ করেছে প্রশাসন। বিভিন্ন থানা গুলিকে নির্দেশ দেওয়া হয়েছে অসামাজিক কাজে বিরুদ্ধে তৎপর হওয়ার জন্য। সেই নির্দেশ মেনে অসামাজিক কাজের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এনজেপি থানার পুলিশ। প্রতিনিয়ত চলছে বিভিন্ন এলাকায় পুলিশি অভিযান। বৃহস্পতিবার রাতে এমনই ফুলবাড়ি বাইপাস ও বারিভাসায়, এই দুটি পৃথক জায়গায় হানা দিয়ে প্রচুর পরিমাণে দেশি মদ উদ্ধার করে। ঘটনায় গ্রেফতার করা হয় বিকাশ বর্মন ও দীপক দাস নামে দুই ব্যক্তিকে। জানা গেছে ধৃতরা দীর্ঘদিন ধরেই পুলিশের…
Read More
পুজোয় মহিলা সুরক্ষায় বিশেষ নজর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের

পুজোয় মহিলা সুরক্ষায় বিশেষ নজর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন। গণেশ পূজোর মধ্য দিয়েই পুজোর আমেজ চলে আসে। পুজো পুজো রব চারিদিকে। আকাশে পেজা তুলোর মত সাদা মেঘের ভেসে বেড়ানো সহ কাশফুল হাওয়ার দোলায় দুলে দুলে ওঠার সুন্দর দৃশ্য ইতিমধ্যেই জানান দিচ্ছে মা আসছে। মাকে আগমনের জন্য ইতিমধ্যেই সমস্ত দুর্গাপুজো উদ্যোক্তারা কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। অন্যদিকে শান্তিপূর্ণ ও অবাধ দূর্গা পুজো পালন করতে সজাগ দৃষ্টি রেখেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সহ শিলিগুড়ি পুর নিগম, দমকল, বিদ্যুৎ বিভাগ সহ জরুরী পরিষেবা দপ্তরের কর্মীরা। অন্যদিকে পুজো উদ্যোক্তাদের সাথে বৈঠকের পাশাপাশি জরুরী বিভাগের সাথেও দফায় দফায় বৈঠক করে অপ্রীতিকর বা জরুরী পরিষেবা প্রদানের সময় কি কি ব্যবস্থা গ্রহণ…
Read More
আরজিকর ঘটনার প্রতিবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে প্রশংসা করেলেন শুভেন্দু অধিকারী

আরজিকর ঘটনার প্রতিবাদ চালিয়ে যাওয়ার সিদ্ধান্তকে প্রশংসা করেলেন শুভেন্দু অধিকারী

শিলিগুড়ি:- মঙ্গলবার দলীয় কর্মসুচীতে যোগ দিতে উত্তরবঙ্গে এলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সরক পথে মাথাভাঙ্গার উদ্যশ্য রওনা দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি এয়ে একাধিক বিষয় নিয়ে রাজ্যের সরকারকে একহাত নেন তিনি। আরজি কর কান্ড নিয়ে চিকিৎসকদের লাগাতার চালিয়ে যাওয়া আন্দোলনকে বন্ধ করে মঙ্গলবার বিকেল ৫টার মধ্য কাজে যোগ দেওয়ার নির্দেশ দেন দেশের সর্বচ্চ আদালত।তবে যতক্ষন না দোষীরা উপযুক্ত শাস্তি না পাচ্ছে ততক্ষন আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তাদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ প্রসঙ্গে জানান,রাজ্যের শিক্ষা,স্বাস্থ্য, জেলে গিয়েছে, এবার স্বাস্থ্য জেলে যাচ্ছে।
Read More
সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব

কলেজ ও হাসপাতাল চত্বরকে জঞ্জাল মুক্ত করতে ভিত্তি প্রস্তর স্থাপনের মধ্য দিয়ে শুরু হল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের প্রথম ধাপের কাজ। সোমবার এই কাজের সূচনা করেন মেডিকেল কলেজের হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব ও মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। গৌতম দেব জানান, মেডিকেল কলেজে ও হাসপাতাল চত্বরে আনাচে-কানাচে আবর্জনা স্তূপ জমা হয়ে থাকে। ক্লিনিক্যাল আবর্জনা গুলি একটি বেসরকারি কোম্পানি দ্বারা অপসারণ করা হলেও অন্যান্য আবর্জনা হাসপাতাল চত্বরে পড়ে থেকে পরিবেশকে দূষিত করে। সেই দিক বিবেচনা করে হাসপাতালের আবর্জনাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর প্রকল্পের মধ্য দিয়ে সেগুলোকে অন্য রূপ দেওয়া…
Read More
আরজি কর ঘটনায় বিচারের দাবিতে শিলিগুড়িতে ‘অভয়া ভোর দখল’ কর্মসূচির আয়োজন

আরজি কর ঘটনায় বিচারের দাবিতে শিলিগুড়িতে ‘অভয়া ভোর দখল’ কর্মসূচির আয়োজন

শিলিগুড়ি : কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একজন শিক্ষানবিশ মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শিলিগুড়িতে 'অভয়া ভোর দখল' কর্মসূচির আয়োজন করা হয়। অর্জুন মন্টু ঘোষ সহ শিলিগুড়ির বিপুল সংখ্যক মানুষ সোমবার সকালে শহরের হাশমি চকে মোমবাতি জ্বালান এবং ন্যায়বিচার না হওয়া পর্যন্ত 9 আগস্টের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের পাশাপাশি অর্জুন পুরস্কারপ্রাপ্ত মন্টু ঘোষও বিক্ষোভ ও শপথ অনুষ্ঠানে অংশ নেন।ভোর ৪টা ১০ মিনিটে 'অভয়া ভোর ডাকল' অনুষ্ঠিত হয়।তবে ঘোষ বলেন, বিচারের দাবিতে এই বিক্ষোভ করা হচ্ছে। আমরা মোমবাতি জ্বালিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেছি। আমরা শপথ নিচ্ছি যে একজন…
Read More