শিলিগুড়ি

সাইনবোর্ড ও হোর্ডিংয়ে “বাংলা” বাধ্যতামূলক করল শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন

সাইনবোর্ড ও হোর্ডিংয়ে “বাংলা” বাধ্যতামূলক করল শিলিগুড়ি মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন

শিলিগুড়ি শহরে শপিং মল থেকে শুরু করে বড় বড় দোকান, প্রতিষ্ঠানগুলিতে সাইনবোর্ড রয়েছে। তাতে ইংরেজি, হিন্দি থাকলেও বহু জায়গায় বাংলা ভাষা উধাও। এ নিয়ে বিভিন্ন সংগঠন এর আগে আন্দোলন, প্রতিবাদে সামিল হয়েছেন। যেকারণে বহুদিন ধরেই দাবি উঠছিল শিলিগুড়ি শহরজুড়ে সাইনবোর্ড, হোর্ডিংগুলিতে বাংলা বাধ্যতামূলক করা হোক। কিছুদিন আগে এব্যাপারে মেয়র গৌতম দেবও জানিয়েছিলেন সাইনবোর্ডে বাংলা রাখতে হবে। এরপরই এব্যাপারে পুরনিগমের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাইনবোর্ড, হোর্ডিংয়ে অন্য ভাষা থাকলেও বাংলা রাখতেই হবে বলেই জানিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শপিং মল, রেস্টুরেন্ট, হাসপাতাল, অফিস থেকে শুরু করে অন্যান্য সংস্থাগুলিকে এই নির্দেশিকা মানতে হবে।…
Read More
বাংলা নুতন বছরকে স্বাগত জানাতে তৈরি শিলিগুড়ি পুরনিগম সহ সকল শিল্পী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ

বাংলা নুতন বছরকে স্বাগত জানাতে তৈরি শিলিগুড়ি পুরনিগম সহ সকল শিল্পী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ

১৫ই এপ্রিল বাংলা নতুন বছর শুরু হতে চলেছে। সেই নুতন বছরকে স্বাগত জানাতে তৈরি শিলিগুড়ি পুরনিগম সহ এশহরের সকল শিল্পী ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। রাজ‍্য দিবস ও এসো হে বৈশাখ পালনের প্রস্তুতি সভা হয়ে গেল রামকিংঙ্কর প্রদর্শনী কক্ষে। এই প্রস্তুতি সভায় শহরের সকল শ্রেণির শিল্পী সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা এই অনুষ্ঠানকে সম্পূর্ণ রূপে সার্থক করে তুলতে নানান জনের নানান মতামত ব‍্যক্ত করেন। পরিশেষে মেয়র এক বক্তব্যে জানান, সম্পূর্ণ অনুষ্ঠানকে সার্থক করে তোলাই লক্ষ্য। এছাড়াও সকালে রঙিনময় প্রভাতফেরি দিয়ে শুরু হয়ে সন্ধ্যায় বৈশাখী আড্ডা সবটাই থাকছে।
Read More
চা শ্রমিকদের বোনাসের দাবি নিয়ে বিক্ষোভ শিলিগুড়ি উত্তরকন্যাতে

চা শ্রমিকদের বোনাসের দাবি নিয়ে বিক্ষোভ শিলিগুড়ি উত্তরকন্যাতে

চা বাগানের জমি পর্যটনের কাজে ব্যবহারের সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে এবং বকেয়া মজুরি ও বোনাসের দাবিতে আজ শিলিগুড়িতে চা শ্রমিকদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। তরাই ও ডুয়ার্সের বিভিন্ন চা শ্রমিক সংগঠনগুলোর উদ্যোগে এই আন্দোলন সংগঠিত হয়। আজ সকাল থেকেই চা শ্রমিকরা শিলিগুড়ির জলপাই মোড়ে জড়ো হতে শুরু করেন। পরে সেখান থেকে একটি বিশাল মিছিল আয়োজন করা হয়, যার গন্তব্য ছিল উত্তরকন্যা, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের প্রশাসনিক দফতর। চা শ্রমিকরা দাবি তোলেন, চা বাগানের ৩০ শতাংশ জমি পর্যটনের জন্য ব্যবহার করা হলে শ্রমিকদের বাসস্থান ও জীবিকার উপর বিরূপ প্রভাব পড়বে। তাঁরা এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি, শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং বকেয়া বোনাস…
Read More
২০ তারিখ থেকে শিলিগুড়িতে দ্বিতীয়বারের জন্য আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার ২০২৫

২০ তারিখ থেকে শিলিগুড়িতে দ্বিতীয়বারের জন্য আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার ২০২৫

শহর শিলিগুড়িতে দ্বিতীয়বারের জন্য আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার ২০২৫। বুধবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথাই জানালেন উদ্যোক্তারা। প্রথম বছর ব্যাপক সাড়া পাওয়ায় ফের শিলিগুড়িতে চিত্রশিল্পীদের জন্য আয়োজিত হতে চলেছে আর্ট ফেয়ার ২০২৫। আগামী ২০ তারিখ থেকে ২৫ তারিখ শিলিগুড়ি ভুটিয়া মার্কেট গ্রাউন্ডে এই আর্ট ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হবে বলে জানান উদ্যোক্তারা। মূলত গতবছর শিল্পীদের তরফে ব্যাপক সাড়া পাওয়ায় ফের এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এবার উত্তরবঙ্গ থেকে প্রায় ২০০ জন শিল্পী এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে বলে জানান উদ্যোক্তারা।
Read More
বিপুল পরিমাণে মাদক সহ গ্রেফতার দুই পাচারকারী

বিপুল পরিমাণে মাদক সহ গ্রেফতার দুই পাচারকারী

মঙ্গলবার রাতে বাগডোগরা সিংহিঝোড়া সংলগ্ন এশিয়ান হাইওয়ের পাশে হাতবদলের আগে দুই পাচারকারীকে গ্রেফতার করল বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ। জানা গিয়েছে, মালদা থেকে মাদক এনে শিলিগুড়িতে পাচারের উদ্যেশ্যে বাগডোগরা এলাকায় দাড়িয়ে ছিল ওই দুই পাচারকারী। গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৩ গ্রাম মাদক উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় এক মহিলা সহ এক ব্যক্তিকে। ধৃতদের নাম, তাসলিমা খাতুন নকশালবাড়ির বাসিন্দা ও মোঃ আনসারুল ফাঁসিদেওয়ার বাসিন্দা। ধৃতদের বুধবার শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।
Read More
বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলেন পুলিশ

বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করলেন পুলিশ

বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসওজি ও বাগডোগরা থানার পুলিশ। এদিন বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকায় জাতীয় সড়কের পাশে হাতবদলের উদ্যেশ্যে দাড়িয়ে ছিল ওই ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে এসওজি ও বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশ ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট ৫০৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। ধৃতের নাম চমন আলী। ইসলামপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতকে আগামীকাল শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনায় আরো কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে বাগডোগরা থানার পুলিশ।
Read More
ইস্টার্ন এয়ার কমান্ডের উদ্যোগে বাগডোগরায় মোটরসাইকেল এক্সপিডিশন ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানের আয়োজন

ইস্টার্ন এয়ার কমান্ডের উদ্যোগে বাগডোগরায় মোটরসাইকেল এক্সপিডিশন ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানের আয়োজন

শিলিগুড়ি : মঙ্গলবার সকালে, বাগডোগরা এয়ার ফোর্স স্টেশনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইস্টার্ন এয়ার কমান্ডের আয়োজনে মোটরসাইকেল এক্সপিডিশনের ফ্ল্যাগ-অফ অনুষ্ঠানের মাধ্যমে ৩৮ জন বাইক আরোহী শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিলেন।" এই মোটরসাইকেল অভিযানের মূল উদ্দেশ্য হলো জনসংযোগ তৈরি করা এবং প্রতিরক্ষা বাহিনীর সাথে সাধারণ মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় করা। এই অভিযানে অংশ নেওয়া বাইক আরোহীরা শুধু অ্যাডভেঞ্চারের জন্যই নয়, বরং প্রতিরক্ষা বাহিনীর সাথে সাধারণ মানুষের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন।
Read More
উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষে আবীর খেলে আনন্দে মেতে উঠলেন পরীক্ষার্থীরা

উচ্চমাধ্যমিক পরীক্ষার শেষে আবীর খেলে আনন্দে মেতে উঠলেন পরীক্ষার্থীরা

৩রা মার্চ থেকে শুরু হয়েছিল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা, ১৮ই মার্চ শেষ পরীক্ষার মধ্যে দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হল এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। এদিন পরীক্ষা শেষে হাসি মুখে পরীক্ষাকেন্দ্র থেকে বেরিয়ে নিজেদের সহপাঠীদের সাথে আবীর খেলে আনন্দে মেতে ওঠে পরীক্ষার্থীরা। এদিন পরীক্ষার্থীরা জানান তারা পরীক্ষার জন্য যেরকম প্রস্তুতি নিয়ে ছিলেন প্রশ্নপত্র সেরকমই এসেছে। তারা আশাবাদী পরীক্ষার ফলাফল অনেকটাই ভালো হবে।
Read More
শিলিগুড়ি ভেনাস মোড়ের কাছে ঝড়ো হাওয়ায় গাড়ীর ওপর ভেঙে পড়লো বিশাল আকৃতির গাছ

শিলিগুড়ি ভেনাস মোড়ের কাছে ঝড়ো হাওয়ায় গাড়ীর ওপর ভেঙে পড়লো বিশাল আকৃতির গাছ

শিলিগুড়ি ভেনাস মোড়ের কাছে বিধান রোডে ঝড়ো হাওয়ায় একটি গাড়ীর ওপর ভেঙে পড়লো বিশাল আকৃতির একটি গাছ। অল্পের জন্য প্রাণে বাঁচলো সেই গাড়ী চালক থেকে শুরু করে পথ চলতি মানুষেরা। জানা গিয়েছে, সেই গাড়িটি সেবক রোড থেকে ভেনাস মোড়ের দিকে যাচ্ছিলো ঠিক সেই সময় ভেনাস মোড় পৌঁছানোর আগেই ঝড়ো হাওয়ার জেরে রাস্তার পাশে থাকা একটি গাছ ভেঙে পড়ে যায়। রাস্তার মাঝখানে থাকা লোহার ডিভাইডারের জন্যে প্রাণে বেঁচে যায় সেই গাড়ি চালক এবং পথ চলতি মানুষেরা। এরপর তড়িঘড়ি ভেনাস মোড়ে কর্মরত ট্রাফিক পুলিশ কর্মীরা পৌঁছে সেই গাড়ির চালককে বের করে। ঘটনার জেরে প্রচুর যানযটের সৃষ্টি হয় শহর জুড়ে। এরপর দমকলের কর্মীরা…
Read More
শিলিগুড়ি পুরনিগমের শোভাকক্ষে আয়োজিত হল আন্ডারগ্রাউন্ড কেব্লিং নিয়ে বিশেষ বৈঠক

শিলিগুড়ি পুরনিগমের শোভাকক্ষে আয়োজিত হল আন্ডারগ্রাউন্ড কেব্লিং নিয়ে বিশেষ বৈঠক

শিলিগুড়ি : সোমবার শিলিগুড়ি পুরনিগমের শোভাকক্ষে আয়োজিত হল আন্ডারগ্রাউন্ড কেব্লিং নিয়ে বিশেষ বৈঠক। বৈঠকের মধ্য দিয়ে একাধিক সমস্যা নিয়ে আলোচনা করা হয় এদিন। এদিনের এই বৈঠক উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের একাধিক ওয়ার্ডের কাউন্সিলর, এমএমআইসি, বোরো চেয়ারপারসন, WBSEDCL এর আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মেয়র গৌতম দেব, তিনি বলেন আন্ডারগ্রাউন্ড কেব্লিং এর কাজে অনেক সময় সমস্যা সৃষ্টি হচ্ছে, সেই সমস্ত সমস্যাগুলোকে নিয়েই আজ আলোচনা করা হল এবং দ্রুত কিভাবে সে সমস্যা গুলি সমাধান করা যায় সেই বিষয়েও দিন সিদ্ধান্ত গ্রহণ করা হলো। পাশাপাশি বিভিন্ন ফেসে এই কাজ সম্পন্ন…
Read More