শিলিগুড়ি

নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গে, থাকছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গে, থাকছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আসন্ন নবম ইন্টারন্যাশনাল সানতাল কনফারেন্স উপলক্ষে বৃহস্পতিবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠক করলেন ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিলের সদস্যরা। উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি চুনিয়া মুরমু, প্রেসিডেন্ট নরেশ কুমার মুর্মুসহ অন্যান্য সদস্যরা। সাংবাদিকদের উদ্দেশ্যে চুনিয়া মুরমু জানান, এবারের কনফারেন্স অনুষ্ঠিত হতে চলেছে উত্তরবঙ্গের বিধাননগরের সন্তোষিনী হাই স্কুল মাঠে, আগামী ২৪ ও ২৫ এপ্রিল। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ২৪ এপ্রিল উপস্থিত থাকবেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে সাঁওতাল সমাজের ঐতিহ্য, সংস্কৃতি, শিক্ষা ও সামাজিক উন্নয়ন বিষয়ক নানা আলোচনা ও অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Read More
বুধবার রাতে প্রবল হাওয়ায় পানিঘাটাগামী রাজ্য সড়কের ভেঙে পড়ে একটি গাছ

বুধবার রাতে প্রবল হাওয়ায় পানিঘাটাগামী রাজ্য সড়কের ভেঙে পড়ে একটি গাছ

বুধবার রাত থেকে বৃষ্টির জের বাগডোগরা- পানিঘাটাগামী রাজ্য সড়কের উপর একটি গাছ ভেঙে পড়ে। যার জেরে যাতায়ত স্তব্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সকাল থেকেই সমস্যার মধ্যে পড়তে হয় অনেককে। দ্রুত ভেঙে পড়া গাছটি রাস্তা থেকে সরানোর কাজ শুরু করেন স্থানীয়রা। পরবর্তীতে বাগডোগরা বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ কেটে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
Read More
যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ

যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তা অবরোধ

বুধবার শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে মিছিল করে ডিআই অফিসের উদ্দেশ্যে রওনা দেয় ২০১৬ এসএসসি চাকরি প্রার্থীরা। এদিন বাঘাযতীন পার্ক থেকে শিলিগুড়ির ভেনাস মোড় এ বিক্ষোভ এবং কিছুক্ষণ রাস্তা অবরোধ করে ডিআই অফিসে এর দিকে রওনা হয় চাকরিপ্রার্থীরা। এদিন মূলত যোগ্যদের চাকরি ফেরাতে হবে এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে এই মিছিল করা হয়।
Read More
শিলিগুড়ি চম্পাসরি এলাকায় ছড়ালো বোমাতঙ্ক

শিলিগুড়ি চম্পাসরি এলাকায় ছড়ালো বোমাতঙ্ক

শিলিগুড়ির প্রধান নগর থানার অন্তর্গত চম্পাসরি গ্রাম পঞ্চায়েত এলাকার পবিত্র নগরে ছড়ালো বোমাতঙ্ক। জানা যায় গতকাল দুপুর নাগাদ পবিত্র নগর এলাকায় এক ফাকা জমিতে জনাকয়ক যুবক ওই গ্রেনেড পড়ে থাকতে দেখে। তৎক্ষণাৎ গ্রেনেডের ছবি তুলে প্রধান নগর থানার পুলিশের কাছে পাঠায় তারা। পরে ঘটনাস্থলে পৌঁছায় প্রধান নগর থানার পুলিশ বাহিনী এবং খবর দেওয়া হয় সিআইডি কেও। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারে গ্রেনেডটি হাতে তৈরি নয়, বরং ম্যানুফ্যাকচার করা হয়েছে। তৎক্ষণাৎ ওই জায়গাটিকে খালি করে দেয় পুলিশ এবং সিল করে দেওয়া হয় জায়গাটিকে।  শুক্রবার ২৪ ঘন্টা পেরিয়ে গেলে ওই পরিত্যক্ত জমিতে গ্রেনেড উদ্ধার করতে পৌঁছায় সেনাকর্মীরা। জানা যায় গ্রেনেড উদ্ধার করে…
Read More
শুক্রবার ফের একবার বিক্ষোভে সামিল হলেন বিধান মার্কেটর ব্যবসায়ী সমিতির সদস্যরা

শুক্রবার ফের একবার বিক্ষোভে সামিল হলেন বিধান মার্কেটর ব্যবসায়ী সমিতির সদস্যরা

দোকানের মালিকানার দাবিতে শিলিগুড়ি প্রধান ডাক ঘরের সামনে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভে সামিল হল শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সদস্যরা। এর আগেও বহুবার তাদের এই দাবি নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিল সমিতির সদস্যরা, তবে এখনো তাদের সেই দাবি পূরণ না হওয়ায় শুক্রবার ফের একবার বিক্ষোভে সামিল হন ব্যবসায়ী সমিতির সদস্যরা। তারা জানান, দ্রুত তাদের এই দাবি পূরণ না করলে পরবর্তীতে তারা আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে ও প্রয়োজনে নবান্ন পর্যন্ত যাবে তারা।
Read More
শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে চৈতি ছট উপলক্ষে জমজমাট আয়োজন

শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডে চৈতি ছট উপলক্ষে জমজমাট আয়োজন

রাত পোহালেই চৈতি ছট। ইতিমধ্যেই 'নাহা খায়ে', ও 'খারনা'-র মধ্য দিয়ে শুরু হয়ে গিয়েছে চৈতি ছট উদযাপন। শিলিগুড়িতেও চলছে এর জোড় প্রস্তুতি। উল্লেখ্য কার্তিকী ছটের মত চৈতি ছটও মহাসমারহে পালিত হয় ঝারখান্ড, বিহারের মতো রাজ্যে। ঠিক তেমনি শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডেও কার্তিকি ছট ও চৈতি ছট দুটোই ধুমধাম এর সাথে আয়োজিত হয়। মূলত বিহারী সম্প্রদায়ের মানুষদের জন্য কার্তিকি ছট হল ছোট ছট এবং চৈতি ছট হলেও বড় ছট। তবে চৈতি ছট তারাই পালন করেন যাদের মনস্কামনা থাকে। এবং এবছর এই চৈতি ছুটির প্রথম অর্ঘ্য হলো ৩ই এপ্রিল ও দ্বিতীয় অর্ঘ্য হলো 4ই এপ্রিল। তাই এই মুহূর্তে জোর কদমে চলছে ছট…
Read More
শিলিগুড়ি জলপাইমোড় সংলগ্ন এলাকায় ভয়াভহ স্কুল বাস দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন পড়ুয়া

শিলিগুড়ি জলপাইমোড় সংলগ্ন এলাকায় ভয়াভহ স্কুল বাস দুর্ঘটনায় আহত বেশ কয়েকজন পড়ুয়া

চলতে চলতে হঠাৎই বাসের চাকা খুলে দুর্ঘটনার স্বীকার হল একটি বেসরকারির স্কুলের বাস। ঘটনায় আহত হল বাসে থাকা বেশ কয়েকজন পড়ুয়া। সাত সকালে দুর্ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি জলপাইমোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে ফুলবাড়ীর একটি বেসরকারি স্কুলের বাস ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুলে যাবার সময় হঠাৎই গাড়ির পিছনে থাকা চাকা খুলে যায়। চাকা খুলে যাওয়ায় রাস্তার উপর বাসের পিছনের অংশ আছড়ে পড়ে।আর তাতেই আহত হয় বেশ কয়েকজন খুদে পড়ুয়া। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।স্থানীয়দের ও সেখানে থাকা ট্রাফিক পুলিশের সহযোগিতায় শিশুদের উদ্ধার করে অন্য বাসে স্কুলে পাঠানো হয়। মাঝেমধ্যেই এমন বেসরকারি স্কুল বাসগুলির দুর্ঘটনা নিয়ে প্রশাসনের দিকে আঙ্গুল তুলছে শহরবাসী।
Read More
সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন মসজিদে নামাজ পাঠের মধ্যে দিয়ে পালন করা হল ঈদ

সোমবার সকাল থেকে শিলিগুড়ির বিভিন্ন মসজিদে নামাজ পাঠের মধ্যে দিয়ে পালন করা হল ঈদ

আজ পবিত্র ঈদ। সর্বত্র পালন করা হচ্ছে আজকের এই দিন। মূলত ইসলাম সম্প্রদায়ের মানুষ আজকের এই দিনকে বিশেষভাবে পালন করে থাকে। শিলিগুড়িতেও সোমবার সকাল থেকে বিভিন্ন মসজিদে নামাজ পাঠের মধ্য দিয়ে পালন করা হয় ঈদ। এদিন সকালে প্রত্যেকবারের মতো জামা মসজিদ ইন্তেজামিয়া কমিটির তরফে শিলিগুড়ির কাঞ্চনজঙ্গা স্টেডিয়ামে ঈদ উপলক্ষে নামাজ পাঠের আয়োজন করা হয়। যেখানে বহু ইসলাম সম্প্রদায়ের মানুষ নামাজ পাঠ করে। এছাড়াও এই দিন এই নামাজ পাঠে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ৬ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর তথা দু'নম্বর বোরো চেয়ারম্যান সহ শহরের বিশিষ্টজনেরা। এদিন নামাজ পাঠ শেষে জামা মসজিদ ইন্তেজামিয়া কমিটির ইমাম গুলাম আরশাদ বারকাটি সকলকে খুশির ঈদের…
Read More
রাম নবমীর দিন মদের দোকান বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাঙালি হিন্দু মহামঞ্চ

রাম নবমীর দিন মদের দোকান বন্ধের দাবিতে স্মারকলিপি দিয়েছে বাঙালি হিন্দু মহামঞ্চ

আগামী ৬ই এপ্রিল সমগ্র দেশে মহা শ্রদ্ধার সাথে পালিত হবে রাম জন্মৎসব। দিকে দিকে শোভাযাত্রায় মুখর হবে হিন্দু ধর্মীয় মানুষেরা। এই দিনটি যাতে সুষ্ঠুভাবে পালিত হয়, যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মদের দোকান বন্ধের দাবি তোলেন বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। শিলিগুড়িতে বুধবার এই মহা মঞ্চের পক্ষ থেকে আবগারি দপ্তরে স্মারকলিপির প্রদান করা হয় ১২ ঘন্টা মদের দোকান বন্ধের দাবিতে। মহা মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে,তবে  এখনো কোনো সদুত্তর মেলেনি রাজ্য সরকারের পক্ষ থেকে। যদি তাদের দাবিকে কোন গুরুত্ব দেওয়া না হয় তাহলে রামনবমীর দিন নিজেরাই মদের দোকান বন্ধ করতে…
Read More
যানজট রুখতে এবার কড়া নির্দেশ দিলো রাজ্য সরকার

যানজট রুখতে এবার কড়া নির্দেশ দিলো রাজ্য সরকার

একাধিকবার নির্দেশ দেওয়া সত্ত্বেও, মানা হয়নি নিয়ম। তাই এবার কড়া নির্দেশ দিলো রাজ্য সরকার। রাজ্য জুড়ে হু হু করে বাড়ছে টোটোর সংখ্যা। এর মধ্যে অধিকাংশই আবার রেজিস্ট্রেশন বিহীন। এবার তাতেই লাগাম টানতে উদ্যোগী রাজ্য সরকার। বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এই নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দেন রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। শিলিগুড়ি শহরকে যানজট মুক্ত করতে নয়া ভাবনার কথা জানান পরিবহণমন্ত্রী স্নেহাশিস। সেই সঙ্গেই গোটা রাজ্যে টোটো নিয়ন্ত্রণের কথা বলা হয়। তিনি বলেন, রাজ্য জুড়ে প্রত্যেক টোটোর রেজিস্ট্রেশন করা হবে। সেই সঙ্গেই বানানো হবে সুনির্দিষ্ট রূপরেখা। কারোর পেটে লাথি মারা হবে না, বরং সব দিক বিচার বিবেচনা করেই একটি নীতি বানানো হবে। এর…
Read More