শিলিগুড়ি

ফের বাগডোগরা ব্যাংডুবী সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশী নাগরিক

ফের বাগডোগরা ব্যাংডুবী সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার আরও এক বাংলাদেশী নাগরিক

বাগডোগরা ব্যাংডুবী সেনা ছাউনির কাছ থেকে গ্রেফতার ওই বাংলাদেশী নাগরিক। চলতি মাসেই এক বাংলাদেশীকে গ্রেফতার করেছিল ব্যংডুবি সেনা পুলিশ। তার ঠিক 19 দিনের মাথায় আবারও ধরা পড়লো বাংলাদেশের এক নাগরিক। এই নিয়ে দুই বাংলাদেশি ধরা পড়ল শিলিগুড়ির সেনা ছাউনির কাছে থেকেই। বুধবার ভোর পাঁচটা নাগাদ ব্যাংডুবির এমিইএস মোড়ে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন সেনা জওয়ানরা। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই জানা যায়, আজিজুল ইসলাম নামে ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। এরপরই সেনা পুলিশ এবং গোয়েন্দারা দফায় দফায় তাকে জিজ্ঞাসাবাদ করে। এবং পরে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয়। আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।  বাগডোগরা থানার পুলিশ…
Read More
শিলিগুড়ি মহাকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এএফসি ফুটবল কার্নিভাল

শিলিগুড়ি মহাকুমা ক্রীড়া পরিষদের উদ্যোগে আয়োজিত হতে চলেছে এএফসি ফুটবল কার্নিভাল

শিলিগুড়ি, ছোটোদের মধ্যে ফুটবলের প্রতি আগ্রহ ও সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিতে চলেছে শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ। আগামী শুক্রবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এএফসি ফুটবল কার্নিভাল, যেখানে অনূর্ধ্ব-১২ বয়সী ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে। এই উপলক্ষে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে ক্রীড়া পরিষদের সচিব কুন্তল গোস্বামী জানান, “ছোটো বাচ্চাদের মধ্যে ফুটবলের প্রতি আকর্ষণ বাড়ানো এবং খেলাধুলোর গুরুত্ব বোঝাতেই এই কার্নিভালের আয়োজন করা হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, আগামী ২৫ মে, রবিবার থেকে শুরু হচ্ছে প্রথম ডিভিশন ফুটবল লিগ। এবছর এই প্রতিযোগিতায় মোট ১৬টি দল অংশ নেবে। প্রথমে হবে লীগ রাউন্ড, পরে শীর্ষ চারটি দল নিয়ে সুপার ফোর…
Read More
মেয়র গৌতম দেবের উপস্থিতিতে শিলিগুড়ি জেলা হাসপাতালে তুলে দেওয়া হল একটি হার্স ভেন

মেয়র গৌতম দেবের উপস্থিতিতে শিলিগুড়ি জেলা হাসপাতালে তুলে দেওয়া হল একটি হার্স ভেন

সাধারণ মানুষদের কথা ভেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সহায়তায় একটি হার্স ভেন অর্থাৎ মরদেহ ক্যারিয়ার ভেন তুলে দেওয়া হল শিলিগুড়ি জেলা হাসপাতালে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ ব্যাংকের অন্যান কর্মীরা।এ বিষয়ে মেয়র গৌতম দেব জানান, সবটা সরকার করতে পারছে না। সোশ্যাল রেসপনসিবিলিটি বলে একটা ট্রামিনোলজি আছে বিভিন্ন করপরেট সেক্টর করে সেক্ষেত্রেই আজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এগিয়ে এসেছে। এই হার্স ভেন সাধারণ মানুষের অনেক কাজে লাগবে বলে জানান তিনি। সেই সাথে তিনি আরও বলেন মেডিকেল কলেজেও একটি হার্স ভেন দেওয়া হয়েছে সেটি ঠিকঠাক চলছে কী না তা আমি খতিয়ে দেখবো। সেই সাথে তিনি আরও বলেন, এই পরিষেবা সর্ম্পকে…
Read More
মঙ্গলবার এস ও জি ও মাটিগাড়া থানার পুলিশের যৌথ অভিযানে বিরাট সাফল্য

মঙ্গলবার এস ও জি ও মাটিগাড়া থানার পুলিশের যৌথ অভিযানে বিরাট সাফল্য

বাড়িতে মাদক তৈরি করে পাচার। কোটি টাকার ব্রাউন সুগার ও ব্রাউন সুগার তৈরির কাঁচামাল সহ মাটিগাড়ায় গ্রেপ্তার ৩। মঙ্গলবার এস ও জি ও মাটিগাড়া থানার পুলিশের যৌথ অভিযানে বিরাট সাফল্য। মাটিগাড়ার বানিয়াখারী এলাকায় একটি বাড়িতে অভিযান করে পুলিশ। অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে উদ্ধার হয় দুই কেজি ব্রাউন সুগার ও বিপুল পরিমাণ মাদক তৈরীর কাঁচামাল। এছাড়াও লক্ষাধিক টাকা নগদ উদ্ধার হয় ওই বাড়ি থেকে। ঘটনায় তিন জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম ওয়াহিদুর শেখ, সোনম শাহ ও আব্দুল রফ মমিন। ধৃতদের মধ্যে ওয়াহিদুর ও সোনম স্বামী-স্ত্রী ওই বানিয়াখারির বাড়িতেই থাকতেন। অপরদিকে আব্দুল মালদার কালিয়াচকের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা…
Read More
তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিন দিনের উত্তরবঙ্গ সফরের শেষ দিনে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তিন দিনের উত্তরবঙ্গ সফরের আজ তৃতীয় তথা শেষ দিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শিলিগুড়ির ফুলবাড়ি সংলগ্ন ‘উত্তরকন্যা’তে এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠকে যোগ দিতে চলেছেন। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই সভাকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরের প্রথম দিনে মুখ্যমন্ত্রী শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন। দ্বিতীয় দিনে ফুলবাড়ির ভিডিওকন গ্রাউন্ডে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। আজ, সফরের তৃতীয় দিনে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের জেলা প্রশাসনিক প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থাকবেন এই সভায়। পাশাপাশি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার প্রতিনিধিরা ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করবেন বলে সূত্রের খবর। শীঘ্রই সভা শুরু হওয়ার কথা, যেখানে রাজ্য প্রশাসনের শীর্ষ পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণ এবং…
Read More
শিলিগুড়ি থেকে মালদাগামী একটি ডেমু ট্রেনের পিছনের ইঞ্জিনে হঠাৎ আগুন

শিলিগুড়ি থেকে মালদাগামী একটি ডেমু ট্রেনের পিছনের ইঞ্জিনে হঠাৎ আগুন

আজ গাইসালের নর্থ কেবিনের কাছে শিলিগুড়ি থেকে মালদাগামী একটি ডেমু ট্রেনের পিছনের ইঞ্জিনে হঠাৎ আগুন ধরে যায়। ঘটনাটি লক্ষ্য করেই গার্ড জরুরি ভিত্তিতে চালককে ফোন করেন এবং সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। এই ঘটনার জেরে গুঞ্জরিয়া স্টেশনে আটকে দেওয়া হয় রাজধানী এক্সপ্রেস। রেলের তরফে জানানো হয়েছে, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত শুরু হয়েছে আগুন লাগার কারণ খুঁজে বের করতে।
Read More
দ্বিতীয় দিনের সফরে ফুলবাড়ির ভিডিওকন ময়দান সভায় মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প নিয়ে বক্তব্য

দ্বিতীয় দিনের সফরে ফুলবাড়ির ভিডিওকন ময়দান সভায় মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্প নিয়ে বক্তব্য

তিন দিনের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ীর ভিডিওকন ময়দানে সভা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার সেই সভা থেকে কন্যাশ্রী, রূপশ্রীর মত একাধিক প্রকল্প সাধারণ মানুষের হাতে নিজ হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে সেই সভা থেকে আরো নতুন কিছু প্রকল্পের উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানাগেছে। এরপর আগামীকাল উত্তরকন্যায় উত্তরের সমস্ত জেলার জেলাশাসক, আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
Read More
তীব্র রোদের মধ্যে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের গ্রীষ্মকালীন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

তীব্র রোদের মধ্যে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের গ্রীষ্মকালীন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

গ্রীষ্মের তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের হাতে গ্রীষ্মকালীন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়েছে। শনিবার শিলিগুড়ি এয়ার ভিউ মোড়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই সামগ্রী বিতরণ কর্মসূচি সম্পন্ন হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর এবং ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর। এই উদ্যোগের মাধ্যমে তীব্র রোদের মধ্যে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের জন্য প্রয়োজনীয় জলের বোতল, ছাতা ও সানগ্লাস ইত্যাদি সামগ্রী তুলে দেওয়া হয়।কর্মকর্তাদের মতে, এই সামগ্রীগুলো তাদের দৈনন্দিন দায়িত্ব পালনে অনেকটাই স্বস্তি দেবে এবং তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে সহায়ক হবে।
Read More
শিলিগুড়ির হোটেল গুলিতে লাগাতার অনিয়মের অভিযোগে কড়া পদক্ষেপ শিলিগুড়ি পৌরনিগমের

শিলিগুড়ির হোটেল গুলিতে লাগাতার অনিয়মের অভিযোগে কড়া পদক্ষেপ শিলিগুড়ি পৌরনিগমের

শহরের হোটেল ও রেস্তোরাঁয় লাগাতার অনিয়মের অভিযোগে উত্তপ্ত শিলিগুড়ি। কোথাও খাবার রাখা হয়েছে বাথরুমে, আবার কোথাও বিরিয়ানির থালায় মিলছে পোকা। ক্রমবর্ধমান এই অভিযোগের জেরে ক্ষোভে ফুঁসছে শহরের খাদ্যপ্রেমীরা। বিশেষ করে বিরিয়ানি প্রেমীদের মধ্যে ব্যাপক অসন্তোষের পরিবেশ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে খাদ্য সুরক্ষা ব্যবস্থা মজবুত করতে কঠোর পদক্ষেপ নিল শিলিগুড়ি পৌরনিগম। সম্প্রতি পৌরনিগমের সভাকক্ষে মেয়র গৌতম দেবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির এসডিও, সিওমেচ, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, ডেপুটি মেয়র ও এমএমআইসিরা। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটি বিশেষ পর্যবেক্ষক দল গঠন করা হবে, যারা প্রতি শুক্রবার শহরের বিভিন্ন প্রান্তের হোটেল ও রেস্তোরাঁয় ‘সারপ্রাইজ ভিজিট’ করবে। দলটি সেখানকার…
Read More
দেশী ওয়ান সাটার ও কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করলেন এনজেপি থানার পুলিশ

দেশী ওয়ান সাটার ও কার্তুজসহ এক ব্যক্তিকে আটক করলেন এনজেপি থানার পুলিশ

একাধিক অপরাধ মুলক কাজের সঙ্গে যুক্ত, এর আগেও পুলিশের হাতে পাকরাও হতে হয়েছে অপরাধ মুলক কাজের অপরাধে। সেই অপরাধীকে আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ সহ ফের গ্রেফতার করল এনজেপি থানার সাদা পুলিশ। ধৃতএর নামে বিভাস দত্ত। পুলিশ সুত্রে জানাগেছে শিলিগুড়ির কামরাঙ্গাগুড়ি এলাকায় একটি দেশী ওয়ান সাটার ও একটি কার্তুজ নিয়ে কোন অপরাধ মুলক কাজ সংগঠিত করার উদ্যশ্য ঘোরাঘুরি করছিল।সেই সময় পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More