শিলিগুড়ি

ফুলবাড়ীর বিএসএফ–এর তৎপরতায় গ্রেফতার এক বাংলাদেশী যুবক

ফুলবাড়ীর বিএসএফ–এর তৎপরতায় গ্রেফতার এক বাংলাদেশী যুবক

বাংলাদেশি যুবকের বাড়ি রংপুর জেলায়, ওই যুবকের নাম জীবন রায়। একটি ট্রাকের তলায় বসে বাংলাদেশ থেকে ভারতে আসছিল ঐ যুবক। তাকে আটক করেছে শিলিগুড়ির ফুলবাড়ীর বিএসএফ। শিলিগুড়ির ফুলবাড়ীর ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ ওই যুবককে একটি ট্রাকের নিচে বসা অবস্থায় আটক করে। বিএসএফ ওই যুবককে নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়। ভারত থেকে ভুটানের যে ট্রাক বাংলাদেশে পাথর নিয়ে যায় সেই ট্রাক বাংলাদেশ থেকে যখন ভারতে ফিরছিল সেই সময় ট্রাকের তলায় বসে ওই যুবক বাংলাদেশ থেকে ভারতে ঢোকে। ভারত বাংলাদেশ সীমান্তের শিলিগুড়ির ফুলবাড়ী সীমান্তে বিএসএফ বাংলাদেশ থেকে ভারতে ট্রাক ঢোকার সময়ে ওই ভূটান নম্বরের ট্রাক তল্লাশির সময় ওই যুবককে ট্রাকের…
Read More
চুরি যাওয়া সোনার গয়না সহ এক যুবককে গ্রেফতার করলেন এনজেপি থানার পুলিশ

চুরি যাওয়া সোনার গয়না সহ এক যুবককে গ্রেফতার করলেন এনজেপি থানার পুলিশ

শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লী এলাকায় গত ২৫শে জুন ভোর রাত্রে ঘটে দুঃসাহসিক চুরি। রাত 11:30 নাগাদ বাড়ির মেইন গেট তালা দিয়ে ঘুমোতে গিয়েছিলেন বাড়ির মালিক সুনিল কুমার সিং। তিনি একটি বেসরকারী সংস্থায় কর্মরত। এরপর রাত দুটো নাগাদ ঘুম থেকেও উঠেছিলেন তিনি। সেই সময় সব ঠিকঠাকই ছিল। তারপরই ঘটে বিপত্তি। আর এই সময়েই বাড়িতে ঢুকে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়ে দিল চোরের দল। জানা গিয়েছে, গত মঙ্গলবারই বিয়ে বাড়ি থেকে এসেছিলেন তারা। সেজন্য সোনার জিনিসপত্র ব্যাগের মধ্যেই ভরা ছিল। রাতে ঘুমিয়ে ছিলেন সকলেই। সেই সময় চোরের দল বাড়িতে ঢুকে আলমারি থেকে শুরু করে নথিপত্র সবটাই হাতিয়ে তারপর ঘরের ভেতর…
Read More
ভক্তিনগর পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকেরা

ভক্তিনগর পুলিশের উদ্যোগে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিকেরা

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশএর উদ্যোগে সম্প্রতি থানার পুলিশ বিভিন্ন সময়ে অভিযোগের ভিত্তিতে হারিয়ে যাওয়া মোট ২৮টি মোবাইল ফোন উদ্ধার করে। আজ এক অনুষ্ঠানের মাধ্যমে সেই মোবাইলগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। মালিকেরা তাঁদের হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে খুশি। পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোবাইল ট্র্যাকিং প্রযুক্তি ও তদন্তের মাধ্যমে এই মোবাইলগুলি শনাক্ত করা সম্ভব হয়েছে। পুলিশের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।ভক্তিনগর থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
Read More
অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকের মৃ*ত্যু

অজ্ঞাত গাড়ির ধাক্কায় যুবকের মৃ*ত্যু

মৃ*ত তরুণের নাম বিপুল রায় বয়স ২২। বাড়ি মঙ্গলবাড়ী বাজার সংলগ্ন কদম বাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাত্রে ওই তরুণ বাড়ির পাশে জাতীয় সড়কে বসে ছিল। ওই সময় একটি গাড়ি সড়কের উপরে ওই তরুণকে ধাক্কা মেরে পালিয়ে যায়। রাত্রে খবর পেয়ে মেটেলি থানার পুলিশ এসে তরুণকে উদ্ধার করে নিয়ে যায় চালসার মঙ্গলবাড়ী গ্রামীণ হাসপাতালে। সেখানেই কর্তব্যরত চিকিৎসক ওই তরুণকে মৃত বলে ঘোষণা করে। মঙ্গলবার তরুণের দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠায় মেটেলি থানার পুলিশ। ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিন সকালে ঘটনাস্থলে বহু মানুষের ভিড় ছিল।
Read More
গ্যাংটক যাওয়ার পথে ধস: বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, প্রশাসন জানাল বিকল্প রাস্তা

গ্যাংটক যাওয়ার পথে ধস: বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক, প্রশাসন জানাল বিকল্প রাস্তা

লাগাতার বৃষ্টির জেরে ধস নামায় শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পংগামী ১০ নম্বর জাতীয় সড়ক আগামী ৬ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তারখোলা ও শ্বেসিঝোরা এলাকায় নতুন করে ধস নামায় রাস্তার একাধিক জায়গায় বোল্ডার পড়ে আছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালিম্পং প্রশাসন যাত্রীদের সুবিধার্থে বিকল্প রুটের সন্ধান দিয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ছোট গাড়িগুলো এখন থেকে শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত যেতে পারবে এই তিনটি পথে: শিলিগুড়ি → জোরবাংলো → তিস্তাবাজার → রংপো → গ্যাংটক শিলিগুড়ি → সেবক → বাগরাকোট → লাভা → আলগারা → রংপো → গ্যাংটক শিলিগুড়ি → সেবক → ডামডিম → গরুবাথান → লাভা → আলগারা…
Read More
সোমবার স্কুলের পড়ুয়াদের সাথে কেক কেটে জন্মদিন পালন করলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ম্যানিলা বিশ্বাস

সোমবার স্কুলের পড়ুয়াদের সাথে কেক কেটে জন্মদিন পালন করলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ম্যানিলা বিশ্বাস

ম্যানিলা বিশ্বাস, নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষিকা। তারই জন্মদিন এবার একটু অন্যভাবে স্কুলের খুদে পড়ুয়াদের সঙ্গে পালন করলেন সেই শিক্ষিকা।তাই সকাল থেকেই সাজো সাজো রব ছিল স্কুলের পড়ুয়াদের মধ্য। সোমবার ৪৭জন পড়ুয়ার মধ্য ৪৭ জন পড়ুয়াই হাজির ছিলেন শিক্ষিকার জন্মদিনের অনুষ্ঠানে সাক্ষি হতে। কেক কেটে বাচ্চদের খাওয়ানোর পাশাপাশি তাদের হাতে স্কুল ব্যাগ গিফট হিসেবে তুলে দেন ম্যানিলা বিশ্বাস।তবে উপস্থিত ওই খুদে পড়ুয়ারাও তাদের শিক্ষিকাকেও তাদের সাধ্যমতো উপহার তুলে দেন। তাদের এই ভালোবাসায় আবেগে ভাষেন শিক্ষিকা ম্যানিলা বিশাস। এদিন মধ্যাহ্নভোজে  ফ্রাইড রাইস ও চিকেন এর ব্যাবস্থাও করা হয় স্কুল শিক্ষিকা ম্যানিলা বিশ্বাস তরফ থেকে।   শিক্ষিকা ম্যানিলা বিশ্বাস জানান,বিগত সময় তিনি…
Read More
ডঃ রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলে “আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আয়োজন

ডঃ রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলে “আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আয়োজন

“আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় ডঃ রাজেন্দ্র প্রসাদ গার্লস হাই স্কুলে শনিবার বসে সরকারি শিবির। এদিন ঐ স্কুলেই ছিল সপ্তম ও অষ্টম শ্রেণির ইতিহাস ও ভূগোল পরীক্ষা। শিবিরের ভিড় ও মাইকের শব্দে পরীক্ষার সময় ছাত্রীদের মনোযোগে ব্যাঘাত ঘটে। স্কুল কর্তৃপক্ষ জানায়, শিবির আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল প্রশাসনের তরফে। পরিস্থিতি নিয়ে বিতর্ক হলেও মেয়র গৌতম দেব জানান, “কোনও সমস্যা হয়নি।” ছাত্রীদের মত, পরীক্ষার দিনে এমন কর্মসূচি না হলেই ভালো হতো।
Read More
শুক্রবার ডাঙ্গীপাড়ার ভুয়ো শ্যাম্পু তৈরির কারখানায় হানা দিলেন শিলিগুড়ি থানার পুলিশ

শুক্রবার ডাঙ্গীপাড়ার ভুয়ো শ্যাম্পু তৈরির কারখানায় হানা দিলেন শিলিগুড়ি থানার পুলিশ

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার ভোরে শিলিগুড়ি পৌর নিগমের ৬ নম্বর ওয়ার্ডের ডাঙ্গীপাড়ার একটি ভাড়া বাড়িতে হানা দেয় পুলিশ। সেখানে বিভিন্ন নামিদামি কোম্পানির ভুয়ো শ্যাম্পু তৈরি ও প্যাকেটিংয়ের চক্র ফাঁস হয়।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়ি থেকেই নয়জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা মূলত উত্তর প্রদেশ ও বিহারের বাসিন্দা। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন : ওসমান (২৮), চাঁদ বাবু (১৮), সাহেল খান (২০), রোহিত (২১), সাহাজন (২০), সামির (২২), বিকি খান (২৬),  সাহিল (১৮), টিটু (২৫)। ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তারা পাটনা থেকে প্রথমে শিলিগুড়িতে আসে এবং বাড়ি ভাড়া নিয়ে এখানে দীর্ঘদিন ধরে নামিদামি ব্র্যান্ডের শ্যাম্পুর নকল প্রস্তুত ও বাজারজাত…
Read More
ভারত নেপাল সীমান্ত থেকে দুইজন নারী পাচারকারীকে গ্রেফতার করলেন এস এস বি

ভারত নেপাল সীমান্ত থেকে দুইজন নারী পাচারকারীকে গ্রেফতার করলেন এস এস বি

নেপাল থেকে ৬ তরুণী এবং এক নাবালিকাকে পাচার করা হচ্ছিল হংকংয়ে। শুক্রবার সন্ধ্যায় এসএসবি ছয় তরুণী এক নাবালিকা এবং দুই নারী পাচারকারীকে আটক করে। একটি গোপন সূত্রের নির্দিষ্ট তথ্য পেয়ে, ভারত নেপাল সীমান্তে মোতায়ন ৪১তম ব্যাটালিয়নের ‘সি’ কোয় পানিট্যাঙ্কির QRT ২ জন নারী পাচারকারীকে আটক করে এবং ৭ জন নেপালি মেয়েকে উদ্ধার করে। উদ্ধার হওয়া মেয়েদের মধ্যে ৬ জন তরুনী একজন নাবালিকা। তারা প্রত্যেকেই নেপালের বাসিন্দা। এই ঘটনায় ধৃতদের নাম দীপেশ গুরুং, তার বাড়ি নেপানিয়া, তোরিবাড়ি, বেলগাছি, দার্জিলিং এ। অপর ধৃতের নাম জাপান গুরুং, বাড়ি শঙ্খুয়াসভা, নেপাল। জাপান মূলত নারী পাচারের কারবার চালায় বলেই জানিয়েছে এসএসবি। ধৃত নেপালের বাসিন্দা জাপান…
Read More
শনিবার শিলিগুড়ির উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় কার্যসমিতির বৈঠক

শনিবার শিলিগুড়ির উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে অনুষ্ঠিত হল কেন্দ্রীয় কার্যসমিতির বৈঠক

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর ইতিহাসে প্রথমবার উত্তরবঙ্গের শিলিগুড়ি শহরে অনুষ্ঠিত হল সংগঠনের সর্বোচ্চ নীতি নির্ধারণকারী কমিটির বৈঠক — কেন্দ্রীয় কার্যসমিতি (CWC)। আজ ২ আগস্ট ও আগামীকাল ৩ আগস্ট, এই দুই দিনব্যাপী বৈঠকে অংশ নিচ্ছেন দেশজুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক কার্যকর্তা ও সংগঠনের শীর্ষ নেতৃত্ব। আজ সকাল দশটায় শিলিগুড়ির উত্তরবঙ্গ মারোয়ারি ভবনে এই ঐতিহাসিক বৈঠকের সূচনা হয়। উপস্থিত ছিলেন এবিভিপির সর্বভারতীয় সভাপতি অধ্যাপক রাজশরণ শাহী, সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডাঃ বীরেন্দ্র সিং সোলাঙ্কি, এবং সর্বভারতীয় সংগঠন সম্পাদক শ্রী আশীষ চৌহান। শহরের বিভিন্ন অংশ ইতিমধ্যেই এবিভিপির পতাকা, দেওয়াল লিখন ও ব্যানারে সেজে উঠেছে। এবারে এবিভিপির লক্ষ্য — উত্তরবঙ্গে সংগঠনকে আরও জোরদার…
Read More