শিলিগুড়ি

এশিয়ান হাইওয়ে পার করে ভার্ণাবাড়ি চা বাগানে চলে আসে বুনো হাতির দল

এশিয়ান হাইওয়ে পার করে ভার্ণাবাড়ি চা বাগানে চলে আসে বুনো হাতির দল

বুনো হাতির দল বীচ চা বাগানে ছিল সেখান থেকে এশিয়ান হাইওয়ে সড়কে চলে আসে এবং সড়ক পারাপার করে ভার্ণাবাড়ি চা বাগানে চলে যায়। পরবর্তীতে বুনো হাতির দল ভার্নাবাড়ি চা বাগানে দাপিয়ে বেড়ায়। বুনো হাতির দলে ছোটো বড় মিলিয়ে মোট আটটি হাতি ছিল। ঘটনাস্থলে বনকর্মীরা পৌছায় তারা বুনো হাতির দলকে জঙ্গলে পাঠানোর চেষ্টা চালায়।
Read More
শিলিগুড়ির এক শপিং মলে চলছিল মধুচক্রের ব্যবসা, ঘটনায় গ্রেপ্তার দার্জিলিঙের দুই বাসিন্দা

শিলিগুড়ির এক শপিং মলে চলছিল মধুচক্রের ব্যবসা, ঘটনায় গ্রেপ্তার দার্জিলিঙের দুই বাসিন্দা

শহরের অন্যতম ব্যস্ত এলাকা মাটিগাড়ার একটি নামী শপিং মলে স্পার আড়ালে চলছিল মধুচক্রের রমরমা ব্যবসা। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগ। অভিযানে হাতেনাতে ধরা পড়ে এক যুবক ও এক যুবতী। ধৃতদের নাম বিবেক কুমার মাহাতো, চম্পাসারির বাসিন্দা, ও আকৃতি গুরুং (২২), দার্জিলিঙের বাসিন্দা। অভিযানের পর তাদের গ্রেপ্তার করে মাটিগাড়া থানার হাতে তুলে দেয় গোয়েন্দারা। পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ওই শপিং মলের স্পা-টিতে গোপনে এই অসাধু ব্যবসা চলছিল। মে মাসেও একই শপিং মলের আরেকটি স্পায় হানা দিয়ে মালকিন ও এক গ্রাহককে গ্রেপ্তার করেছিল পুলিশ। কয়েক মাসের মধ্যেই ফের একই ধরনের অভিযোগে পুলিশি…
Read More
পহেলগাম হামলার নামে প্রতারণা, ভুয়ো ফোনে ৩৭ লক্ষ টাকা খোয়ালেন শিলিগুড়ির বৃদ্ধ

পহেলগাম হামলার নামে প্রতারণা, ভুয়ো ফোনে ৩৭ লক্ষ টাকা খোয়ালেন শিলিগুড়ির বৃদ্ধ

শিলিগুড়ির এক অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক সাইবার প্রতারণার শিকার হয়েছেন। পহেলগামের জঙ্গি হামলায় যুক্ত থাকার মিথ্যা ভয় দেখিয়ে সাইবার অপরাধীরা তার কাছ থেকে প্রায় ৩৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পূর্ব বিবেকানন্দপল্লীর বাসিন্দা মনোজমোহন সেনশর্মা (অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় জল কমিশন আধিকারিক) বৃদ্ধ বয়সে জেলে যাওয়ার ভয়ে তার সমস্ত সঞ্চয় খুইয়েছেন। গত ৪ঠা আগস্ট, মনোজের মোবাইলে সুমিত মিশ্র নামে এক ব্যক্তি নিজেকে পহেলগাম থানার পুলিশ আধিকারিক পরিচয় দিয়ে ফোন করেন। তিনি জানান, মনোজ নাকি পাকিস্তানের কাছে তথ্য পাচার করেছেন এবং মানি লন্ডারিং আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর প্রেম কুমার ও দেবাশিস ঘোষ নামে আরও দুই প্রতারক ভিডিও কলের মাধ্যমে পুলিশ ও সেনার পোশাক…
Read More
শিলিগুড়িতে পালিত ‘রাখি উৎসব’

শিলিগুড়িতে পালিত ‘রাখি উৎসব’

“বিভেদের মাঝে দেখো মিলনমোহন” — কবিগুরুর এই অমর বাণীকে সামনে রেখে শহরে পালিত হলো মিলন উৎসব। বহু ভাষা ও সংস্কৃতির মানুষের সহাবস্থানের শহর শিলিগুড়ি, যেখানে সম্প্রতি একটি বিচ্ছিন্ন ঘটনা সাময়িক বিভেদের আবহ তৈরি করেছিল। তবে সেই আবহ কাটিয়ে ঐক্যের বার্তা ছড়িয়ে দিল শিলিগুড়ি নুগা বেস্ট। শনিবার হায়দারপাড়ায় অনুষ্ঠিত হয় ‘ঐক্যে রাখি উৎসব’। এদিন দিদি-বোনেরা ভাই ও দাদাদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধন উদযাপন করেন। পাশাপাশি বিভিন্ন ভাষাভাষীর মহিলারা একে অপরের হাতে রাখি বেঁধে ভালোবাসা, সহমর্মিতা ও মিলনের বার্তা পৌঁছে দেন। আয়োজকদের বক্তব্য, এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা ও সামাজিক ঐক্যের বন্ধন আরও দৃঢ় করা। তাদের কথায়,…
Read More
প্রধাননগর থানার পুলিশের তৎপরতায় আটক এক চেইন ছিনতাইকারী

প্রধাননগর থানার পুলিশের তৎপরতায় আটক এক চেইন ছিনতাইকারী

প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং-এর তৎপরতায় ধরা পড়ল এক চেইন ছিনতাইকারী। পুলিশের হাতে ধৃত যুবকের নাম বিশ্বজিৎ রায়, ধৃত যুবক ফাঁটাপুকুর এলাকায় বাড়ি। ঘটনার সঙ্গে যুক্ত মোটরবাইকটিও উদ্ধার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ জুলাই চম্পাসাড়িতে এক মহিলা মেয়েকে স্কুল বাসে তোলার জন্য বাসস্টপে দাঁড়িয়ে ছিলো। সেই সময় দু’জন যুবক মোটরবাইক নিয়ে এসে তাঁর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। অভিযোগ দায়েরের পর তদন্তে নামে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মোটরবাইকটি শনাক্ত করা হয়। সেই সূত্র ধরে পুলিশ বিশ্বজিৎকে গ্রেপ্তার করে। এদিন তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়ভ
Read More
শুক্রবার ভোরে ফুলবাড়ি থেকে গাড়ি সহ এক গাড়ি পাচারকারীকে আটক করেন এনজেপি থানার পুলিশ

শুক্রবার ভোরে ফুলবাড়ি থেকে গাড়ি সহ এক গাড়ি পাচারকারীকে আটক করেন এনজেপি থানার পুলিশ

পুলিশের কাছে খবর ছিল বিহার থেকে একটি চুরির চারচাকা গাড়ি এ রাজ্যে ঢুকছে বিক্রির উদ্দেশ্যে। সেইমতো শুক্রবার ভোরে ফুলবাড়িতে নাকাচেকিং চালায় এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। গাড়িটি ফুলবাড়ীতে এলে পুলিশ গাড়িটি আটক করে। চালক কোনরকম বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গ্রেফতার করা হয় তাকে। জানাগেছে ধৃত ব্যক্তি লক্ষণ যাদব, সে বিহারের বাসিন্দা। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে গাড়িটি বিহার থেকে চুরি করে জলপাইগুড়িতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উপলক্ষে বাঘাযতীন পার্কে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়ান দিবস উপলক্ষে বাঘাযতীন পার্কে বিশেষ অনুষ্ঠানের আয়োজন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম তিরোধান দিবসে সকালেই নিজের বাসভবনে কবিগুরুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। শুধু তাই নয়, রবীন্দ্র মূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণের পাশাপাশি নিজের কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশন করে উপস্থিতদের মুগ্ধ করেন তিনি। এরপর মেয়র যোগ দেন শহরের বাঘাযতীন পার্কে আয়োজিত আনুষ্ঠানিক কর্মসূচিতে। শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে রবীন্দ্র মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মেয়র গৌতম দেব, পুরনিগমের শিক্ষা ও সংস্কৃতি দপ্তরের মেয়র পারিষদ সোভা সুব্বা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। শ্রদ্ধার্ঘ্য অর্পণের সময় তাঁরা বিশ্বকবির সাহিত্য, দর্শন ও চেতনার মহিমা স্মরণ করেন। আজ ২২শে শ্রাবণ—বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধান দিবস। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শহর শিলিগুড়িও দিনটি…
Read More
বৃহস্পতিবার দুপুরে প্রধাননগর গুড়ুং বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বৃহস্পতিবার দুপুরে প্রধাননগর গুড়ুং বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড

শিলিগুড়ির প্রধাননগরের গুড়ুং বস্তিতে বৃহস্পতিবার দুপুরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে সম্পূর্ণভাবে পুড়ে যায় একটি রেস্টুরেন্ট এবং পাশের একটি জামাকাপড়ের দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক সূত্রে জানা গিয়েছে, একটি বহুতল ভবনের নিচে অবস্থিত ওই রেস্টুরেন্টে আচমকা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। রেস্টুরেন্টে রাখা ছিল দুটি কমার্শিয়াল ও একটি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার। সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা রেস্টুরেন্টে এবং দ্রুত পাশের দোকানেও ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ও প্রধাননগর থানার পুলিশ। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে রেস্টুরেন্টটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয় এবং জামাকাপড়ের দোকানটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দমকল কর্মীদের অভিযোগ, ওই রেস্টুরেন্টে…
Read More
জনগণের সুবিধার্থে  বাতাবারি ফার্ম বাজার থেকে শিলিগুড়ি হাসপাতাল পর্যন্ত চালু হলো বেসরকারি বাস পরিষেবা

জনগণের সুবিধার্থে  বাতাবারি ফার্ম বাজার থেকে শিলিগুড়ি হাসপাতাল পর্যন্ত চালু হলো বেসরকারি বাস পরিষেবা

বাতাবারি ফার্ম বাজার থেকে শিলিগুড়ি হয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত চালু হলো বেসরকারি বাস পরিষেবা। আজ থেকে এই পরিষেবা চালু হলো। এদিন বাতাবারি ফার্ম বাজারে ফিতে কেটে এই বাস পরিষেবার সূচনা করেন জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, মাটিয়ালি বাতাবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান বিটেন রায়, সমাজসেবী বিমল চন্দ্র রায় সহ অন্যান্যরা। জানা যায় প্রতিদিন সকাল ৭:৫০ মিনিট নাগাদ বাতাবাড়ি ফার্ম বাজার থেকে এই বাস ছাড়বে। এর ফলে বাতাবারি সহ সংলগ্ন ধুপঝোরা, বিধাননগর বড়দিঘী চা বাগান এলাকার জনগণের সুবিধা হবে। এই সমস্ত এলাকার বহু মানুষ চিকিৎসা সহ অন্যান্য কাজে শিলিগুড়ি ও উত্তরবঙ্গ মেডিকেল ও কলেজ হাসপাতালে যায়।…
Read More
শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে ফুলবাড়ি ব্যাটেলিয়ন মোড়ে পথ অবরোধ, ব্যাহত যান চলাচল

শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে ফুলবাড়ি ব্যাটেলিয়ন মোড়ে পথ অবরোধ, ব্যাহত যান চলাচল

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার প্রতিবাদে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি এলাকা। বিজেপির পক্ষ থেকে ফুলবাড়ি ব্যাটেলিয়ন মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। এই বিক্ষোভে নেতৃত্ব দেন ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি। তিনি অভিযোগ করে বলেন, "শুভেন্দু অধিকারীর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। এর সঙ্গে যুক্ত সমস্ত দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।" পাশাপাশি তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহেরও গ্রেফতারের দাবি তোলেন। বিক্ষোভের জেরে ফুলবাড়ি এলাকায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। পরে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে ফুলবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়ালেও…
Read More