শিলিগুড়ি

 “হৃদয় স্পর্শ আরোগ্যকেন্দ্রের” উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব

 “হৃদয় স্পর্শ আরোগ্যকেন্দ্রের” উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডে ডাম্পিং গ্রাউন্ডের কাছে নবনির্মিত পশু আশ্রয়কেন্দ্র ‘হৃদয় স্পর্শ আরোগ্যকেন্দ্র”, একটি পশু চিকিৎসালয় (Veterinary Hospital) এবং এসডব্লিউএম (SWM) গাড়ি ধোয়ার জন্য নির্মিত পাম্প রুম-এর উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পাশাপাশি এমএমআইসি ও স্থানীয় কাউন্সিলররা। এছাড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি। এই পশু চিকিৎসাকেন্দ্রে সমস্ত ধরনের প্রাণীর চিকিৎসা পরিষেবা মিলবে, তবে বিশেষত কুকুরদের চিকিৎসার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এর মাধ্যমে শহরের অবহেলিত ও পথপশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি, পরিচ্ছন্নতা বজায় রাখতে গাড়ি ধোয়ার জন্য পাম্প রুমও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শহরের পশু…
Read More
ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান

ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান

আজ, ১ আগস্ট, ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান। শিলিগুড়ি ইস্টবেঙ্গল রোড সংলগ্ন স্টেডিয়ামের ফুডপ্লাজার সামনে শিলিগুড়ি ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পক্ষ থেকে আয়োজিত হয় এই উদ্‌যাপন। এদিন সকালে ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কেক কেটে ইস্টবেঙ্গল ক্লাবের জন্মদিন পালন করেন ক্লাবের সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যান ক্লাবের সদস্য ও বিভিন্ন বয়সের ইস্টবেঙ্গল সমর্থকরা। লাল-হলুদের আবেগে ভরপুর ছিল পুরো এলাকা। ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যকে সম্মান জানাতে দেখা যায় অনেককে লাল-হলুদ পতাকা ও টি-শার্ট পরে অংশ নিতে। এই দিনটি শুধু একটি ফুটবল ক্লাবের জন্মদিন নয়, বরং হাজারো ইস্টবেঙ্গলপ্রেমীর কাছে এটি আবেগ, গর্ব এবং আত্মপরিচয়ের…
Read More
শুক্রবার বানেশ্বর মোড়ে বীর চিলা রায়ের মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের বিশেষ আয়োজন

শুক্রবার বানেশ্বর মোড়ে বীর চিলা রায়ের মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের বিশেষ আয়োজন

শুক্রবার ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভার অন্তর্গত ইস্টার্ন বাইপাস সংলগ্ন বানেশ্বর মোড়ে বীর চিলা রায়ের মূর্তি স্থাপনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জ্যোতি প্রকাশ কানুরিয়া। এছাড়াও রাজবংশী সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তি এবং স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে রাজবংশী সমাজের প্রতিনিধি ও ডাবগ্রাম-ফুলবাড়ী বিধানসভার এসসি, এসটি ও ওবিসি সেলের সভাপতি সাংবাদিকদের জানান, বহুদিন ধরে তারা এই মূর্তি স্থাপনের জন্য আন্দোলন করে আসছিলেন। অবশেষে বহু চেষ্টার পর এই গুরুত্বপূর্ণ স্থান বরাদ্দ হয়েছে এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে কাজ শুরু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। এদিনের এই উদ্যোগকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা যায়। উপস্থিত রাজবংশী নাগরিকদের মতে, বীর…
Read More
পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণে নিয়োজিত কর্মীদের প্রতি সম্মান জানিয়ে শুকনাতে উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড রেঞ্জার ডে’

পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণে নিয়োজিত কর্মীদের প্রতি সম্মান জানিয়ে শুকনাতে উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড রেঞ্জার ডে’

রেঞ্জারদের প্রতি শ্রদ্ধা ও তাঁদের অবদানের স্বীকৃতি জানাতে বৃহস্পতিবার শুকনা এনআইসি মিটিং হলে উদযাপিত হলো ‘ওয়ার্ল্ড রেঞ্জার ডে’। পরিবেশ ও বন্যপ্রাণ সংরক্ষণে নিয়োজিত কর্মীদের কাজের প্রতি সম্মান জানিয়ে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, উত্তরবঙ্গের CCF (Wildlife) আইএফএস ভাস্কর জে.ভি., কার্শিয়াং-এর অতিরিক্ত এসপি অভিষেক রায় (WBPS) সহ বন দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিক ও কর্মীরা। এই ডিভিশনের সব রেঞ্জার অফিসাররাও অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন এবং বৃক্ষরোপণ দিয়ে। এরপর অতিথিদের সংবর্ধনা জানানো হয় এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে মঞ্চে শুরু হয় মূল পর্ব। স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর উপস্থিতি অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে। আলোচনা…
Read More
নিষিদ্ধ কাশির সিরাপ সহ দুই ধৃতকে আটক করলেন সেভক পুলিশ পোস্টের একটি বিশেষ দল

নিষিদ্ধ কাশির সিরাপ সহ দুই ধৃতকে আটক করলেন সেভক পুলিশ পোস্টের একটি বিশেষ দল

মঙ্গলবার রাতের দিকে সেভক পর্যটননগরে নাকা চেকিং চলাকালীন বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক সহ দুই যুবককে গ্রেফতার করল সেভক পুলিশ পোস্টের একটি বিশেষ দল। সুভাষচন্দ্র দাস (ওসি, সেভক পুলিশ পোস্ট)-এর নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ দুই ব্যক্তিকে আটক করে। ধৃতদের নাম – ১. নিখিল ভুজেল, ২. ইয়াবেশ গন্দরবা, দুজনেই কালিম্পং জেলার তিস্তা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে : স্পাকোর ভন ক্যাপসুল: মোট ১৪৪০ পিস অ্যাসকোডেক্স সিডি প্লাস কাশির সিরাপ: মোট ১৫০ বোতল একটি KTM মোটরসাইকেল (নম্বর: WB 79A 905) জানা গিয়েছে, ওই দুই ব্যক্তি শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার পথে এই মাদকদ্রব্য বহন করছিল। পুলিশের প্রাথমিক অনুমান, নিষিদ্ধ…
Read More
ভোটার তালিকা ও নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি দূর করার বার্তা দিতে শিলিগুড়িতে বিজেপির সাংবাদিক বৈঠক

ভোটার তালিকা ও নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তি দূর করার বার্তা দিতে শিলিগুড়িতে বিজেপির সাংবাদিক বৈঠক

ভারতীয় জনতা পার্টির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক নান্টু পালের নেতৃত্বে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত ভোটার তালিকা এবং নাগরিকত্ব নিয়ে যাতে বিভ্রান্তি না ছড়ায়, সেই উদ্দেশ্যেই এই বৈঠক ডাকা হয়। এদিন নান্টু পাল জানান, ভারত সরকার নাগরিকদের সুরক্ষায় সচেষ্ট এবং কেবলমাত্র অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “ভারত সরকার কারও নাগরিকত্ব কেড়ে নিতে চলেছে না, বরং অনিয়মিতভাবে বসবাসকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতেই এই পদক্ষেপ।”তিনি আরও জানান, ভবিষ্যতে শিলিগুড়িতে সচেতনতা শিবির এবং ক্যাম্পের আয়োজন করে সাধারণ মানুষকে সচেতন করা হবে এবং নথিভুক্তিকরণ প্রক্রিয়াও চলবে। পাশাপাশি, মিথ্যে প্রচারে বিভ্রান্ত না হতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
Read More
দীর্ঘ নয় বছর পর ন্যাফ এর পক্ষ থেকে আয়োজিত হচ্ছে গুরুত্বপূর্ণ পর্বত অভিযান

দীর্ঘ নয় বছর পর ন্যাফ এর পক্ষ থেকে আয়োজিত হচ্ছে গুরুত্বপূর্ণ পর্বত অভিযান

হিমালয়ের বুকে এক অনাহরিত ও অজানা শৃঙ্গ জয়ের লক্ষ্যে লাদাখ রওনা দিচ্ছেন চার পর্বতারোহী। দীর্ঘ নয় বছর পর আবারও হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ) এর পক্ষ থেকে আয়োজিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ পর্বত অভিযান। এই অভিযানে অংশ নিচ্ছেন ন্যাফের চার সদস্য—গণেশ সাহা (দলনেতা), কল্যাণ দে, সুদেব রায়, ও কাজল কর দত্ত। বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করবেন তাঁরা। সংস্থার তরফে জানানো হয়েছে, অভিযানের লক্ষ্য একটি এমন শৃঙ্গ, যা এখনও পর্যন্ত কোনো পর্বতারোহী জয় করেননি। সেই চ্যালেঞ্জই এবার গ্রহণ করেছেন এই চার সাহসী পর্বতারোহী। বুধবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে শহরের মেয়র গৌতম দেব তাঁদের হাতে জাতীয় পতাকা তুলে দেন ও শুভেচ্ছা জানান…
Read More
শিলিগুড়িতে জোরকদমে চলছে গণেশ পুজোর প্রস্তুতি                                    

শিলিগুড়িতে জোরকদমে চলছে গণেশ পুজোর প্রস্তুতি                                    

শিলিগুড়ি শহরে গণেশ পুজোর ইতিহাসে এক বিশেষ নাম "শিলিগুড়ি গণেশ পুজো ওয়েলফেয়ার সোসাইটি"। তাদের পুজো এবারে ১৯তম বর্ষে পদার্পণ করছে। শহরের প্রথম গণেশ পুজো হিসেবে পরিচিত এই পুজো প্রতিবছরই দর্শনার্থীদের নজর কাড়ে অভিনব থিম ও জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য। তাদের এবারের থিম "কেদারনাথ মন্দির" এবছর পুজোর উদ্বোধন হতে চলেছে ২৬শে আগস্ট। থিম নির্মাণ এবং প্রতিমা তৈরির জন্য কলকাতা থেকে আনা হয়েছে দক্ষ ও স্বনামধন্য শিল্পীদের। আয়োজক কমিটির তরফে জানানো হয়েছে, গোটা পুজোর বাজেট প্রায় ৩০ লক্ষ টাকা। শুধু প্যান্ডেল বা প্রতিমা নয়, আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও থাকবে বিশেষ চমক।
Read More
অতিবৃষ্টিতে পাহাড়ে বন্যা পরিস্থিতি, শিলিগুড়ি-গ্যাংটক সড়ক বন্ধ

অতিবৃষ্টিতে পাহাড়ে বন্যা পরিস্থিতি, শিলিগুড়ি-গ্যাংটক সড়ক বন্ধ

কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রবিবার রাত থেকে দার্জিলিং জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়, যা সোমবারও অব্যাহত ছিল। আবহাওয়া দপ্তর আজ, মঙ্গলবারও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত কার্শিয়াংয়ে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির জেরে তিস্তার জলস্তর বৃদ্ধি পাওয়ায় কালিম্পংয়ের তিস্তাবাজার এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের একাংশ জলের তলায় চলে গেছে। ১৭৪ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দার্জিলিং, কালিম্পং এবং গ্যাংটকের মতো শহরগুলিকে সংযুক্তকারী 'লাইফলাইন' হিসাবে পরিচিত। এই গুরুত্বপূর্ণ সড়কটির একাংশ ডুবে যাওয়ায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সমস্ত যানবাহনের অভিমুখ ঘুরিয়ে লাভা হয়ে কালিম্পং এবং সিকিমের…
Read More
প্রধাননগরের স্কুলছাত্রীর যৌ*ন হেন*স্থার অভিযোগ, গ্রেফতার সাফাইকর্মী

প্রধাননগরের স্কুলছাত্রীর যৌ*ন হেন*স্থার অভিযোগ, গ্রেফতার সাফাইকর্মী

শহরের একটি নামী স্কুলে যৌ*ন হেন*স্থার অভিযোগ উঠলো এক সাফাইকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধাননগরের একটি প্রাথমিক স্কুলে। জানা গিয়েছে গতকাল স্কুল চলাকালীন স্কুলেরই শৌচালয়ে এক তৃতীয় শ্রেনীর ছাত্রীকে  যৌন হেনস্থা করে ওই সাফাইকর্মী। ঘটনার পর ওই স্কুলছাত্রী সমস্ত ঘটনা স্কুলের ক্লাস টিচারকে জানান। এরপরই স্কুলের প্রধান শিক্ষক বাড়ির লোককে ডেকে পাঠান মধ্যস্থতা করার জন্য। কিন্তু ঘটনার কথা জানাজানি হতেই  আজ পুলিশকে জানানো হয় এবং স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকেরা। এরপরই অভিযুক্ত ওই সাফাইকর্মীকে গ্রেপ্তার করে প্রধাননগর থানার পুলিশ।
Read More