14
Feb
দার্জিলিং মোড়ে চলমান রেল ওভার ব্রিজ (ROB) সহ সেভক - বালাসন এলিভেটেড হাইওয়ে করিডর প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। শনিবার তিনি সরেজমিনে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথাও বলেন। সাংসদ জানান, দার্জিলিং মোড়ে বর্তমানে দুই-স্তরের (Tier-1 ও Tier-2) এলিভেটেড কাঠামো নির্মাণ করা হচ্ছে। এর ফলে দার্জিলিং, বাগডোগরা সহ কালিম্পং - সিকিম দিক থেকে আসা যানবাহন নির্বিঘ্নে শালুগাড়া ও শিলিগুড়ি শহরের দিকে যেতে পারবে। তিনি জানান, আগামী ৪৫ দিনের মধ্যেই একটি টিয়ার ও অ্যাপ্রোচ রোডের কাজ সম্পন্ন হলে দার্জিলিং মোড়ে দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে যাবে। পাশাপাশি, আগামী দু’মাসের মধ্যে দার্জিলিং মোড়ের একটি অংশ সাধারণ মানুষের…
