শিলিগুড়ি

নির্বাচনের মুখে শিলিগুড়ির রাস্তায় এসএসবি জওয়ানদের টহল

নির্বাচনের মুখে শিলিগুড়ির রাস্তায় এসএসবি জওয়ানদের টহল

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আইন- শৃঙ্খলা বজায় রাখা ও সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে শিলিগুড়িতে রুট মার্চ করল কেন্দ্রীয় বাহিনী। বৃহস্পতিবার শিলিগুড়ির হিলকার্ট রোড সহ আশপাশের এলাকায় এই রুট মার্চে অংশ নেন এসএসবি জওয়ানরা। এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা ও জনবহুল এলাকায় পায়ে হেঁটে টহল দেন। রুট মার্চের মাধ্যমে সাধারণ মানুষকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা ও যে কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে বার্তা দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে শহরের বিভিন্ন এলাকায় এভাবেই নিয়মিত রুট মার্চ ও নজরদারি চালানো হবে, যাতে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণ ও…
Read More
বিধানসভা লড়াইয়ে শিলিগুড়ি মেয়রের জনসংযোগ তুঙ্গে

বিধানসভা লড়াইয়ে শিলিগুড়ি মেয়রের জনসংযোগ তুঙ্গে

শিলিগুড়ির মেয়র তথা সম্ভাব্য শিলিগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব সোমবার সকালে শিলিগুড়ি লক্ষ্মীনারায়ণ মন্দির এবং আনন্দময়ী কালী মন্দিরে পুজো দিলেন। এখনো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি তার আগেই প্রচারের অঙ্গ হিসেবে একদিকে যেমন দেওয়াল লিখন শুরু হয়েছে। তার পাশাপাশি জনসংযোগ শুরু করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এর আগেই তিনি ঘোষণা করেছিলেন ডাবগ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রে তিনি আর লড়াই করছেন না সেই কেন্দ্রে ইতিমধ্যে ক্রিয়াবিদ স্বপ্না বর্মনের প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। ঠিক তার পাশাপাশি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে দল চাইলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সেই কারণে দিনক্ষণ ঘোষণার আগেই জনসংযোগে জোর দিয়েছেন তিনি।
Read More
ডাবগ্রাম-ফুলবাড়িতে তৃণমূলে যোগদান ৬১ পরিবারের

ডাবগ্রাম-ফুলবাড়িতে তৃণমূলে যোগদান ৬১ পরিবারের

ডাবগ্রাম - ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পোড়া ঝাড় এলাকায় প্রায় ৬১টি পরিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের যোগদান। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন কো-অর্ডিনেটর কৃষ্ণ দাস। যোগদান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণ দাস বলেন, আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চলবে। তিনি দাবি করেন, “আমরা ভালোবাসা দিয়ে মানুষকে দলে স্বাগত জানাই, কাউকে ধমক-চমক দিয়ে নয়।” পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষকে যদি কেউ ভয় দেখানোর চেষ্টা করে, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি আরও জানান, ২০২৪ সালের নির্বাচনে এই এলাকায় দল অনেক ভোটে পিছিয়ে ছিল। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয়ের…
Read More
বাগডোগরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ

বাগডোগরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ

নেশার বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আবারও বড় সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। বাগডোগরা থানার সাদাপোশাকের পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ (SOG)-এর যৌথ অভিযানে ২৯৪ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভুট্টাবাড়ি এলাকার মুনি চা বাগানের কাছে এনএইচ–৩১ সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে ওত পেতে ছিল পুলিশ। তল্লাশি চালিয়ে এক যুবকের কাছ থেকে ২৯৪ গ্রাম ব্রাউন সুগার ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধৃতের নাম বিপুল সিংহ (২৬)। তিনি মালদার বাসিন্দা বলে জানা গেছে। প্রাথমিক তদন্তে অনুমান, বাগডোগরায় মাদক পাচারের উদ্দেশ্যেই সে এসেছিল। তবে তার আগেই পুলিশের জালে ধরা পড়ে যায় অভিযুক্ত। পুলিশের…
Read More
সেবক রোড হিট অ্যান্ড রান মামলায় দেবাংশু পাল চৌধুরী ফের আদালতে

সেবক রোড হিট অ্যান্ড রান মামলায় দেবাংশু পাল চৌধুরী ফের আদালতে

শিলিগুড়ির সেবক রোডের মর্মান্তিক হিট অ্যান্ড রান ঘটনায় গ্রেফতার দেবাংশু পাল চৌধুরীকে চার দিনের পুলিশ হেফাজতের পর আজ ফের আদালতে তোলা হবে। আদালত চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ দেখান মৃত যুবকের পরিবারের সদস্যরা। গোটা এলাকায় জোরদার করা হয়েছে পুলিশি নিরাপত্তা। উল্লেখ্য, সম্প্রতি সেবক রোডে হিট অ্যান্ড রান ঘটনায় মৃত্যু হয় শংকর ছেত্রী নামে এক যুবকের। অভিযোগ, দ্রুতগতির একটি গাড়ি ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনার পর তদন্তে নেমে Siliguri Police Station-এর পুলিশ শিলিগুড়ির এক পেট্রোল পাম্প মালিকের ছেলে দেবাংশু পাল চৌধুরীকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে Siliguri Court-এ তোলা হলে মৃতের পরিবারের বিক্ষোভের মুখে পড়তে হয় অভিযুক্তকে। আদালত চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ…
Read More
AIUTUC-এর নেতৃত্বে থানা মোড় থেকে মিছিল, বিভিন্ন দাবিতে কর্মসূচি

AIUTUC-এর নেতৃত্বে থানা মোড় থেকে মিছিল, বিভিন্ন দাবিতে কর্মসূচি

জল জীবন যোজনার সুপারভাইজারদের পক্ষ থেকে আজ একটি গুরুত্বপূর্ণ ডেপুটেশন দেওয়া হয়। দুপুর ১টায় জ্যোৎস্নাময়ী স্কুলের পাশের পি এইচ ই দপ্তরে এই ডেপুটেশন জমা দেওয়া হয় বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে। তার আগে বেলা সাড়ে ১২টা নাগাদ থানা মোড়ে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। সেখান থেকে মিছিল করে সুপারভাইজাররা পি এইচ ই দপ্তরের উদ্দেশ্যে রওনা দেবেন। বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতেই এই ডেপুটেশন কর্মসূচি বলে জানানো হয়েছে। এই কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে শ্রমিক সংগঠন AIUTUC। সংগঠনের পক্ষ থেকে সকল সুপারভাইজারদের নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
Read More
রঙিন আবিরে জমজমাট শহর, তবু ব্যবসায়ীদের মনে মিশ্র সুর!

রঙিন আবিরে জমজমাট শহর, তবু ব্যবসায়ীদের মনে মিশ্র সুর!

দোল পূর্ণিমাকে সামনে রেখে শহর শিলিগুড়িতে রঙের বাজার জমলেও ব্যবসায়ীদের মুখে একসঙ্গে হাসি ও হতাশার সুর। একদিকে অভিনব ডিজাইনের পিচকারি ও রঙিন আবিরে ক্রেতাদের আগ্রহ বাড়ছে। অন্যদিকে অতিরিক্ত দোকান খোলায় বিক্রি ভাগ হয়ে যাচ্ছে বলে অভিযোগ অনেকের। এবারের বাজারে হাতুড়ি, ত্রিশূল ও শার্ক ফিস আকৃতির পিচকারি বিশেষ নজর কেড়েছে। শিশু ও কিশোরদের মধ্যে এসব ডিজাইনের চাহিদা বেশি। দামও নাগালের মধ্যেই - কেজি প্রতি ৮০ টাকা থেকে আবির, আর পিচকারি ১০ থেকে ১৫০ টাকার মধ্যে মিলছে। ফলে মধ্যবিত্ত ক্রেতারাও স্বচ্ছন্দে কেনাকাটা করছে। তবে সব দোকানে ভিড় সমান নয়। শহরের প্রধান বাজার এলাকায় ক্রেতার চাপ থাকলেও অলিগলির ছোট দোকানগুলিতে বিক্রি তুলনামূলক কম।…
Read More
উত্তরকন্যা অভিযান ঘিরে র*ণক্ষেত্র ফুলবাড়ি, জলকামান – টিয়ার গ্যাসে উ*ত্তাল এলাকা

উত্তরকন্যা অভিযান ঘিরে র*ণক্ষেত্র ফুলবাড়ি, জলকামান – টিয়ার গ্যাসে উ*ত্তাল এলাকা

উত্তরবঙ্গের প্রশাসনিক সদর দফতর উত্তরকন্যা অভিযানের ডাক ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল ফুলবাড়ি সংলগ্ন এলাকা। জনজাতি সুরক্ষা মঞ্চের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে মিছিল এগোতেই পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাঁধে। মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে গোটা চত্বর। অভিযোগ, জমি-বিবাদকে কেন্দ্র করে এক গর্ভবতী মহিলাকে মারধর করা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এদিন উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেয় মিছিল। তবে প্রশাসনিক নিরাপত্তা বলয়ের কাছে পৌঁছাতেই ব্যারিকেড ঘিরে শুরু হয় ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের একাংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ প্রথমে মাইকিং করে সতর্কবার্তা দেয়। পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে লাঠিচার্জ করা হয়। পরে জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে ভিড় ছত্রভঙ্গ…
Read More
উত্তরে ফের ভূমিকম্প! ক*ম্পনের মাত্রা ৪.৮

উত্তরে ফের ভূমিকম্প! ক*ম্পনের মাত্রা ৪.৮

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ সিকিমে ৪.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাহাড় ও সমতল মিলিয়ে বিস্তীর্ণ এলাকা। শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং ও সংলগ্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়। সূত্রের খবর, সকাল ১১টা ৩৪ মিনিট নাগাদ ভূমিকম্পটি অনুভূত হয়। উপকেন্দ্র ছিল সিকিমে। দার্জিলিং থেকে প্রায় ২০ কিলোমিটার উত্তর-উত্তর-পশ্চিমে ও গ্যালশিং থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে এই কম্পনের উৎসস্থল চিহ্নিত হয়েছে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। শিলিগুড়ির বিভিন্ন বহুতল আবাসন ও বাণিজ্যিক ভবনে কয়েক সেকেন্ডের জন্য স্পষ্ট কম্পন টের পাওয়া যায়। শহরের হাকিমপাড়া, সুভাষপল্লি, মাটিগাড়া ও প্রধান বাণিজ্যিক এলাকায় সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন। যদিও কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
Read More
দু*র্ঘটনা রুখতে শহরের চার মোড়ে পুলিশের ক*ড়া নজরদারি

দু*র্ঘটনা রুখতে শহরের চার মোড়ে পুলিশের ক*ড়া নজরদারি

হর শিলিগুড়ি ও আশপাশের এলাকায় পরপর সড়ক দুর্ঘটনার ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের। পরিস্থিতি সামাল দিতে ও এমন ঘটনা রুখতে আরও কঠোর পদক্ষেপ নিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। প্রতিদিন রাত দশটা থেকে শহরের চারটি গুরুত্বপূর্ণ মোড়ে লাগাতার নাকা তল্লাশি চালানো হবে। এর মধ্যে রয়েছে জলপাই মোড়, পানিট্যাঙ্কি মোড়, শালুগাড়া চেকপোস্ট ও মাটিগাড়া এলাকার গুরুত্বপূর্ণ অংশ। এই তল্লাশিতে গাড়ির বৈধ নথিপত্র খতিয়ে দেখার, গাড়ির গতির পরীক্ষার পাশাপাশি বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে নেশাগ্রস্ত গাড়ি চালকদের চিহ্নিত করার দিকে। প্রয়োজনে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। জানা যায়, পুলিশ কমিশনার শ্রী সুদাকরের নির্দেশে বুধবার রাতে সংশ্লিষ্ট এলাকাগুলি পরিদর্শন করেন ডেপুটি…
Read More