শিলিগুড়ি

৬০ বছরে পদার্পণ: শিক্ষার বার্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শহর উদযাপিত

৬০ বছরে পদার্পণ: শিক্ষার বার্তা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে শহর উদযাপিত

শিলিগুড়ির অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয় পদার্পণ করল ৬০ বছরে। বুধবার এক বর্ণাঢ্য ও জমকালো শোভাযাত্রার মধ্য দিয়ে বিদ্যালয়ের হীরক জয়ন্তী (Diamond Jubilee) বর্ষ উদযাপনের শুভ সূচনা হলো। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই পদযাত্রা শহরের প্রধান প্রধান রাজপথ পরিক্রমা করে পুনরায় স্কুল চত্বরে এসে শেষ হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এছাড়াও বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, অগণিত ছাত্রছাত্রী এবং অভিভাবক-অভিভাবিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই শোভাযাত্রাকে এক অনন্য মাত্রা দেয়। শুধুমাত্র উৎসব নয়, এই শোভাযাত্রার মাধ্যমে সমাজের বিভিন্ন জ্বলন্ত ইস্যুকে তুলে ধরা হয়। বিভিন্ন ট্যাবলোর (Tableau) মাধ্যমে তুলে ধরা হয়:…
Read More
শিলিগুড়িতে পদযাত্রা ও জিপ মিছিল, দলীয় নেতাদের তোপ বর্তমান সরকারের বিরুদ্ধে

শিলিগুড়িতে পদযাত্রা ও জিপ মিছিল, দলীয় নেতাদের তোপ বর্তমান সরকারের বিরুদ্ধে

২০২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে উত্তরবঙ্গে কোমর বেঁধে নামল বিজেপি। মঙ্গলবার শিলিগুড়ি শহরের বুকে আয়োজিত হলো বিজেপির 'পরিবর্তন যাত্রা'। কয়েক হাজার কর্মী-সমর্থকের উপস্থিতিতে এই পদযাত্রা ও হুডখোলা জিপের মিছিল শহরজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিয়েছে। এদিন দুপুরে শিলিগুড়ির হিলকার্ট রোড সংলগ্ন এলাকা থেকে এই পরিবর্তন যাত্রা শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় স্তরের একাধিক শীর্ষ নেতা। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মী-সমর্থকদের ভিড়ে কার্যত স্তব্ধ হয়ে যায় শহরের প্রধান রাস্তাগুলো। মিছিলে মুহুর্মুহু স্লোগান এবং দলীয় পতাকায় ছেয়ে যায় গোটা পথ। পরিবর্তন যাত্রার মঞ্চ থেকে বিজেপি নেতারা বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরেন। তাঁদের বক্তৃতায় উঠে…
Read More
পরিবর্তন যাত্রার আগে নকশালবাড়িতে রাজনৈতিক টানাপোড়েন! মুখোমুখি বিজেপি-তৃণমূল

পরিবর্তন যাত্রার আগে নকশালবাড়িতে রাজনৈতিক টানাপোড়েন! মুখোমুখি বিজেপি-তৃণমূল

বিজেপির পরিবর্তন যাত্রা নকশালবাড়িতে প্রবেশের আগেই রাজনৈতিক উত্তেজনা ছড়াল এলাকাজুড়ে। সোমবার রাতে নকশালবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রাকে ঘিরে মঞ্চ তৈরির কাজ জোরকদমে শুরু হয়। পাশাপাশি এলাকাজুড়ে বিজেপির দলীয় পতাকা ও ফেস্টুন লাগানো হয়। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে উত্তেজনা তৈরির অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির দাবি, তাদের কর্মসূচিকে ঘিরে যেখানে দলীয় পতাকা লাগানো হয়েছে, সেখানে তৃণমূলও নিজেদের পতাকা লাগিয়ে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে। অন্যদিকে, অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা কোর কমিটির সদস্য অরুণ ঘোষ। তিনি বলেন, বিজেপি উন্নয়নের রাজনীতি করে না, বরং এসআইআর ইস্যুর নামে মানুষকে রাস্তায় নামাচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে দলীয় পতাকা লাগানো স্বাভাবিক…
Read More
হকারদের হয়রানি বন্ধের দাবিতে ADRM কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ

হকারদের হয়রানি বন্ধের দাবিতে ADRM কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ

রেল হকারদের ওপর লাগাতার হয়রানি ও অত্যাচারের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠল নিউ জলপাইগুড়ি (NJP) স্টেশন সংলগ্ন এলাকা। অল বেঙ্গল হকার ইউনিয়নের ডাকে এবং তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সমর্থনে সোমবার এনজেপি-র এডিআরএম (ADRM) কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভে শামিল হলেন কয়েকশো হকার। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্টেশনে এবং চলন্ত ট্রেনে হকারদের নানাভাবে হেনস্থা করা হচ্ছে। কাজ করতে গেলে বাধা দেওয়া থেকে শুরু করে অনেক সময় হকারদের আটক করে জেলে পাঠানোর মতো ঘটনাও ঘটছে বলে দাবি করা হয়েছে। তাঁদের অভিযোগ, বারবার শান্তিপূর্ণভাবে স্মারকলিপি জমা দেওয়া হলেও রেল কর্তৃপক্ষ কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দেন শিলিগুড়ি টাউন ব্লক থ্রি শ্রমিক সংগঠনের…
Read More
জয়ের আনন্দে মাতলো শিলিগুড়ি, জাতীয় পতাকা হাতে হাসমি চকে উল্লাস

জয়ের আনন্দে মাতলো শিলিগুড়ি, জাতীয় পতাকা হাতে হাসমি চকে উল্লাস

আন্তর্জাতিক ক্রিকেটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের জয়ের পর আনন্দে ফেটে পড়ল শিলিগুড়ির ক্রিকেটপ্রেমীরা। রবিবার রাতে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমায় শিলিগুড়ির হাসমি চকে। ভারতের জয় নিশ্চিত হতেই শুরু হয় উল্লাস। বাজি পটকা ফাটিয়ে, হাতে জাতীয় পতাকা নিয়ে আনন্দে মাতেন শহরবাসী। “ভারত মাতা কি জয়” ও “ইন্ডিয়া ইন্ডিয়া” স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এই আনন্দঘন মুহূর্তে প্রায় হাজার হাজার মানুষ সামিল হন। মহিলা, পুরুষ থেকে শুরু করে ছোট শিশু ৮ বছর থেকে ৮০ বছর পর্যন্ত সকল বয়সের মানুষকে দেখা যায় ভারতের জয়ের আনন্দ উদযাপন করতে। ক্রিকেটপ্রেমীদের মতে, এই জয় শুধু একটি ম্যাচের জয় নয়, বরং দেশের গর্বের মুহূর্ত। তাই সেই…
Read More
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়িতে সাঁওতাল সম্মেলনে যোগ দেন, নিরাপত্তা জোরদার

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিলিগুড়িতে সাঁওতাল সম্মেলনে যোগ দেন, নিরাপত্তা জোরদার

ভারতের রাষ্ট্রপতি Droupadi Murmu শনিবার Siliguri-তে এসে সাঁওতাল সম্প্রদায়ের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেন। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয় এবং প্রশাসনের তরফে নেওয়া হয় বিস্তৃত প্রস্তুতি।রাষ্ট্রপতির কর্মসূচিকে ঘিরে শিলিগুড়ি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন ছিল। অনুষ্ঠানস্থল এবং আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় আরও জোরদার করা হয়। এই আন্তর্জাতিক সম্মেলনে দেশ-বিদেশ থেকে আগত সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধিরা, সমাজকর্মী এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাঁওতাল সমাজের সংস্কৃতি, ঐতিহ্য এবং সামাজিক উন্নয়ন নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁর বক্তব্যে সাঁওতাল সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমাজ…
Read More
বাগডোগরায় আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন, রাষ্ট্রপতির আগমনে জারি ক*ড়া নিরাপত্তা

বাগডোগরায় আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলন, রাষ্ট্রপতির আগমনে জারি ক*ড়া নিরাপত্তা

উত্তরবঙ্গ সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর আগমনকে কেন্দ্র করে শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জানা গিয়েছে, শনিবার তিনি বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এয়ারপোর্ট অথরিটি ময়দানে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্স ২০২৬-এ যোগ দেবেন। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল প্রায় সাড়ে ১১টা নাগাদ রাষ্ট্রপতির অনুষ্ঠানস্থলে পৌঁছানোর কথা। রাষ্ট্রপতির সফরকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে গোটা এলাকা কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বিমানবন্দর এলাকা থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি ও ট্রাফিক নিয়ন্ত্রণ। প্রশাসন সূত্রে খবর, রাষ্ট্রপতির উপস্থিতিতে আন্তর্জাতিক এই কনফারেন্সে দেশ-বিদেশের সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানকে…
Read More
টি–২০ সেমিফাইনালে ভারতের দাপুটে জয়ে উচ্ছ্বাস শহরে

টি–২০ সেমিফাইনালে ভারতের দাপুটে জয়ে উচ্ছ্বাস শহরে

টি - ২০ বিশ্বকাপের সেমিফাইনালে দুর্দান্ত জয় পেল ভারতীয় ক্রিকেট দল। শক্তিশালী ইংল্যান্ড ক্রিকেট দলকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। আগামী ফাইনালে ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। ভারতের এই জয়ের খবর ছড়িয়ে পড়তেই শিলিগুড়ির হাসমিচক এলাকায় উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীরা। জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমে আনন্দ উদযাপন করতে দেখা যায় বহু যুবক ও সাধারণ মানুষকে। “ভারত মাতা কি জয়” ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর আবার বিশ্বকাপ জয়ের আশা জাগিয়েছে ভারতীয় দল। তাই ফাইনালের আগে থেকেই সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। সকলেরই আশা, ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে বিশ্বকাপ জিতবে ভারত।
Read More
শ্রমিকদের চিকিৎসা সুরক্ষায় বড় পদক্ষেপ, উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক

শ্রমিকদের চিকিৎসা সুরক্ষায় বড় পদক্ষেপ, উদ্বোধনে মন্ত্রী মলয় ঘটক

পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের আর্থিক সহায়তায় কর্মচারী রাজ্য বীমা (চিকিৎসা সুবিধা) প্রকল্পের আওতায় কোচবিহারে নবনির্মিত ‘রাজ্য বীমা চিকিৎসালয়’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল দাগাপুর শ্রমিক ভবন থেকে। এই উদ্যোগকে শ্রমিক কল্যাণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আধুনিক পরিকাঠামো ও উন্নত চিকিৎসা পরিষেবার মাধ্যমে উপকৃত হবেন বহু শ্রমিক ও তাঁদের পরিবার। অনুষ্ঠানের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের আইন, বিচার ও শ্রম দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক। তিনি তাঁর বক্তব্যে বলেন, শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাই রাজ্য সরকারের অন্যতম অগ্রাধিকার। কর্মচারী রাজ্য বীমা প্রকল্পের আওতায় চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোচবিহারে নবনির্মিত এই ‘রাজ্য বীমা চিকিৎসালয়’ শ্রমিকদের জন্য…
Read More
সীমান্ত বন্ধে বিপাকে পানিট্যাংকি ব্যবসায়ীরা, নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা

সীমান্ত বন্ধে বিপাকে পানিট্যাংকি ব্যবসায়ীরা, নির্বাচন ঘিরে কড়া নিরাপত্তা

বৃহস্পতিবার ভারতের প্রতিবেশী দেশ নেপালে সাধারণ নির্বাচন। আর সাধারণ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে সিল করা হয়েছে ভারত নেপাল সীমান্তের পানি ট্যাংকি এলাকা। কার্য তো বলা চলে একেবারে সীমান্তবর্তী এলাকায় করা নিরাপত্তায় মোরা রয়েছে। একদিকে যেমন এসএসবি নজরদারি চালাচ্ছে পাশাপাশি রাজ্য পুলিশ প্রশাসন নজরদারি চালাচ্ছে। নেপালের স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ অনুযায়ী ৩রা মার্চ থেকে পাঁচই মার্চ রাত বারোটা পর্যন্ত সিল থাকবে ভারত নেপাল সীমান্ত এলাকা। এই সময়কালে কোনরকম আমদানি রপ্তানি করা যাবে না। যদিও বিশেষ জরুরী পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পানিটিং কি সীমান্ত সহ ভারত নেপাল সীমান্তের সমস্ত এলাকায় সিল করে দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের কারণেই যদিও সিল করা…
Read More