মালদা

মালদা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া মোবাইল ফিরে পেল প্রকৃত মালিকেরা  

মালদা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া মোবাইল ফিরে পেল প্রকৃত মালিকেরা  

বিভিন্ন সময় হারিয়ে যাওয়া, চুরি যাওয়া মোবাইল উদ্ধারে ফের বড়সড় সাফল্য পেল মালদা জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করল বিভিন্ন নামিদামি কোম্পানীর পাঁচ শতাধিক মোবাইল। উদ্ধার মোবাইলগুলি শনিবার জেলা পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে তুলে দেওয়া হল প্রকৃত দাবীদারদের হাতে। এই উপলক্ষে এদিন মালদা জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ অফিসে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন, ডিএসপি হেড কোয়ার্টার দীপেন তামাং সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন জেলা' পুলিশের প্রত্যর্পণ কর্মসূচির অধীনে উদ্ধার ৫৯৪টি মোবাইলের মধ্যে ৬৬জন প্রকৃত দাবীদারের হাতে আনুষ্ঠানিকভাবে তাদের মোবাইল তুলে দেন…
Read More
ফের ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম থেকে আটক এক বাংলাদেশী যুবক

ফের ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম থেকে আটক এক বাংলাদেশী যুবক

বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে ফের মালদা জেলার হবিবপুর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম থেকে গ্রেপ্তার হলেন এক বাংলাদেশী তরুণ। আজ ভোরে হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের মালুমভিটা সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় মোহাম্মদ সুমনকে। ২৭ বছরের সুমন বাংলাদেশের নওগাঁ জেলার নিতপুর এলাকার বাসিন্দা। রবিবার গভীর রাতেও হবিবপুরের সীমান্ত গ্রাম দাল্লা থেকে এক বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। মাত্র একদিনের ব্যবধানে ফের সীমান্ত সংলগ্ন এলাকা মালুমভিটা এলাকা থেকে বাংলাদেশী গ্রেপ্তার এর ঘটনায় উদ্বেগে সীমান্ত এলাকার বাসিন্দারা।
Read More
পাঁচ শতাধিক মহিলার অংশগ্রহণে মালদায় প্রতিবাদ সভা, নারীর সুরক্ষায় জোর দিল বক্তারা

পাঁচ শতাধিক মহিলার অংশগ্রহণে মালদায় প্রতিবাদ সভা, নারীর সুরক্ষায় জোর দিল বক্তারা

নারী নির্যাতনের বিরুদ্ধে, নারীর মর্যাদা সুরক্ষার্থে জাগো নারী জাগো বহ্নিশিখা সংস্থার উদ্যোগে শহর জুড়ে অঙ্গীকার যাত্রা অনুষ্ঠিত হয়। প্রায় পাঁচ শতাধিক মহিলা এই অঙ্গীকার যাত্রায় অংশগ্রহণ করেন। ৯ ডিসেম্বর কোচবিহার থেকে এই অঙ্গীকার যাত্রা শুরু হয়, আজ মালদায় পৌছে মালদা টাউন স্টেশন থেকে এই অঙ্গীকার যাত্রা শুরু করে সারা শহর পরিক্রমা করার পর শহরের এলআইসি মোড় সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সেই প্রতিবাদ সভায় মহিলাদের সুরক্ষার্থে বক্তারা তাদের বক্তব্য রাখেন। তারপর এখান থেকে সেই অঙ্গীকার যাত্রা কলকাতার উদ্দেশ্যে বের হবে এবং ১৬ তারিখের সেখানে পৌঁছে একটি প্রতিভা সভায় নারীদের সুরক্ষার অঙ্গীকার নিয়ে শেষ করা হবে অঙ্গীকার যাত্রা বলে…
Read More
এসআইআর আতঙ্কে জন্ম সার্টিফিকেট তৈরির ভিড় মেডিকেল কলেজ হাসপাতালে

এসআইআর আতঙ্কে জন্ম সার্টিফিকেট তৈরির ভিড় মেডিকেল কলেজ হাসপাতালে

এসআইআর আতঙ্কে মানুষ সকাল থেকে লম্বা লাইন দিচ্ছে শিশুদের জন্ম সার্টিফিকেট তৈরির জন্য। লাইনে থাকা অধিকাংশদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে কারো শিশুর বয়স দুই বছর আবার কারো ছয় বছর কিন্তু জন্ম সার্টিফিকেট এখনো তৈরি হয়নি। বর্তমানে এসআইআর নিয়ে নানান গুজব ছড়াচ্ছে। তাই মানুষ শিশুদের জন্ম সার্টিফিকেট ও তৈরি করতে তোর জোর শুরু করেছে। এতদিন সন্তানদের জন্ম সার্টিফিকেট তৈরির তোড়জোড় তেমন ছিলনা অনেকের মধ্যেই। হঠাৎ করে এখন আবেদনের হিড়িক পড়ছে। শুধুমাত্র জন্ম সার্টিফিকেট তৈরি হয়। সংশোধন থেকে ডিজিটাল করার প্রবণতা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। সিএএ ও এসআইআর আতঙ্কেই এখন তোড়জোড় দাবি আবেদনকারী অনেকের। ছয় বছর আগে মেয়ের জন্ম সার্টিফিকেট বার করেছিলেন সাদিকুল।‌…
Read More
মালদায় মুখ্যমন্ত্রী, জমে উঠেছে প্রস্তুতি

মালদায় মুখ্যমন্ত্রী, জমে উঠেছে প্রস্তুতি

আজ মালদায় আগমন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গাজোল কলেজ ময়দানে নির্ধারিত তাঁর দলীয় জনসভাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই জমে উঠেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সরগরম পুরো এলাকা, তুঙ্গে প্রশাসনিক তৎপরতা। সভাস্থলে সকাল থেকেই উপস্থিত জেলা পুলিশ ও মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত বিশেষ বাহিনীর আধিকারিকরা। পুলিশের বোম স্কোয়াড, স্নিফার ডগ স্কোয়াড, মেটাল ডিটেক্টর সবই ব্যবহার করে নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলা হচ্ছে। মঞ্চ, প্রবেশপথ, দর্শক আসন প্রতিটি জায়গা খতিয়ে দেখা হচ্ছে বারবার। এদিকে মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে তৃণমূল শিবিরে উচ্ছ্বাস ও উদ্দীপনা তুঙ্গে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতা, কর্মীরা আসতে শুরু করেছে সভাস্থলে। ভিড় নিয়ন্ত্রণ, মঞ্চ সজ্জা ও অন্যান্য প্রস্তুতিতে ব্যস্ত স্থানীয় নেতৃত্ব। সব…
Read More
মালদায় বাড়ছে খু*ন–গু*লি–হা*মলার ঘটনা, উ*ত্তেজনা চ*রমে

মালদায় বাড়ছে খু*ন–গু*লি–হা*মলার ঘটনা, উ*ত্তেজনা চ*রমে

কালিয়াচকে ফের দুষ্কৃতীদের দাপটে কেঁপে উঠল জনপদ। মোজমপুরে বেপরোয়া গুলিবর্ষণে মুহূর্তের মধ্যেই কার্যত লোকশূন্য হয়ে পড়ে গোটা এলাকা। জেলা জুড়ে খুন, গুলি ও হামলার ঘটনায় ইতিমধ্যেই উত্তপ্ত মালদা। এবারের ঘটনাকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভ গিয়ে ঠেকেছে পুলিশের ভূমিকা ও আগাম প্রতিরোধমূলক ব্যবস্থার অভাবেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোজমপুরের এক রেশন ডিলারের বাড়িকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলির শব্দে গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিক্ষিপ্ত গুলিতে আহত হন এক যুবক, তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সন্ধ্যার পরপরই গুলির শব্দ শুনে ভয়ে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন বাসিন্দারা। কয়েক মিনিটের মধ্যেই রামকৃষ্ণপাড়া লাগোয়া মোজমপুর ভুতুড়ে নীরবতায়…
Read More
মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মালদহে আশা কর্মীদের বিক্ষোভ

মোবাইল ফোন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মালদহে আশা কর্মীদের বিক্ষোভ

দীর্ঘদিনের দাবি ছিল আশা কর্মীদের যাতে তাদের কাজের জন্য মোবাইল দেওয়া হয়। দাবি মেনে নিয়ে দীপাবলিতে আশা কর্মীদের জন্য মোবাইল বাবদ ১০ হাজার টাকা বরাদ্দ করেছিলেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর দেওয়া মোবাইল ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। পাশাপাশি নির্দিষ্ট সময় মোবাইল রিচার্জের টাকা ও দেওয়া হচ্ছে না। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা বাতিল করতে হবে, এই দাবি নিয়ে মালদা জেলা শাসকের দপ্তরে, বিক্ষোভ ডেপুটেশন, পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের। মঙ্গলবার মালদা শহরের রথবাড়ি মোড় থেকে মিছিল করে গোটা শহর ঘুরে জেলাশাসকের দপ্তরে এসে তারা ডেপুটেশন দেন।
Read More
মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে একটি ট্যাবলোর উদ্বোধন করেলেন জেলা শাসক

মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে একটি ট্যাবলোর উদ্বোধন করেলেন জেলা শাসক

আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে মালদা জেলা প্রশাসনের উদ্যোগে একটি ট্যাবলোর উদ্বোধন করা হল। শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে পতাকা এবং আকাশে বেলুন উড়িয়ে এই ট্যাবলোর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্র সরকার। শিশুরায় আমাদের ভবিষ্যৎ, ছেলে একুশে মেয়ে ১৮ এর আগে নয় বিয়ে কারো, এরকমই সচেতনতামূলক একাধিক বার্তা তুলে ধরে ব্লকে ব্লকে ঘুরবে এই ট্যাবলো। সেই সঙ্গে শিশুদের অধিকার সম্পর্কে সাধারণ মানুষকে আরো সচেতন করা হবে এই ট্যাবলোর মাধ্যমে।
Read More
রাস পূর্ণিমায় শহরে কৃষ্ণভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা

রাস পূর্ণিমায় শহরে কৃষ্ণভক্তদের বর্ণাঢ্য শোভাযাত্রা

রাস পূর্ণিমা উপলক্ষ্যে বুধবার মালদা শহর জুড়ে অনুষ্ঠিত হল কৃষ্ণভক্তদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সকাল থেকেই উৎসবের আবহে মেতে ওঠে শহর। মালদা শহরের বি.এস.রোডের চুরি পট্টি এলাকা থেকে শুরু হয় এই শোভাযাত্রা, যা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। প্রতি বছরই শ্রীশ্রী ব্রজযুগল ও শ্রীশ্রী রাধাকৃষ্ণ ঠাকুর বাড়ির পক্ষ থেকে এই রাস উৎসবের আয়োজন করা হয়। তারই অংশ হিসেবে আজকের শোভাযাত্রায় নারী-পুরুষ নির্বিশেষে সকলে অংশ নেন— কেউ কৃষ্ণ, কেউ রাধা, আবার কেউ শ্রীশ্রী চৈতন্যদেব সেজে উপস্থিত ছিলেন। শোভাযাত্রার মধ্য দিয়ে কৃষ্ণভক্তদের আবেগ, ভক্তি ও আনন্দে মুখরিত হয়ে ওঠে মালদা শহর। আয়োজকদের পক্ষ থেকে জানা গিয়েছে, শোভাযাত্রা শেষে রাতে ভোগ বিতরণ ও ভক্তিমূলক…
Read More
মন্থার প্রকোপে জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা

মন্থার প্রকোপে জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা

কিছুদিন পরেই নবান্ন। যেখানে খুশি মনে নতুন ধান ঘরে তুলে চাষীরা। সেখানে মন্থার প্রভাবে দুর্যোগের ঘনঘটায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে ধান চাষীরা। কয়েক হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে।ঋণ নিয়ে ধান চাষ করে এই ক্ষয়ক্ষতির ফলে মাথায় হাত চাষীদের। রাজ্য সরকারের কাছে করজোড়ে ক্ষতিপূরণের নিবেদন। গত ৪৮ ঘন্টায় ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। শনিবারেও কাটেনি দুর্যোগ।এই পরিস্থিতিতে কৃষি নির্ভর মালদা জেলা জুড়ে ব্যাপক ক্ষতির মুখে ধান চাষিরা। মালদার হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামে গ্রাউন্ড জিরো তে গিয়ে দেখা গেল ধান চাষীদের করুণ দশা। ওই এলাকার মানুষ সম্পূর্ণ কৃষি কাজের উপর নির্ভর। হাজার…
Read More