মালদা

পল্লীশ্রী ময়দান থেকে ইংলিশ বাজার জুড়ে অস্ত্র হাতে শোভাযাত্রা

পল্লীশ্রী ময়দান থেকে ইংলিশ বাজার জুড়ে অস্ত্র হাতে শোভাযাত্রা

রাম নবমীর মিছিলে মালদহের অস্ত্রের ঝলকানি। রামদা, হাঁসুয়া,কাটারি নিয়ে মিছিলে হাঁটলেন অসংখ্য রাম ভক্তরা। মিছিলের মধ্যেই অস্ত্র ঘুরিয়ে ঝলকানি রামভক্তদের। ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের পল্লীশ্রী ময়দান থেকে শুরু হয় এই রাম ভক্তদের মিছিল। মিছিলে পা  মিয়েছিলেন ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অম্লান ভাদুবি থেকে শুরু করে জেলা বিজেপি নেতৃত্ব। তাদের উপস্থিতিতে কার্যত রামভক্তদের অস্ত্র হাতে এই প্রদর্শনী দেখা যায় গোটা ইংরেজ বাজার শহর জুড়ে।
Read More
মহানন্দা ঘাট থেকে শুরু রাম নবমীর শোভাযাত্রা, ভক্তদের ঢল

মহানন্দা ঘাট থেকে শুরু রাম নবমীর শোভাযাত্রা, ভক্তদের ঢল

প্রতি বছরের মতো এবারও রাম নবমীর পুণ্যতিথিতে হরিনাম সংকীর্তন উপলক্ষে কলসযাত্রার আয়োজন করলেন মালদা শহরের ২৫নং ওয়ার্ডের কুলিপাড়া এলাকার ধর্মপ্রাণ মানুষজন। শুক্রবার সাত সকালে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শুরু হয় মালদা শহরের রামকৃষ্ণ মিশন মহানন্দা নদীর ঘাট থেকে। শোভাযাত্রায় অংশ নেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু, ২৫নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি কর্মকার সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা প্রবল হর্ষ উল্লাসের মাধ্যমে গোটা শহর ঘুরে কুলিপাড়ায় গিয়ে শোভাযাত্রা শেষ করেন। এদিনের শোভাযাত্রায় সামিল ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু বলেন, বাংলার ঐতিহ্য হল সকল ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে মিলেমিশে চলা। আজ রাম নবমীর পুণ্যতিথিতে ভগবানের কাছে সেই প্রার্থনায় করলেন তিনি।
Read More
ঘুগনি-মুড়ির আড্ডা আর ক্রিকেটে ছক্কা হাঁকিয়ে প্রচারে নজর কাড়লেন সিপিএম প্রার্থী

ঘুগনি-মুড়ির আড্ডা আর ক্রিকেটে ছক্কা হাঁকিয়ে প্রচারে নজর কাড়লেন সিপিএম প্রার্থী

মঞ্চ-মাইক, বড় বড় সভা নয় একেবারে সাধারণ মানুষের ভিড়েই নিজের প্রচারকে ভিন্ন মাত্রা দিলেন সিপিআই(এম) প্রার্থী আনোয়ারুল হক। চাঁচল বিধানসভা এলাকায় জনসংযোগে নেমে তিনি তুলে ধরলেন এক অন্যরকম রাজনৈতিক ছবি। বড়ই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান তিনি। মানুষের দোরগোড়ায় দাঁড়িয়ে শোনেন তাঁদের অভাব- অভিযোগ ও স্থানীয় সমস্যার কথা। তবে রাজনৈতিক বার্তার পাশাপাশি প্রচারে ছিল একেবারে ভিন্ন চিত্র। রাস্তার ধারে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে ঘুগনি- মুড়ির আড্ডায় মেতে ওঠেন তিনি। কোনও আড়ম্বর ছাড়াই সাধারণ মানুষের মতো সেই মুহূর্ত তৈরি করে আলাদা এক ঘনিষ্ঠতা। এরই মাঝে মাঠে ক্রিকেট খেলতে থাকা যুবকদের সঙ্গে হঠাৎই যোগ দেন আনোয়ারুল হক।…
Read More
বাংলাদেশি নাগরিক মালদার ডুবাপাড়ায় ধরা, পুলিশ তল্লাশি শুরু

বাংলাদেশি নাগরিক মালদার ডুবাপাড়ায় ধরা, পুলিশ তল্লাশি শুরু

মালদার হবিবুরের হরিশ্চন্দ্রপুরের ডুবাপাড়া এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এবং ওই ব্যক্তিকে স্থানীয়রা গাছের মধ্যে বেঁধে রাখেন , এরপর এলাকাবাসীরা দ্রুত হবিবপুর থানা পুলিশ-কে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তদন্তে জানা যায়, ধৃত ব্যক্তির নাম মোঃ মৌমিন নুর হোসেন এবং তিনি বাংলাদেশের কোতওয়ালী থানার এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হবে। কী উদ্দেশ্যে তিনি এই এলাকায় এসেছিলেন এবং কেন ঘোরাঘুরি করছিলেন,…
Read More
প্রাকৃতিক দু*র্যোগে চাষে ক্ষ*তি, ঋণের চাপে আ*ত্মঘাতী কৃষক

প্রাকৃতিক দু*র্যোগে চাষে ক্ষ*তি, ঋণের চাপে আ*ত্মঘাতী কৃষক

পুরাতন মালদার মহিষবাথানি গ্রাম পঞ্চায়েতের তেলিপুকুর এলাকায় এক আলু চাষির অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম বিপতী রাজবংশী (৬৩)। পরিবারের দাবি, বিষ পান করে আত্মহত্যা করেছে তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বিপতী রাজবংশী চার বিঘা জমি লিজ নিয়ে ও এক বিঘা নিজের জমিতে আলু চাষ করেছিলেন। চাষের জন্য মহাজনের কাছ থেকে ঋণও নিয়েছিলেন। কিন্তু গত দুদিনের প্রাকৃতিক দুর্যোগে তার আলুর ব্যাপক ক্ষতি হয় বলে অভিযোগ। এই ক্ষতির ধাক্কা ও ঋণের চাপ সামলাতে না পেরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের দাবি। ঘটনার দিন তিনি বিষ পান করেন বলে অভিযোগ, পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে…
Read More
উন্নয়ন ইস্যুতে দলবদল, মালদায় রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি

উন্নয়ন ইস্যুতে দলবদল, মালদায় রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি

ভোটের প্রাক্কালে তৃণমূল সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বিজেপিতে যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হল মালদার গাজোল ব্লকের মাঝরা অঞ্চলের চান্দাহার গ্রামে। গাজোলের বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দলের বেশকিছু কর্মী তাদের পুরনো দল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। যদিও এই যোগদান কর্মসূচি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মণ দাবী করেন, যারা বিজেপিতে যোগদান করলেন তারা আগে তৃণমূল, সিপিএম এবং কংগ্রেস করতেন। কিন্তু সেই দল করে তারা গ্রামের কোন উন্নয়ন করতে পারেন নি। তাই উন্নয়নের জন্য বিজেপির সরকার গঠন করতে তারা বিজেপিতে যোগদান করলেন। যদিও বিজেপি প্রার্থীর এই দাবী মানতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের বক্তব্য,…
Read More
ভোটের আগে ক*ড়া নজরদারি, রাস্তায় নামল কেন্দ্রীয় বাহিনী

ভোটের আগে ক*ড়া নজরদারি, রাস্তায় নামল কেন্দ্রীয় বাহিনী

নির্বাচনকে সামনে রেখে পুরাতন মালদা পৌরসভা এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ও টহল। বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সক্রিয়ভাবে টহল দিতে দেখা যায়। তাদের সঙ্গে ছিলেন স্থানীয় মালদা থানার পুলিশ আধিকারিকরাও। প্রশাসন সূত্রে খবর, নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অবাধভাবে সম্পন্ন করতেই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তোলাই এই টহলের মূল উদ্দেশ্য। এদিন পুরাতন মালদার একাধিক ওয়ার্ডে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নজরে পড়ে। জওয়ানরা এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ও খতিয়ে দেখেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এই…
Read More
পাণ্ডব ঘাটে পালিত হল পবিত্র বারুণী স্নান উৎসব

পাণ্ডব ঘাটে পালিত হল পবিত্র বারুণী স্নান উৎসব

প্রতিবছরের মতো এ বছরও ধর্মীয় রীতি মেনে পুরাতন মালদার মুচিয়া টাঙ্গন নন্দীর তীরে পাণ্ডব ঘাটে অনুষ্ঠিত হল পবিত্র বারুণী স্নান। ভোর থেকেই বিভিন্ন এলাকা থেকে অসংখ্য ভক্ত ও পুণ্যার্থী এই স্নানে অংশগ্রহণ করতে ভিড় জমান ঘাট চত্বরে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই বারুণী স্নানে অংশ নিলে পাপমোচন হয় ও জীবনে শান্তি ও কল্যাণ আসে। এই আস্থায় বহু মানুষ পবিত্র জলে স্নান করেন। এদিন ভক্তদের জন্য আয়োজকদের পক্ষ থেকে খিচুড়ি ভোগ বিতরণের ব্যবস্থা করা হয়। বারুণী স্নান উপলক্ষ্যে চারদিন ব্যাপী সাধুমেলা ও বাউল গানের আয়োজন করা হয়েছে, যা এলাকায় বাড়তি আকর্ষণ তৈরি করেছে। পুরো কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবকরাও সক্রিয় ভূমিকা পালন…
Read More
ধামসা-মাদলের তালে মালদায় ‘পরিবর্তনের ডাক’ বিজেপির

ধামসা-মাদলের তালে মালদায় ‘পরিবর্তনের ডাক’ বিজেপির

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ শুরু। যদিও নির্বাচনের নিঘণ্ট এখনও ঠিক হয়নি, তবুও নির্বাচনী যুদ্ধে প্রথম সুর বাজিয়ে দিলেন মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু-এর স্ত্রী মঞ্জু মুর্মু। বিজেপির 'বাংলা পরিবর্তনের যাত্রা' সমাপ্তি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিগ্রেড সভায় অংশগ্রহণ করতে মালদা টাউন স্টেশনে হাজির হয়েছেন তিনি। ধামসা মাদল হাতে নাচতে নাচতে মঞ্চে নজর কেড়েছেন মঞ্জু মুর্মু। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে মঞ্জু মুর্মু বলেন, “আদিবাসী সম্প্রদায়ের রাষ্ট্রপতি দ্রোপদী মুর্মু থেকে শুরু করে সাংসদ খগেন মুর্মুকে যে ভাবে তৃণমূলের সুপ্রিমো অসম্মান করেছে। তা আদিবাসী জাতির অপমান। তাই নির্বাচনী যুদ্ধের ডঙ্কা মালদা থেকেই বাজিয়ে দেওয়া হল।“ কার্যত তিনি 'বাংলা পরিবর্তনের সূচনা' ঘোষণা করলেন,…
Read More
বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ সহ আটক ৩ পাচারকারী

বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ সহ আটক ৩ পাচারকারী

রবিবার গভীর রাতে বিপুল পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করল মালদহের গাজল থানার পুলিশ। রবিবার রাত্রে গাজোল টোল প্লাজা পার করে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে পার্কিংয়ে এসে দাঁড়ায় দুটি লড়ি। গাজোল থানার আধিকারিকদের একটি টিম টল প্লাজার কাছে পেট্রোলিং ডিউটি করাকালীন গাড়ি দুটি দেখে তাদের সন্দেহ হয়। গাড়ির চালকদের জিজ্ঞাসাবাদ এর পর তল্লাশি চালানো হলে  গাড়ি দুটি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ। খবর পেয়ে ছুটে আসেন গাজোল থানার আইসি কৌশিক ব্যানার্জি। ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির জন্য গাজোল বিডিও বিপ্লব কুমার বিশ্বাস ঘটনাস্থলে আসেন তারই উপস্থিতিতে সমস্ত নিষিদ্ধ কাপ সিরাপ সিজ করে পুলিশ। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।…
Read More