কলকাতা

রবীন্দ্রসংগীত ও বৈদিক মন্ত্রে মুখর ছাতিমতলা প্রাঙ্গণ

রবীন্দ্রসংগীত ও বৈদিক মন্ত্রে মুখর ছাতিমতলা প্রাঙ্গণ

এবছর এই পৌষমেলা ১৮২ বছরে পদার্পণ করল। শান্তিনিকেতনের ছাতিমতলা প্রাঙ্গনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য প্রবীর কুমার ঘোষ সহ বিশ্বভারতীর বিভিন্ন স্তরের অধ্যাপক, কর্মী ও শিক্ষার্থীরা। পাশাপাশি দেশ-বিদেশের বহু পর্যটকের উপস্থিতিতেও মুখরিত হয়ে ওঠে ছাতিমতলা চত্বর। ঐতিহাসিকভাবে দেবেন্দ্রনাথ ঠাকুর তাঁর ব্রাহ্মধর্মে দীক্ষাগ্রহণের দিনটিকে স্মরণীয় করে রাখতে এই পৌষ উৎসবের সূচনা করেছিলেন। সেই সময় থেকেই এই উৎসব শান্তিনিকেতনের এক অনন্য সাংস্কৃতিক পরম্পরায় পরিণত হয়েছে। প্রতিবছরের মতো এবারও ভোরের আলো ফুটতেই রবীন্দ্রসংগীত ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পৌষ উৎসব ও পৌষ মেলার অনুষ্ঠান। শান্ত, স্নিগ্ধ পরিবেশে অনুষ্ঠিত এই আচার-অনুষ্ঠান শান্তিনিকেতনের ঐতিহ্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারকে নতুন করে স্মরণ করিয়ে…
Read More
বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে কলকাতায় আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা

বড়দিন ও নিউ ইয়ার উপলক্ষে কলকাতায় আঁটসাঁট নিরাপত্তা ব্যবস্থা

দিল্লিতে বিস্ফোরণের ঘটনার পর দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে বড়দিন ও নিউ ইয়ার উদ্‌যাপন ঘিরে কলকাতা শহরেও কড়া নিরাপত্তার বন্দোবস্ত করেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, উৎসবের সময় শহরজুড়ে প্রায় ২০০০ পুলিশ কর্মী মোতায়েন থাকবেন নিরাপত্তার দায়িত্বে। গোটা কলকাতা শহরেই পুলিশের বিশেষ নজরদারি চলবে। তবে প্রতি বছরের মতো এবারও বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে পার্ক স্ট্রিট এলাকায়, যেখানে উৎসবের ভিড় সবচেয়ে বেশি হয়। নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৮ থেকে ১০ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। পাশাপাশি প্রায় ২০ - ২৫ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ, ২৭ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ সহ প্রায় ২৫০ জন সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ…
Read More
ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যু

ফের আলিপুর চিড়িয়াখানায় বাঘিনীর মৃত্যু

কলকাতা: আলিপুর চিড়িয়াখানায় ফের বাঘিনীর মৃত্যু। গত তিন মাসে এই নিয়ে পর পর তিনটি বাঘিনীর মৃত্যু হল। মৃত বাঘিনীর শরীরে পরজীবী বাসা বেঁধেছিল বলে জানা যাচ্ছে। যদিও তার দরুণ মৃত্যু হতে পারে কি না, সেই নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। একদিন আগেই বাঘিনীর শরীরের ময়নাতদন্ত হয়েছে। ভিসেরা পরীক্ষার জন্যও পাঠানো হয়েছে নমুনা। এর আগে, সেপ্টেম্বর মাসে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাঘিনীর মৃত্যু হয় কলকাতার আলিপুর চিড়িয়াখানায়। বছর শেষ হওয়ার আগে ফের একটি বাঘিনী মারা গেল সেথানে। গতবছর অগাস্ট মাসেই ওড়িশার নন্দনকানন থেকে আনা হয়েছিল তাকে। বয়স হয়েছিল মাত্র ২ বছর ১০ মাস। আলিপুর চিড়িয়াখানায় পর পর বাঘিনীর মৃত্যু যথেষ্ট উদ্বেগ…
Read More
৪০ শতাংশ বেকারত্ব কমানো গিয়েছে’, শিল্প ও বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

৪০ শতাংশ বেকারত্ব কমানো গিয়েছে’, শিল্প ও বাণিজ্য সম্মেলনে বললেন মুখ্যমন্ত্রী

কলকাতা : আজ থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে শিল্প ও বাণিজ্য সম্মেলন। ধনধান্য অডিটোরিয়ামে স্বনামধন্য ব্যবসায়ী, শিল্পপতিরা একত্রিত হয়েছেন। সেখানে বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পের নিরিখে রাজ্যের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যতে কী কী সম্ভাবনা রয়েছে এই রাজ্যে, সব নিয়েই বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এ বছর বিশ্ববাণিজ্য সম্মেলন হচ্ছে না। তারই ক্ষুদ্র সংস্করণ আজকের 'শিল্প ও বাণিজ্য সম্মেলন'। রাজ্যের শিল্প ও উন্নয়নের নিরিখে কীভাবে এগোবে রাজ্য, তাই-ই আজকের কর্মসূচি থেকে তুলে ধরা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে আজ রাজ্যে 'শিল্প ও বাণিজ্য সম্মেলন'। ধনধান‍্য প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি। এখানে প্রধান বক্তা হিসেবে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'পশ্চিমবঙ্গের…
Read More
২৪ ঘণ্টার মধ্যেই শোকজের জবাব দিলেন রাজীব কুমার সহ ৩ জন

২৪ ঘণ্টার মধ্যেই শোকজের জবাব দিলেন রাজীব কুমার সহ ৩ জন

যুবভারতীতে লিওনেল মেসির ইভেন্ট ঘিরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেই ঘটনায় শোকজ করা হয়েছিল রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা ও বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমারকে। ২৪ ঘণ্টার মধ্যেই শোকজের জবাব চাওয়া হয়েছিল। সেই মতো নির্ধারিত সময়েই মধ্যেই তিনজন শোকজের জবাব দিয়েছেন বলে খবর।গত শনিবার যুবভারতীতে বিশৃঙ্খলার জেরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন একটি তদন্ত কমিটি গঠিত হয়েছিল। এই তদন্ত কমিটিই গত মঙ্গলবার তিনজনকে শোকজ করেছিল। এরপর নির্দিষ্ট সময়ের মধ্যেই নিজেদের লিখিত বয়ান জমা দিয়েছেন ওই তিন পদস্থ কর্তা। সূত্রের খবর, ক্রীড়া দপ্তরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহা…
Read More
নিউটাউনের ঘুনি বস্তিতে বি*ধ্বংসী অ*গ্নিকাণ্ডে ছা*ই শতাধিক ঝুপড়ি

নিউটাউনের ঘুনি বস্তিতে বি*ধ্বংসী অ*গ্নিকাণ্ডে ছা*ই শতাধিক ঝুপড়ি

নিউটাউনের ঘুনি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর কেটে গিয়েছে গোটা একটি রাত। বৃহস্পতিবার সকালেও ধ্বংসস্তূপের বিভিন্ন অংশে পকেট ফায়ার বা ছোট ছোট আগুন জ্বলতে দেখা যাচ্ছে। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে ও এলাকা ঠান্ডা রাখতে সকাল থেকেই দমকল বাহিনীর পাঁচটি ইঞ্জিন নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে। বুধবার সন্ধ্যায় লাগা এই বিধ্বংসী আগুনে একের পর এক ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যায়। বাঁশ, ত্রিপল ও অন্যান্য দাহ্য সামগ্রী থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে তা নিয়ন্ত্রণে আনতে একসময়ে ২০ থেকে ২৫টি দমকল ইঞ্জিন মোতায়েন করতে হয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর মূল আগুন নিয়ন্ত্রণে এলেও ধ্বংসস্তূপে জমে থাকা সুপ্ত উত্তাপ…
Read More
কলকাতা পুলিশের অ্যানুয়াল স্পোর্টস মিট ২০২৫–২৬ শুরু, নিরাপত্তা নিয়ে আশ্বাস কমিশনারের

কলকাতা পুলিশের অ্যানুয়াল স্পোর্টস মিট ২০২৫–২৬ শুরু, নিরাপত্তা নিয়ে আশ্বাস কমিশনারের

কলকাতা পুলিশের অ্যানুয়াল স্পোর্টস মিট ২০২৫–২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন হল এদিন। বডি গার্ড লাইন্স গ্রাউন্ডে শুরু হওয়া এই ক্রীড়া প্রতিযোগিতা চলবে ১৭ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার সকাল ১০টায় প্রতিযোগিতার সূচনা করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা, সমস্ত ডিসি স্তরের অফিসার সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। শারীরিক সক্ষমতা বৃদ্ধি, শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তুলতেই এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানান, “অ্যানুয়াল স্পোর্টস ২০২৫–২৬ আজ থেকে শুরু হয়েছে। সবকিছু খুব ভালোভাবে হচ্ছে।” আগামী দিনে ইডেন গার্ডেনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ম্যাচ নিয়ে যুবভারতী…
Read More
ট্রাফিক পুলিশের তৎপরতায় সময়মতো স্কুলে পৌঁছাল পড়ুয়ারা

ট্রাফিক পুলিশের তৎপরতায় সময়মতো স্কুলে পৌঁছাল পড়ুয়ারা

মানবিক কলকাতা পুলিশ। বিদ্যাসাগর সেতুতে মঙ্গলবার সকাল পৌনে আটটা নাগাদ একটি স্কুল বাস খারাপ হয়ে যায়। যার ভেতরে ছিল প্রায় 30 থেকে 50 জন ছাত্রছাত্রী। তড়িঘড়ি সময় নষ্ট না করে বাচ্চাদের সময় মত স্কুল পৌঁছানোর জন্য কলকাতা ট্রাফিক পুলিশের ভ্যান বিদ্যাসাগর সে তুতে নিয়ে আসা হয় এবং সময়মতো বাচ্চাদের স্কুলে পৌঁছে দেওয়া হয়। সার্জেন্ট ইমরানের চেষ্টায় আটটা কুড়ির মধ্যে সিংহানিয়া স্কুলে বাচ্চাদের পৌঁছে দেয় কলকাতা ট্রাফিক পুলিশ।
Read More
কলকাতায় মেসির সফর ঘিরে ‘চরম বিশৃঙ্খলা’

কলকাতায় মেসির সফর ঘিরে ‘চরম বিশৃঙ্খলা’

সল্টলেক স্টেডিয়ামের আশপাশে লিওনেল মেসির সফর ঘিরে যে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনা তৈরি হয়েছে, তাতে গভীরভাবে মর্মাহত ও বিস্মিত রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে জানানো হয়েছে, পরিকল্পনার সম্পূর্ণ অভাব ও ব্যবস্থাপনার ব্যর্থতার জন্য এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যপালের মতে, গোটা ঘটনার জন্য মূলত দায়ী অনুষ্ঠান আয়োজক ও বেসরকারি স্পনসররা। একই সঙ্গে পুলিশের ভূমিকাকেও তীব্রভাবে প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। রাজ্যপালের পর্যবেক্ষণ, পুলিশের নিষ্ক্রিয়তা রাজ্য সরকার, সাধারণ মানুষ এবং স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রীকেও ব্যর্থ করেছে। ক্রীড়াপ্রেমী কলকাতাবাসীর কাছে এই দিনটি একটি ‘অন্ধকার দিন’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেও মন্তব্য করেছেন তিনি। এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারকে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন…
Read More
সহযাত্রীদের সাহসী প্রতিরোধে বাঘ পিছু হটল, ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন আহত সোনু রাম ভক্তা

সহযাত্রীদের সাহসী প্রতিরোধে বাঘ পিছু হটল, ডায়মন্ড হারবার হাসপাতালে চিকিৎসাধীন আহত সোনু রাম ভক্তা

আবারো দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন জঙ্গলে কাংরা ধরতে গিয়ে বাঘের আক্রমণের আহত মৎস্যজীবী সোনু রাম ভক্তা বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের জিপ্লোট গ্রাম পঞ্চায়েতের সত্য দাসপুর এলাকায়।গত পরশুদিন পাঁচজন মিলে নৌকা নিয়ে সুন্দরবন জঙ্গলে কাংরা ধরতে যায়। হঠাৎ করে দি রয়েল বেঙ্গল টাইগার ঝাঁপিয়ে পড়ে শনুরাম ভক্তার উপর। আত্মচিৎকার বাঁচার লড়াই। কিছুটা দূরে থাকা অন্যান্য সহপাঠীরা লোহার রড সাবল নিয়ে বাঘের উপরে ঝাঁপিয়ে পড়ে সহযোগী মৎস্যজীবীকে বাঁচাতে। আর শেষ পর্যন্ত সেই লড়াইয়ে সফল হয় মৎস্যজীবীরা রনি ভঙ্গ দিয়ে গভীর জঙ্গলে পালিয়ে যায় বাঘ। পরিশেষে সেখান থেকে নৌকায় করে মৎস্যজীবীকে সরাসরি আনা হয় পাথরপ্রতিমা গ্রামীণ হাসপাতালে, অবস্থার আশঙ্কা…
Read More