কলকাতা

রামনবমীতে শিলান্যাসের পরিকল্পনা, স্কুল-হাসপাতাল- বৃদ্ধাশ্রম তৈরির কথাও জানালেন সঞ্জয় পয়ড়া

রামনবমীতে শিলান্যাসের পরিকল্পনা, স্কুল-হাসপাতাল- বৃদ্ধাশ্রম তৈরির কথাও জানালেন সঞ্জয় পয়ড়া

এমনই ব্যানার পড়লো সল্টলেকের করুণাময়ী, সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায়। আগামী মার্চে মাসে নির্মাণ কাজ শুরু হবে বলেই দাবি মন্দির নির্মাণের আহ্বায়ক সঞ্জয় পয়রার। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের করুণাময়ী, সিটি সেন্টার সহ বিভিন্ন জায়গায় রাম মন্দির নির্মাণ এর ব্যানার পড়লো। আগামী মার্চ মাসের 26 তারিখ রামনবমীর দিন  মন্দিরের শিলান্যাস হবার দাবি, নিজেকে এই মন্দির তৈরীর  আহ্বায়ক বলে দাবি করা বিধান নগর বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি সঞ্জয় পয়রার। রাম মন্দিরের পাশাপাশি স্কুল,হাসপাতাল, বৃদ্ধাশ্রম তৈরী হবে বলে দাবি তার। বিধাননগরে রাম মন্দির নির্মাণ হবে ৪ বিঘা জমির ওপর এমনই দাবী আহ্বায়ক সঞ্জয় পয়ড়ার।
Read More
মা সারদার জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে হাজারো ভক্তের উপচে পড়া ভিড়

মা সারদার জন্মতিথি উপলক্ষে বেলুড় মঠে হাজারো ভক্তের উপচে পড়া ভিড়

চিরাচরিত প্রথা মেনে বিনম্র ভক্তি এবং শ্রদ্ধা সহকারে বেলুড় মঠে শ্রী শ্রী মা সারদার ১৭৩ তম জন্ম তিথি উৎসব পালিত হচ্ছে। ভোর চারটে ৪৫ মিনিটে মায়ের মন্দিরে মঙ্গোলতি দিয়ে অনুষ্ঠানের সূচনা। এরপর পর্যায়ক্রমে হবে বেদ পাঠ, স্তব গান,ভজন, বিশেষ পূজা ও হোম। সকাল আটটা থেকে অস্থায়ী ভাবে নির্মিত  সভা মণ্ডপে হবে মায়ের কথা পাঠ, পদাবলী কীর্তন,ভজন সহ নানা অনুষ্ঠান। দুপুর তিনটেয় হবে ধর্মসভা।  সকাল ১১ টা থেকে হাতে হাতে  প্রসাদ বিতরণ শুরু হবে। সন্ধ্যায় সন্ধ্যারতির পর শেষ হবে অনুষ্ঠান। এই উপলক্ষে সকাল থেকেই দূরদূরান্তে থেকে হাজির হয়েছেন অসংখ্য ভক্ত এবং দর্শক।  মায়ের জন্মতিথি উপলক্ষে আগামী শনিবার হবে উক্ত সম্মেলন।
Read More
গিরিডিতে পুলিশের বড় সাফল্য

গিরিডিতে পুলিশের বড় সাফল্য

একটি চকচকে এসইউভি এবং জলের ক্যান বোঝাই ট্রাকে অবৈধ মদ পাচার করা হচ্ছিল। পুলিশ গাড়িটিতে অভিযান চালিয়ে উভয় গাড়িই জব্দ করে এবং তিনজনকে গ্রেপ্তার করে। আনুমানিক ২৯ লক্ষ টাকার মদ জব্দ করা হয়েছে। অবস্থান, গিরিডিহ। রাজ্য ঝাড়খণ্ড গিরিডিহ। গোপন সংবাদের ভিত্তিতে, গিরিডিহ পুলিশ গত রাতে গিরিডিহ-ডুমরি প্রধান সড়কের পিরতন্দ থানার কাছে অবৈধ মদ পাচারকারী মাফিয়াদের বিরুদ্ধে একটি বড় অভিযান শুরু করে। পুলিশ জল বোঝাই একটি ট্রাক এবং একটি চকচকে এসইউভি থেকে প্রায় ২৯ লক্ষ টাকার মদ জব্দ করেছে। পুলিশ তিনজন মদ পাচারকারীকে গ্রেপ্তার করতেও সফল হয়েছে। গ্রেপ্তারকৃত পাচারকারীদের মধ্যে রয়েছেন রাজস্থানের উদগার বাসিন্দা ট্রাক চালক মুবারিক, রাঁচির বাসিন্দা রাহুল শর্মা…
Read More
বি*তর্কিত মন্তব্যের জেরে বহি*ষ্কৃত হলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির

বি*তর্কিত মন্তব্যের জেরে বহি*ষ্কৃত হলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির

মুর্শিদাবাদের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হল। বাবরি মসজিদ তৈরি প্রসঙ্গে তাঁর সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। এদিন তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে দলীয় নেতা ফিরহাদ হাকিম জানান, দলের আদর্শ ও নীতির পরিপন্থী মন্তব্য করার কারণেই হুমায়ুন কবিরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম স্পষ্ট ভাষায় বলেন, “ হুমায়ুন যে মন্তব্য করেছেন, তা দলের গাইডলাইন ও আদর্শ থেকে সম্পূর্ণ বিচ্যুত। এটি তাঁর ব্যক্তিগত মত, দল কখনোই এমন বক্তব্যকে সমর্থন করে না।” ভরতপুরের বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করা হুমায়ুন কবির দলত্যাগী হওয়ায় এলাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের মত। তাঁর…
Read More
বীমা সচেতনতার উদ্দেশ্যে বারাসাত শহরে একটি মোটরসাইকেল র‍্যালির আয়োজন

বীমা সচেতনতার উদ্দেশ্যে বারাসাত শহরে একটি মোটরসাইকেল র‍্যালির আয়োজন

বুধবার, বারাসাত শহরে, ভারতীয় জীবন বীমা নিগম, বারাসত শাখার উদ্যোগে জনমানসে বীমা সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে  একটি মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে এগারোটার সময় কর্পোরেট ফ্ল‍্যাগ তুলে র‍্যালির শুভ সূচনা করেন বারাসত শাখার মুখ‍্য প্রবন্ধক শ্রী পীযুষ কান্তি চট্টোপাধ্যায়। শাখার বিকাশ অধিকারী, অভিকর্তাগন ছিলেন র‍্যালির পুরোভাগে। এই র‍্যালি ঘিরে অভিকর্তাদের উৎসাহ উদ্দীপনা ছিল দেখবার মত।  একশো র বেশি মোটরসাইকেল এবং দুশোর বেশি অভিকর্তা এতে অংশগ্রহণ করেন। মানুষের মধ্যে ও চাঞ্চল্য দেখা যায় এই র‍্যালিকে ঘিরে। এই র‍্যালির মুখ‍্য আয়োজক শাখা প্রবন্ধক ( অভিকর্তা) ঋতুরাজ মেধি জানান সারা ভারতের সমস্ত শাখায় এই মাসে এধরণের র‍্যালি অনুষ্ঠিত হবে। মূলত মানুষকে আরো বেশি…
Read More
নবদ্বীপের একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হল অসংখ্য ভোটার কার্ড

নবদ্বীপের একটি পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার করা হল অসংখ্য ভোটার কার্ড

পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হল অসংখ্য ভোটার কার্ড, যা ঘিরে এলাকাজুড়ে ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ আরও রহস্য ঘনীভূত করেছে। তাঁদের মতে, যেসব ভোটার কার্ড ওই পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধার হয়েছে—তার মধ্যে  অনেকের সাথে যোগাযোগ করে জানা যায় তাদের বাড়িতে  ইতিমধ্যেই তাদের ভোটার কার্ড রয়েছে। তাহলে আবার কীভাবে সেই একই কার্ড রাস্তায়? প্রশ্নের পর প্রশ্ন উড়ছে। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি—এতে তৃণমূলের যোগসূত্র স্পষ্ট। এসআইআর হওয়ার পর থেকেই বিজেপি অভিযোগ করেছিল ভোটার কার্ড নিয়ে অনিয়ম হবে। আজকের ঘটনাই তার প্রমাণ বলে দাবি তাঁদের।…
Read More
নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে  আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সংবর্ধনা অনুষ্ঠান এবং ‘রোজগার মেলা’র উদ্বোধন

নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে  আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে সংবর্ধনা অনুষ্ঠান এবং ‘রোজগার মেলা’র উদ্বোধন

প্রতিবন্ধকতা যুক্ত ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস উদযাপন ও রোজগারে মেলার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। নারী ও শিশু কল্যাণ দপ্তরের উদ্যোগে এই আয়োজনে প্রায় ৩০ জনের ও বেশি শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। রোজগারে মেলার স্টল গুলিতে তাদেরই হাতের তৈরি বিভিন্ন কাজ বিপণনের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফের প্রতিনিধি। রাজ্য সরকার কিভাবে পিছিয়ে পড়া শারীরিক প্রতিবন্ধী মানুষদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায় সে নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করে চলেছে তারই ব্যাখ্যা দেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা।
Read More
ব্রাতিস্লাভায় OECD সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন  সুকান্ত মজুমদার

ব্রাতিস্লাভায় OECD সম্মেলনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সুকান্ত মজুমদার

মধ্য ইউরোপের দেশ স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় অনুষ্ঠিত হতে চলেছে OECD–এর উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলন “Future of AI Education”। চলতি মাসের ২৫ নভেম্বর অনুষ্ঠিত এই বৈশ্বিক মঞ্চে ৩৮টি দেশ কৃত্রিম বুদ্ধিমত্তার শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। ভারতবর্ষের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করবেন ভারত সরকারের উত্তর–পূর্বাঞ্চল উন্নয়ন ও শিক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী, তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ড. সুকান্ত মজুমদার। আন্তর্জাতিক মহলে তাঁর উপস্থিতি ভারতীয় শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক আসরে আমন্ত্রণ পাওয়া স্থানীয়দের মতে “এ এক ঐতিহাসিক মুহূর্ত”। অনেকেই মনে করছেন, আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব ভবিষ্যতে শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে নতুন…
Read More
বিপুল পরিমাণ গাঁজা সহ পাচারকারীকে আটক করলেন বহরমপুর থানার পুলিশ

বিপুল পরিমাণ গাঁজা সহ পাচারকারীকে আটক করলেন বহরমপুর থানার পুলিশ

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে পাচারের সময় বড়সড় সাফল্য পেল বহরমপুর থানার পুলিশ। বহরমপুর থানার অন্তর্গত ফতেপুর মোড় এলাকায় একটি ছোট গাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ১০৯ কেজি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর থানার একটি বিশেষ দল ফতেপুর মোড়ে নজরদারি চালাচ্ছিল। একটি ছোট গাড়ি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় গাড়িটিকে থামিয়ে তল্লাশি শুরু করেন কর্তব্যরত পুলিশকর্মীরা। তখনই গাড়ির ভিতর থেকে বস্তাবন্দী অবস্থায় এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গাঁজাগুলি মালদার…
Read More
সকাল সকাল শান্তিনিকেতনের বিদ্যাভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

সকাল সকাল শান্তিনিকেতনের বিদ্যাভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য

শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিদ্যাভবনের  রুমে ক্লাস রুমে হঠাৎ আগুন দেখা লাগে। সম্ভবত এসি যন্ত্রে আগুন লাগায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কে ছাত্রছাত্রীরা তৎক্ষণাৎ উপরের তলা থেকে নিচে নেমে যায়। বিভাগ চত্বর ও রাস্তার ধারে মুহূর্তে ভিড় জমে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বোলপুরের দমকল বাহিনী এবং শান্তিনিকেতন থানার পুলিশ। দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং বড় কোনও বিপদের আশঙ্কা দূর হয়। যদিও হতাহতের কোন খবর নেই। এই আগুন কিভাবে লাগল তা তদন্ত প্রক্রিয়া চলছে।। ছাত্রছাত্রীদের দাবি, এসি যন্ত্রে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি সীমিত হলেও এই ঘটনায় নিরাপত্তা নিয়ে…
Read More