Blog

কার্তিক দর্শনে শহরবাসীর উপচে পড়া ভিড়

কার্তিক দর্শনে শহরবাসীর উপচে পড়া ভিড়

শহরের দীর্ঘ উৎসব মরসুম পেরিয়ে এবার নতুন সাংস্কৃতিক অধ্যায়ের সূচনা। প্রথমবারের মতো শিলিগুড়ি কলেজ পাড়া কার্তিক পুজো কমিটি আয়োজন করল বারোয়ারী কার্তিক পুজো। রবিবার সাড়ম্বরে এই পুজোর উদ্বোধন করেন স্থানীয় কাউন্সিলর মিলি শীল সিনহা ও বিশিষ্ট সমাজসেবীরা। এতদিন পাড়াভিত্তিকভাবে কার্তিক পুজো  হলেও, আয়োজকদের দাবি— উত্তরবঙ্গে এই প্রথম কোনও বড় ও সংগঠিত মণ্ডপে কার্তিক পুজোর আয়োজন করা হল। এবছরের বিশেষ আকর্ষণ বাল্যরূপে কার্তিক, যা দেখতে ভিড় জমাতে শুরু করেন শহরবাসী। উদ্বোধনের দিন থেকেই পুরো কলেজপাড়া এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। আলোক সজ্জার ঝলকানি, ঢাকের তালে তালে আর ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। আয়োজকদের কথায়, “শিলিগুড়ির সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাত্রা যোগ…
Read More
নি*ত দুই সাংবাদিকের বিচার নিশ্চিত করছে সরকার: মুখ্যমন্ত্রী

নি*ত দুই সাংবাদিকের বিচার নিশ্চিত করছে সরকার: মুখ্যমন্ত্রী

রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সম্প্রীতি বজায় রাখা সাংবাদিকদের অন্যতম প্রধান দায়িত্ব। কারণ তারা সমাজের দর্পণ হিসাবে কাজ করেন। রাজ্যের বর্তমান সরকার মিডিয়া বান্ধব সরকার। সরকারের কাজের ভালো মন্দ ধরিয়ে দেওয়ার দায়িত্বও সংবাদ মাধ্যমের। আজ আগরতলার সুকান্ত একাডেমি প্রেক্ষাগৃহে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, ফেইক নিউজ যেভাবে সোশ্যাল মিডিয়া, ওয়েব মিডিয়া কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে এতবেশি হচ্ছে আজকাল যে মানুষ কিন্তু সেগুলি বিশ্বাস করবে না। ভুয়ো খবর বা সংবাদ কিন্তু মানুষ গ্রহণ করবে না। সাংবাদিকরা সবকিছু দেখে রাখেন। সাংবাদিকতা একজন সাংবাদিকের পেশার…
Read More
নিষেধাজ্ঞা জারি হলো হার্ডিং-এ

নিষেধাজ্ঞা জারি হলো হার্ডিং-এ

রাজ্যকে দূষণমুক্ত করতে অনেক সময় একাধিক পদক্ষেপ নেওয়া হয়, এবার শহরের দৃশ্যদূষণ রুখতে নতুন বিজ্ঞাপন নীতি ঘোষণা করেছিল কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিমের উদ্যোগে ইতিমধ্যেই তিনটি ব্যস্ত রাস্তা, যথা- পার্ক স্ট্রিট, ক্যামাক স্ট্রিট এবং থিয়েটার রোড বেসরকারি বিজ্ঞাপনী কাঠামোমুক্ত ঘোষণা করা হয়েছে। কিন্তু সেই সিদ্ধান্তকেই এবার চ্যালেঞ্জ করা হয়েছে আদালতে। কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত এই নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেছে একাধিক বেসরকারি বিজ্ঞাপন সংস্থা। সিদ্ধান্ত অনুযায়ী, ওই তিনটি রাস্তায় ব্যক্তিমালিকানাধীন জমি বা বিল্ডিংয়ে থাকা মোট ১৫টি বেসরকারি অ্যাড-স্পেস খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। ইতিমধ্যেই অনেকাংশে সেই কাজও সম্পন্ন হয়েছে। একই সঙ্গে এই এলাকাগুলিতে সরকারি আওতায় প্রায় ১৮ হাজার বর্গফুট…
Read More
চুলের যত্নে কার্যকরী এবার কেশ কিং গোল্ড

চুলের যত্নে কার্যকরী এবার কেশ কিং গোল্ড

কেশ কিং, ভারতের আয়ুর্বেদিক হেয়ারকেয়ার ব্র্যান্ডের মধ্যে একটি অন্যতম নাম। এই ব্র্যান্ড নিজেকে এক সম্পূর্ণ রূপান্তরের উদ্দেশ্যে এক সুপরিকল্পিত রিব্র্যান্ডিংয়ের উদ্যোগ গ্রহণ করেছে।  এবং এই উদ্যোগের অংশ হিসেবে নিবেদন করছে কেশ কিং গোল্ড। এর সাহায্যে ব্র্যান্ডের পরিচয়, উপস্থাপন এবং প্যাকেজিং এক অভিনব বিবর্তনের মধ্য দিয়ে সম্পূর্ণ নতুন রূপে উপস্থাপিত হয়েছে। এই রিব্র্যান্ডিংয়ের মাধ্যমে ইমামি নিজের ব্র্যান্ড কেশ কিং-এর জন্য এক পৃথক কৌশল গ্রহণ করেছে। এখন আর কেবলমাত্র পরম্পরাগত আয়ুর্বেদের গণ্ডির মধ্যে নিজেকে সীমিত রাখেনি বরং এর সাথে এক নতুন জোরালো  ভাবনাকেও গ্রহণ করেছে: আয়ুর্বেদ + বিজ্ঞান কেশ কিং গোল্ড উপভোক্তাদের এই সমস্ত চাহিদা মেটাতে সক্ষম কারণ এতে রয়েছে গ্রো বায়োটিন…
Read More
বিধানসভা নির্বাচন পূর্বে প্রকাশ্যে এল নয়া তথ্য

বিধানসভা নির্বাচন পূর্বে প্রকাশ্যে এল নয়া তথ্য

মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার শুরু এসআইআর। পশ্চিমবঙ্গসহ দেশের ১২টি রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিশেষ নিবিড় সমীক্ষা প্রক্রিয়া। নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, SIR প্রক্রিয়ায় ৩৫ থেকে ৪০ শতাংশ ভোটার অর্থাৎ আড়াই থেকে ৩ কোটি ভোটার নোটিস পেতে পারেন। আর এই নিয়ে শুরু হয়েছে উদ্বেগ! জানিয়ে রাখি, যাঁদের নাম বা পরিবারের কারও নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, তারা কমিশনের নোটিস পাবেন। রিপোর্ট বলছে, এই সংখ্যা বর্তমান মোট ভোটারের ৩৫ থেকে ৪০% পর্যন্ত হতে পারে। উল্লেখ্য, বাংলার মোট ভোটারসংখ্যা প্রায় ৭…
Read More
এসআইআর-এর অতিরিক্ত কাজের চাপ! ক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা

এসআইআর-এর অতিরিক্ত কাজের চাপ! ক্ষোভে ফেটে পড়লেন বিএলওরা

আজ শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ছিল বিএলওদের প্রশিক্ষণ বৈঠক। আর সেখানেই আচমকা ক্ষোভে ফেটে পড়েন তারা। তাদের অভিযোগ,তাদের কেবলমাত্র এনুমারেশন ফরম দেওয়া এবং ফিলাপ করিয়ে নেওয়ার কাজে নিয়োগ করা হয়েছিল, কিন্তু বর্তমানে তাদের দিয়ে ডিজিটালাইজেশনের কাজ করানোর নির্দেশ দেওয়া হচ্ছে। তাদের বক্তব্য, এত চাপ তারা নিতে পারবেন না। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফরম দেওয়া প্রতিটি মানুষকে সেই ফরম ফিলাপ করানো শেখানো পাশাপাশি সেই ফরম বাড়ি বাড়ি গিয়ে তুলতে হচ্ছে তাদের। পাশাপাশি তাদের ব্যক্তিগত মোবাইল নম্বর দেওয়া হয়েছে সরকারি জায়গায়। সকাল থেকে রাত মানুষ ফোন করছেন তাদের। মানসিক অশান্তিতে রয়েছেন তারা। পরিবার-পরিজন ছেড়ে সকাল থেকে রাত এই কাজ নিয়ে থাকতে হচ্ছে তাদের।…
Read More
শিলিগুড়িতে চুরি ও ছিনতাই রোধে রাতের টহল পুলিশের, গ্রেফতার ৪ অপরাধী

শিলিগুড়িতে চুরি ও ছিনতাই রোধে রাতের টহল পুলিশের, গ্রেফতার ৪ অপরাধী

শুক্রবার রাতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং নাইট পেট্রোলিং এর সময় চার দুষ্কৃতিকে গ্রেফতার করলো। নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শুক্রবার রাতে নাইট পেট্রোলিং এর সময় পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, সূর্যসেন কলোনির কৈলাস মাঠ এলাকায় জনা দশেক দুষ্কৃতী জড়ো হয়ে অপরাধ মূলক কাজ সংঘটিত করার ছক করছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় নিউ জলপাইগুড়ি থানার এন্টি ক্রাইম উইং। তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও চারজনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম বিক্রম বর্মন, সুব্রত দে, টোটন মিস্ত্রি এবং একরামুল হক। ধৃতদের মধ্যে বিক্রম বর্মনের বাড়ি জলেশ্বরী বাজারে। সুব্রত দের…
Read More
শিশুদের জন্য বিদ্যালয়ে একটি স্থায়ী ও পরিচ্ছন্ন মিড-ডে-মিল সেড নির্মাণের দাবি করলেন স্কুল কর্তৃপক্ষ

শিশুদের জন্য বিদ্যালয়ে একটি স্থায়ী ও পরিচ্ছন্ন মিড-ডে-মিল সেড নির্মাণের দাবি করলেন স্কুল কর্তৃপক্ষ

একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে পড়াশোনা ও খাবার পাওয়া প্রতিটি শিশুর অধিকার। কিন্তু বাঁকুড়ার সোনামুখী শহরের প্রাচীন ও সুপরিচিত সোনামুখী বি. জে. হাইস্কুলে সেই চিত্র আজও বাস্তব হয়নি। পশ্চিমবঙ্গের বহু বিদ্যালয়ে যেখানে মিড-ডে-মিলের জন্য আলাদা সেড আছে, সেখানে এই বিদ্যালয়ের ছাত্ররা এখনো বারান্দার ধুলোয় বসে খাবার খেতে বাধ্য হচ্ছে। কেউ বারান্দার মাটিতে বসে খাচ্ছে, কেউ দাঁড়িয়ে, আর কেউ আবার গাছের গুড়িকে আসন বানিয়ে খেতে বসেছে—এ যেন একটি পুরোনো দিনের ছবি, যা এই নামকরা বিদ্যালয়ের সঙ্গে একেবারেই মানায় না। মিড-ডে-মিলের মূল উদ্দেশ্য শিশুদের পুষ্টি, পরিচ্ছন্নতা ও মর্যাদা নিশ্চিত করা। কিন্তু সেড না থাকায় সোনামুখী বি. জে. হাইস্কুলের শিশুদের প্রতিদিন অস্বস্তিকর,…
Read More
বিরসা মুন্ডার জন্মদিবস উদযাপন

বিরসা মুন্ডার জন্মদিবস উদযাপন

সারা দেশে আজ পালিত হচ্ছে বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী। সেই সাথে জলপাইগুড়ি ও শিলিগুড়িতেও মহা সমারোহে পালিত হল বিরসা মুন্ডার জন্মদিবস। দিনভর বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি, শোভাযাত্রা ও শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে মহান এই স্বাধীনতা সংগ্রামীর আদর্শকে স্মরণ করা হয়। শনিবার সকালে জলপাইগুড়ির বেলাকোবা বটতলা এলাকা থেকে বের হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শিকারপুর চা-বাগান পর্যন্ত অগ্রসর হয়। উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় সহ এলাকার বিশিষ্টজনেরা। বিরসা মুন্ডার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে তাঁরা আদিবাসী সমাজের অধিকাররক্ষার সংগ্রামে তাঁর অবদানের কথা স্মরণ করেন। অন্যদিকে, শিলিগুড়ি মহকুমার পাথরঘাটা অঞ্চলের ৩ নম্বর মোড়ে বীর বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…
Read More
কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ট্রাইবাল পণ্যের বিশ্বব্যাপী প্রচারের আহ্বান জানিয়েছেন

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ট্রাইবাল পণ্যের বিশ্বব্যাপী প্রচারের আহ্বান জানিয়েছেন

কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন যে, রপ্তানির সম্ভাবনা রয়েছে এমন সমস্ত উপজাতি (ট্রাইবাল) পণ্যকে বাণিজ্য বিভাগ ই-কমার্স প্ল্যাটফর্ম, আন্তর্জাতিক ওয়্যারহাউস এবং পাইকারি-খুচরো ব্যবসার মাধ্যমে পূর্ণ সমর্থন করা হবে। তিনি আজ 'ট্রাইবাল বিজনেস কনক্লেভ ২০২৫'-এ ভাষণ দেওয়ার সময় এই কথা জানান। বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, উপজাতি পণ্য যাতে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সঠিক পরিচিতি ও প্রবেশাধিকার পায়, তার জন্য বর্তমানে একটি রপ্তানি প্রচার প্রকল্প তৈরি করা হচ্ছে। শ্রী গোয়েল "বন ধন থেকে ব্যবসার ধন"-এ রূপান্তরের আহ্বান জানিয়েছেন, এই প্রকল্প উপজাতি সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং বিশ্ব দরবারে তাদের কারুশিল্প প্রদর্শনের লক্ষ্য রাখে। কনক্লেভে ঘোষিত মূল উদ্যোগগুলির মধ্যে থাকছে গ্রাম্য যুব অর্থ…
Read More