Blog

রিমেগেপ্যান্ট চালুর মাধ্যমে ফাইজার ভারতে মাইগ্রেনের চিকিৎসায় বিপ্লব ঘটিয়েছে

রিমেগেপ্যান্ট চালুর মাধ্যমে ফাইজার ভারতে মাইগ্রেনের চিকিৎসায় বিপ্লব ঘটিয়েছে

ফাইজার, ট্রিপটানের প্রতি পর্যাপ্ত সাড়া না দেওয়া ভারতের প্রাপ্তবয়স্কদের মাইগ্রেনের তীব্র চিকিৎসার জন্য রিমেগেপ্যান্ট ওডিটি চালু করেছে। এটি অতিরিক্ত ওষুধ ব্যবহারের মাথাব্যথার ঝুঁকি ছাড়াই ৪৮ ঘন্টা পর্যন্ত দ্রুত এবং টেকসই ব্যথা উপশম প্রদান করে। ওষুধটি দ্রুত কার্যকারিতার সাথে বিরক্তিকর লক্ষণগুলি থেকে মুক্তি দেয়। রিমেগেপ্যান্ট ৭৫ মিলিগ্রাম ওরাল ডিসইন্টিগ্রেটিং ট্যাবলেট (ODT) আকারে পাওয়া যাবে, যা জল ছাড়াই ব্যবহার করা যাবে। মাইগ্রেনের রোগীদের দ্রুত ব্যথা নিরাময় করার জন্য রিমেগেপ্যান্ট ভারতে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। এটি কার্যকরভাবে ক্যালসিটোনিন জিন-সম্পর্কিত পেপটাইড (CGRP) কে লক্ষ্য করে, যা মাইগ্রেনের প্যাথোফিজিওলজির একটি গুরুত্বপূর্ণ উপাদান। এর কারণেই সময়মত এবং কার্যকরভাবে লক্ষণগুলি উপশম করা সম্ভব হয়। ফাইজার লিমিটেড,…
Read More
পুলিশি অভিযানে বাজে*য়াপ্ত ইয়াবা, গ্রে*প্তার ১

পুলিশি অভিযানে বাজে*য়াপ্ত ইয়াবা, গ্রে*প্তার ১

গোপন সূত্রে খবর পেয়ে অসম - বাংলা সীমানার বক্সিরহাট থানার অন্তর্গত থেটার পাট এলাকায় বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক দ্রব্য সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বক্সিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম জিয়া রহমান (৫২)। থানা সূত্রে আরো জানা গিয়েছে, বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছে সন্দেহজনক বস্তু পাওয়া গেলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ও ভিডিওগ্রাফির মাধ্যমে তল্লাশি চালানো হয়। তল্লাশির পর তার কাছ থেকে ৬০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। সূত্রের খবর, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট কোথা থেকে আনা হয়েছিল ও কোথায় হাত বদলে পরিকল্পনা ছিলো খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার…
Read More
বাড়ছে সমস্যা দক্ষিণ কলকাতায়

বাড়ছে সমস্যা দক্ষিণ কলকাতায়

ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। বিগত বেশ কিছুদিন ধরে আগেই ক্রমাগত ঝড় সহ বৃষ্টিপাত হয়। মাস খানেক আগে একদিনের ভয়াবহ বৃষ্টিতে দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ রোড ও আশপাশের এলাকা কার্যত জলমগ্ন হয়ে পড়েছিল। যাদবপুর থেকে গাঙ্গুলিপুকুর, যোধপুর পার্ক পর্যন্ত রাস্তায় হাঁটু জল জমে গিয়েছিল। অথচ কয়েক মাস আগেই ওই এলাকার ভূগর্ভস্থ নিকাশি নালা পলিমুক্ত করেছিল কলকাতা পুরসভা। তবু কেন একই সমস্যা? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্তে উঠে এসেছে, খালগুলিতে পলি জমে জলধারণ ক্ষমতা কমে গিয়েছে। ফলে নিকাশির পাইপলাইনের মুখ এখন খালের জলস্তরের নিচে। এই পরিস্থিতিতে সমস্যা সমাধানে সেচ দপ্তরের সঙ্গে…
Read More
বহু ভোগান্তির পর অবশেষে মিটতে চলেছে যানজটের সমস্যা

বহু ভোগান্তির পর অবশেষে মিটতে চলেছে যানজটের সমস্যা

বহুদিন ধরে উঠছে একাধিক অভিযোগ, কিন্তু তাও কোনো সুরাহা হয়নি। শহরের অন্যতম ব্যস্ত ও যানজটপূর্ণ অঞ্চল হল চিংড়িঘাটা। এবং তারা আশেপাশে বাইপাস এলাকা এবার পাচ্ছে নতুন পরিকাঠামোর ছোঁয়া। কারণ যানজট সমস্যা দূর করতে এবার সায়েন্স সিটি মোড় থেকে ক্যাপ্টেন ভেরি পর্যন্ত একটি নতুন স্টিল সেতু নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অফ অথরিটি। আর এই সেতুটি হলে ওই অঞ্চলের প্রতিটি দিনে যানজট অনেকটাই কমে আসবে। চিংড়িঘাটা মোড় শহরের পূর্বাংশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রাফিক সংযোগস্থল। কারণ সেখান থেকে সল্টলেক, নিউ টাউন, তিলজলা, কসবা, রুবি, গড়িয়া থেকে আসা গাড়িগুলির একটু বড় অংশ এই রাস্তায় এসে মিলিত হয়। যার ফলে ব্যাপক পরিমাণে যানজটের সৃষ্টি…
Read More
শিলিগুড়ি থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকা, আটক যুবক

শিলিগুড়ি থেকে উদ্ধার ৩০ লক্ষ টাকা, আটক যুবক

শহরের বুকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার করে সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার রাতে শিলিগুড়ির হাসমি চকে অভিযান চালিয়ে এক যুবককে আটক করে পুলিশ। তার হেফাজত থেকে উদ্ধার হয় প্রায় ৩০ লক্ষ টাকা। অভিযানে নেতৃত্ব দেন শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস সহ এন্টি ক্রাইম উইং-এর ওসি উদয় চক্রবর্তী। পুলিশের সূত্রে জানা গিয়েছে, একটি স্কুটিতে করে যাচ্ছিল ওই যুবক। সন্দেহ হওয়ায় তাকে থামিয়ে তল্লাশি চালাতেই তার ব্যাগ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নগদ অর্থ। আটক যুবকের নাম মোঃ ওয়াসিম, উত্তরপ্রদেশে বাসিন্দা। পুলিশি প্রাথমিক তদন্তে উঠে আসে ধৃত যুবক ভারত – বাংলাদেশ সীমান্ত সংলগ্ন ফুলবাড়ী এলাকায় বসবাস…
Read More
সড়ক দুর্ঘ*টনায় প্রাণ হারালেন ব্যক্তি, শো*কস্তব্ধ এলাকা

সড়ক দুর্ঘ*টনায় প্রাণ হারালেন ব্যক্তি, শো*কস্তব্ধ এলাকা

রাজগঞ্জ ব্লকের আমবাড়ি – সাহুডাঙ্গি রাজ্য সড়কের গকুলভিটা গ্রামে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম নারায়ণ আচার্য (৬০)। বাড়ি ওই গকুলভিটা গ্রামেই। স্থানীয় সূত্রে জানা যায়, আমবাড়ির বিন্নাগুড়ি অঞ্চল মোড়ে নারায়ণ বাবুর একটি দোকান রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলেও তিনি দোকান বন্ধ করে দুই চাকার গাড়িতে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু বাড়ির ঠিক সামনেই পৌঁছনোর মুহূর্তে পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে তার গাড়িতে। তীব্র আঘাতে তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। পরিবার ও স্থানীয়রা তড়িঘড়ি তাকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে…
Read More
স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে নয়া উদ্যোগ সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষের

স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে নয়া উদ্যোগ সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষের

ক্লাস রুমের একঘেয়ে পাঠ্য বইয়ের জীবন থেকে বেড়িয়ে প্রকৃতির মাঝে পড়াশোন এবং আনন্দ। স্কুলের ছাত্রছাত্রীদের স্বার্থে এমনই উদ্যোগ জলপাইগুড়ি শহরের বজরা পাড়া সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষের। বুধবার সকালে প্রি প্রাইমারির প্রায় ১০০ জন ছাত্রছাত্রী কে নিয়ে বৈকুন্ঠপুর রাজবাড়ি চত্বরে হাজির হয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। সেখানের ছাত্রছাত্রীদের একাধিক গ্রুপে ভাগ করে৷ রাজবাড়ির শতাব্দী প্রাচীন কালি মন্দির, মনসা মন্দির সহ রাজবাড়ি ঘুড়িয়ে দেখান হয়। এর ওই এলাকায় থাকা বিভিন্ন গাছ এবং প্রকৃতি সম্পর্কে জানানো হয় ছাত্রছাত্রীদের।
Read More
গভীর রাতে অভিযান চালিয়ে চারজন দুষ্কৃতীকে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

গভীর রাতে অভিযান চালিয়ে চারজন দুষ্কৃতীকে আটক করলেন শিলিগুড়ি থানার পুলিশ

মঙ্গলবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চার দুষ্কৃতিকে গ্রেফতার করলো শিলিগুড়ি থানার পুলিশ। শিলিগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর আসে টিকিয়া পাড়ার হঠাৎ কলোনী এলাকায় জনা ছয়েক দুষ্কৃতী অপরাধ মূলক কাজ সংগঠিত করার জন্য জড়ো হয়েছে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় শিলিগুড়ি থানার এন্টি ক্রাইম উইং। তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে জনা তিনেক দুষ্কৃতি পালিয়ে যেতে সক্ষম হলেও চার জনকে ধরে ফেলে পুলিশ। ধৃতদের নাম সোনা বাবু সাহানি, রাহুল শাহ, মোহাম্মদ ছোট্টু, বিট্টু দেবনাথ।ধৃতদের মধ্যে সোনা বাবু শাহানী দুর্গা নগর কলোনী এলাকার বাসিন্দা। রাহুল শাহ মহানন্দা ক্লাব সংলগ্ন…
Read More
জলপাইগুড়ি থেকে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতেই ছবি তোলার হিড়িক সাধারণ মানুষের  

জলপাইগুড়ি থেকে তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দেখা মিলতেই ছবি তোলার হিড়িক সাধারণ মানুষের  

সাত সকালে তিস্তা পাড়ের শহর থেকে ঘুমন্ত বুদ্ধের দেখা মিলতেই ছবি তোলার হিড়িক। জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স করলা নদী সংলগ্ন এলাকা, রাজবাড়ী,  জলপাইগুড়ি রোড স্টেশন, পাহাড়পুর, মোহিতনগর সহ বিভিন্ন এলাকা থেকে ঝকঝকে পাহাড় ও চির তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে আজ।
Read More
এসআইআরের অতিরিক্ত চাপে আ*ত্মঘাতী মাল ব্লকের বিএলও শান্তিমনি এক্কা, শো*কস্তব্ধ এলাকা

এসআইআরের অতিরিক্ত চাপে আ*ত্মঘাতী মাল ব্লকের বিএলও শান্তিমনি এক্কা, শো*কস্তব্ধ এলাকা

মাল ব্লকের রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের নিউ গ্ল্যান্ড কো চা বাগানের ১০১ নম্বর পাটে বুধবার ভোরে আত্মঘাতী ঘটনা। অভিযোগ এসআইআর সংক্রান্ত কাজের অতি-চাপ ও মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ে আত্মঘাতী হলেন বুথ লেভেল অফিসার (বিএলও) সহ আইসিডিএস কর্মী শান্তিমনি এক্কা (৪৮)। বাড়ির পিছনে ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, এসআইআর কাজের অসহনীয় চাপ সহ্য করতে পারছিলেন না শান্তিমনি। প্রতিদিন অফিসের কাজ শেষে বাড়ি ফিরে কান্নাকাটি করতেন, মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলেই জানান পরিবারের সদস্যরা। তাঁদের কথায়, কাজের চাপ, জটিল দায়িত্ব ও প্রশাসনিক চাপ মানসিক দুশ্চিন্তা বাড়িয়ে তুলছিল। ভোররাতে সেই চাপ আর সহ্য করতে না পেরে তিনি চরম সিদ্ধান্ত নেন।  ঘটনার…
Read More